সর্বশেষ সংবাদ-
তালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াতের ৪ নেতাকর্মীসহ আটক-৪৩, জিহাদি বই উদ্ধার

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৪ নেতাকর্মীসহ ৪৩ জানকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২১পিচ বিভিন্ন প্রকার জিহাদী বই ও ১৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর মধ্যে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে গোপন বৈঠক করার সময় রোববার ভোরে জামায়াতের চার নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের কোষধ্যাক্ষ হাড়িভাঙ্গা গ্রামের মৃত জনাব আলির ছেলে আফছার উদ্দিন, বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের নজর উদ্দিন গাজীর ছেলে নজরুল গাজী, বাটরা গ্রামের বাবর আলী সরদারের ছেলে ইসমাইল সরদার ও শ্রীউলা গ্রামের ইমদাদ আলীর ছেলে আব্দুর রহমান।
আটক অন্যানদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ২ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ১০ ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৮টি মামলাও দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার প্রতিরোধে জলপাই

শীতকাল আসছে। তাই বাজারে আসতে শুরু করেছে জনপ্রিয় ফল জলপাই।

শুধু খেতেই সুস্বাদু নয়। নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায়। নিচে জলপাইয়ের কয়েকটি উপকারি গুণ নিয়ে আলোচনা করা হলো :

ক্যান্সার প্রতিরোধে : কালো জলপাই ভিটামিনেরই ভালো উৎস। জলপাইতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট। জলপাইয়ের ভিটামিন-ই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।

হৃদযন্ত্রের উপকারিতা : যখন মানুষের হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে, তখন হার্টএ্যটাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে রয়েছে মোনো-স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী।

ওজন কমাতে : যখন জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট অন্য খাবারে বিদ্যমান স্যাচুরেটেড ফ্যাটের বদলে গ্রহণ করা হয় তখন তা দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে। জলপাইয়ের তেলেও রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাডপ্রেশার কমাতে সহায়ক।

আয়রনের উৎস : জলপাই বিশেষ করে কালো জলপাই আয়রনের উৎস, আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে, আর প্রাকৃতিক আয়রনের উৎসের জন্য জলপাই-ই সেরা।

অ্যালার্জি প্রতিরোধে : গবেষণায় দেখা গেছে, জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভুমিকা রাখে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে : জল পাইয়ে যে খাদ্যআঁশ আছে তা মানুষের দেহের পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।

ত্বক ও চুলের যত্নে : কালো জলপাইয়ের তেল আছে ফ্যাটি এসিড ও এ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বক ও চুলের যত্নে কাজ করে। জলপাইয়ের ভিটামিন ই ত্বকে মসৃনতা আনে। চুলের গঠনকে আরও মজবুত করে। ত্বকের ক্যানসারের হাত থেকেও বাঁচায় জলপাই। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয় তা রোধ করে জলপাই।

চোখের যত্নে : জলপাইয়ে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ চোখের জন্য ভালো। যাদের চোখ আলো ও অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ওষুধের কাজ করে জলপাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুপুরে আসছেন সুষমা, রাতে খালেদার সাথে বৈঠক

দুই দিনের সফরে আজ দুপুরে বাংলাদেশে আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ প্লেনটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবে।
পরের দিন সোমবার দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন।

এদিকে আজ রাত ৮টায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে বসবেন সুষমা স্বরাজ। হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছে।

এরআগে সন্ধ্যা সাড়ে ৭টায় সুষমা স্বরাজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানী ঢাকার রাস্তায় ৩০ টাকায় নৌকা ভ্রমণ!

ভিন্ন স্বাদের ডেস্ক : মাত্র ৩০ টাকায় রাজধানীর সড়কে নৌকায় ভ্রমণ! তবে সেটা শখে নয়, অনেকটা বাধ্য হয়ে। গত তিনদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
প্রধান সড়ক ডুবে পানি ঢুকে পড়ে বিভিন্ন পাড়া-মহল্লায়। সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হয় ব্যাপক দুর্ভোগের। রাস্তায় শনিবার বাসসহ অন্যান্য যানবাহন ছিল তুলনামূলক কম। খুব প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হয়নি। যারা বের হয়, শুরুতেই তাদের পড়তে হয় অতিরিক্ত রিকশাভাড়ার কবলে। অল্প কিছু সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও চালকরা হাঁকেন অতিরিক্ত ভাড়া। কাজ শেষে ঘরে ফিরতেও পোহাতে হয় ব্যাপক দুর্ভোগ।
শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পুরান ঢাকা, মতিঝিল, আরামবাগ, পল্টন, মিরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাসের সংখ্যা কম থাকার কারণে সাধারণ মানুষজন ঘরে ফেরার জন্য বেছে নেয় রিকশা। কিন্তু অন্যান্য দিনের চেয়ে শনিবার রিকশাভাড়া ছিল প্রায় তিনগুণ। বাধ্য হয়েই রিকশায় যেতে হয় লোকজনকে। যদিও এই রিকশায় চড়ে স্বস্তিতে ছিল না তারা। কারণ রিকশার প্রায় অর্ধেকই ছিল পানির নিচে। অনেককে পা ওপরে তুলে রিকশার সিটে বসতে হয়েছে। সেই সঙ্গে সব সময় ছিল আতঙ্কে, কখন যে কোনো গর্ত বা ম্যানহোলে পড়তে হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুষমা স্বরাজ আসছেন ঢাকায়

ন্যাশনাল ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ রোববার বিকেলে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু পর্যালোচনা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমা স্বরাজকে স্বাগত জানাবেন।
সফরকালে সুষমা স্বরাজ ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কাল বিকেলে সাড়ে ৪টায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই দিন সন্ধ্যা ৬টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে।
উভয় বৈঠকেই বিপুল রোহিঙ্গা জনস্রোতের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশে মানবিক সংকটের সৃষ্টি করেছে।
দুই দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে মিলিটারি একাডেমিতে তালেবানের হামলা, নিহত ১৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের আত্মঘাতী অন্তত ১৫ জন সামরিক ক্যাডেট নিহত হয়েছেন। শনিবার মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা পায়ে হেটে এই হামলা চালায়। ইতোমধ্যেম হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, এই ঘটনায় আরও চারজন আহত হছেন। তারা সবাই একটি মিনিবাসে করে একাডেমি থেকে বের হচ্ছিলেন।

গত ২৪ ঘণ্টায় এটি দ্বিতীয় আত্মঘাতী হামলা। এর আগে শুক্রবার রাতে কাবুলের ইমাম জামান ও ঘোর প্রদেশে দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছিলেন। সেই হামলার দায়ভার স্বীকার করে আইএস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহাসাগরের গভীরেও মিলল রহস্যজনক পিরামিডের সন্ধান

প্রথম থেকেই পিরামিডের ওপর একচ্ছত্র আধিপত্য মিশর ও দক্ষিণ আমেরিকার। মিশরের বালুরাশিতে নাক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে পিরামিড।
দক্ষিণ আমেরিকাতেও পিরামিড আছে। শুধু তার আকার আলাদা। কিন্তু এবার মিশরের সেই অহংকারে সম্ভবত থাবা বসাল বাহামা তীরের ২টি পিরামিড। সেখানেই মিলেছে রহস্যজনক পিরামিডের সন্ধান।

তবে এটি সত্যি পিরামিড কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু বস্তুটির আকার আকৃতি পিরামিডের দিকেই নিশানা করছে। ইউটিউব চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে সিকিওর টিম ১০। গুগল আর্থের সাহায্যে এই পিরামিড জাতীয় বস্তুর হদিশ পেয়েছে তারা।

তাদের তরফে জানানো হয়েছে, নিউ প্রভিন্স আইল্যান্ডের কাছে সমুদ্রে এর সন্ধান পেয়েছে তারা।
জায়গাটি ফ্লোরিডা থেকে খুব বেশি দূরে নয়। পিরামিডের লাইনগুলো খুব সহজেই ধরা পড়ে। এটা প্রমাণ করে এর সবচেয়ে কাছের দ্বীপে অ্যাজটেকের মতো বা ওই ধরনের কোনও এক প্রাচীন মানুষের বাস ছিল।

যে ছবিগুলি পাওয়া গেছে, সেগুলি দেখতে নিঃসন্দেহে প্রাচীন পিরামিডের মতো। সমুদ্রের মধ্যে কোনও কিছুই নষ্ট হয় না। কারণ এখানে খোলা বাতাস নেই। ফলে মরচে ধরা বা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। তবে এই পিরামিড দুটির আকৃতি একই নয়। এর মধ্যে একটি গিজার পিরামিডের মতো, অন্যটি মায়া সভ্যতার চিচেন ইত্জার মতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় এ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সংকট নিয়ে টেলিফোনে প্রায় ২০ মিনিট কথা বলেন তারা। এ সময় রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নিতে এবং তাদের নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করতে জাতিসংঘ থেকে মিয়ানমারকে চাপ দিতে আন্তোনি গুতেরেসকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া গেল মাসে জাতিসংঘের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে দেয়া ৫টি প্রস্তাব বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ফোন করার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গা সংকটে ধারাবাহিকভাবে সম্পৃক্ত থাকা এবং সহযোগিতা করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রচেষ্টার কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবকে প্রধানমন্ত্রী বলেন, আপনি যথেষ্ট সচেতন আছেন এই সমস্যার মূল মিয়ানমারে এবং এর সমাধানও পাওয়া যাবে মিয়ানমারে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি এবং এর বাস্তবতা জাতিসংঘ মহাসচিবকে জানাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিউইর্য়ক সফর করবেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমার পাঠানো হচ্ছে।

এ সময় স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
রোহিঙ্গাদের আশ্রয় ও সেবার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের প্রশংসাও করেন তিনি।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও বিশ্ব সম্প্রদায়কে পক্ষে আনতে ভূমিকা রাখতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান। সম্প্রতি আসা ৬ লাখ সহ ১০ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, তার সরকার মানবিক দিক বিবেচনা করে এসব রোহিঙ্গা উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক ও স্থানীয় এনজিওগুলোকে কক্সবাজার এলাকায় কাজ করতে পুরোপুরি প্রবেশাধিকার দেয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে জানান প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest