সর্বশেষ সংবাদ-
অবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরার বর্তমান ও সাবেক ডিসিসহ ১৯৩ কর্মকর্তা যুগ্ম-সচিব হলেন

ডেস্ক রিপোর্ট : অতিরিক্ত সচিবের পর এবার জনপ্রশাসনে ১৯৩ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশটি বৃহস্পতিবার রাতে প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে আছেন সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন ও সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ৪ জন বিদেশে কর্মরত রয়েছেন। এই চারজনের জন্য আলাদা পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। ১৮৯ জনের পদোন্নতির জন্য আরেকটি আদেশ জারি করা হয়েছে।
নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের পদায়ন করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা হল ৮৪২ জন। যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪৫০ এর মতো।
স্থায়ী পদ না থাকায় এমনিতেই অনেক যুগ্ম সচিবকে নিচের পদে কাজ করতে হচ্ছে। পদোন্নতিপ্রাপ্ত বেশির ভাগ যুগ্ম সচিবকে বর্তমান কর্মস্থলে ইনসিটু (উপসচিব হিসেবে দায়িত্ব পালন করা স্থান) থাকতে হবে।
গত কয়েক মাস ধরে জনপ্রশাসনে তিনস্তরে পদোন্নতির গুঞ্জন শোনা গেলেও সর্বশেষ গত ১১ ডিসেম্বর প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান ১৩৩ জন যুগ্ম সচিব।
‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।
বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপসচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেরুজালেম ইস্যুতে মালয়েশিয়ায় সমাবেশে খ্রিস্টানদের একাত্মতা

ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য আজ শুক্রবার মালয়েশিয়ায় ‘জেরুজালেমকে রক্ষা করার জন্য একক সংহতি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেয় মালয়েশিয়ার নেক্সটজেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন (এএনসিওএম)।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা এখানে আছি, কারণ আমরা মনে করি যে ট্রাম্প দ্বারা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে ঘোষণার সিদ্ধান্ত কেবল নিছক একটি রাজনৈতিক সিদ্ধান্ত।

মালয়েশিয়া পুত্রা মসজিদে সমাবেশের আয়োজন করা হয়। মালয়েশিয়া নেক্সটজেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রাষ্ট্রপতি জোশুয়া হং বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত ফিলিস্তিনের খ্রিস্টান ও আরবি চার্চকে আঘাত করেছে। এটি শুধু মুসলমানদের জন্য কষ্টের নয়, খ্রিস্টান হিসাবে আমরাও এতে ব্যথিত। জেরুজালেম একটি শান্তির শহর। কিন্তু এই ঘোষণার পরে আমরাও আর শান্তিতে নেই।

জাতিসংঘের মালয়েশিয়ার স্থায়ী প্রতিনিধি দাতুক সেরী মোহাম্মদ শাহরুল ইকরম ইয়াকক বলেন, মালয়েশিয়া স্বীকৃতি দেয়ার এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ আটক ৩৯

আসাদুজ্জামান : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা ১১ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৩ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয় ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ কবিতা উৎসব অনুষ্ঠিত

আসাদুজ্জামান : ‘মানবতার পক্ষে কবিতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ত্রয়োদশ কবিতা উৎসব ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন কবি দুখু বাঙাল।

কবিতা পরিষদ সাতক্ষীরা’র সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পিনু।

এতে ‘অন্তরঙ্গ অনুভবে সাতক্ষীরার সাহিত্য একটি সমীক্ষা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সুহৃদ সরকার।
আলোচনা করেন প্রফেসর আব্দুল মান্নান, সুসাহিত্যিক গাজী আজিজুর রহমান, মধুসূদর একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজ, কথা সাহিত্যিক আশতোষ সরকার, তৃপ্তি মোহন মল্লিক, শুভ্র আহমেদ, সালেহা আক্তার, কবিতা পরিষদ সাতক্ষীরা’র মোস্তাফিজুর রহমান উজ্জল, সরদার গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ।

উৎসবে সাহিত্যে শাহিদা খাতুন ও জহরুল আলম সিদ্দিকী, কবিতায় সিরাজুল ইসলাম, প্রবন্ধে কবির রায়হান, আবৃত্তিতে মনিরুজ্জামান ছট্টু ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লুৎফর রহমানকে কবিতা পরিষদ সম্মাননা ২০১৭ প্রদান করা হয়। পরে সাতক্ষীরা, যশোর ও খুলনার কবিরা সরচিত কবিতা আবৃত্তি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজেল-পেট্রলচালিত গাড়ি চলবে না ফ্রান্সে!

ফ্রান্সের পার্লামেন্টে একটি নতুন আইন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ফ্রান্স এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আগামী ২০৪০ সালের মধ্যে তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন এবং যোগান বন্ধ করতে হবে।

এই আইনে আরও একটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে, ড্রিলিংয়ের পারমিট যাদের কাছে রয়েছে সেগুলো নতুন করে আর পুনর্নবীকরণ করা হবেনা। পাশাপাশি নতুন কাউকে লাইসেন্স দেওয়াও হবেনা।

উল্লেখ্য ফ্রান্স প্রতি বছর প্রায় ৮ লক্ষ ১৫ হাজার টন তেল আমদানি করে। সেক্ষেত্রে একটি প্রশ্ন উঠছে কিভাবে দেশে তেলের যোগান হবে? এই বিষয়ে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন জানিয়েছেন, ফসিল ফুয়েল থেকেই এবার তেল তৈরি হবে।

২০৪০ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে ডিজেল এবং পেট্রলচালিত গাড়ি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গীতা পাঠ প্রতিযোগিতায় শীর্ষস্থানে ৪ মুসলিম শিক্ষার্থী!

ভারতের রাজস্থান রাজ্যে হিন্দু ধর্মগ্রন্থ গীতা পাঠ ও এর ওপর রচনা প্রতিযোগিতায় শীর্ষ স্থান অর্জন করেছে চার মুসলিম শিক্ষার্থী। প্রতিযোগিতায় ৮০ হাজার প্রতিযোগী অংশ নেয়।

অক্ষয় পাত্র ফাউন্ডেশন নামের একটি সংস্থা গত নভেম্বর মাসে এই প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেছেন রাজস্থান রাজ্যের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি।

জানা যায়, হিন্দু ধর্মগ্রন্থ গীতার ওপর ওই সংস্থাটি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এর মধ্যে গীতা পাঠ ও এর ওপর রচনা প্রতিযোগিতাও ছিল। রচনা প্রতিযোগিতায় হিন্দু ছাত্রদের টপকে প্রথম স্থান দখল করে নাদিম খান নামের দশম শ্রেণির এক মুসলিম ছাত্র। এ ছাড়া সংস্কৃত ভাষায় গীতা পাঠ করে ওই প্রতিযোগিতায় বিভিন্ন স্থান অর্জন করেছে মজিদ খান, জাহিন নকভি ও জোরাবিয়া নকভিসহ জুনিয়র ক্লাসের আরো তিন মুসলিম ছাত্রছাত্রী।

প্রথম স্থান অর্জনকারী ১৬ বছরের নাদিমের পরিবার থাকে রাজস্থানের একটি বস্তিতে। তার বাবা আশফাক খান পেশায় শ্রমিক। তিনি জানান, সংস্কৃত ভাষার প্রতি তাঁর ছেলের গভীর আগ্রহ। তাঁর চার ছেলেমেয়ের মধ্যে নাদিম ছোট। বড় হয়ে নাদিম বিজ্ঞানী হতে চায়।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন বিভাগে শীর্ষস্থান পাওয়া জাহিন নকভি দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আর জোরাবিয়া নকভি চতুর্থ শ্রেণির ছাত্রী। জুনিয়র গ্রুপে ওই প্রতিযোগিতায় তারা তৃতীয় স্থান অর্জন করেছে।

প্রতিযোগিতার অপর একটি গ্রুপে অষ্টম শ্রেণির ছাত্র মজিদ খানও তৃতীয় স্থান অর্জন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা নিধনে নেতৃত্ব দেয়া মিয়ানমার জেনারেলের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

রোহিঙ্গা নিধনযজ্ঞে জড়িত থাকার অভিযোগে মং মং সো নামে মিয়ানমারের এক জেনারেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তিনি দেশটির সেনাবাহিনীর পশ্চিম কমান্ডের দায়িত্বে ছিলেন। সেখানে তার অধীনেই সেনারা নিধনযজ্ঞ চালায়।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ওধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয়লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছে। একে নিধনযজ্ঞ বলেছে যুক্তরাষ্ট্রও।

মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ রয়েছে মং মং সোর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র আগেই তাকে কালোতালিকায় অন্তর্ভূক্ত করেছিল। এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি জানায়, মং মং সো রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞের সঙ্গে জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত মাসে তাকে তার পোস্ট থেকে বদলি করা হয়েছে। কিন্তু সেজন্য কোনও কারণ দেখাতে পারেনি মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের পর প্রথম জেনারেল হিসেবে নিষেধাজ্ঞার কবলে পড়লেন মং মং সো। মার্কিন ট্রেজারি জানায়, যুক্তরাষ্ট্র সরকার মং মং সোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। তার সেনারাই রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দিয়েছে যার ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রতিশ্রুতি প্রতিষ্ঠা পেল। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই উদাহরণ তৈরি করতে হবে। আজকের ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র উদাহরণ তৈরি করল যে মানবাধিকার লঙ্ঘনকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

টেজারি দফতরের মন্ত্রী স্টিভেন টি মনুচিন বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। তাদের বিরুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ তরে দেওয়া হয়েছে। তাদের সব সম্পদ জব্দ করছে ও তাদের কার্যক্রমের নিন্দা জানাচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বার্তা দিচ্ছে যে অন্যায়কারীরা কখনও পার পাবে না।

চলতি মাসেই মিয়ানমারে প্রবেশে বাধার সম্মুখীণ হন জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তা।  মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে জানুয়ারিতে দেশটি সফর করার কথা ছিল তার। কিন্তু বুধবার (২০ ডিসেম্বর) মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, জাতিসংঘের এই তদন্তকারীকে আর কোনও সহযোগিতা দেওয়া হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফুটবলে সর্বকালের সর্বনিম্ন র‌্যাংকিংয়ে বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ের গ্রাফটা দেখলে বোঝা যাবে স্পষ্ট করেই। উপরে নয়, নিচের দিকেই যাচ্ছে বাংলাদেশের ফুটবল! কোনও ম্যাচ না খেলে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন র‌্যাংকিংয়ে আগেই নেমে গিয়েছিল বাংলাদেশ।  সেই অবস্থানটা এবার নামলো আরও নিচে। এখন তাদের অবস্থান ১৯৭তম!

এ বছরের সেপ্টেম্বরে র‌্যাংকিংয়ে ১৯৬ নম্বরে নেমে যায় লাল-সবুজরা। এরপর নভেম্বরে না খেলেই ১৯২তম স্থানে উঠে এসেছিল। ডিসেম্বরের সবশেষ র‌্যাংকিংয়ে অবস্থানটা হলো আরও লজ্জার। নেমে গেছে আরও একধাপ নিচে! আপাতত কোনও ম্যাচ না থাকলেও আগামী মার্চে কম্বোডিয়া ও ব্রুনেইয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা।

বাংলাদেশের অবস্থান নিচের দিকে থাকলেও প্রতিবেশী দেশ ভারত রয়েছে ১০৫তম স্থানে। মিয়ানমার ১০ ধাপ এগিয়ে রয়েছে ১৪০তম স্থানে।

এদিকে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের শীর্ষ দশে কোনও হেরফের হয়নি। শীর্ষে আছে জার্মানি। এরপরে রয়েছে যথাক্রমে ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা ও বেলজিয়াম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest