সর্বশেষ সংবাদ-
ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

দেশের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে- জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে জেলা সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহর জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস জেলা শাখার পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘আপনারা যারা বিজ্ঞ ব্যক্তি তারা ইসলামের সঠিক ব্যাখ্যা সমাজ ও জাতির সামনে তুলে ধরুন। যেন কোন মানুষ ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিপথে পরিচালিত করতে না পারে। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। দেশের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠাই যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’
সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন জেলা জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা এ.এস.এম ওবায়দুল্লাহ গযন্ফর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শুব্বান কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার উপদেষ্টা আলহাজ¦ মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিনুর রহমান, সহ-সভাপতি প্রফেসর গাজী আবুল কাশেম, ড. মো. রবিউল ইসলাম, সেক্রেটারী প্রভাষক মাওলানা শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, উপজেলা সেক্রেটারী মাওলানা তৌফিকুর রহমান, জেলা জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার আহবায়ক হাফেজ আসাদুল্লাহ আল-গালিব ও যুগ্ম আহবায়ক হাফেজ শরীফ হুসাইন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্সফোর্ডই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়

প্রতিবছরের মতো এবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস সাময়িকী। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং অনুযায়ী এ বছরও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানটি নিজেদের দখলে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

তবে গত বছরের তালিকায় চার নম্বরে থাকা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এ বছর তালিকার দু’ নম্বরে উঠে এসেছে। জানা গেছে, গত ১৩ বছরে এই প্রথমবার বিশ্বসেরার তালিকার প্রথম দু’টি স্থানেই দুই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। তালিকার পঞ্চম স্থানটিও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি এর দখলে।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশের ছ’টিই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দখলে। তালিকার প্রথম দশে মার্কিন ও ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলির আধিপত্যের মধ্যেও জায়গা করে নিয়েছে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি জুরিখ। তালিকার নয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়টি।

এই তালিকা তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির গবেষণামূলক উৎকর্ষ, মোট ছাত্রছাত্রী সংখ্যা, বিভাগ, বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা ইত্যাদি আরো নানা খুঁটিনাটি দিক বিবেচনা করে দেখা হয়।

অন্যদিকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম আড়াইশোয় কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তবে তালিকার ২৫১ থেকে ৩০০ নম্বরের মধ্যে স্থান পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)।

এছাড়া টাইমস এর এই সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের ঠাঁই হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুম্বাই হত্যা মামলা: ফিরোজ-তাহেরের মৃত্যুদণ্ড

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বহুল আলোচিত সিরিজ বোমা হামলা মামলায় দণ্ডিত পাঁচ আসামির সাজা ঘোষণা করেছেন আদালত।

রায়ে ফিরোজ খান ও তাহের মার্চেন্টকে মৃত্যুদণ্ড, আবু সালেম ও করিমুল্লা খানকে যাবজ্জীবন এবং রিয়াজ সিদ্দিকীকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় বিশেষ টাডা আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৬ জুন বিশেষ টাডা আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত বলে ঘোষণা করেছিলেন। এর দুই সপ্তাহ পর আসামি মোস্তফা দোসা মারা যান।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ দুপুর ৩টা ৪০ মিনিটে পরপর ১৩টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ২৫৭ জন নিহত ও ৭১৩ জন আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাফ নদী থেকে শিশুসহ ১১ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

কক্সবাজারেরর টেকনাফের নাফ নদী থেকে শিশুসহ ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া নাফ নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কুলে নিয়ে আসেন বলে জানান স্থানীয় চেয়ারম্যান শাহাজান মিয়া। এদের মধ্যে ৪ শিশূু ও ১ নারীর মৃতদেহ রয়েছে। তারা মিয়ানমার থেকে নদী সাঁতরিয়ে আসার সময় পানিতে ডুবে যায়।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান শাহপরীর দ্বীপের মাঝের পাড়ায় ৩ শিশু ২ নারীর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। অন্যদিকে ভোরে বাহারছড়া থেকেও ১ শিশু উদ্ধার হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন।

সাবরাং এর স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক জানান, বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গা বোঝাই নৌকা থেকে কিছু লোক সাঁতরে তীরে ফিরে আসে। তাদের কাছ থেকে জানা যায় নৌকাটি ডুবে যায় এবং আরো কয়েকটি নৌকা সাগরের মোহনা পয়েন্টে ডুবে গেছে। অনেক মৃতদেহ সাগরে ভাসতে দেখা গেছে।

এর আগের দিন বুধবার ভোরে টেকনাফের লম্বরীপাড়া, মৌলভী বাজার, শাহপরীর দ্বীপ ও হ্নীলা থেকে ৪ শিশু ও ২ নারীর মরদেহ নাফ নদী থেকে উদ্ধার করা হয়। ২৪ ঘন্টার ব্যবধানে ১৮ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক নির্বাহী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় উপজেলার কাজীরহাট এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আহত কওছার আলী (৪৮) উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের মৃত মাদার মোড়লের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান- কওছার আলী পায়ে হেটে কাজীরহাট বাজারে যাওয়ার সময় যশোরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। সেসময় কওছার আলী ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তার ডান পায়ের হাড়ের বিভিন্ন অংশ ভেঙ্গে গিয়ে ও শরীরের অন্যান্য অংশে কেটে যায়। স্থানীয়রা এসময় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শার্শার বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন ২/১দিনের মধ্যে আহত কওছার আলীর পায়ে অপারেশন করত হবে।
ঘাতক ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেলকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, দুপুরে ময়মনসিংহ থেকে ফেরার পথে মধুপুরের বনাঞ্চলের টেলকি এলাকায় কয়েক যুবক নিজেদের মধ্যে মোটরসাইকেল প্রতিযোগিতা চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের চাকা পিছলে গেলে সোহাগ নামে এক চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সোহাগ টাঙ্গাইল সদর উপজেলার হাজরাঘাট এলাকার মো. মজুনু মিয়ার ছেলে। এই ঘটনায় গুরুত্বর আহত মোটর সাইকেলের অপর আরোহী হিমেলকে (২৪) প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবণতি হলে ঢাকা নেয়ার পথে মির্জাপুর এলাকায় তার মৃত্যু হয়।

নিহত হিমেল হাজরাঘাট এলাকার লিয়াকত আলীর ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গৃহবধু ধর্ষণকারী মামুন আটক

আব্দুল জলিল: সাতক্ষীরায় মামুন হোসেন (২৬) নামে এক ধর্ষককারিকে আটক করেছে পুলিশ।বুধবার গভীর রাতে সদরের পরানদহ নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে।
ধর্ষক মামুন হোসেন পরানদহ গ্রামের মাহবুবর রহমানে ছেলে।
ভিটটিমের স্বামী সেলিম হোসেন জানান, বুধবার দুপুরে তার স্ত্রী রইচপুর বিলে ছাগল চরাতে যায়। এ সময় মৎস্য ঘেরের একটি ঘেরে ছিল লম্পট মামুন হোসেন। তার স্ত্রীকে একা পেয়ে জোরপূর্বক ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা বাড়ি এসে বললে স্ত্রীকে প্রথমে সদর থানায় নিয়ে আসলে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করতে বলে ডাক্তারি পরীক্ষা করার জন্য। ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হওয়ার পর রাতেই তার স্ত্রী বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় ধর্ষক মামুন হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামল দায়ের করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ভিকটিম বাদি হয়ে রাতে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামল দায়ের করেছেন। মামলা নং ১২। এ ঘটনায় পুলিশ ধর্ষক মামুন হোসেনকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জেলা পরিষদ সদস্য দেলোয়ারের নেতৃত্বে দুর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ, আটক ২

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে ৫টি প্রতিমা ভাংচুর করা হয়েছে। এ সময় কমপক্ষে ৬ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার গভীর রাতে আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, পলাশ ঘোষ, উজ্জল ঘোষ, বাবুলাল ঘোষ, কালিপদ ঘোষ, সুমন ঘোষ ও সুকুমার ঘোষ। এ ঘটনায় পুলিশ শাহরিয়ার ও চঞ্চল নামের দুই যবুককে আটক করেছে।
স্থানীয় এলাকাবাসি শংকর ঘোষ জানান, স্থানীয় গোলযোগকে কেন্দ্র করে জেলা পরিষেদের ১৩ নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেনের নেতৃত্বে তার বাহিনী রাত সাড়ে ১২ টার দিকে ঘুমন্ত মানুষের উপর হামলা চালায়। এতে নারী পুরুষসহ কমপক্ষে ৬ জন আহত হয়। সন্ত্রাসী বাহিনীরা চলে যাওয়ার সময় কচুয় সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করে চলে যায়। মন্দিরের ভাংচুরকৃত মুর্তিগুলোর মধ্যে বিষ্ণু, ব্রম্মা দূর্গা, কার্তিকসহ ৫টি মূর্তি রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর হোসেন জানান, আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কয়েকটি প্রতিমা ভাংচুর ও কয়েকজন আহত হয়েছেন। জেলা পরিষদের সদস্য দেলোয়ার ও তার বাহিনী এ কাজ করেছে বলে তিনি জানতে পেরেছেন।
জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন জানান, আমি স্থানীয় গুনাকরকাটি বাজারে চুল ছাটাই করছিলাম। আমার দুই ভাগ্নে শুভ ও শাওন আমাকে নিতে আসছিল। পথিমধ্যে কচুয়া ঘোষ পাড়া নামকস্থানে আসলে কিছু যুবক আমাকে নিয়ে কটুক্তি করছিল। এ সময় আমার ভাগ্নেদের সাথে তাদের কথাকাটি এবং হাতাহাতি হয়। প্রতিমা ভাংচুরের ঘটনা সঠিক নয় বলে তিনি জানান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম সাহিন জানান, সেখানে চারটি প্রতিমা ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে শাহরিয়ার ও চঞ্চল নামের দুই যবুককে আটক করা হয়েছ। তিনি আরো জানান, এ ঘটনায় যেই দোষী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest