সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

শ্বশুরের সাথে আলোচনা সময়ের অপচয়: ইমরান

প্রশ্নফাঁস নিয়ে গত ২ ফেব্রুয়ারি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। যাতে তিনি লিখেন, ‘প্রশ্নফাঁসের মূল হোতা কে সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। কিন্তু আমরা আর চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমাদের বাঁচান, আগামীর প্রজন্মকে বাঁচান।’

সেই স্ট্যাটাসে ইমরানের এক অনুসারী মন্তব্য করেন, ‘আপনার শ্বশুর আর শাশুড়ি এ ব্যাপারে ভাল বলতে পারবেন। আমাদের ভাবি সাহেবানও জেনে থাকতে পারে মূল হোতা কে বা কারা!’

এর উত্তরে ইমরান এইচ সরকার বলেন, ‘সেটা তাদের বলাই ভালো। আমি ভাই নিরীহ মানুষ!’

প্রসঙ্গত, বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামাতা ইমরান এইচ সরকার। প্রশ্নফাঁস নিয়ে ইমরানের ওই স্ট্যাটাসটিতে ১৪ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ওই পোস্টটি শেয়ার করা হয়েছে ১৭৯ বার। এতে অনেক মন্তব্য এসেছে।

ওই স্ট্যাটাসে আরেক ব্যক্তি লিখেন, ‘স্ট্যাটাস না দিয়ে আপনার শ্বশুর (শিক্ষামন্ত্রী) এর সাথে আলোচনা করুন। জাতি উপকৃত হবে।’ ওই মন্তব্যের উত্তর ইমরান লিখেছেন, ‘(শ্বশুরের সঙ্গে আলোচনার) অনেক চেষ্টা করেছি। সময়ের অপচয় ছাড়া কিছু না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসিসির ‘উদীয়মান তারকা’ বাংলাদেশের আফিফ হোসেন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নযাত্রা বেশিদূর এগোয়নি। দেশের মাটিতে গত আসরে তৃতীয় হওয়া দলটি এবার পঞ্চমও হতে পারেনি। বড় দলগুলির মধ্যে একমাত্র ইংল্যান্ডকেই পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে হারাতে পেরেছে বাংলাদেশ। তবে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স করে আইসিসি নির্বাচিত ‘উদীয়মান তারকা’ হয়ে গেলেন বাংলাদেশের অল-রাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।২০১৬ বিপিএল থেকেই ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আলোচিত আফিফ। টি-টোয়েন্টি ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বিপিএলের ওই আসরে রাজশাহী কিংসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। গত বিপিএলে ওই রাজশাহী কিংসের বিপক্ষেই ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন।

এই তরুণ তুর্কীকে ব্যাখ্যা করতে গিয়ে আইসিসি বলেছে, ‘কঠিন সময়ে পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছে আফিফ। পুরো প্রতিযোগিতায় সে মোট ৪টি হাফ সেঞ্চুরি করেছে, এগুলোর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষেই ১৫ রানে ৩ উইকেট নিয়েছে সে। যার ফলে ইংলিশরা অল্পতেই সেদিন গুটিয়ে গিয়েছিল।’

এছাড়া ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েসবাইট ক্রিকইনফোর যুব বিশ্বকাপের সেরা একাদশে স্থান পেয়েছেন আফিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুত্রসন্তানের বাবা হলেন মুশফিক

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম পুত্রসন্তানের বাবা হয়েছেন। আজ সোমবার মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন।

মুশফিকের বাবা তার স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন’

এর আগে বিসিবি’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে আবেদন করেছিলেন মুশফিক। কিন্তু একই সময় ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোই মুশফিকের ছুটি মঞ্জুর করা হয়নি।

তবে সৌভাগ্যক্রমে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা দুই টেস্টের মাঝামাঝি হওয়ায় স্ত্রীর পাশে থাকার সুযোগ পেয়ে গেছেন মুশফিক। গতকাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশ্যে বিমান ধরছেন মুশফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর চেকপোষ্ট এলাকায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মটর সাইকেল চালকের নাম মোঃ আহম্মদ আলী (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার মৃত গহর আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহম্মদ আলী মটর সাইকেলযোগে আলীপুর এলাকা থেকে ভোমরা স্থল বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থল বন্দর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের আলীপুর চেকপোষ্ট সংলগ্ন পেট্রোল পাম্পের এলাকায় তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মারুফ আহমেদ ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। রোববার রাতে শহরের সুলতান পুর ঝিলপাড়ায় এ ঘটনাটি ঘটে।
আহত আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতরে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার ত্রুটির কারনে বিস্ফোরণটি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে ওসি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবনের কালিরচর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৬ জেলে অপহরণ

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু ডন বাহিনীর সদস্যরা। সোমবার ভোরে সুন্দরবনের কালিরচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে তরিকুল ইসলাম (২৭), একই গ্রামের রউফ গাজীর ছেলে বাদশা গাজী (২৮), রুপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী (২২), আছের শেখের ছেলে সোলায়মান শেখ (৫০), ৯নং সোরা গ্রামের কাদের সরদারের ছেলে বাবলু সরদার (২৬) ও একই গ্রামের এলাহি বক্সের ছেলে বায়েজিদ গাজী (২৮)।
ফিরে আসা জেলে চাঁদনীমুখা গ্রামের সাবুদ আলীর ছেলে ইলিয়াস গাজী সাংবাদিকদের জানান, এক সপ্তাহ আগে তারা বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। সোমবার ভোরে সুন্দরবনের কালিরচর এলাকা থেকে তাদের ছয় সহকর্মীকে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে বনদস্যু ডন বাহিনীর সদস্যরা অপহরন করে নিয়ে যায়।
এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শোয়েব খান জানান, এ ধরনের কোন অভিযোগ আমরা এখনও পর্যন্ত পায়নি। তবে, খোঁজ খবর নিচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইজতেমা

নিজস্ব প্রতিবেদক : আমিন, আমিন ধ্বনিতে বিশ্ব মুসলিম উম্মাহার শান্তি কামনার মধ্য দিয়ে লক্ষাধিক মানুষের সমাগমে সাতক্ষীরায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। সোমবার বেলা ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট ব্যাপী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা যুবায়ের।
তাবলীগ জামাতের সাতক্ষীরার প্রধান মুরুব্বী মাওলানা আবু মুছা জানান, ইজতেমায় কোরিয়া, চীন, সিরিয়া, মরোক্কা, মালয়েশিয়া ভারতসহ ৬টি দেশের জামাতসহ লক্ষাধিক মুসুল্লীর সমাগম ঘটে। ইজতেমায় আগতদের থাকার জন্য ৫০ বিঘা জমির উপর প্যান্ডেল নির্মান করা হয়। এছাড়া সার্বক্ষণিক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল পর্যাপ্ত।
এজতেমা শেষে সাতক্ষীরা থেকে দ্বীনের দাওয়াত দিতে বিভিন্ন মসজিদে ছড়িয়ে পড়েন এজতেমায় আগত মুসলিমরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারনে বন্ধ ভোমরা স্থল বন্দরে আমদানী-রপ্তানী

নিজস্ব প্রতিবেদক : ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারনে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে সোমবার সকাল থেকে এখনও পর্যন্ত ভোমরা বন্দরে কোন পন্যবাহী ট্রাক প্রবেশ করেনি। সে দেশের ঘোজাডাঙ্গা ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের অশোভনীয় আচরন ও অন্যায় দাবীর প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ কর্ম বিরতির ডাক দিয়েছেন বলে তারা এক পত্রে ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনকে জানিয়েছেন। এর ফলে দুদেশের জিরো পয়েন্টে প্রায় ৫ শতাধিক আমদানিপন্যবাহী ট্রাক মাল খালাসের অপেক্ষায় রয়েছে। আর আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় সরকার হারাবে কোটি কোটি টাকার রাজস্ব।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, সে দেশের ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের আধিকারিকদের অশোভনীয় আচরন ও অন্যায় দাবীর প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সর্ব সম্মতি সিদ্ধান্ত অনুসারে আজ সোমবার (০৫.০২.১৮ তারিখ) থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির পালন করা হবে। তিনি আরো জানান, এতে তারা ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সহযোগিতা কামনা করেছেন। এর ফলে সে দেশের এ্যাসোসিয়েশনের সকল সদস্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। আর এই অনির্দিষ্ট কালের কর্মবিরতির কারনে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাবে।
ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার রেজাউল হক জানান, ভারতের ব্যাবসায়িদের সাথে সে দেশের কাষ্টমের অভ্যন্তরীন দ্বন্দের কারণে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest