সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটিসুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ-অস্ত্র উদ্ধারতালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম- সম্পাদক ফারুক জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমানA Guide to Understanding N1 Casino Deposit Bonus Terms and Conditions

ভ্রাম্যমাণ আদালত চলতে বাধা নেই ৩১ অক্টোবর পর্যন্ত

অনলাইন ডেস্ক : নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগেও কয়েক দফা এই রায় স্থগিত ঘোষণা করেছিলেন আপিল বিভাগ।

২০১১ সালের ১৪ সেপ্টেম্বর ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে আবাসন কোম্পানি এসথেটিক প্রপার্টিজ ডেভেলপমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান খানকে ভ্রাম্যমাণ আদালত ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। ২০ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালত আইন (মোবাইল কোর্ট অ্যাক্ট, ২০০৯) এর কয়েকটি ধারা ও উপধারার বৈধতা চ্যালেঞ্জ করে ১১ অক্টোবর রিট আবেদন করেন।

রিটের শুনানি নিয়ে একই বছর রুল জারি করেন হাইকোর্ট। আদালতের জারি করা রুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ৫ ধারা এবং ৬(১), ৬(২), ৬(৪), ৭, ৮(১), ৯, ১০, ১১, ১৩, ১৫ ধারা নিয়ে প্রশ্ন ওঠে। পরে এ ধরনের আরও দু’টি রিট করা হয়। তিন রিটে মোট ১৯ আবেদনকারীর শুনানি শেষে গত ১১ মে রায় ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউইয়র্কে ম্যাসেজ পার্লার থেকে বাংলাদেশি বধূ গ্রেফতার

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ৭৫ স্ট্রিটে ‘ওষি স্পা জোন্স’ তথা ম্যাসেজ পার্লারে অভিযান চালিয়ে আরও কয়েকজনের সঙ্গে এক বাংলাদেশি বধূকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশি অধ্যুষিত জনপদে এই ম্যাসেজ পার্লারে গত শুক্রবার সন্ধ্যায় পুলিশের অভিযান পরিচালিত হয়।
স্পা তথা ম্যাসেজ পার্লারে বেআইনী কাজ-কর্ম চলার অভিযোগ পেয়েই এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। ভারতীয় মালিকানাধীন এ পার্লারে বেশ ক’জন বাঙালি নারীও কাজ করেন।

কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে এ সংবাদদাতাকে জানানো হয়েছে যে, ৩৭-৪০ ৭৫ স্ট্রিটের ওই অভিযানে গ্রেফতার হয়েছেন জিনাত রেহানা নামের এক বাংলাদেশি বধূ। তার বয়স ৩৩ বছর। পরদিন তাকে জামিন প্রদান করেছেন কুইন্স ক্রিমিনাল কোর্টের জজ গুয়ারিনো।

তবে তাকে ৩ নভেম্বর আদালতে হাজির হতে হবে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, প্রচলিত রীতি অনুযায়ী লাইসেন্স ছাড়াই এই পার্লারে কাজ করছিলেন ম্যাসেজ থেরাপিস্ট হিসেবে। স্বামীর সাথে নন-ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার পর সম্প্রতি স্বামীকে ত্যাগ করেন জিনাত রেহানা। এর আগে আরেকবার বিয়ে হয়েছিল জিনাতের এবং তার একটি সন্তানও রয়েছে বাংলাদেশে।

এর আগেও জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এলমহার্স্ট, ফ্লাশিংসহ বিভিন্ন স্থানের বেশ কটি বিউটি পার্লার/ম্যাসেজ পার্লার/স্পা-তে পুলিশ অভিযান চালিয়েছিল। সে সময়েও গ্রেফতার হয়েছিলেন ৬ বাংলাদেশি। অনৈতিক কাজে লিপ্ত থাকায় কোন কোন পার্লারে পুলিশ তালাও ঝুলিয়ে দিয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে যে, নিউইয়র্ক সিটির বিশেষ কয়েকটি এলাকায় একদল বখাটে যুবকের খপ্পরে পড়ে অনেক তরুনী গৃহিনী সংসার ছেড়ে বিভিন্ন ম্যাসেজ পার্লারে ঢুকেছেন। এমন নারীদের কেউ কেউ স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন এবং স্বামীকে তাদের কাছে যেতে নিষেধাজ্ঞা নেয়ার তথ্যও জানা গেছে।

অর্থাৎ নির্যাতিতা মহিলা হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্লট করতে ওই যুবকেরা এমন মদদ দিলেও পরবর্তীতে এসব মহিলার প্রায় সকলেই বিপথ থেকে আর ফিরতে পারেননি বলেও জানা যাচ্ছে। কারণ, কোন কোন পার্লারে অনৈতিক কাজের সময় ভিডিওতে তা ধারণ করে রাখা হয়েছে।

এ হুমকিতে অসহায় রমণীরা কিছু অর্থের লোভে সংসার ত্যাগ করে অন্ধকারের চোরাগলিতে হাবুডুবু খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গ্রেফতার হওয়া তরুনী বধূর প্রায় সকলেই স্বামী ছেড়ে বয়ফ্রেন্ডের সাথে দিনাতিপাত করছেন। এ অবস্থায় কম্যুনিটির মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। স্বপ্নের দেশ আমেরিকায় এসে এমন ভয়ংকর পথে পাড়ি জমানোর প্রবণতা কীভাবে রোধ করা যায়, তা নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নর্দান ইউনিভার্সিটি খুলনায় নেটওয়ার্কিং বিষয়ে কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নেটওয়ার্কিং এর উপর দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমেরিকান সেন্টার এর এডুকেশন বিষয়ক পরিচালক সোহেল ইকবাল এর পরিচালনায় অংশগ্রহণ করেন এন.ইউ.বি.টি খুলনার সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সে সময় তিনি বাংলাদেশী ছাত্র-শিক্ষকদের জন্য এডুকেশন USA কর্তৃক প্রদত্ত শিক্ষা বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ ও আমেরিকান কর্নার এর কো-অর্ডিনেটর ফারজানা রহমানসহ আমেরিকান কর্নার এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুন্সীগঞ্জে দুর্গা মন্দিরের জায়গা রক্ষার্থে সমাবেশ ও মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি : উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী কালিকা দূর্গা মন্দিরের জায়গা অবৈধ দখল থেকে রক্ষার্থে জেলেখালী-ধুমঘাট সর্বত্র হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, মুন্সিগঞ্জ জেলেখালী কালিকা দূর্গা মন্দিরের সভাপতি বিষ্ণুপদ ঘরামী, গোপালপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক পিযুষ কান্তি মন্ডল, ধুমঘাট হাঁচার চক পূজা কমিটির সভাপতি কৃষ্ণপদ মন্ডল সহ সদস্য ও গ্রামবাসি বৃন্দ, সাহিত্য সম্পাদক ডাঃ দেবীরজ্ঞন মন্ডল, হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সংগঠনিক সম্পাদক সুশান্ত ঘরামী সহ সর্বস্থরের হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ। মানববন্ধন শেষে উপস্থিত বক্তরা বলেন, জেলেখালী কালিকা- দূর্গা মন্দিরের জায়গা ও এর পার্শ্ববর্তী কিছু জায়গা ছোট ভেটখালী গ্রামের মরহুম দীনালী কাগুচীর পুত্র আলহাজ্ব আহম্মদ আলি কাগুচী, বড় ভেটখালীর মরহুম কালাচাঁদ গাজীর পুত্র আব্দুল মজিদ গাজী, সুলতান কাগুচীর পুত্র মোঃ জিন্দাগির কাগুচী, মৃরগাং গ্রামের মোঃ আলি কাগুচীর পুত্র রেজাউল কাগুচী সম্মিলিত ভাবে অবৈধভাবে গায়ের জোরে দখল নিয়ে বসেছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে মন্দির ও এর পার্শ্ববর্তী জায়গা ফিরে পাওয়ার দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মুক্তিপণ দিয়ে ৩ জেলের মুক্তি

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগান ও বড়ভেটখালী গ্রামের গফুর শেখের ছেলে নুরুজ্জামান শেখ(৩৮), আকবর গাইনের ছেলে জেরে আলী গাইন(৩০), মৃত মোহাম্মাদ আলী মোড়লের ছেলে আনছার আলী মোড়ল(৬২)। সুন্দরবনে কাঁকড়া পাশ নিয়ে কাঁকড়া সংগ্রহে যায়। উক্ত তিন জেলে মাথাভাঙ্গা দায়ের গাং নামক নদী থেকে গত ৪ দিন আগে ডাকাত নূর হোসেন জিম্মি করে বেধরক মারপিট করে। মুক্তিপণ হিসাবে ১ লক্ষ টাকা দাবী করে। উক্ত তিন জেলের মধ্যে আকবর গাইনের ছেলে জেরে আলী গাইন(৩০) কে টাকা নেওয়ার জন্য বাড়ী পাঠায় দুই দিন পর নগদ ৭৭ হাজার টাকা দিয়ে গতকাল মুক্তি পায়। সুত্রে যানা যায় এলাকার কিছু মানুষ ডাকাতির ইনফর্মার হিসাবে কাজ করছে। উক্ত মুক্তিপনের টাকা এলাকার মানুষের কাছ থেকে ধার দেনা করে বিকাশের মাধ্যমে প্রেরণ করে অসহায় জেলেরা মুক্তি পায়। গরীব পরিবরের মধ্যে ঋণ দেনা পরিশোধের আর্থিক কোন সংগতি না থাকায় দিশে হারা ভুক্তভোগী পরিবার। অপহরণের ঘটনা মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের কাছে যানতে চাইলে তিনি যানান কয়েকদিন আগে জেলেদেরকে অপহরণ করা হয়েছে বলে আমি যানতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পিলার প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার

তালা: সাতক্ষীরার তালা থেকে কথিত ম্যাগনেট/পিলার প্রতারক চক্রের মূলহোতা
সহ ৬ জন র‍্যাবের হাতে সোমবার গ্রেফতার হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়।র‍্যাব-৬ এর ক্যাপ্টেন মো: মোজাম্মেল হোসেন খান
এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো: লুতফর রহমান গাজী (৪৯), মো: মহসীন গাজী (৪৭),
আবু সাইদ (৩৮), মো: কামরল ইসলাম (৪৭), মো: রুহুল আমিন খান (৪০), ইসলাম
সরদার (৪৯)। তাদের কাছ থেকে ভারী ম্যাগনেট জব্দ করা হয়। যার আনুমানিক
মূল্য অধকোটি টাকা।

প্রতারক চক্রটি এক-দেড় বছর ধরে পাইকগাছা, তালা, ডুমুরিয়া এলাকায় সক্রিয়
ছিল। এরা সাধারণ মাুনষকে লোভ-লালসা দিয়ে ফাদ পেতে অর্থ লুটে নিত। তাদের
আটকের পর তালা থানায় হস্তান্তর করা হয়। সেখানে মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৮ সদস্যের র‍্যাব-৬ একটি দল সোমবার সকালে
ডুমুরিয়া অভিযান চালায়। সেখানে আসামী লুতফর রহমান অতি কমমূল্যে ২ লাখ
টাকা ম্যাগনেট বিক্রির দর কষাকষি করছিল। এসময় তাকে হাতেনাতে আটক করে এবং
তার দেয়া তথ্য নিয়ে তালায় অভিযান চালিয়ে অন্য আসামীদের গ্রেফতার করা হয়।

তালা থানার অফিসার ইনচার্স মো: হাসান হাফিজুর রহমান (ওসি) এবিষয় নিশ্চিত
করে বলেন, তাদের বিরুদ্ধে তালা থানায় মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যালন ডি’অরের সংক্ষিপ্তে মেসি-রোনালদো-নেইমার

ফিফার বর্ষসেরার পর ২০১৭ ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার ছয় ভাগে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল।

২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে চালু ছিল। তবে ২০১৬ সাল থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদাভাবে পুরস্কার দেওয়া শুরু করে।

গত ৯ বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ছাড়া জিততে পারেননি আর কেউ। বছর জুড়ে সাফল্যের নিরিখে ব্যালন ডি’অর জয়ে এবার পর্তুগিজ অধিনায়কের সম্ভাবনা বেশ জোরাল। জিতলে সবচেয়ে বেশি পাঁচবার বর্ষসেরা হওয়ার মেসির রেকর্ড স্পর্শ করবেন রোনালদো।

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তিও গড়েন সিআর সেভেন।

শিরোপা জয়ে বার্সেলোনা পিছিয়ে থাকলেও ব্যক্তিগত সাফল্যে বেশ এগিয়ে মেসি। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন গত বছরই। কাতালান ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমএল টেন।

পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সংক্ষিপ্ত তালিকায় আছেন নেইমার। তবে বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তার পারফরম্যান্স ছিল চমৎকার। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হারের পর ফিরতি পর্বে কাতালান ক্লাবটির ৬-১ গোলের রোমাঞ্চকর জয়ের আসল নায়ক ছিলেন এই ব্রাজিলিয়ান।

তিন তারকা ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় আছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা, অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, বার্সেলোনার উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ, রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ ও ইসকো, বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবের্তো লেভানডোভস্কি ও টটেনহ্যাম হটস্পারের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

উল্লেখযোগ্যদের মধ্যে আরও রয়েছেন, মার্সেলো, কৌতিনহো, টনি ক্রুস, সাদিও মানে, রাদামেল ফ্যালকাও, গ্রিজম্যান, এডিন জোকো, ডেভিড ডি গিয়া, ডেরিস মার্টেস, কেভিন ডি ব্রুইন, ইয়ান ও’ব্লাক ও কান্তে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকাশ পেল ‘পদ্মাবতী’র ট্রেলার

সঞ্জয় লীলা বানসালির ছবি মানেই চমক। আর তাই ‘পদ্মাবতী’ ছবির ট্রেলারের অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা। অবশেষে প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ‘পদ্মাবতী’র ট্রেলার। সামাজিক মাধ্যমে অবশ্য আজও সকালেই ঘোষণা দিয়ে দেয়া হয়েছিল যে দুপুরে পদ্মাবতীর ট্রেলার প্রকাশ পাবে। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা কল্পনা।

ভারতের সময় দুপুর ১৩.০৩ মিনিট অর্থাৎ ০১.০৩ মিনিটে ট্রেলার প্রকাশ করা হয়েছে। আর এই বিশেষ সময়ের পেছনেও আছে ইতিহাস। আট মাসের চেষ্টা পর ১৩০৩ সালে দিল্লির সুলতান চিতোরের দুর্গ জয় দখল করেন। আর তাই ১৩০৩ সালের সঙ্গে সময়ের মিল রেখে ট্রেলার প্রকাশিত হয়েছে।

ঐতিহাসিক এই কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। চিতোরের রানি পদ্মাবতীর রূপের কথা শুনে তাঁকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান। আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাঁকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।

‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে। ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest