স্ত্রীকে ডিভোর্স দিতে চলেছেন ট্রাম্প। না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে না।
বলা হচ্ছে- ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কথা। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে। বৃহস্পতিবার ম্যানহ্যাটনের সুপ্রিম কোর্টে ডিভোর্সের আবেদন জানিয়েছেন জুনিয়র ট্রাম্প দম্পতি।
জুনিয়র ট্রাম্প ২০০৫ সালে মডেল ও অভিনেত্রী ভানেসাকে বিয়ে করেন। তাদের পাঁচ সন্তান রয়েছে। যাদের বয়স তিন থেকে ১০ বছর। ১২ বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি ট্রাম্প দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জানা গেছে। এর জন্য জুনিয়র ট্রাম্পের ব্যস্ত সময়কে দায়ী করেছেন স্ত্রী ভানেসা।
মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, বাবার সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়ায় স্ত্রী ভানেসাকে কোনো সময় দিতে পারছেন না জুনিয়র ট্রাম্প।
আবার শোনা যাচ্ছে, বিতর্কিত টুইট করে বাবাকে সমর্থন করাকে মোটেও মেনে নিতে পারছেন না ভানেসা। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে, আনকনটেস্টেড ডিভোর্সের জন্য আবেদন করেছেন ভানেসা। যার অর্থ হল সন্তানদের দায়িত্ব বা সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোনো বিবাদ হবে না। এক কথায় শান্তিপূর্ণ বিবাহবিচ্ছেদ।
এদিকে, জুনিয়র ট্রাম্পের বিবাহবিচ্ছেদের খবর ফাঁস হতেই মুখরোচক গল্পে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ লিখেছেন- ‘যেমন বাবা তেমন ছেলে। বাবার দেখানো পথেই হাঁটছেন জুনিয়র ট্রাম্প। তিনি বাবার যোগ্য উত্তরসূরী হয়ে উঠবেন। ‘
প্রেসিডেন্ট ট্রাম্পেরও দু’বার বিবাহ বিচ্ছেদ হয়। তৃতীয়বার বিয়ে করেন মডেল মেলানিয়াকে। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান জুনিয়র ট্রাম্প।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে যাত্রা শুরু করলো আফগানিস্তান। গতকাল টুর্নামেন্টের ২১তম ও সুপার সিক্সের ম্যাচে আফগানরা ৩ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়দের।
গ্রুপ পর্বে মাত্র এক জয় নিয়ে রান রেট ব্যবধানে এগিয়ে থেকে সুপার সিক্সে উঠেছিলো আফগানিস্তান। তবে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১২ রানেই ফিরে যান দলের মারকুটে ওপেনার ক্রিস গেইল। মাত্র ১ রান করেন তিনি। পরের দিকের ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকের ছোট ছোট ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৭ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
দলের পক্ষে উইকেটরক্ষক শাই হোপ ৪৩, মারলন স্যামুয়েলস ৩৬, অধিনায়ক জেসন হোল্ডার ২৮ ও ওপেনার এভিন লুইস ২৭ রান করেন। আফগানিস্তানের মুজিব উর রহমান ৩৩ রানে ৩ উইকেট নেন।
গ্রুপ পর্বে মাত্র এক জয় নিয়ে রান রেট ব্যবধানে এগিয়ে থেকে সুপার সিক্সে উঠেছিলো আফগানিস্তান। তবে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১২ রানেই ফিরে যান দলের মারকুটে ওপেনার ক্রিস গেইল। মাত্র ১ রান করেন তিনি। পরের দিকের ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকের ছোট ছোট ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৭ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
দলের পক্ষে উইকেটরক্ষক শাই হোপ ৪৩, মারলন স্যামুয়েলস ৩৬, অধিনায়ক জেসন হোল্ডার ২৮ ও ওপেনার এভিন লুইস ২৭ রান করেন। আফগানিস্তানের মুজিব উর রহমান ৩৩ রানে ৩ উইকেট নেন।
জবাবে শুরুতে বিপদে পড়েছিলো আফগানিস্তানও। ১৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। তবে রহমত শাহ’র হাফ-সেঞ্চুরির সাথে পরের দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে ১৪ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা। রহমত ৫টি চার ও ১টি ছক্কায় ১০৯ বলে ৬৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৩টি উইকেট নেন।
দিনের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড।
সুপার সিক্সের লড়াইয়ে শীর্ষ দুই দল খেলবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। এ জন্য দুদলকেই সব ম্যাচ জিততে হবে।
শুধু পাপুয়া নিউগিনিকে হারালেই চলতো না, সঙ্গে নেদারল্যান্ডসের কাছে হারতে হতো হংকংকে। দুই পরিসংখ্যানই মিলে গেছে। আর এতেই এশিয়ার ষষ্ঠ দেশ হিসেবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নেপাল। আগামী চার বছরের জন্য নেপাল আইসিসি কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে।
বৃহস্পতিবার হারারের ওল্ড হারারিয়ানস মাঠে টস হেরে ব্যাট করতে নেমে সন্দ্বীপ লামিচানে ও দিপেন্দ্র আইরের বোলিং তোপে ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। দুইজনেই নেন ৪টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আইরের ৫৮ বলে অপরাজিত ৫০ রানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
এদিকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় নেপাল ধন্যবাদ দিতেই পারে নেদারল্যান্ডসকে। কারণ এদিন নেদারল্যান্ডস হংকংকে হারানোয় ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার সমীকরণটা সহজ হয়ে যায় নেপালের জন্য।
বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিতে চায়। তারা (বিএনপির নেতাকর্মীরা) বর্তমানে অপেক্ষায় আছেন।
বিস্তারিত আসছে…
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অভিনব উপায়ে কোরান শরীফের ভেতরে করে পাচারের সময় মাদকের একটি চালান আটক করেছে।
পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
টেকনাফে বিজিবির ২য় ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, গত ১২ই মার্চ গভীর রাতে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকা বড়ইতলী এলাকায় এসে পৌঁছালে বিজিবির একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
এসময় কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হলেও বিজিবি সৈন্যরা তিনজনকে আটক করেন।
এদের একজনের দেহ তল্লাশি করার সময় এক কপি কোরান খুঁজে পাওয়া যায়।
সেই কোরান খুলে দেখা যায় যে কোরানের ভেতরে কেটে সেখানে ১৫ হাজার ইয়াবা বাড়ি লুকানো রয়েছে।
আটক ইয়াবার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
“চোরাচালানিরা আমাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার চেষ্টা চালায়,” বলছিলেন লে.কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী, “আমাদের সৈন্যরা কোরানের প্রতি শ্রদ্ধাবশত: তা পরীক্ষা করবেনা বলেই চোরাচালানিরা মনে করেছিল।”
তিনি বলেন, চোরাচালানের মাধ্যম হিসেবে কোরানের মত ধর্মীয় বস্তু ব্যবহার কক্সবাজার এলাকায় নতুন কোন ঘটনা নয়।
গত ১০ই মার্চ কক্সবাজার থেকে এক ব্যক্তিকে আটক করা হয় যার মাথার পাগড়ির মধ্যে ৬০০০ ইয়াবা বড়ি লুকানো ছিল বলে লে.কর্নেল চৌধুরী জানান।
নিজস্ব প্রতিবেদক : ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ১১৫৯) এর আগামী ৩০ দিনের মধ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনা। ১৫ মার্চ ২০১৮ তারিখে রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স ও পরিচালক (অঃদাঃ) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ৪০.০২. ০০০০.১০৩.৩৪. ২২৫৬.৯৬(খন্ড-২).১৪.৪৮৮/১(৫) নং স্মারকে এ নির্দেশ দেওয়া হয়।
প্রাপ্ত তথ্য জানাগেছে, ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ১১৫৯) এর বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ইউনিয়নে কোন নির্বাচন দেন না এবং নতুন সদস্য অন্তর্ভূক্তি না করে ক্ষমতা কুক্ষিগত করে রাখাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এঘটনায় ইউনিয়ন সাধারণ শ্রমিকরা নির্বাচনের দাবিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে সহকারী শ্রম পরিচালক কর্তৃক সরেজমিনে তদন্ত করে সকল সদস্যের অংশগ্রহণ মূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করার জন্য ১৯ ফেব্র“য়ারী২০১৭ তারিখের ২৩২(৮) নং পত্রে নির্দেশনা দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা খুলনা শ্রম আদালতে ১৮/২০১৭ নং মামলা দায়ের করেন তারা। কিন্তু ০৪মার্চ২০১৮ তারিখে শ্রম আদালত উক্ত মামলাটি খারিজ করে দেন। এছাড়া বাংলাদেশ শ্রম আইন২০০৬(সংশোধিত,১৩), ৩১৭(৪)(ঘ) ধারা এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৭৩৭২/২০০১ এবং ৪৩১৬/২০১৪ এর ০৮জুলাই ২০১৪ তারিখের আদেশ মোতাবেক ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া আবশ্যক। সে অনুযায়ী আগামী ১৫ দিনের অর্থ্যাৎ ৩০ মার্চ ২০১৮ তারিখের মধ্যে আগ্রহী প্রকৃত শ্রমিকদের ইউনিয়নের সদস্যভূক্ত করে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর নির্ধারিত ফরম৫৮(ক) ধারা১৮১(ক) এবং বিধি(১৭০(১) দ্রষ্টব্য এ সদস্য রেজিষ্ট্রার হালনাগাদ সংরক্ষণ করে অনুচ্ছেদ ৩ এর নির্দেশনা প্রতিপালন পূর্বক ইউনিয়নের গঠনতন্ত্রের বিধান মোতাবেক আগামী ৩০ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে সকল সদস্যের অংশগ্রহণ মূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের জন্য নির্দেশ দেয় বিভাগীয় শ্রম আদালত। উক্ত তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে না পারলে ইউনিয়নের রেজিষ্ট্রেশন বাতিলের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে।
১৫.০৩.২০১৮
নয়াদিল্লিতে কূটনীতিকরা বারবার হয়রানির শিকার হচ্ছেন; এমন অভিযোগ এনে ভারতে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তবে তিনি বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ করার জন্য নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে ভারতীয় কর্তৃপক্ষের হাতে সম্প্রতি পাকিস্তানি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের হয়রানির ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহেই দূতাবাসের এক কাউন্সিলরের সন্তানকে বহনকারী একটি গাড়িকে ধাওয়া করে অজ্ঞাত ভারতীয়রা।
‘প্রায় ৪০ মিনিট ধরে এ ঘটনা চলে এবং হয়রানির ভিডিও ধারণ করে। এতে ওই শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।’
এ অভিযোগের ব্যাপারে প্রমাণ দেয়ার পরও ভারত কোনো ব্যবস্থা না নেয়ায় মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত নয়াদিল্লির দূতাবাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে তলব করে প্রতিবাদ জানায়। ইসলামবাদ বলছে, কূটনীতিকদের হয়রানির ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য-উপাত্ত দেয়া হলেও তারা এখন পর্যন্ত কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ নেয়নি।
আশাশুনি প্রতিনিধি: “সবাই মিলে সচেতন হই, জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিহত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম সালাউদ্দিন শাকিল (এমএ,…
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর…