সর্বশেষ সংবাদ-

বলিউডে খানদের কাছে বচ্চন পরিবারের হার

ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে ছিটকে দিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। গার্হস্থ্য দ্রব্যের বিজ্ঞাপন থেকে ঐশ্বরিয়া-অভিষেককে সরিয়ে সেখানে সাইফ ও কারিনাকে জায়গা দেওয়ায় – খান পরিবারের কাছে বচ্চন পরিবারের হার দেখছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

ইদানিং কেরিয়ার ভিত্তিক প্রায় সব লড়াইতেই নাকি এগিয়ে খানেরা। এই যেমন ধরুন, বিজ্ঞাপন। অভিনয় ছাড়া বিজ্ঞাপন থেকে একটা বড় রোজগার করেন সেলেবরা। সম্প্রতি একটি গার্হস্থ্য দ্রব্যের বিজ্ঞাপন থেকে ঐশ্বর্যা-অভিষেককে সরিয়ে নাকি জায়গা করে নিয়েছেন করিনা-সইফ!

ক্যাচ নিউজের বরাত দিয়ে খবরে বলা হয়, গত বছর ওই বিশেষ দ্রব্যের বিজ্ঞাপন করেছিলেন বচ্চন দম্পতি। এ বছরও সেই কনট্র্যাক্ট নাকি নবায়ন করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নাকি মত বদল করেন ওই সংস্থার মার্কেটিং টিম। শোনা যাচ্ছে, অভিষেক ও ঐশ্বরিয়ার জায়গায় এবার ওই অফার পাচ্ছেন কারিনা ও সাইফ। ওই সংস্থার মতে, এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন খান দম্পতি। তাঁদের দিয়ে বিজ্ঞাপন করালে প্রডাক্ট বিক্রির ক্ষেত্রে সুবিধে হবে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা। ফলে ঐশ্বরিয়া ও অভিষেকের হাত গলে বেরিয়ে গেল কোটি কোটি টাকার বি়জ্ঞাপন!

শুধু একটা উদাহরণ নয়। ইদানিং বেশ কিছু ক্ষেত্রে নাকি ঐশ্বরিয়া-অভিষেককে টেক্কা দিচ্ছেন কারিনা-সাইফ। গুগল ট্রেন্ডও সে ইঙ্গিতই দিচ্ছে। এতে দেখা গেছে গড় হিসেবে খান দম্পতি বচ্চনদের তুলনায় বেশ এগিয়ে। অর্থাৎ সাইফ-কারিনাকে নিয়ে আগ্রহ থাকলেও অভিষেক-ঐশ্বরিয়াকে নিয়ে নাকি ইদানিং তেমন আগ্রহ দেখাচ্ছেন না দর্শক। কিন্তু কেন?

কী কারণে এগিয়ে সাইফ-কারিনা? আনন্দবাজার বলছে, সাইফ-কারিনাকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছিল ২০১৬-এর ডিসেম্বরে। কারণ হিসেবে অনেকেরই মনে হয়, ২০ ডিসেম্বর জন্ম হয়েছিল সাইফ-কারিনার প্রথম সন্তান তৈমুর আলি খানের। তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল ছিল তুঙ্গে। কেন ছেলের নাম তৈমুর রাখলেন খান-দম্পতি, তা নিয়েও বিতর্ক কম হয়নি। এ ছাড়াও অন্তঃসত্ত্বা থাকাকালীনও করিনাকে নিয়ে তুমুল চর্চা হয়েছিল। ২০১৬ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘কি অ্যান্ড কা’তে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন করিনা। প্রেগন্যান্সি পিরিয়ডে ‘ভিরে দে ওয়েডিং’-এর শুটিং করেও লাইমলাইটে ছিলেন করিনা। অন্যদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘রঙ্গুন’। ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও সাইফ আলি খানের অভিনয় ভাল লেগেছিল সকলের। তাই ক্যারিয়ার হোক বা ব্যক্তিজীবন সব কিছু নিয়ে গত এক বছরে লাইমলাইটে ছিলেন সাইফ আলি খান ও করিনা কাপুর খান।

সত্যিই কি পিছিয়ে গেলেন অভিষেক-ঐশ্বরিয়া? এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমটি বলছে, ২০১৫ সালে ‘জজবা’ দিয়ে চার বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সে ছবি বক্স অফিসে মোটামুটি ভালই ব্যবসা করেছিল। কিন্তু তার ঠিক পরের বছর ‘সর্বজিৎ’ বক্স অফিসে মুখ খুবড়ে পড়েছিল। ২০১১ সালে আরাধ্যার জন্মের আগে ঐশ্বরিয়ার শেষ ছবি ছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুজারিশ’। ফলে দীর্ঘ দিন বড় পর্দায় ছিলেন না ঐশ্বরিয়া। ব্যস্ত ছিলেন ব্যক্তিগত জীবনে। মাস কয়েক আগে বাবা কৃষ্ণরাজ রাই প্রয়াত হওয়ার পর পরিবারকে আরও বেশি করে সময় দেন বচ্চনবধূ। আর ধারে ও ভারে ক্যারিয়ারের দিক থেকে যে অভিষেক এঁদের থেকে অনেকটাই পিছিয়ে তা স্বীকার করে নেন বলিউড ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল ৩’তে অভিষেককে নিয়ে কিছুটা আশা ছিল ইন্ডাস্ট্রির। তবে সেখানেও তিনি আশা পূরণ করতে পারেননি বলে মনে করেন বলিউডের একটা বড় অংশ। বরং গড় হিসেবে গত বছর অক্টোবরের দিকে তুলনামূলকভাবে ঐশ্বরিয়া-অভিষেককে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল। যার কারণ হিসেবে অনেকে মনে করছেন, সে সময় দিওয়ালি ছিল। আর দিওয়ালি সেলিব্রেশনের ছবি তারকারা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

ফলে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের চাহিদার নিরিখে যে সাইফ-কারিনার থেকে অভিষেক-ঐশ্বরিয়া পিছিয়ে থাকবেন এ যেন স্বাভাবিক। গুগলও সেই প্রমাণ দিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘স্নিফ’ সিনেমার গেম নির্মাতা শিল্পা

বলিউডের ইতিহাসে সিনেমার জন্য গেম তৈরির ঘটনা এই প্রথম। আর এ ক্ষেত্রে পথিকৃত হয়ে রইলেন অভিনেত্রী শিল্পা শেঠি

আসছে ২৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে ভারতে নির্মিত প্রথম স্পাই সুপারহিরো সিনেমা ‘স্নিফ’।
আমোল গুপ্তের লেখা ও পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রটি মুক্তির আগেই এর নির্মাণকারী প্রতিষ্ঠান ইরস ইন্টারন্যাশনালের ট্রিনিটি পিকচার্স শিশুদের জন্য নিয়ে এসেছে নতুন একটি গেম। আর এ গেমটি প্রস্তুত করেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার প্রতিষ্ঠান ভিয়ান স্টুডিও।

বলিউডের ইতিহাসে কোনো সিনেমার জন্য একটি গেম তৈরির ঘটনা এই প্রথম। আর এমন ঘটনার পথিকৃত্ হয়েই রইলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।

গেমটির উদ্বোধনী অনুষ্ঠানে ট্রিনিটি পিকচার্সের পক্ষ থেকে বলা হয়, শিশুদের জন্য এমন চমৎকার একটি সিনেমা তৈরি করার জন্য চলচ্চিত্রটির লেখক ও পরিচালকের কাছে তারা কৃতজ্ঞ। ভারতে এ ধরনের সিনেমার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও জানান ট্রিনিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

এদিকে গেমটি তৈরির জন্য তাদের প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার জন্য ইরসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ কুন্দ্রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার সোনিয়া গান্ধী নিখোঁজ!

কয়েকদিন আগেই ভারতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী ‘নিখোঁজ’ বলে পোস্টার সাঁটানো হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের আমেথিতে। এক সপ্তাহের মাথায় এবার রাহুলের মা সোনিয়া গান্ধী ‘নিখোঁজ’ জানিয়ে নানা জায়গায় পোস্টার ছড়িয়ে পড়ল তাঁর সংসদীয় কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বেরেলিতে।
শুধু তাই নয়, কংগ্রেস সভানেত্রীর সন্ধান দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে। খবর এবিপি আনন্দের।

প্রতিবেদনে আরও বলা হয়, রায়বেরিলির গোরা বাজার, মহানন্দপুর ও গভর্নমেন্ট কলোনিতে সাঁটা পোস্টারগুলিতে দাবি করা হয়েছে, স্থানীয় জনতা নিজেদের সংসদীয় প্রতিনিধির দেখা না পেয়ে প্রতারিত বোধ করছেন, তাঁরাই খুঁজছেন জনপ্রতিনিধিকে।

২০১৭ সালে এখনও রায়বেরিলিতে পা রাখেননি সোনিয়া। রাহুল অবশ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন থাকায় গত ফেব্রুয়ারি অামেথি এসেছিলেন, ভোটপ্রচারে নেমেছিলেন অখিলেশ সিংহ যাদবের সঙ্গে। শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে সোনিয়া এবার উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচার থেকে দূরেই ছিলেন।

কংগ্রেসের দাবি, রাহুল ও সোনিয়াকে নিখোঁজ প্রচার করে পোস্টার মারার পিছনে বিজেপি, আরএসএস রয়েছে। সোনিয়া নিখোঁজ দাবি করে লাগানো ‘ভিত্তিহীন’ পোস্টার সরিয়ে দেন কংগ্রেস কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামিম এখন পুরোপুরি সুস্থ

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের সময় অসাবধানতাবশত ড্রেসিংরুমে আঘাত পেয়েছিলেন তামিম। পেটে কাঁচের টুকরো প্রবেশ করেছিল।
পরে অস্ত্রপ্রচার করতে গিয়ে চারটি সেলাই লেগেছিল। তবে আঘাত তেমন গুরুতর ছিল না। বুধবার তামিমের সেই অস্ত্রপ্রচারের সেলাই খোলা হয়েছে।

তামিম বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন এবং দলের অন্যান্যদের সাথে পুরোদমে অনুশীলনও করছেন।

চট্টগ্রামে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ চলাকালে ড্রেসিংরুমের দরজার কাঁচ ভেঙে পেটের দিকে অনেকটা কেটে যায় বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিমের। তবে প্যাড ও হেলমেট পরা থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পরে তার কাটা জায়গায় চারটি সেলাই দিতে হয়।

দুর্ঘটনা সম্পর্কে তামিম বলেন, ‘আমি যখন দরজা ধাক্কা দিতে যাই, সেটা ভেঙে পড়ে। আমি শুয়ে পরি। আমার প্যাড ছিল বলেই বেঁচে গেছি, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, কতোটা ভয়াবহ ছিল। দুর্ঘটনাটা আরও বিপজ্জনক হতে পারতো। তবে অল্পতেই আল্লাহ্‌ বাঁচিয়েছেন। ’

সবকিছু ঠিকঠাক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭ আগস্ট থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ১১ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। তাদের সাথে সমানে সমান লড়াই করতে প্রস্তুতিতে কোনো ফাঁকা রাখছে না মুশফিকুর রহিমের দলও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাষ্ট্রের প্রধান ৩টি স্তম্ভ ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার’

রাষ্ট্রের প্রধান ৩টি স্তম্ভ ধ্বংসের ষড়যন্ত্র শুরু করছে সরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে। ক্ষমতাসীনরা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ- শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।
বিচার বিভাগ নিজেরাই বলেছে, সরকার তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতা রাষ্ট্রদ্রোহীতার সামিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিলের পর রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা গতকাল (বুধবার) দেখলাম প্রধানমন্ত্রী স্বয়ং নিজে এ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে এভাবে সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন এবং হতাশ। এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন।

মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ যে অবৈধভাবে দীর্ঘ দিন শাসন চালিয়ে আসছে, তার প্রকাশ ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে। এখানেই আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। সরকার দেখছে যে তাদের পায়ের নিচে মাটি নেই।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যার কারণে দেশে খাদ্য সঙ্কটের আশঙ্কা

ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশে বন্যার কারণে কোন খাদ্য সঙ্কট হবে না বলে সরকার আশ্বস্ত করতে চাইলেও, চাল আমদানিতে ধীরগতির ফলে দেশে খাদ্য সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক একজন বিশেষজ্ঞ।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর ড. এম আসাদুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, বাজারকে প্রভাবিত করার মত মজুদ সরকারের হাতে নেই।
“গত ছয় মাস ধরে আমরা শুনছি তারা আমদানি করবেন, কিন্তু আমদানি তারা এখন পর্যন্ত করেন নাই।”
তিনি বলেন, সরকার এখন পর্যন্ত মাত্র ৩৫ হাজার টন চাল আমদানি করতে পেরেছে, আর মজুদ আছে ২ লাখ ১৫ হাজার টন।
দীর্ঘস্থায়ী বন্যায় যদি ব্যাপকভাবে ত্রাণ দিতে হয়, তাহলে সরকার সেটা ‘কোথা থেকে দেবে’ তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ড. আসাদুজ্জামান।
সরকারী তথ্য বিবরণীতে দেখা যায়, বুধবার পর্যন্ত বন্যাদুর্গত ২০টি জেলায় ত্রাণের জন্য তিন হাজার ১০০ টন চাল মজুদ রয়েছে।
কয়েকদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, সরকারের হাতে অর্থ আছে এবং চাল আমদানি করা হবে।
সেই প্রসঙ্গ টেনে ড. আসাদুজ্জামান বলেন, “চীনে এ বছর ফলন কম হয়েছে। তারা এরই মধ্যে চালের বিশ্ববাজারে ঢুকে পড়েছে। আমরা কি চীনের সাথে কম্পিট করে কিনতে পারবো? সেটা সম্ভব হবে না”।
তিনি বলেন, এখন টেন্ডার ডেকে চাল আমদানি করতে গেলে তাতেও দুই থেকে আড়াই মাস লেগে যাবে।
বাংলাদেশে এক বছরে তিন দফা বন্যার ফলে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে এবং আরো অনেক ফসল নষ্ট হবে বলে আশঙ্কা রয়েছে।
সরকারী হিসেবে হাওর এলাকায় মাস তিনেক আগের বন্যাতেই বোরো উৎপাদন ২০ লাখ টন কম হয়েছে। এবার উত্তরাঞ্চলের বন্যায় আমন ধানের উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু মাঠের ফসল নয়, অনেক কৃষকের মজুদ করা গোলার ধানও পচে গেছে। ফলে সামনের দিনগুলোতে অনেককেই হয়তো ত্রাণের ওপর নির্ভর করতে হতে পারে।
লালমনিরহাটের একজন কৃষক শুক্কুর উদ্দিন বলেন, তার চাষ করা ধানের ৯০ শতাংশই প্রায় সপ্তাহখানেক পানিতে ডুবে আছে। তার ধারণা, এই ধানের পুরোটাই নষ্ট হয়ে গেছে। অন্যদিকে গোলার ধানও পচে গেছে।
ড. আসাদুজ্জামান বলছেন, পানি যদি দ্রুত সরে যায় এবং কৃষি অধিদপ্তর যদি চারা দিতে পারে, তাহলে হয়তো কৃষকরা আবার কিছুটা আমন চাষ করতে পারবেন।
সূত্র : বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চলতি বছর পবিত্র হজ পালনে ইচ্ছুক কাতারের নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর পর থেকে সৌদি আরব প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করে দেয়।

এসপিএর খবরে বলা হয়, উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশ কাতারের সঙ্গে প্রতিবেশীদের সংকট শুরু হওয়ার দুই মাস পর প্রথমবারের মতো সৌদি আরবে একজন দূত পাঠায় দোহা। সেই দূতের সঙ্গে আলাপ হয়েছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। দুই দেশের শীর্ষ পর্যায়ের এ বৈঠকের পরই বাদশাহ সালমান হজযাত্রীদের জন্য সালওয়া সীমান্ত উন্মুক্তের নির্দেশ দেন।

এসপিএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কাতারের হজযাত্রীদের সালওয়া সীমান্ত দিয়ে সৌদি প্রবেশের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ। একই সঙ্গে তিনি হজে ইচ্ছুক কাতারিদের ইলেকট্রনিক পারমিট ছাড়াও সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার হাতে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক ৩৫ এমপির তালিকা, আছে সাতক্ষীরাও!

ন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রায় ১ মাস আগে ঘোষণা দিয়েছিলেন দলের মধ্যে অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতাদের তালিকা করতে। এ তালিকার পাশাপাশি বর্তমান সংসদের কোন কোন এমপি বিএনপি ও জামায়াত নেতাদের পৃষ্ঠপোষকতা করছেন সেটিও তৈরির নির্দেশ দেয়া হয়েছিল সরকারি একটি সংস্থাকে। এই তালিকায় সাতক্ষীরার অন্তত একজন এমপির নাম আছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র।
গত সোমবার এ সংক্রান্ত ৩৫ জন আওয়ামী লীগের সংসদ সদস্যের নামের তালিকা এবং তারা কিভাবে জামায়াত-বিএনপিকে পৃষ্ঠপোষকতা করছেন তার বিশদ বিবরণ দেয়া হয়েছে প্রতিবেদনে।
সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, রাজশাহী বিভাগে ৮ জন এমপির বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬ জন, ঢাকা বিভাগের ৬ জন, খুলনার ৫ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহে ২ জন, রংপুরে ৪ জন এবং বরিশালে ৩ জন এমপির নাম তালিকায় এসেছে। খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরার অন্তত একজন এমপির নাম এই তালিকায় আছে বলেও জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালিকায় নাম আসা এমপিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকার বিনিময়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পক্ষে কাজ করছেন। এমনকি তারা টাকা নিয়ে মামলার আসামিদেরও পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে বিএনিপ-জামায়াতের লোকদের নেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest