প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ’২০১৭-১৮ এর সাউথ জোনের ফাইনাল খেলা সাতক্ষীরা জেলা বনাম বরিশাল জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৪০ ওভারে ০৪টি উইকেট হারিয়ে ১০৩ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৬ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাতক্ষীরা জেলা দলের আমিমুল ইসলাম। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন ওহেদুজ্জামান শামীম ও সাইফউদ্দিন আহমেদ মুকুল এবং স্কোরার ছিলেন কাজী মোঃ ফরহাদ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি ইঞ্জিঃ কবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীস সাধারণ সম্পাদক এ. কে. এম আনিছুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাজেক্রীস নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু, মোঃ রুহুল আমিন, মীর তাজুল ইসলাম রিপন, মির্জা মনিরুজ্জামান কাকন, বিসিবি সিলেক্টর মোঃ নজরুল ইসলাম গোফরান, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অ-১৬ ক্রিকেট ভেন্যু ম্যানেজার ও সাজেক্রীস নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল। সাতক্ষীরা অ-১৬ ক্রিকেট দলের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন কাজী কামরুজ্জামান ও প্রশিক্ষক ছিলেন জি.এম সাইফুল ইসলাম বাপ্পি।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কোলাহলমুক্ত নান্দনিক ও মুক্ত পরিবেশে মানসিক প্রশান্তির সুযোগ পাওয়া যাবে- এমন স্থান খুবই কম। বিশেষ করে শহরে তো এরকম স্থান নেই বললেই চলে। নাগরিক জীবনের কর্মব্যবস্ততায় হাঁপিয়ে ওঠা মানুষ দিনের শেষে বা সপ্তাহান্তে সুযোগ খোঁজে একটু ভিন্নতায় নিজেকে, নিজের পরিবারকে নিয়ে ঘুরে আসতে। সাতক্ষীরা শহরে এমনই এক স্থান হিসেবে স্বল্প সময়ের মধ্যে সবার কাছে প্রিয় হয়ে উঠেছে লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এর নান্দনিক সৌন্দর্য্যে মুগ্ধ হচ্ছেন আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই। উদ্বোধনের এক মাসের মধ্যে সকলের নজরে পড়েছে এই চমৎকার রেস্তোঁরাটি।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ বিবাহ, জন্মদিন, হালখাতা, সভা-সেমিনার করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আছে পর্যটকদের জন্য আবাসিক ব্যবস্থা। পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। চমৎকার আবহাওয়া, নৈসর্গিক পরিবেশ পেয়ে সবাই খুশি। প্রশান্তি ও বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসছেন এখানে।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা বলেন, আমার মরহুম পিতার আদর্শকে পুজি করে সততা ও নিষ্ঠার সাথে সাতক্ষীরাবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টটি করেছি। সকল মানুষের জন্য স্বল্প খরচে রুচি সম্মত বিভিন্ন খাবার ও সুস্থ্য বিনোদন দিতে আমার এ প্রতিষ্ঠান কাজ করবে। ইতিমধ্যে সাতক্ষীরার বাইরে এর সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে। জেলার বাইরে থেকেও প্রতিদিন বহু মানুষ এখানে আসছেন, মুগ্ধ হচ্ছেন।