সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

র‌্যাঙ্কিংয়ে সৌম্যর লাফ

আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ২৮তম স্থানে।

সৌম্য সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ৪৭ করেন। দ্বিতীয় ম্যাচে করেন ৪৪। সৌম্য উপরে উঠলেও দুই ধাপ অবনমন হয়েছে সাব্বির রহমানের। ডানহাতি এই ব্যাটসম্যান আছেন ১৫তম স্থানে।

একই সিরিজে দ্রুততম শতকের রেকর্ড গড়েন ডেভিড মিলার। ৩৫ বলে শতকে পৌঁছানো মিলার ১০১ রানে অপরাজিত থাকেন। তার উন্নতি হয়েছে ১৬ ধাপ। তিনি আছেন ২২তম স্থানে। আরেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলা ৮৮ রান করার সুবাদে পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় শোয়েব মালিক তিন ধাপ এগিয়ে ২৬তম স্থানে আছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নর্থ কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রে ধস, নিহত দুই শতাধিক

নর্থ কোরিয়ার পুঙ্গি-রি পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রে মারাত্মক ধসে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ব্রিটিশি গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, ওই পারমাণবিক মিসাইল পরীক্ষা কেন্দ্রের একটি নির্মাণাধীন অসমাপ্ত সুড়ঙ্গ হঠাৎ ভেঙে পড়লে ঘটনাস্থলেই সেখানে কর্মরত একশ’র মতো মানুষ মারা যায়।

ধ্বংসস্তুপে চাপা পড়াদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দ্বিতীয় দফায় সুড়ঙ্গের বাকি অংশ ধসে পড়ে মারা যায় আরও শতাধিক কর্মী।

ভয়াবহ এই দুর্ঘটনার খবর মঙ্গলবার বাংলাদেশ সময় সাড়ে ৩টার দিকে প্রথম প্রচার করে জাপানের টিভি আসাহি। তবে ঠিক কখন সুড়ঙ্গটি ধসে পড়েছিল তা নিশ্চিত করতে পারেনি সেই টিভি চ্যানেল।

এই পুঙ্গি-রি থেকেই গত ৩ সেপ্টেম্বর ষষ্ঠ পারমাণবিক অস্ত্র পরীক্ষাটি চালিয়েছিল নর্থ কোরিয়া। ওই সময় একশ’ কিলোটন ওজনের বিশাল একটি বোমা পরীক্ষা করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় বিস্ফোরিত পারমাণবিক বোমার চেয়ে সাতগুণ বেশি শক্তিশালী।

৩ সেপ্টেম্বরের পরীক্ষাটি পার্বত্য অঞ্চলে নির্মিত ওই পরীক্ষা কেন্দ্রের স্থাপনাকে অনেক বেশি নড়বড়ে করে দিয়েছিল বলে মনে করা হয়। বিদেশি বিশেষজ্ঞরা তাই আগে থেকেই এমন একটি ধসের আশঙ্কা করছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার ফিরতি বহরের পেছনে থাকা দুটি গাড়িতে আগুন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর মহিপালে হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

দলের নেতারা বলেছেন, ২০ থেকে ২৫ জন লোক গাড়িবহর লক্ষ্য করে কিছু ছুঁড়ে মারে যা পেট্রোল বোমা হতে পারে। সেসময় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দু’টি বাসে আগুন ধরে যায়।

বেগম জিয়ার গাড়িবহর বিকেল পৌনে ৫টায় ফেনীর মহিপালে পৌঁছানোর পর মহিপাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে খালেদা জিয়া বের হন দুপুর ২টায়।

এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে শনিবার ফেনীর মোহাম্মদ অালী এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীকে মারতে গিয়ে ১৩ জনকে হত্যা!

প্রেমিকের সঙ্গে সম্পর্ক থাকায় স্বামীকে মোটেও পছন্দ ছিল না স্ত্রীর। এ কারণে স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিলেন নববিবাহিতা স্ত্রী। তবে সেই পরিকল্পনার একটু ভুলে স্বামী নয়, শ্বশুর বাড়ির ১৩ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুজাফফরগড়ে দুধের সঙ্গে বিষ মেশানোয় ভয়াবহ ঘটনাটি ঘটে। গ্রেপ্তার গৃহবধূর নাম আসিয়া।

মুজাফফরগড় পুলিশ জানায়, দুই মাস আগে আসিয়ার সঙ্গে মুজাফফরগড়ের আমজাদের বিয়ে হয়। কিন্তু এই বিয়েতে আসিয়ার মত ছিল না। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়ার কারণে প্রেমিকের সঙ্গেও সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তিনি। এ কারণে তিনি স্বামী আমজাদকে হত্যার পরিকল্পনা করেন। গতকাল তিনি সেই পরিকল্পনা অনুযায়ী দুধের সঙ্গে বিষ মিশিয়ে দেন। কিন্তু কোনো কারণে সেদিন আমজাদ দুধ খাননি। সেই দুধ দিয়ে লাচ্ছি তৈরি করেছিলেন আসিয়ার শাশুড়ি। শিশুসহ বাড়ির ২৭ জন সদস্য সেই লাচ্ছি খাওয়ায় অসুস্থ হয়ে পড়েন সবাই। পরে ১৩ জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

মুজাফফরগড় জেলা পুলিশ কর্মকর্তা নাজিম আলি বলেন, দুধে মেশানোর জন্য বিষ আসিয়াকে তাঁর প্রেমিক দিয়েছিলেন। এর আগেও একবার এ রকম চেষ্টা করে বাবার বাড়ি পালিয়ে গিয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, প্রথমে সবাই ধারণা করেছিলেন যে দুধে টিকটিকি পড়ায় বিষক্রিয়া হয়েছিল। কিন্তু পরে পুলিশ হেফাজতে আসিয়া স্বীকার করেছেন, তিনি স্বামী আমজাদকে হত্যার উদ্দেশ্যেই দুধে বিষ মিশিয়ে দিয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ৪ বোতল ‘বেওয়ারিশ’ বিদেশি মদ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কিন্তু ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানা সুত্রে জানা যায় সোমবার দিবাগত রাত ৯টার দিকে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান ও ফয়সাল হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার উজায়মারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পাশের ধান ক্ষেতে ৪টি মদের বোতল ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ওই ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মদ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় জিডি হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর দণ্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে পুলিশের পৃথক দুইটি অভিযানে মাদক সেবনের অপরাধে দুইজন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ড প্রাপ্তরা হলো উপজেলার আশিকুড়া গ্রামের বীরেশ্বর মণ্ডলের ছেলে উজ্জ্বল (২৮) ও গোবিন্দপুর গ্রামের আহাদ গাজীর ছেলে আবু সাঈদ গাজী (২৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার দিবাগত রাত ১০ টার সময় পুলিশ উপজেলার রতনপুর ইউনিয়নের আশিকুড়া গ্রামের বীরেশ্বর মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক সেবনরত অবস্থায় উজ্জ্বল মন্ডলকে আটক করে। অপর একটি অভিযানে থানার সহকারী উপ-পরিদর্শক ফয়সাল হোসেনের নেতৃত্বে পুলিশ গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এসময় থেকে গাঁজা সেবনরত অবস্থায় আবু সাঈদ গাজীকে আটক করে পুলিশ। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম গোলাম মাঈনউদ্দিন হাসান ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে স্বীকারোক্তির ভিত্তিতে উজ্জ্বলকে ৩ হাজার টাকা এবং আবু সাঈদ গাজীকে ১ হাজার টাকা জরিমানা ধার্য করেন। জরিমানার টাকা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি: পাকিস্তানের হাইকমিশনারকে তলব

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের পর আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি মন্ত্রণালয়ে হাজির হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রফিউজ্জামানের কাছে ইতিহাস বিকৃতি করে দেওয়া পোস্টের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে।

পাকিস্তানের হাইকমিশনার এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসানের কক্ষে অবস্থান করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সোমবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এক ঘোষণায় একথা জানান। এই তালিকায় ঠাঁই পায় বিশ্বের আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ তালিকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উল্লেখ করা হয়েছে। এই তালিকার মাধ্যমে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা ও ঐতিহ্য সংরক্ষণ করে।

বিশ্ব ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনার একটি আন্তর্জাতিক তালিকাই মূলত মেমোরি অব দ্য ওয়ার্ল্ড। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন অংশের ঘটনার সংরক্ষণ ও সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ইউনেস্কো। এই তালিকায় ঠাঁই পেতে হলে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা ও ঐতিহাসিকভাবে প্রভাব থাকতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি বলেছেন, ‘এখন সারাবিশ্ব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারবে। এই ভাষণ বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য অনুপ্রেরণা। এই ভাষণেই জেগে উঠেছিলো পুরো জাতি।’

তিনি আরও বলেন, ‘এই ভাষণে স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায় বাঙালিরা। মু্ক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জুগিয়ে যায়।’

আন্তর্জাতিক এডভাইসরি কমিটি এই তালিকার প্রস্তাব দিয়ে থাকে। তারাই যাচাই বাছাই করে থাকে পুরো প্রক্রিয়া। চলতি বছর ২৪ থেকে ২৭ অক্টোবর এ নিয়ে বৈঠকে বসে কমিটি। সেখানেই  সিদ্ধান্ত হয় ৭ মার্চের ভাষণকে অন্তর্ভুক্ত করার। এখন পর্যন্ত সারাবিশ্বের মোট ৪২৭টি নথি মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে যুক্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest