রিয়াল মাদ্রিদকে ‘ডাবল’ জেতানোর পুরস্কার পেলেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছে স্পেনের সফলতম ক্লাব। ২০২০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন গত মৌসুমে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী কোচ।
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে পেরে উচ্ছ্বসিত জিদান। শনিবার এক সংবাদ সম্মেলেনে তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার গল্পটা চুক্তি কিংবা সইয়ের চেয়ে অনেক গভীর। এই ক্লাবের সঙ্গে থাকতে পেরে আমি খুশি। যদিও আমার কাছে চুক্তি কোনও ব্যাপার নয়। আপনি ১০-২০ বছরের জন্যও চুক্তিবদ্ধ হতে পারেন।’
স্পেনে ৩৩ আর ইউরোপে ১২ বারের চ্যাম্পিয়নরা আস্থা রাখায় জিদান কৃতজ্ঞ, ‘রিয়াল মাদ্রিদ আমার ওপর আস্থা রাখায় আমি খুব খুশি। এখানে আমার স্টাফদের সঙ্গে কাজ করতে ভালো লাগছে। আমার উদ্দেশ্য সবসময় একই-প্রত্যেকটা ম্যাচ ও শিরোপা জয়ের চেষ্টা করা। আমি জানি, আমি কোথায় আছি এবং কী করতে হবে।’
গত বছরের জানুয়ারিতে রিয়ালের দুঃসময়ে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন জিদান। তার অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা অবশ্য একটুর জন্য জিততে পারেনি, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছিল।
তবে পরেরবার অর্থাৎ গত মৌসুমে লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শিরোপাও উঠেছিল রিয়ালের ঘরে। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার সেটাই প্রথম কীর্তি। ১৯৫৮ সালের পর গত মৌসুমে জিদানের অধীনেই প্রথমবারের মতো লা লিগা ও ইউরোপীয় ক্লাব কাপ বা চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জিতেছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুকে দুটি উয়েফা সুপার কাপ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও উপহার দিয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক। সূত্র: গোল ডটকম

উপমহাদেশে টেস্ট ক্রিকেটে টস জয় মানেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলিও ব্যাটিং নিতে দ্বিধা করেননি। শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের দুর্দান্ত উদ্বোধনী জুটি বিশাল সংগ্রহের স্বপ্নই দেখাচ্ছিল অতিথিদের। কিন্তু দুই ওপেনারের চমৎকার ভিত কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার বিপক্ষে অস্বস্তি নিয়েই প্রথম দিন শেষ করেছে ভারত। দিনশেষে স্কোর ৬ উইকেটে ৩২৯ রান।
বছর উনিশের এক তরুণের বুক থেকে বড় আকারের স্তন কেটে বাদ দিয়েছেন চিকিৎসকেরা। তরুণের বুকে নারী স্তন! এই খবরে মানুষ অবাক হলেও অবাক হননি চিকিৎসকেরা। কারণ পৃথিবীতে এ ধরনের ঘটনা বেশ কয়েকটি রয়েছে। ওই তরুণ চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের কাঙ্গান কাউন্টির বাসিন্দা।
ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা তারিকের জন্ম থেকেই দু’হাতের তিনটি করে আঙুল বড় ছিল। বয়সের সঙ্গে যা আরও বড় হয়েছে।
নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ায় কাতালান ক্লাবটিতে শূন্যতা তৈরি হয়েছিল। ব্রাজিলের আরেক তারকা কৌতিনহোকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে চেয়েছিল ক্লাবটি। তবে কৌতিনহোকে কিছুতেই ছাড়তে রাজি নয় তাঁর দল লিভারপুল। তবে এরই মধ্যে বার্সা আরেক ব্রাজিলিয়ানকে দলে ভেড়াল। মিডফিল্ডার পাউলিনহোকে দলে টেনেছে মেসির দল।
প্রেস বিজ্ঞপ্তি: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা শিশু ইব্রাহিমকে দেখতে ঢাকা মেডিকেলর বার্ন ইউনিটে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার দেশে ফিরেই তিনি বার্ন ইউনিটে যান ইব্রাহিমের খোঁজখবর নিতে। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (আই ই আর) কাজী ফারুক হোসেন, সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহীন, বাংলাদেশ ছাত্রলীগের উপ কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক ওসমান গণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানব সম্পাদক উন্নয়ন সম্পাদক মাহমুদ হুসাইন পারভেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী অরুপ ব্যানার্জী, তাহমিদ সুজা, তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় তিনি বলেন, শিশু ইব্রাহিমের চিকিৎসা বাংলাদেশ সম্ভব না। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসদের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সাহেবের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ইব্রাহিমকে সুস্থ্য করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত ২৬ জুলাই সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে বিরল রোগ্রে আক্রান্ত ইব্রাহিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তিনি এসময় ইব্রাহিমের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বিপাশা বসুর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে। গত বছরই ধুমধাম করে কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু।