সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

নুরনগরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় হিন্দু ধর্ম সভা

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর নতুন মৎস্য সেট সংলগ্ন নুরনগর ঐতিহ্যবাহী কায়েত বাড়ী দুর্গা মন্দির প্রাঙ্গনে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় সনাতন হিন্দু ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। নুরনগর কায়েত বাড়ী দুর্গা পূজা কমিটির আয়োজনে উক্ত সনাতন ধর্ম সভা সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়। ধর্ম সভায় সভাপতিত্ব করেন বাবু দেবাশীষ ঘোষ (দেবী)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ নিতাই চৈতান্য ভাব অমৃতের প্রচার সংঘের মহিলা সম্পাদিকা শ্রীমতি ভক্তি সাধিকা তাপসী দেবী দাসী, খুলনা। প্রধান বক্তা তিনি তার বক্তব্যে সনাতন ধর্মের বিভিন্ন উল্লেখযোগ্য দিক গুলো তুলে ধরেন ও সৎ গুরুর মাধ্যমে সৎ সংঙ্গ আচরণ এবং সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য সকলকে আহব্বান করেন। এ সময় বিশেষ বক্তা হিসেবে ছিলেন সনাতন ধর্মের বিশিষ্ট চিন্তাবিদ ও ভগবত আলোচক বাবু শিবপ্রসাদ দাস। এলাকা ছাড়াও এলাকার বাহিরের শতশত সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দরা ধর্মিয় এই সভায় যোগ দিতে দেখা যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন নুরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ,নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি,এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, সুশান্ত দেবনাথ, প্রশান্ত কুমার মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবু অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন কমিটি,নুরনগর ইউনিয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার ১৭নং নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন এম পি জগলুল হায়দার। ২৫শে ফেব্রুয়ারী রবিবার বেলা ১১টায় উক্ত নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সাথে তাদের অভিভাবকরাও যোগ দিতে দেখা যায়। বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করায় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানানো হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ ম জাহাঙ্গীর ফারুক এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, প্রকৌশলী আসিফ রেজা, নুরনগর ইউনিয়ন আ”লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহের রানা বাবু, ধলবাড়ীয়া ইউনিয়ন আ”লীগের সভাপতি স্বজল কুমার মূখার্জী, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, বীর মুক্তিযোদ্ধা ডি এম খাজা মইজদ্দিন আহমেদ, নবীন সংঘের সভাপতি মুনির আহমেদ, ইউপি সদস্য মীর আলী মোল্যা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা তাঁতালীগের প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ৩ মার্চ ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আগমন উপলক্ষ্যে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সভাপতি প্রতিষ্ঠাতা মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক আ: সালাম, সহ-সম্পাদক আঃ রাজ্জাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা খাতুনসহ সদর ও পৌর শাখার নেত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন

আলহুসাইন অমি: সাতক্ষিরায় একই দিনে সদর উপজেলা ছাত্রলীগ ও সরকারী কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে নব্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এক বছর মেয়াদে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদের উপস্থিতিতে তার বাসভবনস্হ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের দলীয় প্যাডে একইসাথে এ দু’টি কমিটির অনুমোদন দেয়া হয়।

সদরে নবগঠিত কমিটির বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজার বলেন, যোগ্য ব্যাক্তিরাই যথাযথ স্থানে অধিষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে একাধিকবার দলীয় প্রতিহিংসায় পুড়তে থাকাবস্থায় দলের সংকটময় মুহূর্তসহ সকল কর্মসূচিতে তাদের তৎপরতা ছিলো অদম্য। মুজীবীয় ভঙ্গিমায় প্রতিহত করেছে দলীয় শত্রুদের আক্রমন। এমনই অনেক দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, একমাত্র যোগ্য ব্যক্তিরাই যোগ্য স্হানে অধিষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার নব-নির্বাচিত সভাপতি সাদ্দামের মোবাইল সংযোগ না পেয়ে সাধারণ সম্পাদক ফজলে রাব্বির শাওনের কাছে তার অনুভুতি সম্পর্কে জানতে চাইলে প্রথমেই তিনি সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আমি আওয়ামী পরিবারেই সন্তান। আমার বাবা এস এম রেজাউল ইসলাম একজন নিষ্ঠাবান সাংবাদিক এবং ব্রহ্মরাজপুর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মা তহমিনা জেলা মহিলা লীগের দপ্তর সম্পাদিকা। আমিও বুঝতে শেখার পর থেকে বঙ্গবন্ধুর নীতি বুকে লালন করে এসেছি। এরপর রাজনৈতিক অভিভাবক হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুর রহমান ভাইয়ের হাত ধরেই ২০১২ সালে প্রত্যক্ষ রাজনীতিতে আমার অভিষেক। সাাদিক ভাইয়ের অনুপ্রেরণায় উপজেলা সভাপতি সাদ্দাম ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাবাসীর সার্বিক বিপদে পাশে থাকাসহ উপজেলা ছাত্রলীগকে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন তিনি।

অপরদিকে সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন ও সাধারণ সম্পাদক কালামকে ‘কামানের গোলা’ বলে বিশেষায়িত করে জেলা ছাত্রলীগের সেক্রেটারি সাদিকুর রহমান বলেন- নিকট অতীতের কালো অধ্যায়ে ঘটে যাওয়া জামায়াত-শিবির তান্ডবের বিশৃঙ্খল পরিস্থিতিতে সিনিয়র নেতারা যখন চিন্তিত, তখন মুজিবীয় ভঙ্গিতে জামায়াতের আগ্রাসী মিছিল আটকে জীবন বিপন্ন করে তাদের গতিপথ শিথিল করতে ইমন ও কালামের মত রাজপথের সৈনিকদের শরীর দ্বারা তৈরী অকুতোভয় পিরামিড-ই তাদেরকে উক্ত পদের জন্য যোগ্য করে তুলেছে। নতুন এ নেতৃত্ব নিয়ে জেলা সভাপতি সাদিকুর রহমান সম্পাদক যথেষ্ট আশাবাদি বলে জানান তিনি।
উক্ত কমিটি অনুমোদনকালে জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদসহ জেলা ছাত্রলীগের সভাপতি রেজা, সাধারণ সম্পাদক সাদিক, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

সাতক্ষীরা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা বাকশিস কার্যালয়ে জেলা বাকশিসের সভাপতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ গৌরপদ, অধ্যক্ষ সাইফুল্লাহ, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক অমিত চক্রবর্তী, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক নুর মোহাম্মাদ পাড়, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক তপন শীল, অধ্যাপক নাজমুল হক, আনিসুর রহমান, অধ্যাপক কামরুল ইসলাম, কর্মচারী ফেডারেশনের পক্ষে আব্দুল ওয়াহাব আজাদ, কায়কোবাদ সরদার প্রমুখ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি: ১১মার্চ’১৮ তারিখ রবিবার থেকে সারাদেশে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) অবিরাম ধর্মঘট এবং সকল উপজেলায় শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১২মার্চ’১৮ তারিখ সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ১৪মার্চ’১৮ তারিখ বুধবার ঢাকায় শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ। বক্তারা কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচি সফল করার জন্য স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামকে দু:স্থ মহিলা সমিতির সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি: সদর উপজেলা দু:স্থ মহিলা সমিতির পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১১টায় জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে এ সংবর্ধনা জানান চর বালিথা, এল্লারচর, সাতক্ষীরা ও গড়েরকান্দা দু:স্থ মহিলা সমিতির নেতৃবৃন্দ। সংগঠনের সভানেত্রী ছাবেরা বেগমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান, মহিলা সদস্য শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, সংগঠনের মহিলা সম্পাদিকা তাহমিনা খাতুন, কোষাধ্যক্ষ ফাতেমা বেগম, ক্রীড়া সম্পাদিকা শরিফা আছাদ,গড়েরকান্দার মনোয়ারা, রিজিয়া, আলেয়া, আনোয়ারা, সখিনা, তাসলিমা, আমিরোন, মর্জিনা, আমেনা খাতুন, সাজিদা, সখিনা বেগম, আমেনা বেগম, এল্লারচর চামটা পাড়া গ্রামের সুখজান, আনোয়ারা, জাহিদা, জামিলা, রসুলপুর গ্রামের মনোয়ারা, বেবী, আফিরোন, মর্জিনা খাতুন, মুজিদা, করিমন, আলেয়া, ফরিদা, নাহার, আ: রাজ্জাক প্রমুখ। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান দু:স্থ মহিলা সভানেত্রীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপনসহ সংগঠনের সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভূয়া সার্টিফিকেট দিয়ে টাকা নেয়ায় মাদ্রাসার শিক্ষক লাঞ্চিত

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় ভূয়া সার্টিফিকেট দিয়ে টাকা নেয়ায় মাদ্রাসার শিক্ষক লাঞ্চিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাদীপুর আলিম মাদ্রাসার পাশে নাসির মেম্বরের বাড়ির সামনে। উক্ত মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৪/৫ বছর আগে আব্দুস সবুর মাদ্রাসার বিএসসি (প্যাথ) শিক্ষক হিসেবে যার ইনডেক্স নং- ২১০৪১৩৫ হাদীপুর আলিম মাদ্রাসায় যোগদান করে। সবুর ইতিপূর্বে কোমরপুর মাদ্রাসায় দীর্ঘদিন চাকরী করলেও তার সার্টিফিকেট সমস্যার কারনে তিনি এমপিওভুক্ত হননি বলে জানা যায়। পরে তিনি হাদীপুর মাদ্রাসায় যোগদান করে বিভিন্ন শিক্ষকদেরকে বিএড ও শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট দেয়ার নাম করে ভূয়া সার্টিফিকেট দিয়ে লক্ষ লক্ষ টাকা গ্রহন করে। শিক্ষকবৃন্দ জানান, সবুর পারুলিয়া মাদ্রাসার শিক্ষক এনামুল কবিরের নিকট থেকে বিএড সার্টিফিকেট দেয়ার নাম করে ৭০ হাজার টাকা গ্রহন করেন। কিন্তু সে ভূয়া সার্টিফিকেট দিয়েছে বলে শিক্ষক এনামুল ও তার আত্মীয়স্বজনরা সবুরকে চাপ দিলে সে ৭০ হাজার টাকার একটি চেক শিক্ষক এনামুলকে প্রদান করে। কিন্তু ব্যাংকে গিয়ে জানা যায় ঐ চেকটিও ভূয়া। যার কারনে রবিবার দুপুর ২ টার দিকে শিক্ষক এনামুল ও তার আত্মীয়স্বজনরা হাদীপুর মাদ্রাসার পাশে নাসির মেম্বরের বাড়ির সামনে আব্দুস সবুরকে ধরে মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে সংযত করে এবং একপর্যায়ে আব্দুস সবুরের ভাইরা ভাই নলতা হাইস্কুলের শিক্ষক মহিদুল ইসলাম টাকার জামিন নিতে চাইলে তাকে নলতা নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। শিক্ষকবৃন্দ আরো জানান, আব্দুস সুবর ইতিপূর্বে এধরনের কাজ করার কারনে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি সহ বিভিন্ন স্থানে একাধিকবার সালিশের দ্বারস্থ হয়েছেন। তবে এধরনের একজন ভন্ড ও প্রতারক কিভাবে মাদ্রাসায় শিক্ষকতা করেন এ প্রশ্ন সাধারন মানুুষের। এ বিষয়ে আব্দুস সবুরের মোবাইল ০১৮৫০-৮৯৭৩৮৪ নম্বরে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest