সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে সঞ্জিব হত্যায় জড়িত থাকার অভিযোগে কাকা গ্রেফতারসাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেন সংস্কার কাজের উদ্বোধনসাতক্ষীরার কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাকান্ডরাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অন্ধ ঘোড়ার সেবা করা সাতক্ষীরার সোহানের পাশে প্রধানমন্ত্রীতালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগশ্যামনগরের নীলডুমুরে ঘাটে হার্ডওয়্যার দোকান থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার‘অথবা তুমি আমি’ নাটকে আলোচনায় ইভানা২৯ হাজারের বেশি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীকানাডা পশ্চিম বিএনপির বিতর্কিত কার্যক্রম ঘিরে সমর্থকদের মধ্যে ক্ষোভশ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে মামলা : সরেজমিনে মিলল ভিন্ন চিত্র

শরীরে রক্ত চলাচল বাড়াতে সহায়ক ১৪টি প্রাকৃতিক উপাদান

মানবদেহের ওজনের ৭ শতাংশ আসে রক্ত থেকে। আর এই রক্ত শিরা-উপশিরাগুলোর মাধ্যমে আমাদের দেহে চলাচল করে সারাক্ষণই। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে গড়ে ৪.৫ থেকে ৫.৫ লিটার রক্ত থাকে। তবে লিঙ্গ, ওজন, উচ্চতা এবং সার্কি স্বাস্থ্য পরিস্থিতি ভেদে এতে ভিন্নতাও থাকতে পারে।

মানবদেহের এই লাল তরলটি সত্যিই যাদুকরী নানা উপায়ে এবং আমাদের দেহের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। আমাদের দেহের নানা অংশে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং জীবাণুর সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করার মতো কাজ করে রক্ত। ফলে যথাযথভাবে রক্ত চলাচলের গুরুত্ব অপরিসীম। ক্ষুধামান্দ্য, অনবরত নানা অঙ্গের অসাড়তা, হজম প্রক্রিয়ায় অব্যাখ্যাত সমস্যা, প্রায় প্রায়ই ক্লান্তি ও অবসাদ, ত্বকের বিবর্ণতা, চুল ও নখের ভঙ্গুরতা এবং শুষ্কতা প্রভৃতি রক্ত চলাচল ঠিকভাবে না হওয়ার লক্ষণ।

হৃৎপিণ্ড রক্তকে পাম্প করে শিরা-উপশিরাগুলোর মাধ্যমে দেহের নানা অঙ্গে ছড়িয়ে দেয়। হৃৎপিণ্ড এবং শিরা-উপশিরাগুলোই রক্তকে দেহে চলাচলের জন্য সবচেয়ে বগড় ভুমিকা পালন করে। ধমনী হৃদপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে সারা শরীরে ছড়িয়ে দেয়। আর শিরা-উপশিরাগুলো কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত পুনরায় হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে।

রক্ত চলাচল ব্যাহত হয় যেসব কারণে
শরীরে রক্ত চলাচল ব্যাহত হওয়ার প্রধান একটি কারণ হলো ধুমপান। সিগারেটে থাকা কার্বন মনোক্সাইড রক্তের কোষের স্তর ধ্বংস করে দেয়। ফলে শিরায় প্লাক এবং চর্বি জমে যায়। রক্ত চলাচল ব্যাহত হয়।

আজকাল আমরা শারীরিকভাবে অনেক বেশি নিষ্ক্রিয় জীবন যাপন করি এবং শরীরচর্চা করার সময়ই পাই না। শরীরচর্চা না করা এবং সক্রিয়তার অভাবেও রক্ত চলাচল ব্যাহ হয়।

ফাস্টফুড খাওয়ার ফলে স্থুলতায় আক্রান্ত হওয়ার কারণেও রক্তচলাচল ব্যাহত হয়।

উচ্চ/নিম্ন রক্তচাপ এবং কোলেস্টেরলও রক্ত চলাচল ব্যাহত হওয়ার অন্যতম একটি কারণ।

 

কীভাবে রক্ত চলাচল বাড়ানো যাবে

১. মদপান ত্যাগ করুন
অতিরিক্ত অ্যালকোহল পানে হৃৎপিণ্ডে সমস্যা হয়। সুতরাং আজই মদপান ত্যাগ করুন। তবে রেডওয়াইন জাতীয় হালকা মদ পান করা যেতে পারে। কেননা রেডওয়াইনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রেখে রক্ত চলাচলে সহায়তা করে। তবে পরিমি পরিমাণে রেডওয়াইন খেতে হবে।

২. পর্যাপ্ত পানি পান করুন
দেহকে সচল রাখতে পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে। পানি আমাদের দেহ থেকে ট্রক্সিন বা বিষ বের করে দিতে সহায়ক। আর দেহকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে রক্তচলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করে।

৩. বাদাম খান
কাজুবাদাম এবং আখরোট খেলে রক্ত চলাচল বেগবান হয়। ভিটামিন এ, বি, সি ও ভিটামিন ই সমৃদ্ধ বাদাম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ বাদাম খেতে হবে। বাদাম ধমনীতে প্রদাহ এবং পঁচনজনিত ক্ষয়রোধ করে রক্ত চলাচল বাড়ায়।

৪. গ্রিন টি
দুধ চা না খেয়ে বরং গ্রিন টি খান। যা আরো বেশি স্বাস্থ্যকর এবং দেহের কার্যক্রমতে উদ্দীপিত করে। গ্রিন টি রক্তের শিরা-উপশিরাগুলোকে প্রশস্ত করে যার ফলে রক্ত প্রবাহের গতিও বাড়ে।

৫. স্নায়ু উত্তেজক উপাদান এড়িয়ে চলুন
ক্যাফেইন এর মতো স্নায়ু উত্তেজক উপাদান এড়িয়ে চলুন। তাহলে কোনো বাধা-বিপত্তি ছাড়াই আপনার দেহের সব অংশে রক্তচলাচল করতে পারবে। ক্যাফেইন শরীরকে শুষ্ক করে তোলে। কিন্তু রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য শরীরকে আর্দ্র রাখা জরুরি।

৬. লবণ খাওয়া কমান
অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বাড়ে এবং স্ফীতি দেখা দেয়। যার ফলে রক্ত চলাচল ব্যাহত হয়। এজন্য ক্যানজাত খাবারের মতো প্রক্রিয়াজাত খাবার, ফ্রিজে জমাট খাবার, কেচাপ সস বাদ দিতে হবে। কেননা এসবে উচ্চমাত্রায় সোডিয়াম থাকে।

৭. রসুন, আদা, পেঁয়াজ
প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন, আদা এবং পেঁয়াজের পরিমাণ আরেকটু বাড়ান। এসব আপনার রক্ত চলাচল প্র্রক্রিয়ার স্বাস্থ্য উন্নত করবে। এছাড়া এসবে আছে প্রদাহরোধী এবং জীবাণুরোধী উপাদান যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। এছাড়া রোগ-জীবাণুর সংক্রমণের বিরুদ্ধেও কাজ করে এবং দেহকে বিষমুক্ত করে এসব উপাদান।

৮. ভেষজ খাওয়া বাড়ান
যে কোনো রোগের চিকিৎসায় ভেষজ অনেক বেশি নিরাপদ এবং কার্যকর। ভেষজ পরিবারেরই সদস্য জিনসেং মূলসমুহ যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং রক্ত চলাচল বাড়ায়।

৯. ডার্ক চকোলেট
এতে আছে কোকোয়া যাতে আছে ফ্ল্যাভোনয়েড। যা রক্ত প্রবাহ উন্নত করে।

১০. গোলমরিচ
গোলমরিচ বিপাকীয় হার বৃদ্ধি করে। এবং ধমনি ও রক্তের শিরা-উপশিরাগুলোকে শক্তিশালী করে।

১১. সূর্যমুখি বীজ
এই বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যা রক্তে জমাটবদ্ধতা প্রতিরোধ করে। এছাড়া জলপাই, বাদাম এবং তরমুজ বীজও উপকারী।

১২. সাইট্রাস ফল
কমলা, লেবু এবং জাম্বুরারে আছে ভিটামিন সি এবং সুগার ও প্রদাহ কমাতে সহায়ক। ফলে রক্ত চলাচল বাড়ে।

১৩. তরমুজ
এতে আছে লাইকোপেন নামের একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচলাল উন্নত করে। টমেটো, অ্যাপ্রিকট এবং গোলাপি মোসাম্বি লেবুও রক্ত চলাচল অবাধ করে।

১৪. অ্যাভোকাডো
এতে আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। যা হৃদযন্ত্রকে সচল রাখে এবং রক্ত প্রবাহের গতি বাড়ায়। এছাড়া কাঁচা চীয়া বীজ এবং শ্বেতবীজেও একই উপকারীতা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আজ অপু বিশ্বাস নাচবেন নড়াইলের বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে। দরিদ্রদের সহায়তায় বিকেল ৩টা ৩০ মিনিটে বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে হবে ‘কনসার্ট ফর হেল্পলেস’, আয়োজনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দাতব্য প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

সেখানেই নাচবেন অপু। অনুষ্ঠানে গাইবেন মমতাজ, মাকসুদ ও ইমরান। থাকবেন প্রধান অতিথি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা। কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা।

অপু বিশ্বাস বলেন, ‘এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে ভালোই লাগে। আমার নাচ থেকে যদি কিছু টাকা আসে এবং সেটা মানুষের কাজে লাগে, ক্ষতি কী। কাল সকালের [আজ] ফ্লাইটে নড়াইল পৌঁছে যাব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে সদর উপজেলা চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিসিআরআইপি প্রকল্পের উন্নয়ন কাজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু উন্নয়ন কাজ উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী জাহানারা খাতুন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও মেম্বার নুর ইসলাম মাগরেব, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার অজিয়ার রহমান, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছালাম, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের ধুলিহর প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবু, মেম্বার কুরবান আলী, মেম্বার ও সাংবাদিক রেজাউল করিম মিঠু, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রাজ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম গাজী, আবুল কালাম, ছেয়ামুদ্দীন সরদার, গফ্ফার শেখ, আব্দুল হাই, আবুল হাসান, ডালিম হোসেন, রুহুল আমিন খোকন, সুবীর সাহা আনারুল ইসলাম প্রমুখ।
৪৯ লক্ষ ৪১ হাজার টাকা ব্যয়ে ব্রহ্মরাজপুর বাজারের সম্পূর্ন নতুনভাবে সবজি মার্কেট নির্মাণ, মাছ-মাংস বাজার ও মসজিদের সড়কে পানির ড্রেন নির্মাণ ও সবজি মার্কেটের পশ্চিম পাশে উমরাপাড়া সড়ক নির্মাণ সহ বেশ কিছু উন্নয়ন সম্পন্ন হবে।
মেসার্স রফিকুল ও বৃষ্টি ফিস ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু ব্রহ্মরাজপুর বাজারটি ব্যাপক উন্নয়ন করার লক্ষ্যে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিসিআরআইপি প্রকল্পের অধীনে বরাদ্দ আনতে সক্ষম হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বুধহাটা কমির সুপার মার্কেটস্থ আশাশুনি রিপোর্টার্স ক্লাব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ও সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা।

এমসয় তিনি অশ্রু ভেজা কন্ঠে বলেন আশাশুনিতে রিপোর্টার্স ক্লাবের কর্মকা- আমার খুবই ভাল লেগেছে। রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকাল ৩বছর হলেও এ ক্লাবের সাংবাদিকদের কর্মকান্ডের মাধ্যমে তারা আজ অনেক এগিয়ে। আমি আমার প্রমোশন জনিত কারণে আশাশুনি থেকে চলে গেলেও আশাশুনি রিপোর্টার্স ক্লাব আমার অন্তরে গাথা থাকবে। উল্লেখ্য তিনি বিগত ২বছর আশাশুনিতে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করার পর প্রমোশন জনিত কারণে অতিরিক্ত জেলা প্রশাষক এর দায়িত্ব নিয়ে নরসিংদী জেলায় যোগদান করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার ফাতেমা জোহরা। রিপোর্টার্স ক্লাব নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন আশাশুনি রিপোর্টার্স ক্লাব সহ সভাপিত সুব্রত দাশ, শেখ বাদশা, সদস্য উত্তম কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান ময়না, ক্রিড়া সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র, সদস্য সত্যরঞ্জন সরকার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক জিএম আজিজুর রহমান রাজ, আবু হাসান, বি এম আলাউদ্দীন, শেখ আক্তারুজ্জামান সহ বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন আরাফাত ডেনিস প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুর শিবতলা বাজারে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের শিবতলা বাজারে বুধবার সন্ধ্যায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে আহবায়ক রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস,এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, পৌর আ’লীগের সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এনছান বাহার বুলবুল, শেখ আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাড. মোঃ ফারুক হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক নুর ইসলাম মাগরেব। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফুজ্জমান রানা, ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক শাহাদাৎ হোসেন রাজ, মেম্বার মতিয়ার রহমান, মেম্বার কামরুজ্জামান, মেম্বার কুরবান আলী, মেম্বার কালিদাস সরকার, পলাশ কুমার সানা, হাফেজ মোঃ জাকির হোসেন, উজ্জ্বল কুমার সানা, মোঃ আব্দুল খালেক, মিলন, বাপ্পী, আজগর প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা উপজেলা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ এর একুশ আলোচনা

পাটকেলঘাটা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তালা উপজেলা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মমঞ্চে কতৃক এক আলোচনা সভা পাটকেলঘাটা শহীদ আলাউদ্দিন চত্তরে বিকাল ৫ টায় অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি এ্যডঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যাণ মোঃ ইখতিয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসত নেতা জাকির হোসেন,তালা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আসাদুসজ্জামান মিঠু সহ স্হানীয় নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০০ টাকায় পুলিশের চাকরি

মুন্সীগঞ্জে পুলিশের কনস্টেবল পদে মাত্র ১০০ টাকায় চাকরি হবে এবং কনস্টেবল নিয়োগে সকল প্রকার দুর্নীতি এড়াতে স্থানীয় সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিয় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। আজ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি কনেস্টেবল নিয়োগ ও মুন্সীগঞ্জে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান। সভায় সাংবাদিকদের কাছে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, এ জেলায় আগামী ২৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল নিয়োগ শুরু হবে। ২০১৭ সালের ন্যায় ২০১৮ সালেও ১০০ টাকায় মিলবে পুলিশে চাকরি। গত বছরের মত এ বছরও স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই নিয়োগ প্রার্থীরা ১০০ টাকা ব্যাংক ড্রাফট/ পে- অর্ডারে সরকারের খাতে জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে পুলিশ কনস্টেবলের চাকরি পেতে পারেন।

চাকরি পাওয়ার জন্য দালাল বা অন্য কারো সাথে কোন প্রকার অর্থনৈতিক লেনদেন করলে তার প্রার্থীতা বাতিল করার কথাও জানান তিনি। কোন নিয়োগ প্রার্থী নিয়োগ প্রাপ্ত হওয়ার জন্য আত্মীয় বা অন্য মাধ্যমে যেন অসৎ উপায় অবলম্বন করতে না পারে সে জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বিষয়টি মসজিদের ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে প্রচার করার কথাও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুপ্রিমকোর্টের স্থগিতাদেশের পরও বন্ধ হয়নি কুশখালী গরুর খাটাল

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিমকোর্টের স্থগিতাদেশের পরও বন্ধ হয়নি সাতক্ষীরা সদরের কুশখালী গরুর খাটাল। বরং সুপ্রিমকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ বৃহস্পতিবার(২২.০২.১৮)ও এসেছে গরু, চলেছে সাতক্ষীরা সদরের কুশখালী গরুর বিট/খাটাল। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতনমহলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে।

জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর গ্রামের জামিনী রায়ের ছেলে দেবব্রত কুমার রায় কুশখালী বিট/খাটাল পরিচালার জন্য হাইকোর্টে ৮৮১৫/২০১৭ নম্বর রিট পিটিশন দাখিল করেন। ২০১৭ সালের ৮ জুন ওই রিট পিটিশন অনুযায়ী দেবব্রত রায় কুশখালী বিট/খাটাল পরিচালনার দায়িত্ব পান। এর পর থেকে দেবব্রত কুশখালী বিট/খাটাল পরিচালনা করে আসছিলেন। কিন্তু কুশখালী গ্রামের ফজলুল রহমানের ছেলে ও কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে কুশখালী বিট/খাটাল স্থগিত চেয়ে সুপ্রিমকোর্টের লিভ টু আপীল ৫৬৭/২০১৮ নম্বর মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ৩০ জানুয়ারী সুপ্রিম কোর্ট ৫ ফেব্রয়ারী মামলার শুনানির দিন ধার্য করে এবং সুপ্রিমকোর্ট ৫ ফেব্রয়ারী পর্যন্ত কুশখালী বিট/খাটালের কার্যক্রম স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে গত ৫ ফেব্রয়ারী শুনানীর দিন মহামান্য সুপ্রিমকোর্টের লিভ টু আপীল ৫৬৭/২০১৮ নম্বর মামলায় ০৫.০২.২০১৮ খ্রিঃ তারিখের আদেশ মোতাবেক রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহামান্য হাইকোর্ট বিভাগের ৮৮১৫/২০১৭ নম্বর রীট পিটিশন মামলার ০৮.০৬.২০১৭ খ্রিঃ তারিখের আদেশের কার্যকারিতা স্থগিত করে। কিন্তু দেবব্রত রায় ওই আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কুশখালীর একজন প্রভাবশালী নেতা ও তার সাঙ্গপাঙ্গদেরও ইন্ধনে এখন পর্যন্ত খাটাল পরিচালনা করছে এবং আজ বৃহস্পতিবার(২২.০২.১৮) ওই খাটালে গরু এসেছে।

কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী বলেন, এখানে খাটালের আধিপত্ত নিয়ে এখানে গন্ডগোল হচ্ছে। দেবব্রত বাহির হতে এখানে এসে প্রায় ৩০ লক্ষ টাকা বানিজ্য করেছে। সে এলাকায় কারো ভাগ দেয়নি। এটি নিয়ে এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।

এ ব্যাপারে কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, গত ৫ ফেব্রয়ারী সুপ্রিমকোর্টের ফুল বেঞ্চ আগামী ৩০ চৈত্র পর্যন্ত কুশখালী বিট/খাটালের সকল কার্যক্রম স্থগিত করে, গত ১৮ ফেব্রয়ারী সাতক্ষীরা সদর ইউএনও, বিজিবি অধিনায়ক, রাজস্ব কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর হাইকোর্টের ওই আদেশের কপি দেওয়া হয়েছে। তারপরও এখনও খাটাল বন্ধ হয়নি। আমার মনে হয় প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজসে দেবব্রত এখনও খাটাল চালাচ্ছে। তা না হলে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের পরও কিভাবে গরু আসে?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest