সর্বশেষ সংবাদ-
ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

দেবহাটার জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে আদালতের রায়কে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা অবনতি না ঘটাতে পারে সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছে দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় দেবহাটা থানা চত্বরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বিকাশ সরকার, সখিপুর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আরতী রানী, নওয়াপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা থানার ওসি(তদন্ত) শরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, এসআই আব্দুল হাবিব, এসআই আল-আমিন, দেবহাটা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোমিনুর রহমান, সদস্য এসএম নাসির উদ্দীন, আজিজুল হক আরিফ, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি আবু সাঈদ, যুগ্ন¬-সম্পাদক কবির হোসেন, ইউপি সদস্য আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম, প্রেম কুমার, সালাউদ্দিন সরাফি, আব্দুল আলিম, ফরহাদ হোসেন হিরা, ইয়ামিন মোড়ল, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, মনিরুজ্জাম মনি, আজগর আলী, মাহাবুবুর রহমান বাবলু, মোক্তার আলী, আকবর আলী, নুরুজ্জামান সরদার, আসমোতুল্লাহ আসমান প্রমূখ। এসময় ওসি কাজী কামাল হোসেন বলেন, সরকারের উন্নয়নকে ব্যহত করতে আবারও যাতে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে আপনাদেরকে পুলিশের পাশাপাশি শান্তি রক্ষায় কাজ করতে হবে। তাছাড়া আবারও অপশক্তি শান্ত দেবহাটাকে যেন অশান্ত করতে না পারে সে দিকে সর্বদা নজর রাখবেন। সন্ত্রাসীরা যেখানেই নাশকতা, সহিংসতা ঘটানোর চেষ্টা করকে সেখানেই প্রতিহত করবেন। সাথে সাথে থানা পুলিশকে অবহিত করবেন। আপনাদের পাশে পুলিশ, বিজিবি, র‌্যাব সর্বদা শান্তি রক্ষায় কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যদায় দাফন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান(৬৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে টাউনশ্রীপুরস্থ বাসভবনে ব্রেইণস্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে পরকালে পাড়ি জমান। মঙ্গলবার মরহুম বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শেষ বিদায়ী ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। পরে দেবহাটা থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে চৌকশ পুলিশের একটি দল গার্ড-অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, সদর ইউনিয়ন কমান্ডার কাজী ইদ্রিস আলী, পারুলিয়া ইউনিয়ন কমান্ডার শামসুর রহমানসহ বিভিন্ন পর্যয়ের মুক্তিযোদ্ধারা। বাদ যোহর পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নায়িকাকে কুপ্রস্তাব, যুবক গ্রেপ্তার

ভারতের দক্ষিণী অভিনেত্রী অমলা পালকে যৌন নিগ্রহের অভিযাগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অমলার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়।

এর আগে গত বুধবার যৌন নিগ্রহে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন এ অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের এক কোরিওগ্রাফারের স্টুডিওতে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি অভিনেত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। ঘটনার তদন্ত চলছে। যৌন নিগ্রহ ও নারীর সম্ভ্রমহানির অভিযোগে একটি মামলা রুজু হয়েছে।

সাংবাদিকদের অমলা বলেন, ‘মালয়েশিয়ায় একটা অনুষ্ঠানে যাব। তার জন্যই নাচ প্র্যাকটিস করছিলাম। ওই ব্যক্তি ঘকে ঢুকে আমার সঙ্গে আলাদা করে কথা বলেন। তিনি যৌন সুবিধা পাওয়ার ইঙ্গিত করেছেন।

আমি যে ওই সময় ওখানে থাকব উনি জানতেন। খুব ক্লোজ সোর্স ছাড়া এটা জানা সম্ভব নয়। সে কারণেই আমার মনে হচ্ছে আমি নিরাপদ নই। ফলে পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরজেদ ও তাঁতী দলের নাসিরসহ আটক ৭১

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আরজেদ ও তাঁতীদলের সাধারণ সম্পাদক নসির উদ্দীন এবং বিএনপি-জামায়াতের ৪৪ নেতা-কর্মীসহ ৭১ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৩ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৩ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৭ ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) মারুফ আহমেদ জানান, আগামী ৮ তারিখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায়কে বানচাল করার জন্য সদর থানার ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা মাঠের পাশে নাশকতার পরিকল্পনা করার সময় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আহাদুজ্জামান আরজেদসহ বিএনপি-জামায়েতের ১৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে সুইস প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার গেছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে।

সুইস এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে সফরসঙ্গীতের নিয়ে আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌছেন সুইস প্রেসিডেন্ট। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামিম আহসান, চিফ অব প্রটোকল এ কে এম শহিদুল করিম।

কক্সবাজার বিমানবন্দরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান, রোহিঙ্গা শরণার্থী কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আবুল কালাম, জেলা প্রসাশক মোহাম্মদ আলী হোসেনসহ আইওএম, ইউএনএইচসিআরসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা।

বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ও তাঁর সফর সঙ্গীরা প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতাল পরিদর্শন শেষে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালদ্বীপের প্রধান বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

মালদ্বীপে জরুরি অবস্থা জারির কিছু সময়ের মধ্যেই গ্রেফতার হয়েছেন দেশটির প্রধান বিচারপতি। আরও আটক হয়েছেন প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম। বিবিসির সংবাদদাতা অলিভিয়া ল্যাঙ জানিয়েছেন, মালদ্বীপে মানুষ ভীত-শঙ্কিত অবস্থায় আছে। রাত থেকে সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে পুলিশ। আদালতে যেসব বিচারপতিরা ছিলেন তারা সবাই সেখানে আটকে রয়েছেন।

দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া একটি ঐতিহাসিক আদেশকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল (সোমবার) সন্ধ্যায় জরুরি অবস্থা জারি করা হয়। দেশটির বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুসনু আল সুদ বলেছেন, নিরাপত্তা বাহিনী সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে। এর ফলে বিচারকরা ভেতরে আটকা পড়েছেন। তাদেরকে খাবার সরবরাহ করা হচ্ছে না। মালদ্বীপের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম মুয়াজ আলিও জরুরি অবস্থা জারির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন,সংবিধানের ২৫৩ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে সোমবার থেকে আগামী ১৫ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট।

জরুরি অবস্থা  জারির মধ্য দিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার ও আটক করার ক্ষেত্রে মালদ্বীপের আইনশৃঙ্খলা বাহিনীকে এক তরফা ক্ষমতা দেওয়া হলো। এতে দেশটিতে চলমান সাংবিধানিক ও রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন সুপ্রিম কোর্টকে তাদের দেওয়া কয়েকটি আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট বরাবর লেখা চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

গত ০১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বিরোধী ৯ নেতার বিরুদ্ধে আনা সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে তাদেরকে মুক্তির নির্দেশ দেয়। এছাড়া গত বছর সুপ্রিম কোর্টের আদেশে বরখাস্ত হওয়া বিরোধীদলের ১২ সংসদ সদস্যকেও পুনর্বহাল করার আদেশ দেওয়া হয়। এসব আদেশ বাস্তবায়ন হলে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন অভিশংসিত হতে পারেন বলে গুঞ্জনের মুখে রবিবার বাতিল করা হয় সোমবারের ঘোষিত পার্লামেন্ট অধিবেশন। সোমবার দেশটির সরকার সেখানে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেয়ার পরপরই শুরু হয় ধরপাকড়। আ টক হন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের সৎ ভাই সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। তার বিরুদ্ধেও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এক পর্যায়ে প্রধান বিচারপতিকে গ্রেফতারের খবর জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের (শিক্ষাবর্ষ-২০১৩-১৪) সম্প্রতি প্রকাশিত পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের ৪র্থ বর্ষের ছাত্র অমিত হোসেন, অনিক কুমার, ¯েœহা খাতুন, ফাহাদ হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, ৪র্থ বর্ষের ফরম ফিলাপের পর শিক্ষাথীদের পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে না। একই সাথে চলতি মাসের ২০ তারিখে ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু হবে, অপরদিকে, চলতি মাসের ২২ তারিখে তৃতীয় বর্ষের মানউন্নয়ন পরীক্ষাও অনুষ্টিত হবে। এমতাবস্থায় ৪র্থ বর্ষের পরীক্ষা রুটিন পরিবর্তনের জোর দাবি জানান শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলীপুরে মটর সাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর চেকপোষ্ট এলাকায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মটর সাইকেল চালকের নাম মোঃ আহম্মদ আলী (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার মৃত গহর আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহম্মদ আলী মটর সাইকেলযোগে আলীপুর এলাকা থেকে ভোমরা স্থল বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থল বন্দর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের আলীপুর চেকপোষ্ট সংলগ্ন পেট্রোল পাম্পের এলাকায় তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মারুফ আহমেদ ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest