তালা প্রতিনিধি : তালায় ১৫ আগস্ট মঙ্গলবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষীকি উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমি চত্বরে শেষে হয়। এরপর শিল্পকলা একাডেমি হলরুমে জাতীর জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পূস্পর্ঘ অর্পনের মধ্য দিয়ে সর্বপ্রথম সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) মাননীয় সংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লা, তালা উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, তালা প্রেসক্লাব, উপজেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এনজিও বিভিন্ন রাজনৈতিক দল শ্রাদ্ধা নিবেদন করেন । পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) মাননীয় সংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লা। তালা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীরে সভাপতি সরদার মশিয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সহকারী কমিশনার(ভুমি) মোঃ লিটন আলী কেন্দ্রী যুবলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুর রহমান প্রমুখ। এসময় উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পাড় গোলাম মোস্তফা, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান ও আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সর্বশেষ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মোঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের তত্ত্বাবধানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ট বাঙালী শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নলতা হাটখোলায়, ১মিনিট নিরবতা পালন, শোক র্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামানের সভাপতিত্বে জাতীয় ও কালোপতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর শোক র্যালী নলতা হাটখোলা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলতা হাটখোলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম,সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম,তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান,নলতা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী খোদেজা খাতুন,কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবু,নলতা ইউনিয়ন আ’লীগের ১নং ওয়ার্ড সভাপতি আজিজ হাসান,সাধারণ সম্পাদক শমসের আলী,৬নং ওয়ার্ড সভাপতি আঃ জব্বার,৯নং ওয়ার্ড সভাপতি আঃ রহিম,৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ। নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ারের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন,মুফতি মাওঃ আঃ রহিম। অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়।
