সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস

হ্যারিকেন হার্ভের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অঙ্গরাজ্যটির বেশকিছু জায়গায় চরম ধ্বংসাত্মক চিহ্ন রেখে গেছে হ্যারিকেন হার্ভে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কয়েক জায়গায় ভূমি ধস হয়েছে। ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। অসংখ্য গাছ উপড়ে গেছে, রাস্তা-ঘাটের পোস্ট ল্যাম্প ও দিক নির্দেশনার খুঁটি ভেঙ্গে পড়েছে।

ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন লক্ষাধিক মানুষ। সঙ্গে মুষল ধারে বৃষ্টি হচ্ছে। গত ১৩ বছরের মধ্যে দেশটিতে আঘাত হানা ঘূর্ণিঝড়ের মধ্যে এটিকে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হ্যারিকেন হার্ভে দেশটির মূলভূখণ্ডে আঘাত হানে শুক্রবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে। ঘন্টায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হার্ভে টেক্সাসের উপকূলে আঘাত হানে। চার মাত্রার এই হ্যারিকেন টেক্সাস উপকূলের আরকানসাস এবং ওকনর বন্দরের মধ্যবর্তী স্থান দিয়ে মেক্সিকো উপসাগর থেকে স্থলে উঠে আসে। প্রাথমিকভাবে রকপোর্ট শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। হাইস্কুল, হোটেল এবং অন্যান্য ভবনে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

ক্ষয়ক্ষতি বেশি রকপোর্টে

ঘূর্ণিঝড় হার্ভে তার ভয়ানক রূপ সব থেকে বেশি প্রকাশ করেছে টেক্সাসের রকপোর্ট শহরে। এখানকার ঘর-বাড়ির ছাদ বাতাসে উড়ে চলে যায়। দেয়াল ভেঙ্গে ফেলে শক্তিশালী বাতাস। এই তীব্রতার কথা অনুমান করে আগেই সেখান থেকে মানুষকে দূরে নিরাপদে সড়িয়ে নেয়া হয়েছিল।

অসংখ্য আহতের আশঙ্কা

স্থানীয় পত্রিকাগুলোর সংবাদে বলা হচ্ছে করপাস ক্রিস্টি শহরের প্রধান হাসপাতালে শুধু জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। এভাবে অন্য হাসপাতাল গুলোতেও জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে আহতের এই সংখ্যা বিশাল হবে এমনটি আশঙ্কা করে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

‘আমার ঘর-বাড়ি সব শেষ’

টেক্সাসের সব থেকে ক্ষতিগ্রস্ত শহরগুলো মধ্যে কেটি অন্যতম। সেখানকার এক গৃহহীন নারী সাংবাদিকদের বলেন, ‘আমার ঘর-বাড়ি সব শেষ’।

ঝড়ের মধ্যেই তিন শিশুর জন্ম

প্রচণ্ড ঘূর্ণিঝরের মধ্যেই করপাস ক্রিস্টি শহরে তিন নবজাতকের জন্ম হয়। এর মধ্যে দুইজনের জন্ম হয় একটি হাসপাতালে এবং অন্য আরেকজনের জন্ম হয় একটি বাসায়। জন্মগ্রহণকরা শিশুরা এবং তাদের মায়েরা সবাই ভাল রয়েছেন বলে স্থানীয় পত্রিকার সংবাদে বলা হচ্ছে।

ধীর গতি

ঘূর্ণিঝড় হার্ভে খুব ধীর গতিতে অতিক্রম করছে বলে একে ম্যারাথনের সঙ্গে তুলনা করেছে জাতীয় আবহাওয়া অফিস। তারা বলছে, স্পিন্ট দৌড়ের মতো এটি শেষ হবে না। এটি একটি ম্যারাথন। খুব শীঘ্রই শেষ হবে না। টেক্সাসবাসীকে কয়েকদিনের চরম দুর্যোগের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আরও খারাপ অবস্থা সামনে অপেক্ষমান: টেক্সাস গভর্নর

টেক্সাসের গভর্নর গ্রেগ এ্যাবট বলেছেন বিপদের এখনই শেষ নয়। সামনে আরও খারাপ অবস্থা আসছে।

প্রায় তিন লাখ বাড়ি বিদ্যুৎ সংযোগবিহীন

টেক্সাসের ইলেকট্রিক রিলিয়াবিলিটি কাউন্সিল বলছে, তাদের দুই লাখ ৯৩ হাজার গ্রাহকের বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঘূর্ণিঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়ে আরও অনেক বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আগামী কয়েকদিনে হ্যারিকেন হার্ভে ধীরে ধীরে টেক্সাস উপকূল হয়ে লুজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় হার্ভের প্রভাবে ওই উপকূলজুড়ে চার মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস ও ৯০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় লুইজিয়ানা ও টেক্সাসে দুর্যোগাবস্থা ঘোষণা করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এরই মধ্যে জরুরি উদ্ধারকর্মী ও ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এক টুইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি উদ্ধারকর্মীদের প্রশংসা করে বলেন, “আপনারা দারুণ কাজ করছেন… বিশ্ব দেখছে! নিরাপদ থাকুন।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, আটক ০২

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ৩২০ পিছ ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বড়দল গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিক সানার পুত্র তৈহিদ সানা ওরফে পল্ট্রি তৈহিদ(৪৫)কে আটক করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৩,শ পিছ ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ২৪(০৮)১৭ মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে এস আই বিশ্বজিৎ অধিকারী, এসআই প্রদীপ কুমার রায়, এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিাযান চালিয়ে ২০পিছ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে আশাশুনি সদরে অভিযান পরিচালনা করেন। এসময় আশাশুনি সদরের মৃত: তফিলউদ্দীন সরদারের পুত্র সাইফুল ইসলাম (৪৫) কে ২০পিছ ইয়াবা সহ আটক করে। এ ব্যাপারে এসআই বিশ্বজিৎ অধিকারী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে ২৫(০৮)১৭ মামলা দায়ের করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পৌর কৃষকলীগের শোক র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসুচির অংশ হিসাবে সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। শোক র‌্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের আহবায়ক সাবেক ছাত্র ও যুব নেতা মোঃ সামছুজ্জামান জুয়েল ও যুগ্ম আহবায়ক সাবেক যুব নেতা শাহ্ মোঃ আনারুল ইসলাম। শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন পৌর শাখা কৃষকলীগের সিনিয়র সদস্য এড. রঘুরাথ মন্ডল, শেখ আব্দুল জব্বার, প্রদীপ চন্দ্র বিশ্বাস, ওয়ার্ড কৃষকলীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফ্ফার গাজী, ২নং সভাপতি মোহাম্মদ আলী লস্কর, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ৩নং সাধারণ সম্পাদক শেখ তাশু, ৪নং আহবায়ক শেখ শাহ্ আলম, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, ৫নং সভাপতি মাস্টার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক কাজী তাহমিদ আহমেদ, ৬নং সভাপতি রবীন্দ্রনাথ রবিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ৭নং সভাপতি মোঃ গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক কাজী শারিকুল ইসলাম ছটলু, ৮নং আহবায়ক মোঃ জাকির হোসেন বাবু, যুগ্ম আহবায়ক শেখ ওবায়দুল ইসলাম, ৯নং ওয়ার্ড প্রতিনিধি মোঃ নুর ইসলামসহ পৌর ও ওয়ার্ড কৃষকলীগের সর্বস্তরের নেতা কর্মী উক্ত শোক র‌্যালিতে অংশ গ্রহন করে। র‌্যালি শেষে পৌর ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কৃষকলীগের শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় গলায় ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

তালা প্রতিনিধি : তালা প্রতিনিধি তালা উপজেলার চরগ্রামে নাসরিন খাতুন মিনা (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে সাতক্ষীরা ভোমরা পদ্মশাখরা এলাকার মৃত আবুল গাজীর কন্যা এবং তালা কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
পিতৃহারা মিনার মা ঢাকায় গার্মেন্টস-এ কাজ করার সুবাদে সে দীর্ঘদিন নানীর সাথে তালার চরগ্রামে বসবাস করত।
শনিবার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার দুপুরের দিকে ঘরের মধ্যে সে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহত্যার সঠিক কারণ পাওয়া না গেলেও অনেকের ধারণ প্রেমঘটিত কারতে মিনা এ কাজ করেছে।
তালা থানার সেকেন্ড অফিসার মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমানুল্লাহ কলেজে শোক দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে হাম-নাত, কবিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা সাতক্ষীরার কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শেখ আমানুল্লাহ কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগমের সভাপতিত্ব করেন।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলী গাজী, বীর মুুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলেজের গভানিং বর্ডির সদস্য এড. শেখ কামাল রেজা ও মিজানুর রহমান।
সহকারি অধ্যাপক ইউনুছ আলী খান, আবুুল হোসেন, এইচ এম কামরুজ্জামান পলাশ, মোখলেছুর রহমান, সোলাইমান হোসেন, আনোয়ার হোনেসসহ শিক্ষক-শিক্ষার্থীরা এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
কলেজের বাংলা বিষয়ের প্রভাষক রফিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার ভোররাতে উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা টহল দেয়ার সময় তাকে আটক করে।
আটককৃত যুবক শাহাজুল (৩০) সাতক্ষীরা সদর উপজেলার বাঘাডাঙ্গার কামারপাড়া গ্রামের আজিজুলের ছেলে। সে ৮ বোতল ফেনসিডিল নিয়ে কলারোয়া উপজেলার গাড়াখালী সীমান্তের সোনাই নদীর জিরো পয়েন্ট অতিক্রম করছিলো। এসময় কাকডাঙ্গা বিজিবির সদস্যরা তাকে আটক করে। সেসময় তার দেহ তল্লাসী চালিয়ে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দুঃস্থদের মাঝে ঔষধ বিতরণ করলেন এমপি জগলুল হায়দার

শ্যামনগর ব্যুরো : ২৬ আগস্ট সকাল ১০ টায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার আকষ্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের গরীব অসহায় রুগীদের খোজ খবর, ব্যবস্থাপনার, রুগীদের মাঝে সরবরাহ করা খাদ্যের খোজ খবর নেন ও মান সম্পন্ন খাবার সরবরাহ করার তাগিদ দেন। সকল ওয়ার্ড পরিদর্শন করে রুগীদের সাথে তাদের সুবিধা অসুবিধা নিয়ে খোলামেলা আলাপ করে বলেন রোগীদের দোয়া আল্লাহ তায়ালার নিকট কবুল হয়,তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের প্রতি দোয়া করবেন। এ সময় আউট ডোরে গরীব অসহায় রুগীদের মাঝে নিজ অর্থে ক্রয় করা প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করেন এবং মাথায় হাত বুলিয়ে সুস্থতার জন্য দোয়া করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত টি এইচ এ ডাঃ আনিছুর রহমান, প্রাক্তন টি এইচ এ ডাঃ খান হাবিবুর রহমান, ডাঃ গোপাল চন্দ্র বিশ্বাসসহ কর্তব্যরত চিকিৎসক ও সহকারীগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জামায়াত নেতাসহ ১২জন আটক

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমীর সহ-১২ জনকে আটক করেছে থানা পুলিশ। থানার ডিউটি অফিসার এএসআই ফয়সাল মাহমুদ জানান, নাশকতার পরিকল্পনার প্রস্তুতিকালে শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর-কালিকাপুর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রঘুনাথপুর গ্রামের সুকচাঁদ গাজীর পুত্র কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাও আব্দুস সাত্তার আযাদী (৫৬), মৃত সাবের আলী গাজীর পুত্র আব্দুস ছালাম (২৮), রুহুল আমিনের পুত্র শিবির কর্মী শামীম আরাফাত (২৪), একই ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোহাম্মাদ আলী ঢালীর পুত্র শফিকুল ইসলাম (৪২), আব্দুল জুব্বার মোল্লার পুত্র ছবেদ আলী (৩৪), মৃত নুর আলীর পুত্র খলিল গাজী (২৫), মৃত মুনছুর আলী গাজীর পুত্র আব্দুর রউফ (৫২), মৃত আব্দুর রহিম ঢালীর পুত্র আশরাফুজ্জামান (৫২) ও মৃত মোসলেম আলীর পুত্র মাছুম বিল্লাহ (৩২) কে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনুর রহমান বাদী হয়ে এজাহার নামীয় ৫৪ জন অজ্ঞাত ১‘শ জনের বিরুদ্ধে মামলা করে, মামলা নম্বার ২৯ তারিখ ২৬/৮/১৭। অপর দিকে উপ-পরিদর্শক সনাতন কুমার ও প্রকাশ ঘোষ বিষ্ণপুর ইউয়িনের মুকুন্দমধুসুধনপুর গ্রামের নুরুল ইসলাম মোড়লের পুত্র শাহাজালাল মোড়ল (৩৫) কে গাঁজাসহ আটক করে। এ ছাড়াও থানার সহকারী উপ-পরিদর্শক মুরাদ শেখ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রহিমপুর গ্রামের মৃত করিম বক্স গাজীর পুত্র আবু বক্কার গাজী (৪৮) কে ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে গ্রেফতার করে। সকল আসামীকে দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest