সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

মূত্র থেকে খাবার তৈরির চেষ্টায় নাসা

মানুষের মূত্র ‘রিসাইক্‌ল’ করে পুনর্ব্যবহারযোগ্য জিনিস তৈরি করার চেষ্টা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যাতে মহাকাশে বিপদে পড়লে নভশ্চরেরা নিজেরাই তাঁদের মূত্রের অণু-পরমাণু বিশ্লেষণ করে তা থেকে এক দিকে খাবার ও অন্য দিকে গবেষণার প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করে নিতে পারে।

আসলে লালগ্রহে ‘মিস কৌতূহল’-এর (নাসার মঙ্গলযান কিউরিওসিটি) যাত্রা সফল হওয়ার পর থেকেই মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনাটা ঘুরপাক খাচ্ছে মহাকাশ বিজ্ঞানীদের মাথায়। মঙ্গল ঘুরে আসতে যে লম্বা সময় লাগবে, তত দিন নভশ্চরদের ‘খাইয়ে-পরিয়ে’ রাখা নিয়েই সব চেয়ে চিন্তিত নাসা।

মহাকাশযানে যথেষ্ট খাদ্যসামগ্রী নিয়েই পাড়ি দেবেন যাত্রী। কিন্তু যদি কোনও কারণে ভান্ডারে টান পড়ে! তা ছাড়া, নির্দিষ্ট পরিমাণের বেশি খাদ্যসামগ্রী মহাকাশযানে তোলাই তো দায়। সামান্য ওজনও যদি বেড়ে যায়, পৃথিবীর মায়া (অভিকর্ষ বল) কাটানোই কঠিন হয়ে পড়বে।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেও (আইএসএস) এ ধরনের গবেষণা চলছে। মার্কিন মহাকাশচারী স্কট কেলিই যেমন গবেষণাগারে ফুল ফুটিয়েছিলেন। পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা মানুষের বসবাসযোগ্য এই কৃত্রিম উপগ্রহটিতে (আইএসএস) ছ’মাস অন্তর এক দল মহাকাশচারী যায়, আর এক দল ফিরে আসে। ফলে খাবার কখনও বাড়ন্ত হয় না।

কিন্তু লালগ্রহ অভিযানে বছরের পর বছর মহাকাশে কাটাতে হবে নভশ্চরকে। যথেষ্ট খাবার সঙ্গে থাকলেও বিপদের কথা বলা যায় না। ‘‘সেই পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে, ‘রিইউস’ ও ‘রিসাইক্‌ল’ ছাড়া উপায় নেই,’’ বলছেন ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক এ ব্লেনার। তা ছাড়া, মহাকাশে বর্জ্য পদার্থ ফেলে দেওয়ার উপায়ও থাকে না। ফলে মানুষের মূত্রের অণু-পরমাণুকে যদি পলিয়েস্টার ও পুষ্টিকর উপাদানে বদলে ফেলা যায়, তা হলেই কেল্লা ফতে। কী ভাবে তা করা যায়, সেটা নিয়েই গবেষণা চালাচ্ছে ক্লেমসন বিশ্ববিদ্যালয়।

ব্লেনার উদাহরণ দিয়ে বলেন, বিভিন্ন ধরনের ইস্ট ফলানোর জন্য প্রয়োজন নাইট্রোজেন ও কার্বন। এখন গবেষণায় দেখা গেছে, সরাসরি ‘ইউরিন’ (মূত্র)-এ উপস্থিত ইউরিয়া থেকেই নাইট্রোজেন গ্রহণ করতে পারে ইস্ট। আবার নভশ্চরদের শ্বাস-প্রশ্বাসে ছাড়া কার্বন-ডাই-অক্সাইড থেকে কার্বন পেয়ে যাবে ইস্ট। তা ছাড়া, মঙ্গলের হাওয়া-বাতাসেও কার্বন-ডাই-অক্সাইড আছে। তবে সে ক্ষেত্রে এক জন ‘মধ্যস্থতাকারী’ প্রয়োজন, যে কার্বন-ডাই-অক্সাইড থেকে কার্বন গ্রহণে সাহায্য করবে ইস্টকে। সেটি হল মহাকাশযাত্রীদের সঙ্গে থাকা সালোক সংশ্লেষকারী সায়ানোব্যাকটেরিয়া বা শৈবাল।

এক ধরনের ইস্ট আবার ‘ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড’ তৈরি করে। এটি হৃদযন্ত্র, চোখ ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই ভাল। আর এক ধরনের ইস্ট আবার পলিয়েস্টার পলিমার তৈরি করে। এই পলিমার ব্যবহার করেই মহাকাশচারীরা থ্রিডি-প্রিন্টারের সাহায্যে প্রয়োজনীয় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরি করে নিতে পারবেন।

তবে সবটাই এখনও পরীক্ষা-সাপেক্ষ। যেমন, ইস্টের সাহায্যে পলিমার তৈরি করা গেলেও তার পরিমাণ খুবই কম। সেই খামতিটা কমাতে এখন জোরদার গবেষণা চলছে পরীক্ষাগারে। মঙ্গলে যাতে কোনও অমঙ্গল না হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই স্বামীকে নিয়ে মম’র বসবাস!

দুই স্বামীকে নিয়ে নানা টানাপড়েনের মধ্য দিয়ে সংসার করছেন আলোচিত অভিনেত্রী জাকিয়া বারী মম। না এটা বাস্তব নয়।
‘ভাঙ্গন’ নামের একটি নাটকে এই চরিত্র দেখা যাবে মমকে। নাটকে তার স্বামী হিসেবে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও আজাদ আবুল কালাম।

দুই স্বামী আর এক বধূর গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের এই নাটক। এতে দেখা যাবে সামান্য ভুলেই আজাদ আবুল কালামের হাতে নির্যাতিত হতে হয় মমকে। সাজিদ আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

এ ব্যাপারে মম বলেন, ‘গল্পটি চমৎকার। টানাপড়েনের সংসারে ভাঙনের গল্প বলা হয়েছে। পাশাপাশি একজন নারীর নানা চড়াই-উতরাইয়ের গল্পও বলা হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবের পর ৫০তম টেস্টে তামিমেরও অর্ধশতক

দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে নামা বাংলাদেশের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। এরপর লড়াই শুরু করেন ৫০তম ম্যাচের মাইলফলক খেলতে নামা তামিম-সাকিব।
সাকিবের পর ৫০তম টেস্টে অর্ধশতক তুলে নিলেন তামিম ইকবালও।

বর্তমানে তামিম ৫০ রানে অপরাজিত আছেন। তিনি ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাকিয়েছেন। অপরপ্রান্তে সাকিব ৬৩ রানে অপরাজিত আছেন। তামিম সাকিব জুটি ইতোমধ্যেই ১১৮ রান যোগ করেছেন। দলের স্কোর বর্তমানে ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান।

উল্লেখ্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই ভরসার নাম। তারা দুজনেই তাদের ক্যারিয়ারের ৫০ তম টেস্ট খেলতে চলেছেন। এর আগে মাত্র তিনজন বাংলাদেশি ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। তারা হলেন মহম্মদ আশরাফুল, হাবিবুল বাশার ও মুশফিকুর রহিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চব্বিশ ঘন্টার মধ্যে সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে যশোর সার্কিট হাউজে সড়ক বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, বর্ষা-বাদলেও সংস্কার কাজ বন্ধ রাখা যাবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে হবে। সেজন্য রোদের অপেক্ষায় থাকা যাবে না। বৃষ্টির মধ্যেও কাজ করতে হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কান্নাকাটি ছাড়া বিএনপির কোন রাজনীতি নেই। এজন্য আদালতের একটি পর্যবেক্ষণকে তারা ইস্যু হিসেবে নিয়ে রাজনীতি শুরু করেছে। এ রায়কে পুঁজি করে তারা এখন ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির অবস্থা এখন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো।

মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীরা ছাড়াও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণ দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঘুষখোর, দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ও তার সহযোগীদের অপসারণ এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও প্রতিবন্ধী সংগঠনের ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। সংগঠনটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় অন্ধ সংস্থার সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, কালিগঞ্জ প্রতিবন্ধী পুর্নাবসন উন্নয়ণ সমিতির সভাপতি আব্দুল খালেক, জেলা ভুৃমিহীন সমিতির সভাপতি কওছর আলী, প্রতিবন্ধী নারী উন্নয়ন সমিতির সহ-সভানেত্রী নূর জাহান খাতুন, রেহেনা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও এ সমাজের কোন বোঝা নয়। তাদেরও স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু বর্তমানে সমাজের প্রতিটি মানুষের কাছে তারা লাঞ্চিত, অপমানিত হয়ে থাকে। তারা তো নিজের ইচ্ছায় কেউ প্রতিবন্ধী হয়নি। তাহলে তাদের উপর কেন এ বৈষম্য। বক্তারা আরোও বলেন, সাতক্ষীরা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান একজন ঘুষখোর, দুর্নীতিবাজ ব্যক্তি। তিনি প্রতিবন্ধীদের যে সকল সুযোগ সুবিধা আছে সেটা না দিয়ে টাকা খেয়ে সুবিধাভোগীদের নামে তালিকা করে থাকেন। তাই অবিলম্বে এই দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তার অপসারণ করা না হলে আগামীতে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে তারা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথের নির্দেশনায় থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার এসআই অমিত কুমার দাসসহ সঙ্গীয় সদস্যরা শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার করেন। থানা সূত্র জানায়া, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের পূর্ব ভাদিয়ালি গ্রামের ভোজন আলির ছেলে রুহুল কুদ্দুসের বাড়ির পিছনে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোপালগঞ্জে বাস খাদে, বাবা-ছেলেসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট :  ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নৈশকোচ খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন যানটির অন্তত ৩০ যাত্রী।

রবিবার ভোর চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে গোল্ডেল লাইন পরিবহনের একটি নৈশকোচ পিরোজপুর যাচ্ছিল। গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় আসার পর চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার ছেলে রাহাত মৃধা (৫)। তাদের বাড়ি পিরোজপুরের লাহুড়ি গ্রামে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরের পলাশপোল এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার

আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে পলাশপোল এলাকার মেরী ষ্টোপস ক্লিনিকের পিছনের একটি পুকুরের ধার থেকে তার লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কে বা কারা রাতের আধারে নবজাতকের লাশটি মেরী ষ্টোপস ক্লিনিকের পিছনের একটি পুকুরের ধারে ফেলে রেখে যায়। নবজাতকটি কলাপাতা দিয়ে ঢাকা ছিল। সকালে উঠে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ যেয়ে নবজাতকটির লাশ উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest