সর্বশেষ সংবাদ-
শহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুল

কাভানিতে রক্ষা পিএসজির, নেইমারের লাল কার্ড

ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার, খবরের শিরোনামে তো তিনি থাকবেনই। তবে এবার তিনি খবর হয়েছেন ভুল কারণে। গত রাতে ফরাসি লিগ ওয়ানে পিএসজির ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্রাজিল অধিনায়ক। গুরুত্বপূর্ণ ‘দ্য ক্ল্যাসিক’ ম্যাচে অলিম্পিক ডি মার্শেইয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টেবিলের শীর্ষে থাকা ক্লাবটি।

লিগ ওয়ানে পিএসজির কোনো নগর প্রতিদ্বন্দ্বী নেই, তাই ডার্বি ম্যাচেরও প্রশ্ন ওঠে না। মার্শেইয়ের বিপক্ষে ম্যাচটা তাই অনেকটা ডার্বির মর্যাদা পেয়ে নাম নিয়েছে ‘দ্য ক্লাসিকো’। স্তাদে ভেলোড্রোমে নিজেদের মাঠে পিএসজিকে ১৫ মিনিটেই চমকে দেয় মার্শেই। মাঝমাঠ থেকে দৌড়ে এসে ডি-বক্সের বাইরে থেকে লম্বা শটে গোল করেন লুইজ গুস্তাভো। এই মৌসুমেই মার্শেইতে খেলতে এসে সপ্তম ম্যাচে নিজের প্রথম গোল পেলেন ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচের বয়স ৩০ মিনিট পার হতেই অবশ্য নেইমারের গোল সমতা ফেরায় পিএসজি। বক্সের ভেতর রাবিওতের কাট ব্যাক থেকে গোলটি করেন তিনি।

নেইমারের লাল কার্ড দেখায় মার্শেইয়ের ডিফেন্ডার সাকাই হয়তো সবচেয়ে খুশি হয়েছেন। ৫১ মিনিটে তাঁর নিরীহ এক ট্যাকলে নেইমার ডাইভ দিলে হলুদ কার্ড দেখতে হয় সাকাইকে। ৭৭ মিনিটে থুয়াভিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এ সময় চাপের কারণেই কিছুটা শরীরনির্ভর ফুটবল শুরু করেছিল পিএসজি। ৮৪ মিনিটে হলুদ কার্ড দেখেন নেইমার। এর একটু পরেই বোনা সার ও লুকাস ওকাম্পোসের উপর্যুপরি ট্যাকলের শিকার হন নেইমার। রাগ সামলাতে না পেরে উঠে দাঁড়িয়েই ওকাম্পোসকে ধাক্কা দেন। রেফারি ছিলেন ঘটনার সামনেই। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে।

নেইমারের মেজাজ হারানোর দিনে পিএসজির ত্রাণকর্তা হয়ে এসেছেন এডিনসন কাভানি। ম্যাচের ৯২ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফি কিকে গোল করেছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। ১০ জনের দল হয়েও প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে কোচ উনাই এমেরির দল। এই ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি, মার্শেই আছে পাঁচ নম্বরে। কাভানি-জাদুতে এই মৌসুমে এখনো অপরাজিত থেকে গেল প্যারিসের ক্লাবটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৈয়দ অাশরাফের স্ত্রী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিলা ইসলামের জন্ম ও পড়াশোনা লন্ডনে। তিনি লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি আব নটিংহাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

সৈয়দ আশরাফ ও শিলা ইসলামের একমাত্র মেয়ে লিমা ইসলাম লন্ডনে থাকেন। তিনি লন্ডন এইচএসবিসি ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদ্যুৎ আনতে ত্রিপক্ষীয় চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ-ভারত- ভুটান

নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করার বিষয়ে সম্মত হয়েছে দিল্লি। পাশাপাশি বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় জলবিদ্যুৎ সহযোগিতা সমঝোতা স্মারক অতি দ্রুত স্বাক্ষরিত হতে যাচ্ছে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে বাংলাদেশের প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘নেপালের জলবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানিতে সহায়তা করার জন্য ভারত সম্মত হয়েছে।’

 ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদ্যুৎ প্রয়োজন, তাই ভারত বাংলাদেশকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে। অদূর ভবিষ্যতে এই পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হবে।

মাহমুদ আলী এক বিবৃতিতে বলেন, সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বাড়াতে ভারত ও বাংলাদেশ নানাভাবে কাজ করে আসছে। আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য আজ আমরা নতুন কিছু প্রস্তাব রেখেছি। ভারত সেগুলো ইতিবাচক দৃষ্টিতে বিবেচনার কথা বলেছে।

বিবৃতি থেকে জানা যায়, ঢাকা-চেন্নাই-কলম্বো বিমান চলাচল, চট্টগ্রাম-কলকাতা-কলম্বো জাহাজ চলাচল, পঞ্চগড়-শিলিগুড়ি রেল যোগাযোগ, ভারতীয় ভূ-খণ্ডের ওপর দিয়ে ভুটানের সঙ্গে ইন্টারনেট যোগাযোগ, বাংলাদেশের নাকুগাঁও স্থলবন্দর থেকে ভারতের ডলু হয়ে ভুটানের গাইলেফুং স্থলবন্দরের সঙ্গে বাণিজ্য যোগাযোগের প্রস্তাব প্রভৃতি।

মাহমুদ আলী বলেন, ভুটান যাতে পরে যোগ দিতে পারে, সে সুযোগ রেখেই বাংলাদেশ, নেপাল ও ভারত বিবিআইএন মোটরযান চুক্তি বাস্তবায়ন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছয় মিনিটের ব্রাজিল ঝড়ে উড়ে গেল জার্মানি

রোববার সারাদিনই কলকাতা জুড়ে ছিল যেন ফুটবল উৎসব। অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ ফুটবল হলে কী হবে। আগামী দিনের রোনালদো-রোনালদিনহো, রোমারিও কিংবা হালের নেইমাররা যে এখান থেকেই বেরিয়ে আসবেন! আগামী দিনের বিশ্বজয়ীদের সঙ্গে একদিন উৎসবে মেতে উঠতে তো কোনো দোষ নেই।

কলকাতাবাসীর উৎসবকে পুরোপুরি হলুদ রঙে রাঙিয়ে দিলো জুনিয়র সাম্বা ফুটবলাররা। অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো ব্রাজিল। কলকাতার যুব ভারতী যেন একদিনের জন্য পরিণত হয়েছিল হলুদ আর নিল সমুদ্রে। সেই সমু্দ্রে আবগাহন করলো ব্রাজিল অনুর্ধ্ব-১৭ দলের ফুটবলাররা।

সাম্বা ঝড়, ঠিক ছয় মিনিটের জন্য। তাতেই ১-০ পিছিয়ে পড়ার বোঝা থেকে ব্রাজিলের লিড ২-১। ওখানেই খেলা শেষ। জন্ম নিল নতুন রূপকথার। শেষ বাঁশি বাজা পর্যন্ত লিড ধরে রেখে জার্মানিকে গুডবাই জানিয়ে দিল ব্রাজিলের জুনিয়র ফুটবল দল।

৮ জুলাই, ২০১৪-এর ১-৭ লজ্জার হারের কলঙ্ক মুছে ফেলে কলকাতার যুবভারতিতে নতুন ইতিহাস লিখল লিঙ্কন-পওলিনহোরা। বড়দের বিশ্বকাপে সেবার নেইমারহীন ব্রাজিলকে সেমিফাইনাল থেকে লজ্জার হার উপহার দিয়ে ছিটকে দিয়েছিল জার্মানি। এবার সেই জার্মানির জুনিয়রদের বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করল ব্রাজিল।

তবে লড়াই এতটা সহজ ছিল না। শুরুতেই প্রথমার্ধে পিছিয়ে পড়ে পাহাড়প্রমাণ চাপের মুখে পড়ে যায় জুনিয়রদের বিশ্বকাপে তিনবারের চ্যাম্পিয়নরা। পাল্টা আক্রমণ করেও ফল মেলেনি। হতাশা নিয়েই প্রথমার্ধে মাঠ ছেড়েছিল ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে শেষ বিশ মিনিট নিজেদের দিকে হাওয়া ঘুরিয়ে নিয়েই বাজিমাত করলো সাম্বার দেশ। ৭০ মিনিটে ব্রাজিলের প্রথম গোলটা ওয়েবারসনের আর দ্বিতীয়টা পওলিনহোর। ছয় মিনিটে ঝড়েই বুঝিয়ে দিল কেন দলটার নাম ব্রাজিল। জার্মানিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল সেলেসাওরা।

দুটি গোলের মধ্যে পওলিনহোর গোলটা সেরাই বলা চলে। ৭৭ মিনিটে ২৫ গজ দূর থেকে তার জোরালো শটটা জালে জড়াতেই ৬৬ হাজারের যুব ভারতির গ্যালারিতে সাম্বা ড্যান্স। গোল করেই যুবভারতির অ্যাথলেটিক ট্র্যাকে দৌড় লাগাল গোটা ব্রাজিল দল। শেষমেষ সেই দৌড় থামল গ্যালারিতে গিয়ে। ফেন্সিংয়ের জাল ধরে ব্রাজিল যুব দলের উৎসব।

শুরুটা অবশ্য সাম্বার ঝড়ের কোনও ছোঁয়া ছিল না ব্রাজিলের খেলার। গ্যালারি তেতে উঠলেও গোলের দরজা খুলতে পারেনি পওনিলহোরা। বক্সের ভেতরে জটলার সুযোগ তৈরি করেও জার্মানি ডিফেন্সের সামনে বারবারই ধরাশায়ী হতে হয়েছে ব্রাজিলকে।

নিজেদের বক্সে জার্মান আক্রমণ প্রতিহত করতে না পেরে উল্টে ফাউল করে বসে সেলেসাওরা। এতেই পেনাল্টি। সহজ গোল জার্মান অধিনায়ক আর্পের। ২১ মিনিট সময়ের ঘটনা এটা। এরপর ৫০ মিনিট ধরে গোল দেওয়ার মরিয়া চেষ্টা। শেষে ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোলে ব্রাজিলের জয় ২-১ এ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে কারণে ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় সালমানের

বিনোদন ডেস্ক : একজন বিয়ে করে স্বামী সন্তানের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছেন। আর একজন ৫০ পেরিয়েও দেশের অন্যতম এলিজিবল ব্যাচেলার। তবে তাঁদের পুরনো লাভস্টোরি আজও অনুগামীদের কাছে এক্কেবারে টাটকা। আজও ভক্তরা চান, রুপোলি পর্দাতেই, তাঁদের যেন আবার একসঙ্গে দেখা যায়। ‘হাম দিল দে চুকে সনম’-এ তাঁদের কেমিস্ট্রি এখনও সিনেপ্রেমীদের নস্ট্যালজিক করে তোলে। এখনও এই জুটির বিচ্ছেদের আসল কাহিনি অনেকেরই অজানা। ঠিক ধরেছেন। কথা হচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খানের।
অ্যাশ-সল্লুর ব্রেক-আপের অধ্যায় বলিউডে আজও যেন রহস্য হয়েই রয়ে গিয়েছে। সেই সময় শিরোনামে অবশ্য তাঁদের বিচ্ছেদের অনেক কারণই উঠে এসেছিল। কখনও শোনা গিয়েছিল, সালমানের আচরণ আর পছন্দ হচ্ছিল না প্রাক্তন বিশ্ব সুন্দরীর।
প্রতিটি কাজে অ্যাশের উপর সালমানের অতিরিক্ত নিয়ন্ত্রণে নাকি অতীষ্ঠ হয়ে উঠেছিলেন নায়িকা। আবার শোনা যায়, প্রেমকাহিনিতে তৃতীয় ব্যক্তি হিসেবে বিবেক ওবেরয়ের প্রবেশই ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কোনও বিষয়ই বিস্তারিত জানা যায়নি। এবার আরও কিছু তথ্য সামনে এল।
বাবার অমতেই সল্লু মিঞার সঙ্গে সম্পর্কে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু শেষমেশ তা আর টেকেনি। আর তাঁদের ভাঙনের অন্যতম কারণ ঐশ্বরিয়ার বাবাই। দাবাং খান একবার স্বীকার করেছিলেন, ঐশ্বরিয়ার বাবার সঙ্গে তিনি বেশ খারাপ ব্যবহার করেছিলেন। তিনি বলেন, “আমি ঐশ্বরিয়ার বাবার সঙ্গে যে ব্যবহার করেছিলাম তা তাঁর একেবারেই পছন্দ হয়নি। স্বাভাবিকভাবে আমার বাবার সঙ্গেও এমন ব্যবহার আমি মেনে নিতাম না। তাই অ্যাশের বাবার আমাকে অপছন্দ করার যথেষ্ট যুক্তি ছিল। আমি সে বিষয়ে কোনও অভিযোগও করছি না।”
সেই বিষয়টি একেবারেই সহ্য করতে পারেননি সে সময়ের এক নম্বর নায়িকা। আর শুধু বাবাকেই নয়, বান্ধবী অ্যাশের সঙ্গেও একইরকম অপমান করতে শুরু করেছিলেন। যে বিষয়টি দিনের পর দিন মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল তাঁর পক্ষে। আর তারপরই নাকি একটু একটু করে সালমানের থেকে দূরে সরতে থাকেন তিনি।
বর্তমানে বচ্চন পরিবারের বউমা জানিয়েছিলেন, “সালমানের খারাপ সময়েও ওর পাশে ছিলাম। কিন্তু মদ্যপ অবস্থায় ওর নিয়ন্ত্রণহীন ব্যবহার ক্রমেই বাড়তে থাকে। ভালবাসা দিয়েও উলটো দিক থেকে ছিটেফোঁটা ভালবাসাও পেতাম না। শারীরিক ও মানসিকভাবে আমায় অপমানিত হতে হয়েছে বারবার। নিজের সম্মান রক্ষা করতেই শেষমেশ সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি নিশ্চিত আমার জায়গায় অন্য কেউ থাকলেও এমনটাই করতেন।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উষ্ণতার পারদ চড়ালেন বিপাশা-করণ

বিনোদন ডেস্ক : নিঃসন্দেহে বলিউডের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন বিপাশা বসু। একটা সময় বলিপাড়ায় সাহসী, বোল্ড অভিনয়ে সবাইকে ছাড়িয়ে যান এ অভিনেত্রী।
বেশ কিছুদিন হল অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হয়েছে তার। সম্প্রতি কন্ডোমের বিজ্ঞাপনের এক ছোট্ট ভিডিওতেই দেখা গেল এ দম্পতিকে, স্বামী করণ সিং গ্রোভারকে সঙ্গে নিয়ে বিজ্ঞাপণ ভিডিওতে উষ্ণতার পারদ চড়িয়ে দিলেন বিপাশা বসু।
বিপাশা-করণের এই ভিডিও এখন টক অফ দ্য টাউন। ছবি থেকে ভিডিও- যে প্যাশন দুজনের মধ্যে ধরা দিয়েছে তার তুলনা মেলা ভার। ছোট্ট ভিডিও দেখার পর নেটদুনিয়ায় অনেকেই বলছেন, এ শুধু বিপাশার পক্ষেই সম্ভব।
তবে শুধু কামনা-বাসনার গাথা হয়েই থাকেনি এ বিজ্ঞাপন। বিপাশা নিজে জানিয়েছেন, যে দেশে জনসংখ্যা এখনও মাথাব্যথার কারণ, সুস্থ যৌনতার স্বার্থে কন্ডোমকে আরও বেশি করে দাম্পত্যের অংশীদার করে নেওয়ার ডাক দিয়েছেন বিপাশা ও করণ দুজনেই।

https://www.youtube.com/watch?v=xFV7ttU1YvA

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সময় চাইলেন অপু…

সময় চাইলেন অপু…

কর্তৃক Daily Satkhira

‘আমি তো কাউকে না করিনি, আমার আরেকটু সময় দরকার, শারীরিক ফিটনেস এখনো পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। এমন মেদবহুল শরীর নিয়ে অভিনয় করলে সেই ছবি কী দর্শক দেখবে? নির্মাতাদের ভালোর জন্যই বলছি, যারা সাম্প্রতিক সময়ে আমার কাছে ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসছেন তাদের বলছি আমাকে আর কিছুটা সময় দিন, সবার কাজ করে দেব।
আমি তো একজন শিল্পী। অভিনয় করাই আমার কাজ। আর কাজটা ভালোভাবেই করতে চাই। সম্প্রতি মিডিয়ায় আমাকে নিয়ে দুই ধরনের খবর প্রকাশ হচ্ছে। একটি খবরে দেখছি বলা হচ্ছে আমি অমুক ছবিতে কাজ করতে যাচ্ছি। পরক্ষণেই আরেকটি খবরে দেখছি অপু বিশ্বাস বলছে এটি আসলে গুঞ্জন। এ নিয়ে সবার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই আবারও বলছি সবার ছবিতে আমি কাজ করব। তবে ফিটনেস ফেরাতে কিছুটা সময় চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপদ সংকেত’

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে- দুই সংস্করণেই দলের বাজে পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেটে বড় বিপদ সংকেত দেখছেন মাশরাফি বিন মুর্তজা। হতাশা টাইগার অধিনায়ক সতীর্থদের দিয়েছেন জেগে উঠার ডাক।

টেস্টে বাজে খেলায় হোয়াইওয়াশ হওয়ার পর প্রত্যাশা ছিল ওয়ানডেতে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। কিন্তু প্রথম দুই ম্যাচে ১০ উইকেট ও ১০৪ রানে হারের পর শেষ ওয়ানডেতে ২০০ রানে হার। সিরিজ শেষে মাশরাফি জানান, নিজেদের খেলায় ক্রিকেটাররা নিজেরাই সবচেয়ে হতাশ।

দলের এমন পারফরম্যান্সে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, ‘ওদের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। এটা আমাদের খুবই শিক্ষণীয় হল। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে এটা হয়ে আসছে। এ বিষয়গুলো ঠিক না করলে সামনের সিরিজ-টুর্নামেন্টে ভালো করা কঠিন হয়ে যাবে।’

ম্যাশ বলেন, ‘আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপদ সংকেত। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest