সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধন

রাস্তায় প্রকাশ্যে তরুণীকে চুমু কিসিং ‘বাবা’র, অতঃপর…

জোড়া ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে ভারতের স্বঘোষিত গুরু বাবা গুরমিত রাম রহিম সিং। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভারতের এমন ‘বাবা’দের কীর্তি নিয়ে চলছে জোর চর্চা।
এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গেরুয়া বসনধারী ‘কিসিং’ বাবার ছবি।

ছবিতে দেখা ‌যাচ্ছে, হাইওয়ের ধারে প্রকাশ্যে এক ‌তরুণীকে চুমু খাচ্ছেন তিনি। তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ভাইরাল হওয়ার পর প্রথমবার সামনে এসেছেন সেই তরুণী। ‌যারা ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, পুলিশের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।

জানা গেছে, ওই তরুণী দিল্লির বাসিন্দা। ৩০ আগস্ট হজ কাজি থানায় অভি‌যোগ দায়ের করেছেন তিনি। তরুণীর দাবি, তার সামনে বিয়ে। তার আগে তাকে বদনাম করার জন্য ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিতে ওই তরুণীর সঙ্গে ছিলেন বাবা হরমেল দাস। তাকে অবশ্য চেনেন বলে জানিয়েছেন সেই তরুণী।

তার অভি‌যোগ, কয়েকদিন প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই আক্রোশ মেটাতে প্রতিবেশী ‌যুবক ছবিটি ভাইরাল করেছে। এদিকে হরমেল বাবাকে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে তার দাবি, তিনি নির্দোষ। কেউ তাকে ফাঁসাতে কেউ এমন কাজ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘৮৬ হিন্দু রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী’

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলিমদের পাশাপাশি হিন্দু রোহিঙ্গারাও বাংলাদেশে আসছেন। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ৮৬ জন হিন্দু রোহিঙ্গা। এক সপ্তাহে সপরিবার পালিয়ে এসেছে সাড়ে ৫শ’ সনাতন ধর্মাবলম্বী রোহিঙ্গা।

৪ দিন আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা এ হিন্দু রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে হিন্দু পাড়ার একটি পরিত্যক্ত মুরগী খামারে।

তারা বলছেন, মুসলিমদের পাশাপাাশি হিন্দুদের উপরও হামলা নির্যাতন হচ্ছে মিয়ানমারে। জ্বালিয়ে দেয়া হচ্ছে বাড়িঘর, লুটপাট হচ্ছে সম্পদ। দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশের দিকেই আসছেন তারা।

তারা জানিয়েছেন, অন্তত ৮৬ জন হিন্দু রোহিঙ্গাকে হত্যা করেছে বর্মি বাহিনী। আশ্রয় নেয়া হিন্দু রোহিঙ্গাদের খোঁজ নিতে যায় হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদল।

রোববার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদী থেকে ১৬৪ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। সেসময় রোহিঙ্গা বোঝাই ৯টি নৌকা জব্দ করা হয়েছে। এসব রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি বিভিন্ন গ্রামে আশ্রয় নিচ্ছে।

গত কয়েকদিনে সীমান্তের কক্সবাজার টেকনাফের নাফ নদী ও বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম থেকে ৫৪ জন রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় গত আট দিনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৭৩ হাজার রোহিঙ্গা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৪ আগস্ট নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার পর সেনা অভিযানের কারণে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে জড়ো হতে থাকে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কড়া নজরদারি সত্ত্বেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বহু রোহিঙ্গা ঢুকে পড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষেপণাস্ত্রের লাইভ মহড়া দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনার মডেল তৈরি করে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পিয়ংইয়ংয়ের ষষ্ঠবারের মতো পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় এই মহড়া চালায় সিউল।

মহড়ায় যুদ্ধবিমান ও ভূমি থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

দক্ষিণ কোরিয়া আজ এই মহড়ার ছবিও প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে দেশটির সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

উত্তর কোরিয়া গতকাল রোববার একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে। পিয়ংইয়ংয়ের ভাষ্য, এই হাইড্রোজেন বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্ত করার যোগ্য। এর নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশের প্রতি পিয়ংইয়ংয়ের যেকোনো হুমকির জবাব ব্যাপক সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুমকির পরই ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল দক্ষিণ কোরিয়া।

জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পরমাণু অস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া। নিভৃতকামী দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়ে আসছে। এমনকি মার্কিন ভূখণ্ডে হামলারও হুমকি দিয়েছে পিয়ংইয়ং। এ নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা চলছে।

পিয়ংইয়ংয়ের ষষ্ঠ পরমাণু পরীক্ষার পরিপ্রেক্ষিতে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসার কথা রয়েছে। এই বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।

সূত্র : প্রথম আলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্মার্ট ফোন ব্যবহার ডেকে আনছে বিভিন্ন শারীরিক সমস্যা

স্মার্ট ফোন এখন নিত্যসঙ্গী। টাচ স্ক্রিনে অবিরাম আঙুলের স্পর্শ।
চলছে মেসেজ করা, ভিডিও গেমস খেলা, খবর পড়া বা ছবি তোলা। প্রযুক্তির এই লাগামছাড়া ব্যবহারই বিভিন্ন শারীরিক সমস্যা ডেকে আনছে বলে দাবি চিকিৎসকদের।

অতিরিক্ত ‘টাচ’ ফোন ব্যবহারের জন্য কনুই, চোখ, ঘাড়ের নানা সমস্যায় ভুগছেন ২০ থেকে ৩৫ বছর বয়সি ছেলে-মেয়েরা। বিগত পাঁচ বছরে এই ভুক্তভোগীর সংখ্যা কম পক্ষে ২৫ শতাংশ বেড়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, হাত ভাঁজ করে অতিরিক্ত সেলফি তুললে কনুইয়ের কাছে ব্যথা হতে পারে। চিকিৎসকেরা একে ‘সেলফি ড্যামেজ’ বলছেন। অধিকাংশ ক্ষেত্রে স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে হাতের বুড়ো আঙুল কাজে লাগানো হয়। অত্যধিক ‘টাচ’ ফোন ব্যবহারের জেরে অনেকের বুড়ো আঙুলের স্নায়ুগুলো ঠিক মতো কাজ করছে না।
এনআরএস হাসপাতালের স্নায়ুশল্য বিভাগের চিকিৎসক এস কে সাহা বলেন, ‘‘অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের জেরে স্নায়ুর সমস্যাও হচ্ছে। ফোন থেকে এক ধরণের রশ্মি নির্গত হয় যা শুধু হাত নয়। সারা শরীরের স্নায়ুর পক্ষে ক্ষতিকর। ’’

হাতের পাশাপাশি অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার চোখ এবং ঘাড়ের ক্ষতি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণ ঘাড় নীচু করে ভিডিও গেম খেলার বা সিনেমা দেখার জেরে ঘাড়ের যন্ত্রণায় ভুগছেন অনেকেই।

চক্ষুরোগ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, অধিকাংশ সময় মোবাইলের উজ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জেরে চোখ থেকে জল পড়তে থাকে, মাথা ব্যথা হয়, চোখের চারপাশ ভারী হয়ে যায়। পাশাপাশি, চোখের পলক পড়া কমে যায়। কারণ, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় নিয়ম মতো মিনিটে ১৫ বার পলক পড়ে না। এতে চোখের সামনের ঝাপসাভাব বাড়ার ঝুঁকি বেড়ে যায়। এর জেরে চোখের দৃষ্টিশক্তি কমতে পারে।

চক্ষুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, যারা অধিকাংশ সময়ে ফোন ব্যবহার করেন, তাদের ফোনের উজ্বলতা কমিয়ে রাখা জরুরি। এসএমএস কিংবা বিভিন্ন মেসেজ অ্যাপের ‘ফন্ট সাইজ’ বা অক্ষরের মাপ বড় করে রাখা দরকার।

ক্রমশ বাড়তে থাকা এই সমস্যায় রাশ টানতে সচেতনতা বাড়ানো ছাড়া আর কোনও পথ নেই বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে মোবাইল। মোবাইল ব্যবহারের তথ্য পরিসংখ্যানই তার প্রমাণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

টেস্ট সিরিজের শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করল ভারত। রবিবার কলম্বোয় পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল।
তাতে ৬ উইকেটে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছে ভারতীয় দল। অধিনায়ক বিরাট কোহলির শতরানে ভর করেই অতি সহজে জয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে ভারতের।

শুরুটা অবশ্য ভাল হয়নি বিরাটদের। ২৩৮ রান তাড়া করতে নেমে শুরুতেই দু’‌টি উইকেট পড়ে যায়। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অজিংকা রাহানে। ১৬ রানে আউট হন রোহিত শর্মা। মণীশ পাণ্ডেকে নিয়ে তারপর ম্যাচের হাল ধরেন বিরাট। তাদের মধ্যে ৯৯ রানের পার্টনারশিপ হয়। ৩৬ রানে মণীশ আউট হওয়ার পর ক্রিজে নামেন কেদার যাদব। ৬৩ রান করে আউট হয়ে যান তিনি। তবে ততক্ষণে ম্যাচ পকেটে পুরে ফেলেছে ভারত।

১১০ রানে অপরাজিত থেকে মহেন্দ্র সিং ধোনিকে (‌১)‌ নিয়ে ম্যাচ শেষ করেন বিরাট। এই নিয়ে ক্যারিয়ারে ৩০তম শতরান পূর্ণ করলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ১৩১ রান করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫৭ লক্ষ বছরের পুরনো পায়ের ছাপ!

আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে আদিম মানুষের পায়ের ছাপ পাওয়ার কারণে বিজ্ঞানীরা মানুষের আদি নিবাস আফ্রিকা মহাদেশে বলেই এতদিন ধারনা করেছিল। কিন্তু আধুনিক মানুষের সাথে সাদৃশ্য গ্রিসে ৫৭ লক্ষ বছরের পুরানো আদিম মানুষের পায়ের ছাপ পাওয়ার পর সেই ধারণাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে।

সম্প্রতি গ্রিসে ৫৭ লক্ষ বছর আগের মানুষের পায়ের ছাপ আবিস্কার করেছে বিজ্ঞানীরা। গ্রিসের টেকিলোস-এ ক্রেট দ্বীপে ভূমধ্যসাগরের তীরে এই ছাপ আবিস্কৃত হয়েছে। গ্রিসে আবিস্কৃত পায়ের ছাপের সাথে আধুনিক মানুষদের অনেক মিল পাওয়া গিয়েছে।

এর আগে ৪৪ লক্ষ বছরের পুরানো আদিম মানুষের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল ইথিওপিয়ায়। সেটিই ছিল এতদিন পর্যন্ত মানুষের পায়ের সবচেয়ে পুরানো ছাপ। দুই পোলিশ পালিওন্টোলজিস্টের কল্যাণে ৫৭ লক্ষ বছরের পুরনো মানুষের পায়ের ছাপ আবিস্কৃত হল। পোলিশ পালিওন্টোলজিস্ট জেরার জিয়েলিনস্কি ও গ্রেগর নিয়েদউইদস্কি পুরনো এই পায়ের ছাপ খুঁজে পান।

২০০২ সালে জেরার জিয়েলিনস্কি ক্রেট আইল্যান্ডে ছুটি কাটাতে এসে পুরনো পায়ের ছাপটি দেখতে পান। পরে জেরার ২০১০ সালে গ্রেগর নিয়েদউইদস্কিকে সাথে নিয়ে ক্রেট আইল্যান্ডে গিয়ে পায়ের ছাপটি নিয়ে গবেষণা শুরু করেন।

এরপরেই তারা আবিস্কার করেন গ্রিসের ক্রেট আইল্যান্ডে প্রাপ্ত পায়ের ছাপটি ৫৭ লক্ষ বছর আগের। ইথিওপিয়ায় ৪৪ লক্ষ বছরের পুরোনো আদিম মানুষের পায়ের ছাপটি পাওয়ার পর, বিজ্ঞানীরা তানজানিয়ায় প্রায় ৩৭ লক্ষ বছরের পুরনো আদিম মানুষের পায়ের ছাপ আবিস্কার করেছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের বসতবাড়িতে মিয়ানমারের গুলি, সতর্ক বিজিবি

সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের উদ্দ্যেশ্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছুড়ছে। এসব গুলি বাংলাদেশের অভ্যন্তরে বসতবাড়িতে এসেও পড়ছে।
রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এতে বাংলাদেশ সীমান্তে বসবাসকারী নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মিয়ানমারের হেলিকপ্টার তিন দফায় আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ জানানোর এক দিনের মাথায় সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছোড়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

গুলিবর্ষণের পরপরই সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

সূত্রের দাবি, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের উপর গুলি বর্ষণ করলে বাংলাদেশের অভ্যন্তরে কয়েক রাউন্ড গুলি পড়ে। এর মধ্যে তিন রাউন্ড গুলি তুমব্রুর পশ্চিমকুল ১নং ওয়ার্ডের আবদুল করিম সওদাগরের টিনের চাল ভেদ করে ঘরে পড়ে। গোলাগুলির ঘটনায় স্থানীয় বাজার ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানান, তুমব্রু বাজারে গুলি এসে পড়ায় স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আমরা কয়েকটি গুলি উদ্ধার করে স্থানীয় বিজিবি ক্যাম্পে জমা দিয়েছি।

ঘুমধুম এলাকার আবদুর রহিমও একই কথা জানান। বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান বলেন, স্থানীয়রা এক রাউন্ড গুলি উদ্ধার করে আমাদের ক্যাম্পে দিয়ে গেছে। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর পর থেকে সীমান্তে বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া অবস্থানে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আত্মহত্যা করার ঘোষণা দিলেন মিষ্টি জান্নাত! কিন্তু কেন?

শাকিব খান যদি আমার সাথে সিনেমা না করে তাহলে আমি আত্মহত্যা করব। এমনটাই নিজের ফেসবুকে লিখলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। মিষ্টির এমন স্ট্যটাসের পরেই অনেকে মন্তব্য করছেন মিষ্টির ফেসবুক হ্যাক হয়েছে। তবে এ ব্যপারে থেকে যোগাযোগ করা হলে মিষ্টির ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

চলতি বছরের ২৩ জুন বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি হচ্ছেন মিষ্টি জান্নাত। ছবির নাম আমি নেতা হব। পরিচালনা করবেন উত্তম আকাশ। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি নির্মিত হবে। তখন মিষ্টি জান্নাত বলেন, ‘রোমান্টিক ও দেশপ্রেমমূলক কাহিনি নিয়ে এ ছবির গল্প আবর্তিত হয়েছে। অচিরেই এর শুটিং শুরু হবে।’

ওই সময় মিষ্টি জানিয়েছিলেন, ‘আমি কেন প্যারালাল চরিত্রে কাজ করবো? আমার তো সেই সময় নাই। আমাকে বলা হয়েছিলো মূল চরিত্রে রাখা হবে। তারা কথা কাজে মিল রাখেনি। আমি নিজ থেকে সরে গেছি। তবে তাদের সাথে আরো বেশ কিছু কাজ আছে সেগুলো আমি করবো’।

উল্লেখ্য, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক মিষ্টি জান্নাত’র। নিজের অভিনয় আর দক্ষতা নিয়ে পর্দায় শক্ত স্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। শুধু তাই না, জনপ্রিয়তার কমতি নেই মিষ্টির। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মান করছেন সিনেমা ‘আমি নেতা হবো’। এই সিনেমায় মূল ভূমিকায় দেখা যাবে নায়ক শাকিব খানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest