মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার কথা ভাবছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রকে ফের পারমাণবিক হামলার হুমকি দিলে, সমুচিত জবাব দেয়া হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেবার ঘন্টাখানেকের মধ্যেই এই হুমকি দিল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হিসেবে পরিচিত গুয়ামে দেশটি মাঝারি দেকে দূর পাল্লার রকেট নিক্ষেপ করার পরিকল্পনা করছে।
গুয়ামে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে।
এই বিবৃতির পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
এর আগে ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক সংবাদে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া ইতোমধ্যেই এমন ক্ষুদ্রকায় পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে সমর্থ হয়েছে, যা কোন ক্ষেপণাস্ত্রের ভেতরে বসিয়ে সেটিকে কার্যকর করা সম্ভব হবে।
সেক্ষেত্রে ওয়াশিংটন পোস্টের খবর সঠিক হলে, উত্তর কোরিয়া সত্যি পরমাণু অস্ত্র গড়ে তুলেছে এবং মনে করা হচ্ছে, ধারণার চেয়ে দ্রুত গতিতে তারা যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে পারবে।
গণমাধ্যমে প্রকাশিত ঐ প্রতিবেদনের সূত্র ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিকে, মাত্র দুদিন আগেই উত্তর কোরিয়ার ওপরে নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা দেয়ার অনুমোদন দিয়েছে জাতিসংঘ।

বেশি আনন্দের মুহূর্তগুলো বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরির পাশাপাশি মানুষের হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে বলে সুইজারল্যান্ডের একটি গবেষণা বলছে।
হার্ট অ্যাটাক সাধারণ কোন রোগ না। আগে একটি নির্দিষ্ট বয়সের মানুষ এ রোগ থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করতো। কিন্তু এখন যে কোন বয়সের মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। বুকে ব্যথা ছাড়াও কিছু লক্ষণ আছে যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। তাই নিজে সুস্থ থাকতে এবং প্রিয়জনদের সুস্থ রাখতে জেনে নিন হার্ট অ্যাটাকের লক্ষণ এবং প্রতিরোধের উপায়গুলো।
পর্ণের সাম্রাজ্য দুনিয়া জোড়া৷ পর্ণ দেখেন না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর৷ যদিও অনেকেই সে কথা স্বীকার করতে চাইবেন না৷
আমাদের দেশে পড়াশুনা শুরু করার পর থেকেই কতদিনে গ্রাজুয়েট টা সম্পন্ন করা যায়, তা নিয়ে থাকে ব্যাপক চিন্তা। অনেকেই বলেন, এখনকার দিনে কেবল গ্র্যাজুয়েশন করে কোনও ভালো চাকরি পাওয়া যাবে না। অথচ, আমাদের চারপাশে এরকম অনেকেই আছেন, যাঁরা, কেবল গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক করেই মোটা বেতনের চাকরি করছেন, বিদেশ ঘুরছেন। সাফল্যের কোনও শর্টকাট হয় না। তবুও এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে কেবল স্নাতক করেই, অর্থাৎ মাস্টার ডিগ্রি না করেও জীবনে অনেক উন্নতি করা সম্ভব। পাঠকদের জন্য রইল এমন কিছু চাকরির খবর…
এম.শাহীন গোলদার: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস,নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াতের ৪ কর্মীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে।
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদঘাটনে এক সময় তার বিউটিশিয়ান আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবিকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কর্মকর্তারা মনে করছেন তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সশরীরে আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার পাঞ্জাবের আদালত তার বিরুদ্ধে এই আদেশ দেন।