সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

ইন্সট্র্রাক্টর সাইদুল হকের প্রচেষ্টায় বদলে গেছে উপজেলা রিসোর্স সেন্টার

দেবহাটা ব্যুরো : রুচি আর সৃজনশীল ব্যক্তিত্ব উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাইদুল হক। যার প্রচেষ্টায় উপজেলা রিসোর্স সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে এসেছে উল্লেখ যোগ্য পরিবর্তন। যার ফলে উপজেলা রিসোর্স সেন্টার হয়ে উঠেছে একটি দৃষ্টিনন্দিত ও আকর্ষণীয়। পরিবর্তন নিয়ে সাইদুর হকের সাথে কথা বললে জানা যায়, চাকুরীর শুরুতে দিনাজপুর জেলার বিরল উপজেলায় কর্মজীবন শুরু করেন। পর্যক্রমে দেবহাটায় যোগদান করে দেবহাটা উপজেলা রিসোর্স সেন্টারসহ কয়েকটি স্থানে এনেছেন দৃর্শমান পরিবর্তন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের দিকনির্দেশনায় এবং তার রুচিশীল চিন্তা চেতনার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। উপজেলা রিসোর্স সেন্টারের বার্ষিক বাজেটের বাড়তি অর্থ এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় পরিবর্তন এনে সু-সজ্জিত করেছেন। যার মধ্যে রয়েছে রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষ সজ্জিত করণ, প্রশিক্ষণকারীদের জন্য মনোরম পরিবেশ, বিভিন্ন সৃষ্টিশীল ছবি ও হস্তশিল্পের সংযোজন, সীমানা প্রাচীর, গেইট, শিক্ষকদের জন্য গোলচত্তর স্থাপন, সাইকেল ও মোটরসাইকেল সেড নির্মাণ, নামাজের ঘর নির্মাণ, রাতে আলোকসজ্জা, সৌন্দয্যবর্ধক বিভিন্ন কর্মকান্ড, প্রাচীর ও দেয়ালে মহান ব্যক্তিদের বানী, ক্যাম্পাসে ফুলের বাগান ইত্যাদি। একই সাথে নিজ উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিক্ষা উপকরণ প্রস্তুত, শিক্ষা উপকরণ সরবাহ, প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি জ্ঞান পৌছে দেওয়ার জন্য বিদ্যালয় গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, ঝরে পড়া রোধে বিভিন্ন কৌশাল বাস্তবায়ন, শ্রেণি কক্ষগুলোতে সু-সজ্জিতকরণ, চাকুরীকালীন শিক্ষক-শিক্ষিকাদের প্রারাম্ভিক প্রশিক্ষণ প্রদানসহ নানামূখি কর্মকান্ড বাস্তায়ন। তিনি এসব কর্মকান্ড বাস্তবায়িত করায় ২০১৪ সালে বিভাগী পর্যায়ে শ্রেষ্ট ইন্সট্রাক্টর এবং পরবর্তীতে জাতীয় পর্যায়েও বিশেষ অবস্থান অর্জন করেন। পাশাপাশি সরকারি ভাবে ভূটানে শিক্ষার মান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ গ্রহনের সুযোগ লাভ করেন। তিনি দেবহাটা উপজেলার রিসোর্স সেন্টারের যোগদানের পর অল্প সময়ে অসংখ্য অবদান রাখায় বিভিন্ন পর্যায় থেকে তিনি প্রশাংশায় ভূষিত হয়েছেন। সাথে সাথে শনিবার তার অবদানে উল্লেখ যোগ্য বিভিন্ন সৌন্দয্যবর্ধক কর্মকান্ড উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি উদ্বোধন করেন। একই সাথে বদলী জনিত কারনে তাকে দেবহাটা ছেড়ে শর্শা উপজেলার যোগদান করতে হয়েছে। তার এই অবদানের কথা দেবহাটাবাসী মনে রাখবে। সাথে সাথে তারমত প্রত্যেক কর্মকর্তা কর্মচারী যেনো নিজ কর্মস্থলকে সুনিপন ভাবে কাজ করে সোনার বাংলাদেশ গড়তে সহায়ক হিসাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন সচেতনমহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের ৮৯ জন জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্জ একে মুনছুর আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম, সখিপুর কে.বি.এ কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, বিদ্যালয়ের সহঃ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, সদস্য মোঃ রেজাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শ্রী জগন্নাথ ঘোষ, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার নলতা প্রতিনিধ মোঃ তরিকুল ইসলাম লাভলু, শিক্ষক ব্রজ কুমার ঘোষ, শিক্ষক আল আজাদ, শিক্ষক মুরশিদা খানম প্রমূখ।
শিক্ষক আলমগী কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র সায়েম আল জুবায়ের। ইসলামী সংগীত পরিবেশন করেন ৭ম শ্রেণির সাবিহা সুলতানা। গীতা পাঠ করেন ৭ম শ্রেণির ছাত্র সম্পদ বিশ্বাস। বিদায়ীদের পক্ষ থেকে মান পত্র পাঠ করেন আয়েশা সিদ্দিকা।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক কাজী আবেদুল ইসলাম,আলিনুজ্জামান শাহীন,আকরামুল হোসেন,মিহির সরকার,আনোয়ারা খাতুন, নাজমা খাতুন, মুন্নুজান কবীর, রহিমা সরোয়ারী ঝুমা, আমিনুর রহমান, রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তরা বলেন, লেখা পড়া করে শুধু সার্টিফিকেট অর্জন করলে হবে না। তোমাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষকসহ সকল গুরুজনদের সম্মান করতে হবে। আমরা তোমাদেরকে এই সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমানে আমরা কিছু ছাত্রদের দেখেছি রাস্তায় বেপরোয়া মটরসাইকেল চালাতে। তাদের এধরনের বেপরোয়া মটরসাইকেল চালানো দেখে আমরা হতবাক হয়ে যাই। এসময় তারা কোন শিক্ষক বা গুরুজনদের দেখেও না দেখার ভান করে নুন্যতম সম্মানটুকু না দেখিয়ে চলে যায়। আমরা তোমাদের কাছ থেকে এধরনের আশা করি না। আমরা চাই তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল কর। এবং সকল অভিভাকদের কাছে বিনীত অনুরোধ করছি অপ্রাপ্ত বয়স্ক আপনাদের সন্তানের প্রতি সচেতন হওয়ার আহবান করছি। এসময় বক্তার আরো বলেন, বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুনাবলীর সংমিশ্রণ ঘটাতে পারলে সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজকের সাতক্ষীরা’র নাম দিয়ে ভূয়া পরিচয়পত্র !

সম্প্রতি আমাদের নজরে এসেছে যে, জনৈক ফিরোজ জোয়াদ্দার নিজেকে “দৈনিক আজকের সাতক্ষীরা”র সাংবাদিক পরিচয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে বিভিন্ন স্থানে নিজেকে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে ফিরোজ জোয়াদ্দার নামে দৈনিক আজকের সাতক্ষীরার কোন প্রতিনিধি নেই, কখনো ছিলোও না। যদি ওই ব্যক্তি কোথাও কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে দৈনিক আজকের সাতক্ষীরা’র পরিচয় ব্যবহার করে কোনপ্রকার সুবিধা দাবি করে তাহলে তা স্থানীয় প্রশাসনকে জানানো জন্য বলা হলো।
– বার্তা বিভাগ, দৈনিক আজকের সাতক্ষীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব খানের বিরুদ্ধে রাজমিস্ত্রির ৫০ লাখ টাকার মামলা

সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে হবিগঞ্জে ৫০ লাখ টাকার মানহানি মামলা করা হয়েছে। একই মামলায় “রাজনীতি” সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমদকে আসামি করা হয়েছে।

মামলাটি করেছেন হবিগঞ্জের একজন রাজমিস্ত্রি। যার নাম ইজাজুল মিয়া। তিনি বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের মোবারক মিয়ার ছেলে।

হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টায় দায়ের করা হয় মামলাটি।

মানহানি মামলার কারণ হিসেবে জানানো হয়, রাজমিস্ত্রি ইজাজুল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বিনা অনুমতিতে শাকিব তার ছবি ‘রাজনীতি’তে ব্যবহার করেছেন।

প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিট ১১ সেকেন্ডব্যাপ্তির সিনেমার ২৬ মিনিট ১২ সেকেন্ড সময়ে শাকিব খানের সঙ্গে নায়িকা অপু বিশ্বাসের ডায়ালগে শাকিব খান তার ফোন নম্বর হিসেবে ০১৭১৫-২৯৫২২৬ নম্বরটি উল্লেখ করেন।

তবে প্রকৃতপক্ষে গ্রামীণফোনের এই সংযোগ নম্বরটির মালিক হচ্ছেন ইজাজুল মিয়া।

তিনি দাবি করেন, ‘এই ঘটনার পর তার রাজমিস্ত্রি কাজ থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে সিএনজি চালিত অটোরিকশা চালনার সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু সেখানেও তার বিড়ম্বনার শেষ হয়নি।

সিনেমায় এই নম্বর দেয়ার পর ইজাজুলের নম্বরে অসংখ্য ফোন আসতে থাকে। তাদের বেশিরভাগই মেয়েদের নম্বর।

এ ছাড়া শাকিব খান মনে করে খুলনা থেকে এক গৃহকর্মী চলে আসেন বানিয়াচংয়ে ইজাজুলের বাড়িতে। এ ধরনের বিভিন্ন বিব্রতকর ঘটনায় ১ সন্তানের জনক ইজাজুলের সংসার ভাঙার উপক্রম হয়।

এ অবস্থায় অনুমতি ছাড়া সিনেমায় মোবাইল নম্বর ব্যবহার এবং তা প্রচারের ঘটনায় প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মজিদ গণমাধ্যমকে জানান, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নায়ক শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে একটি মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরটির গ্রাহক বাদী ইজাজুল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের মুঠোফোন নম্বর মনে করে অসংখ্য নারী-পুরুষ ইজাজুলকে ফোন করতে থাকেন। দেশ-বিদেশ থেকে শাকিব ভক্তদের আসা এসব ফোনে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাদী ইজাজুল। ব্যক্তি জীবনেও নানা সমস্যায় পড়েছেন তিনি।

এ বিষয়ে আজ দুপুর ২টার দিকে গণমাধ্যমের সাথে কথা হয় ছবিটির প্রযোজক আশফাক আহমেদ ও পরিচালক বুলবুল বিশ্বাসের। তারা দুজনই জানান, কিছুক্ষণ আগে তারা মামলার বিষয়টি জেনেছেন। তবে তারা এ বিষয়ে কোন ধরনের মন্তব্য করতে চান না। কারণ তারা এখনও আনুষ্ঠানিকভাবে মামলার কোন কাগজপত্র হাতে পাননি।

উল্লেখ্য, গত রোজার ঈদে সারাদেশে মুক্তি পায় শাকিব খান-অপু বিশ্বাস জুটির সিনেমা ‘রাজনীতি’। এতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, আলীরাজ, সাদেক বাচ্চু, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়াসহ আরও অনেকেই। ছবিটি বাণিজ্যিক দিক থেকেও সফলতার মুখ দেখেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমন জুতা, ১২৫ কোটি টাকা দাম!

পায়ের নিচে থাকবে ১২৫ কোটি টাকা (১৫ দশমিক ১ মিলিয়ন ডলার)! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যুক্তরাজ্যের ডিজাইনার ডেবি উইংহাম এমনই একজোড়া জুতার নকশা করেছেন, যার এই আকাশছোঁয়া মূল্য ধরা হয়েছে। তাঁর দাবি, এটাই বিশ্বের সবচেয়ে দামি জুতা।

গলফ নিউজের খবরে বলা হচ্ছে, দুবাইয়ের একটি হোটেলে আগামী ১ নভেম্বর জুতাজোড়া প্রদর্শন করা হবে। হোটেলটির ১০ বছর পূর্তি উদযাপন করতে এ আয়োজন করা হয়েছে।

জুতাজোড়ায় ব্যবহার করা হয়েছে এক হাজার হীরা। ধরন ও আকারের দিক দিয়ে হীরাগুলো একেবারেই আলাদা। সেটিতে দুটি তিন ক্যারেট মানের গোলাপি, দুটি নীল ও চারটি সাদা হীরা ব্যবহার করা হয়েছে। পুরো জুতাজোড়া হাতে তৈরি। সেটি তৈরি করতে কারিগরদের সময় লেগেছে কয়েকশ ঘণ্টা।

১৮ ক্যারেট স্বর্ণের সুতা দিয়ে সেলাই করা হয় জুতাজোড়া। জুতায় দেওয়া হয়েছে সোনার রঙের পালিশ। এমনকি ভেতরও বাঁধানো হয়েছে সোনা দিয়ে। জেসমিন ফুলের আদলে জুতাটি নকশা করা হয়েছে বলে জানিয়েছেন ডিজাইনাররা।

এ বিষয়ে একজন কারিগর জানান, জুতাজোড়া জন্মদিনের উপহারের জন্য তৈরি করা হয়েছে। এ জন্য দামটা একটু কম রাখা হয়েছে। না হলে জুতার মূল্য আকাশ ছুঁয়েই ফেলত।

ডিজাইনার ডেবি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘সবচেয়ে দামি জুতা একজন আরব আমিরাতের ক্রেতার জন্য তৈরি করেছি। আমি খুবই আনন্দিত।’

ডেবি ‘ফিউচার অব ফ্যাশন একাডেমি’র প্রতিষ্ঠাতা। এর আগে এই বিখ্যাত ডিজাইনার ৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কেক ও ১৫ মিলিয়িন ডলার মূল্যের পোশাক তৈরি করে সুনাম কুড়িয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাউদ ইব্রাহিমের চরিত্রে ইরফান, মাফিয়া কুইন দীপিকা!

দাউদ ইব্রাহিম। আন্ডারওয়ার্ল্ড জগতের ত্রাস তিনি।
তাকে নিয়ে গল্প ও গুজবের কোনও শেষ নেই। নিত্য নতুন চমকপ্রদ খবর আসে তাকে ঘিরে। এ মাফিয়া ডনকে নিয়ে বেশ কয়েকটি সিনেমাও তৈরি হয়েছে। তবে এবার দাউদের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডে পরীক্ষীত অভিনেতা ইরফান খান। আর তার সঙ্গে মাফিয়া কুইন হিসেবে থাকছেন হালের হার্টথ্রুব নায়িকা দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, গ্যাংস্টার ড্রামা নিয়ে তৈরি ‘স্বপ্না দিদি’ সিনেমায় একসঙ্গে হাজির হবেন তারা।
অবশ্য দাউদ ইব্রাহিমের চরিত্রে ইরফানই যে প্রথম অভিনয় করছেন বিষয়টি তা নয়। এর আগে ফারহান আখতার, সিদ্ধান্ত কাপুর ও হৃষি কাপুর দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমায় অভিনয় বিষয়ে ইরফান খান বলেন, অ্যাকশননির্ভর গল্প নিয়ে এ সিনেমা।
এখনও সিনেমার গল্প তৈরির কাজ চলছে। চরিত্রের জন্য নিজেকে তৈরি করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আই জি পি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা

বিজয় ঘোষ, ভ্রাম্যমাণ প্রতিনিধি দেবহাটা : দেবহাটায় আই জি পি কাপ যুব অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় থানা পুলিশের আয়োজনে দেবহাটা উপজেলা ফুটবল মাঠে ইউনিয়ন ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে দেবহাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলামের সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহটা সদর ইউপি চেয়ারম্যান আবু-বকর গাজী, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি রুহুল কুদ্দুস, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব, এসআই ইয়ামিন আলী, আল-আমিন, আব্দুল কাদের, হাবিব, মাজরিহা হোসাইন, আব্দুস সামাদ পি এস আই প্রিতিশ, ফরিদ এ এস আই কালাম, মাসুদ, আল-আমিন, আলাউদ্দীন, শামিম, আমজাত হোসেন, আব্দুল গণি, এমাইদুল ইসলাম, কায়সার, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইয়ামিন মোড়ল, গাজী শহিদুল্লাহ, সখিপুর ইউপি সদস্য নির্মল মন্ডল, আকবর আলী, মোনাজাত আলী, পরিতোষ বিশ্বাস, মোখলেছুর রহমান, আবুল হোসেন, হাফিজুর রহমান, আরতী রানী, আলফাতুন্নেছা, নওয়াপাড়া ইউপি সদস্য নুরুজামান সরদার, আসমাতুল্লা গাজী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল হক। খেলা পরিচালনা করেন, রফিকুল ইসলাম, আবু মুছা, মিজানুর রহমান, ফারুক হোসেন, আনোয়ার হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ জেলার উন্নয়ন ছাড়াও অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নজরুল ইসলাম

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদ ৫শ’ টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে মোট সাড়ে ৬ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেছে। রবিবার দুপুরে জেলা পরিষদ কর্তৃক এ চেক বিতরণ অনুষ্ঠান জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘জেলা পরিষদ জেলার উন্নয়ন ছাড়াও অসহায় মানুষের সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, গরীব মেধাবী ছাত্র ও বিভিন্ন অসহায় অসুস্থ্য ব্যক্তির চিকিৎসার জন্য জেলা পরিষদ এ আর্থিক সহায়তার চেক বিতরণ করছে। এখানে কোন বৈষম্য বা স্বজনপ্রীতির সুযোগ নেই। সাধারণ মানুষের উন্নয়নে ও কল্যাণে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা ৫শ টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকুলে সাড়ে ৬ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest