নজরুল ইসলাম রাজু : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওমীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোহাম্মদ হোসেন কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ১৯৮২ সালের বন্ধু ব্যাচের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
শুক্রবার সন্ধ্যায় এ্যাড. মোহাম্মদ হোসেনের অফিসে ১৯৮২ সালের বন্ধূদের সাথে মতবিনিময় কালে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী বলে এলাকার উন্নণয়ে একযোগে কাজ করার আহবান জানান। পাটকেলঘাটার বড় বাড়ীর সন্তান হিসেবে সকলের কাছে দোয়া কামনা করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গাজী আশরাফ হোসেন সভাপতি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার তালা উপজেলা, প্রিন্সিপাল রফিকুল ইসলাম, কুমিরা মহিলা কলেজের প্রভাষক ঘোষ স্মরজিৎ কুমার, তালা উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারন সম্পাদক প্রণয় কুমার পাল, শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নিবাস সরকার, হাজ্বী আব্দুস সামাদ, কিশোর কুমার দাশ মুনছুর আলী, আব্দুস সবুর, শহিদুল ইসলাম, দেবাশিষ বিশ্বাস, সু-শান্ত কুমার, আব্দুল হান্নান, যুগোল কুমার, দীপক দত্ত, ইব্রাহিম হোসেন, শিক্ষক শ্যামল দাশ, সাংবাদিক আব্দুল জলিল প্রমূখ।

অপরদিকে, কলারোয়া পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত সাধারণ সম্পাদক গ্রুপের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রাক্তন ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, আ.লীগ নেতা প্রাক্তন ইউপি চেয়ারম্যান ভুট্রোলাল গাইন, অধ্যাপক এমএ কালাম, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ.লীগ নেতা মসিয়ার রহমান, যুবনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, শ্রমিকলীগ সভাপতি মুঞ্জুরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সৈনিকলীগ নেতা রুবেল মল্লিকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
