দুই চা দোকানীকে ঝলসে দেয়া নাটোর এন এস সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। ছাত্রলীগের নিজস্ব ওয়েবসাইটেও শুক্রবার (১১ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়।
বিবৃতিতে জানানো হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস ও এন এস সরকারী কলেজ শাখা সভাপতি এস এম শাহাদাত রাজীব বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগের ওয়েবসাইটের মাধ্যমে তারা বিষয়টি জেনেছেন।
উল্লেখ্য, গত ১০ই আগস্ট নাটোরের এন এস সরকারী কলেজে শিবিরের বিরুদ্ধে এক মিছিল শেষে কলেজ সংলগ্ন এক চায়ের দোকানে চা না দেয়ায় রিওন ও তার সমর্থকদের সাথে চা দোকানীর ধস্তাধ্বস্তি ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে রিওন কেতলির গরম পানি ছুড়ে মারলে চা দোকানী রুস্তম ও তার ভাই মোস্তফার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ রিওনকে বহিষ্কার করে।

ন্যাশনাল ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে একটি মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভারতের আগ্রায় অবস্থিত অন্যতম বিশ্ব ঐতিহ্য ও পর্যটনকেন্দ্র তাজমহল মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের সমাধি, নাকি হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা শিবের মন্দির, তা দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়কে পরিষ্কার করতে বলেছে ভারতের ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন।
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ সকাল সোয়া ৮টায় তাকে দ্বিতীয় তলার অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যাওয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পাওনা টাকা না মেটানোয় হাসপাতালে অক্সিজেন বন্ধ করে দিল সরবরাহকারী প্রতিষ্ঠান, এতেই অক্সিজেনের অভাবে নির্মম মৃত্যু হয়েছে ৩০ শিশুর। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে। মৃত ওই ৩০টি শিশুই এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে আনন্দবাজার জানিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী হাসপাতালটিতে দু’দিন আগেই ঘুরে গিয়েছিলেন। তখন সবই ঠিক ছিল। গোলমাল শুরু হয় তিনি বেরিয়ে যাবার পরেই।
