সর্বশেষ সংবাদ-
ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

বড়দলে আবারও হুনুমানের আক্রমণ

বড়দল প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বাক্কার সরদার(৬৫) হুনুমানের আক্রমনে মারাত্বকভাবে আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদের সামনে রাস্তার উপরে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত বাক্কার সরদার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এর আগে আশাশুনি উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার মোঃ মফিজুর রহমান বিদ্যুৎ বিলের কাগজ বাড়িতে বাড়িতে দেওয়ার সময় রাস্তায় তিনটা হনুমান তার পিছন দিক থেকে এসে হঠাৎ আক্রমন করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালডাঙ্গা বাজারে তাপষ ডাক্তারের চেম্বারে নিয়ে আসে। একই ঘটনা ঘটেছে গত ২০ শে জানুয়ারি শনিবার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের মৃত. বিমল মিত্রের পুত্র গ্রাম্য ডাঃ তাপষ মিত্র তাকে হুনুমানের কাঁমড়ে ডান হাতে ১৬ টা সেলাই দিতে হয়েছে ঔ দিন একই গ্রামের অমল সরকারের পুত্র নিতাই সরকারকেও হুনুমানের কামড়ে ১২ টা সেলাই দেওয়া হয়েছে। এমতাবস্থায় এলাকার জনগনের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে। ছোট ছোট শিশুদের নিয়ে অভিভাবকগণ ভীষণ চিন্তার মধ্যে দিন-রাত অতিবাহিত করছেন।এ ব্যাপারে এলাকার জনগন প্রশাসনের দ্রুততম সময়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সাজা প্রাপ্ত আসামিসহ আটক ৫

ভ্রাম্যমাণ প্রতিনিধি (কালিগঞ্জ) : কালিগঞ্জে পুলিশের অভিযানে ১ সাজা প্রাপ্ত আসামী ও ৫ জন নাশকতা মামলার আসামীকে গ্রেফতার করেছে। সাজাপ্রাপ্ত আসামী হলেন উপজেলার চম্পাফুল ইউনিয়নের চাঁন্দুলিয়া গ্রামের মৃত দুলাল গাইনের ছেলে অশোক গাইন (৪৫)। নাশকতা মামলার আসামীরা চম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামের নুরালী গাইনের ছেলে আব্দুল হান্নান (৫৬),সাবেদ আলী মোড়লের ছেলে মোসলেম মোড়ল (৪২), মৃত নুর আলীর ছেলে আব্দুল মান্নান (৪৩),তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত লোকমান মোড়লের ছেলে আব্দুল আলীম (৪২),ও মৃত নরীম বক্সের ছেলে আবীর আলী (৫০)। থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ইসরাফিল হোসেনের নেতৃত্বে পুলিশ রবিবার রাত ২ টার দিকে এক বছরের সাজা প্রাপ্ত আসামী ও ১ লক্ষ টাকা জরিমানার পলাতক আসামী অশোককে তার বসত বাড়ী থেকে আটক করে,পরবর্তীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আসামী হান্নান, মোসলেম, মান্নান, আলীম ও আবীরকে আটক করে পুলিশ। সোমবার সকালে তাদেরকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক প্রকাশ ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ৪

দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে নাশকতা মামলায় ৪জন আটক হয়েছে। আটককৃত হলো উপজেলার টিকেট শেখপাড়া গ্রামের মৃত নুর আলীর ছেলে রফিকুল ইসলাম বাবুল (৩৭), আশকারপুর গ্রামের আরশাদ আলী গাইনের ছেলে বাবর আলী (৪০) উপজেলার আশকারপুর গ্রামের মোকছেদ আলীর ২ ছেলে রাশেদ শেখ (৩০) ও বিল্লাল শেখ (২৩)। দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, এসআই হাবিবুর রহমান, এসআই আল আমিন, এসআই আনিসুজ্জামান, এএসআই আবুল কালাম ও এএসআই মাসুদ রানা রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতদেরকে দেবহাটা থানার এসআই আব্দুস সামাদের দায়েরকৃত গত ইং ১১-০১-১৮ তারিখের ০৩ নং মামলার আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩২ ধারা বাতিলের দাবিতে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি : “সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা চলবে না” শির্ষক স্লোগানকে সামনে রেখে সোমবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিটু। তিনি তার বক্তব্যে ৩২ ধারা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। এসময় অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকতার পরিপন্থী আইন উল্লেখ করে বলেন, ‘৩২ ধারা পাস হলে অনুসন্ধানী সাংবাদিকতা মারাত্মকভাবে বাধার সম্মুখীন হবে। দুর্নীতিতে ছেয়ে যাবে দেশ। এর আগে ৫৭ ধারার অপব্যবহারে দেশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই আমরা আর ৩২ ধারা দেখতে চাই না।’ বক্তারা এ সময় ৩২ ধারার তীব্র নিন্দা জ্ঞাপন করে এ আইন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এরপর শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় গণগ্রন্থগার দিবসের আলোচনা সভা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গণগ্রন্থগার দিবস ২০১৮ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকাল সাড়ে ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, সখিপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, দেবহাটা হাইস্কুলের সিনিয়র শিক্ষক গৌর চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক অনুপ কুমার, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় মোহাম্মদ হোসেনের মতবিনিমিয়

পাটকেলঘাটা প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনা যাকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো অন্যায়ের সাথে আপোশ করেনি, বর্তমান সরকারের সততার ফসল পদ্মা সেতু, নৌকার বাইরে আমরা কোন কাজ করতে চাই না, সকল ভেদাভেদ ভূলে নৌকার পিছনে কাজ করে আবারো বিজয়ের বেশে বাংলাদেশের জনগনের হৃদরের মাঝে থাকতে চাই, শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী দলের নেতাকর্মীদের কাজ করতে হবে, বর্তমান সরকার দেশ ও জনগনের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন আমাদের নৌকা কে বিজয়ী করতে হবে, আর বসে থাকার সময় নেই সকলকে একযোগে নৌকার পক্ষে কাজ করতে হবে, প্রতিটা ভোটারের কাছে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভোট চাইতে হবে, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে, দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে উপরোক্ত কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রবিবার রাত ৮টায় এ্যাড. মোহাম্মদ হোসেনের ল’চেম্বারে সুধী সমাজের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ভাইস প্রিন্সিপাল সম আতিয়ার রহমান, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান, এস আই বি এল ব্যাংকের ম্যানেজার আবুবক্কর সিদ্দিকী, প্রফেসর নজিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, গোবিন্দ সাধূ, নিজাম ভূইয়া, মহব্বত আলী, তরিকুল ইসলাম, মহাদেব চক্রবর্তি,সামছুর রহমান, শিক্ষক আব্দুল হাই, সাইফুল্লাহ, প্রভাষক আনন্দ মোহন, কুমিরা মহিলা কলেজের প্রভাষক অভিজিৎ মিত্র, ছাত্রলীগ নেতা মামুনুর রহমান, আ’লীগ নেতা শেখ টিপু সুলতান প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গাজী আশরাফ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে যৌতুকের বলি গৃহবধূকে দাফন, গ্রেপ্তার হয়নি আসামি

ভ্রাম্যমাণ প্রতিনিধি (কালিগঞ্জ) : কালিগঞ্জের তারালী ইউনিয়নের পাইকাড়া গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার দু’দিন পরও কাউকে আটক করতে পারেনি পুলিশ এদিকে নিহত গৃহবধূকে ময়নাতদন্ত শেষে রোববার এশার নামাজের পর পিতার বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। নিহত গৃহবধূর পিতা তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের আব্দুল গফফার জানান, প্রায় দু’বছর পূর্বে তার মেয়ে লীমা পারভীনের সাথে বিয়ে হয় পাশ^বর্তী বরেয়া গ্রামের আকবর সানার ছেলে আকরাম সানার। মোটরসাইকেল কেনার জন্য টাকা না পেয়ে গত ১৭ জানুয়ারী বেলা ২ টার দিকে তার মেয়ে লীমা পারভীনের (১৯) উপর নির্মম নির্যাতনের পর শরীরে পেট্রল ঢেলে দেয় শাশুড়ি জাহানারা খাতুন। এরপর তার শরীরে অগ্নিসংযোগ করে শাশুড়ি জাহানারা ও শ^শুর আকবর সানা। লীমা পারভীনের শরীরে দাউ দাউ করে আগুন জ¦লতে থাকলে তিনি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পরবর্তীতে মারাত্মক দগ্ধ অবস্থায় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে গত ৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে হার মানে লীমা পারভীন। পরদিন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পিতার বাড়িতে নিয়ে এশার নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে ২ ফেব্রুয়ারি লীমা পারভীনের পিতা আব্দুল গফফার বাদী হয়ে লীমা পারভীনের শাশুড়ি জাহানারা খাতুন, শ^শুর আকবর সানা ও স্বামী আকরাম সানা (২৪) কে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৩, তারিখ: ০৩/০২/১৮)। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। থানার উপ-পরিদর্শক লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেহেতু মৃত্যুর আগেই মামলা রেকর্ড করা হয়েছে সেজন্য পরবর্তীতে আদালতের মাধ্যমে এটি হত্যা মামলা হিসেবে রেকর্ডভুক্ত হবে। যৌতুকের দাবিতে তরুণী গৃহবধূকে নির্যাতনের পর আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত গৃহবধূর পরিবারের সদস্যসহ এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাশকতার শঙ্কায় পুলিশ সুপারদের সতর্ক করে সদর দফতরের চিঠি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যেন কোনও নাশকতার ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। সম্প্রতি পুলিশ সুপারদের কাছে পাঠানো ওই চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় কী, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই রায়কে ঘিরে নাশকতার আশঙ্কা করছে পুলিশ। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে এসপিদের কাছে পাঠানো ওই চিঠিতে পুলিশ ও সরকারি স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে এই সব তথ্য জানা গেছে।
পরিবহন, বিদ্যুৎকেন্দ্র, রেলপথে অগ্নিসংযোগের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করেছে পুলিশ সদর দফতর। এতে আরও বলা হয়েছে, দুস্কৃতকারীরা দলগতভাবে প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ শহরে প্রবেশ করে নাশকতা চালানোর চেষ্টাও করতে পারে। এজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে ওই চিঠিতে পুলিশ সুপারদের পরামর্শ দিয়ে তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য আগে থেকেই তাদের নিজনিজ এলাকার গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার ও পুলিশ সদস্যদের দলগতভাবে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যেন একা একা অভিযানে না যায়, সে বিষয়েও জোর দেওয়া হয়েছে।
বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেন, ‘আমরা পুলিশ সদর দফতরের নির্দেশনা ইতোমধ্যে পেয়েছি। নিরাপত্তার স্বার্থে যা যা করার, তা আমরা করবো। এখানে কোনও ছাড় দেওয়া হবে না। আমাদের পুলিশ সদস্যরা প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবেন, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা সবসময় প্রস্তুত আছি।’
পুলিশ সদর দফতরের পাঠানো চিঠিকে বাড়তি সতর্কতা হিসেবে দেখছেন পুলিশ কর্মকর্তারা। এই চিঠি যাওয়ার আগেই পুলিশ সুপারদের মৌখিকভাবে নির্দেশনাও দেওয়া ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ সদর দফতরের তথ্য ছাড়াও আমার স্থানীয়ভাবে গোয়েন্দাদের দিয়ে তথ্য সংগ্রহ করছি। সরকারি স্থাপনাসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হবে। আমরা সব সময় তৎপর রয়েছি।’
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest