সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতারি বিতরণসাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতারদেবহাটার দর্জিরা আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যস্ত সময় পার করছেনবেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনদেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলা- নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে– সাবেক এমপি হাবিবসাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতারInsider Bonus Secrets at Sweety Win for Seasonal Celebrationsবাগেরহাটে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাস সংঘর্ষে বর ও নববধূসহ প্রাণ গেল ১৪ জনের

বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে – রইচপুরে নজরুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের অন্তর্ভূক্ত ৭নং ওয়ার্ড শাখার রইচপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রইচপুর রাজ্জাকের মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস। আলোচনা সভায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি যথাক্রমে, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান, আবুল কাশেম, কামাল, জামাল, আব্দুর রশিদ, ফজলু প্রমুখ। সভা পরিচালনা করেন, আজমির হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নতশীল শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে গর্বিত জাতি হিসাবে মাথা উঁচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ উন্নয়নের সরকার, জনগণের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় এসে ঘরে ঘরে বিদ্যুৎ এর ব্যবস্থা করে দিয়েছে। রাস্তাঘাট, ড্রেন, কালভার্টসহ চিকিৎসা ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ গণজোয়ার অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীক কে বিজয়ী করার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিসেপশনের আনুশকা-বিরাটের প্রাণখোলা নাচ ভাইরাল (ভিডিও)

সেই ইতালির তাসকানিতে বিলাসবহুল রিসর্টে গাঁটছড়া বেঁধে ছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এরপর মধুচন্দ্রিমা সেরে তারা ফিরে আসার পরেই অপেক্ষা শুরু হয়েছিল এই তারকা যুগলের রিসেপশনের।

জোড়া রিসেপশনের প্রথমটি ছিল গতকাল বৃহস্পতিবার নয়া দিল্লির তাজ প্যালেসে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। বুধবারই তাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন এই নবদম্পতি। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

কেবল নরেন্দ্র মোদি নন, এসেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলিও। ছিলেন বিরাটের ঘনিষ্ঠ সতীর্থ শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। বর-কনের বিয়ের পোশাক যার মস্তিষ্কপ্রসূত, সেই সব্যসাচী মুখোপাধ্যায়ও ছিলেন এ দিনের অন্যতম অতিথি।

ভিআইপিরা ছাড়াও বিরুষ্কার আত্মীয় ও ঘনিষ্ঠ বান্ধবদের উপস্থিতিতে বৃহস্পতিবারের সন্ধ্যা ছিল জমজমাট। ছিলেন বিখ্যাত গায়ক গুরদাস মান। তার পারফরম্যান্স ছিল উপরি পাওনা। গানের তালে তালে পা মেলালেন বিরাট-আনুশকাও। নোট মুখে লাল শাড়িতে নববধূর নাচ কিংবা বাইশ গজের তাণ্ডব চালানো বিরাটের কোমরের দুলুনিতে কেঁপে গেল মঞ্চ।

প্রায় ৫০০ অতিথির উপস্থিতিতে জমজমাট উদযাপনের পরে এখন সকলের নজর মুম্বাইয়ের দিকে। সেখানেও থাকবে বলিউড ও ক্রিকেট তারকাদের উজ্জ্বল উপস্থিতি। দিল্লির পরে এবার তাই মিশন মুম্বাইয়ের দিকেই তাকিয়ে ক্রিকেট ও বিনোদনপ্রেমী মানুষেরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফিরেছে মুক্তামণি

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা সদর উপজেলার বাশদহ ইউনিয়নের কামারবাইশা গ্রামের শিশু মুক্তামণি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে শুক্রবার বাড়ি ফিরেছে। টানা ৬ মাস চিকিৎসা নিয়ে এক মাসের ছুটিতে বাড়ি ফিরল মেয়েটি।

শুক্রবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি সরকারি অ্যাম্বুলেন্সযোগে রওয়ানা দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়িতে পোঁছায় মুক্তামণি। তার সঙ্গে বাড়ি ফিরেছেন তার বাবা ইব্রাহিম গাজী, মা আসমা খাতুন ও ছোট ভাই আলামিন গাজী।

মুক্তামণির বাবা ইব্রাহিম গাজী বলেন, আমরা বাড়িতে ফিরেছি। মুক্তামনির চিকিৎসা এখনো শেষ হয়নি। বাড়ির জন্য মুক্তামণির মনটা খারাপ হওয়ায় ডাক্তাররা এক মাস ছুটি দিয়েছেন। এক মাস পর আবারও চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়ার কথা বলেছেন।

অনেকটা আক্ষেপের সাথে মুক্তামণির বাবা ইব্রাহিম গাজী আরো বলেন, দীর্ঘ ৬ মাস চিকিৎসা করিয়েও মুক্তামণির চিকিৎসার তেমন কোনো উন্নতি হয়নি। এক মাস পর যেতে বলেছেন ডাক্তাররা।

এদিকে মুক্তামণির বাড়িতে ফেরার খবরে তাকে এক নজর দেখতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়েছে।

উল্লেখ্য, বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে নিয়ে ডেইলি সাতক্ষীরাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন। বিভিন্ন গণমাধ্যমেও সংবাদটি গুরুত্বের সঙ্গে প্রচার হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৫ বলে সেঞ্চুরি রোহিত শর্মার

ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৫ বলে ১০০ রান করে নজির গড়লেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

টসে হের ব্যাট করতে নেমে তান্ডব চালিয়েছেন রোহিত শর্মা। ৪৩ বলে ১১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। সেই ইনিংসে ছিল ১০ টি ছক্কা ও ১২ টি চারের মার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসায় রাতের আধারে নিন্মমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সদরের লাবসা ইউনিয়নের কদমতলা-থানাঘাটা হয়ে বিজিবি ক্যাম্প পর্যন্ত ২৩শ’৭০ মিটার রাস্তা পাকাকরণে নিন্মমানের বিটুমিন ও নির্মাণ সামগ্রী ব্যবহার ও দরপত্র বহির্ভূত কাজ করার অভিযোগে কাজ বন্ধ করে দেওয়ায় শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘দেশের রাস্তা-ঘাটের উন্নয়নে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। বছর যেতে না যেতেই রাস্তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ছে। শুধু তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বে অবহেলা একমাত্র কারণ। আবার ঐ দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে দুর্নীতির সহায়তা করে অনেক নেতা। যারা এভাবে দেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে স্বোচ্ছার হওয়ার আহবান জানান। রাস্তা সংস্কারে কোন অনিয়ম দুর্নীতি করে সরকারের টাকা ও জনগণের ক্ষতি করলে সহ্য করা হবেনা।’ শুক্রবার সকালে লাবসা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আলিম, প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু ও ইউপি সদস্য আব্দুল হান্নানসহ এলাকাবাসী সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম ও সহকারী প্রকৌশলী জাহানারাকে এলাকায় ডেকে কাজ বন্ধ করতে ঠিকাদারকে নির্দেশ দিতে বলেন। সকলের সিদ্ধান্তে সকালের কাজ বন্ধ করা হয়। কাজের শুরু থেকেই নিন্মমানের ইট ও বালু ব্যবহার করেছেন ঠিকাদার। বৃহস্পতিবার রাতের আঁধারে নিন্মমানের বিটুমিন আনলে এলাকাবাসী ও পথচারীরা বুঝতে পেরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের খবর দেয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ৫২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রাস্তায় অত্যন্ত নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে বলে এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ। সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম ও সহকারী প্রকৌশলী জাহানারা সহ কর্তৃপক্ষের যোগসাজসেই এমন অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে ধারণা করছেন। গত ১৪ অগস্ট ২০১৭ তারিখে রাস্তা নির্মাণে নিন্মমানের ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশিত হলে তখন সেই সময়ের সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম জানান, ঠিকাদার হিসেবে কাজটি করছেন শেখ সিরাজুল হক। কিন্তু তিনি কাজ করছেন কি অন্য কেউ কাজ করছেন তা কেউ সঠিকভাবে বলতে পারেনি। নিন্মমানের বিটুমিন ও নির্মাণ সামগ্রী ও দরপত্র বহির্ভূত কাজ করার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু ও ইউপি সদস্য আব্দুল হান্নান ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক এড. মো. ফারুক হোসেনসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময়ঠিকাদারকে ভাল নির্মাণ সামগ্রী ব্যবহার ও দরপত্র অনুযায়ী কাজ করার নির্দেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আইন অমান্য করে সওজের জায়গায় ভবন নির্মাণ
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগ উঠেছে।  সড়ক ও জনপদের সূত্রে জানাযায় শ্যামনগর উপজেলার কাচড়াহাটি নন্দি গ্রামের নেদু মাঝির ছেলে ঔষধ ব্যাবসায়ী মোঃ সামছুর রহমান শ্যামনগর উপজেলার সদরের সন্নিকটে কাচড়াহাটি গ্রামে অর্থাৎ কালিগঞ্জ শ্যামনগর মহাসড়কের একেবারে পাশে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে ভবন নির্মানের কাজ চলমান রাখিয়াছে।  সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সাতক্ষীরা থেকে বিগত ১০/১২/১৭ খ্রি ১২১৭/১(৫) স্মারকে সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারনের অনুরোধ জানানো হলেও সামছুর রহমান তা করেননি। সড়ক ও জনপদ থেকে প্রেরিত চিঠিতে সামছুর রহমানকে বলা হয়,সওজ সরকারি জমিতে আপনি অবৈধভাবে পাকা ঘর গড়িয়া তুলিতেছেন এবং অবৈধভাবে সরকারি সম্পত্তি গ্রাস করার পায়তারা করছেন যা বাংলাদেশ সরকার এবং স্থানীয় কতৃপক্ষের ভূমি ও বিল্ডিং অধ্যাদেশ ১৯৭০ এর ধারার পরিপন্থী। এমতাবস্থায় পত্র প্রাপ্তির ০৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারনের জন্য অনুরোধ জানানো হইল।অন্যথায় নির্ধারিত সময়ের পর আইননুসারে উক্ত অবৈধ স্থাপনা ও সম্পত্তি বাজেয়াপ্তের জন্য উদ্ধতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হইবে এবং যেকোন সময় অবৈধ দখল উচ্ছেদ সহ আইনানুগ ব্যবস্থা করা হইবে। উপরোক্ত নোটিশ পাওয়া সত্ত্বেও সামছুর রহমান তার কাজ অব্যাহত রেখেছে।সওজের নোটিশ অমান্য করে সরকারি জায়গায় ভবন নির্মানের কাজ চলমান রাখায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সাথে সাথে সংশ্লিষ্ট উদ্ধতন কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীল সমাজ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা চেয়ারম্যান বাবুর শ্বশুর যশোরের আ’লীগ নেতা রাকিব আর নেই

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবুর শ্বশুর ও যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শরীফ আব্দুর রাকিব আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ১০ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসিক নির্বাচন সুষ্ঠু হয়েছে : মির্জা ফখরুল

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচনে নিয়ম ভঙ্গ করেছেন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব মিলিয়ে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু এই নির্বাচন কমিশনের ওপর এখনো আস্থা আনার মত তেমন কিছু হয়েছে বলে বিএনপি মনে করে না।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রণালীই ভুল। যাদের প্রতি সকলের আস্থা আছে তাদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছিলাম। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংগঠন। কাউকে তুষ্ট করার প্রয়োজন তাদের নেই। তারা যখন যে দলের সঙ্গে কথা বলেছেন তখন তাকেই সন্তুষ্ট করেছেন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই।

জোট সম্পের্কে বিএনপি মহাসচিব বলেন, জোটের উদ্যোগ আমরা সবসময় নিচ্ছি। আমরা সকলকে জোট করার আহ্বান জানাচ্ছি এবং নতুন একটি জোট তৈরি হয়েছে। জামায়াতের সঙ্গে আমাদের জোট ভেঙে যায়নি। নির্বাচনের জন্য নয় আন্দোলনের জন্য জামায়াতের সঙ্গে আমাদের জোট ভাঙেনি।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড না হলে আবারও সেই ২০১৪ এর মত জোর করে নির্বাচন হবে। জোর করে নির্বাচন চাপিয়ে দিলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না। রাজনৈতিক সংকট নিরসনও হবে না।

এ সময় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest