প্রেগন্যান্সির সময়ে নারীদের খুবই সতর্ক এবং সাবধানে থাকতে হয়। এই সময়ে ভিটামিন, ক্যালশিয়াম, প্রোটিন, আয়রন এসব কিছুই যথোপযুক্ত পরিমাণে খেতে হয়।
এইজন্য এসময় চিকিৎসকেরা বিভিন্ন ধরনের ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
১। আপেল-
ক্লোরিন, আয়রন, ম্যাগনেশিয়াম, ফোলিক অ্যাসিড এমনই বিভিন্ন প্রয়োজনীয় রসদে ভরপুর আপেল। তাই তালিকায় আপেল রাখতেই পারেন।
২। পেঁপে-
পাকা পেঁপেতে ক্যালশিয়াম, ক্লোরিন, আয়রন, ভিটামিন A এবং C প্রচুর পরিমাণে থাকে৷
৩। নাশপাতি-
এতে ফসফোরাস, ভিটামিন A , B1, B2 এবং পটাশিয়াম পাওয়া যায়৷
৪। আঙুর-
ভিটামিন A , C, B কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে৷
৫। কলা-
পটাশিয়াম, সোডিয়াম, ফসফোরাস, ভিটামিন A , B1, C থাকে৷
৬। আম-
ভিটামিন A, E, C এবং আয়রন থাকে৷
এছাড়াও কমলালেবু, স্ট্রবেরি, তরমুজ, জামের মতো বেশ কিছু ফলও বেশ উপকারী। যদিও সব ফল সব মৌশুমে পাওয়া যায় না। তাই মৌশুম অনুযায়ী ফল নির্বাচন করে নেওয়া উচিৎ যা একজন গর্ভবতী নারীকে এবং তার মধ্যে থাকা বেবিকে আরও পুষ্টি দেবে। তবে অবশ্যই যে ফলে আপনার রুচি নেই তাকে তালিকা থেকে বাদ দেওয়াই ভালো।

বছর পঁচিশের ক্লো আইলিং আদতে ব্রিটিশ মডেল। ফোটোশ্যুটের জন্য এক প্রকার জোর করেই যেন তাকে মিলানে পাঠানো হয়েছি।
কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে পাচারের শিকার মহিলাদের ১৫দিন ব্যাপি দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে আর্ন্তজাতিক অভিভাবসন সংস্থা আইওএম এর সহযোগিতায় পাচারের শিকার মানুষদের সমম্বিত স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় দর্জি বিঞ্জান প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে কালিগঞ্জ ম্যানেজার সাবিব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রুপান্তরের আউটরিজ ওয়ার্কার এসএম, আজিজুর রহমান। পাচারের শিকার ৭জন ভিকটিমকে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক নিলুভা জাহান নিরা। এই প্রশিক্ষণ চলবে আগামি ২৪ আগস্ট পর্যন্ত ।
কালিগঞ্জ ব্যুরো : স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির গ্রহণের সিদ্ধান্ত হয়। সকাল ৯টায় সোহরাওয়ার্দী পার্ক শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শোক র্যালি, ১০টায় খানবাহাদুর আহছানউল্লাহ সেতু সংলগ্ম বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে আলোচনা সভা, শিশুদের চিত্রাঅংকন প্রতিযোগিতা, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিদযোগিতা। পরে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ প্রাপ্তদের যুবকদের মাঝে ঋণ, বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বাদজোহর সকল মসজিদে দোয়া মোনাজাত ও সুবিধা মত সময়ে অন্যান্য উপসানলায়ে বিশেষ প্রার্থনা। নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রাজিব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ নাসির উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবু, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রঞ্জু, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রাক্টর মাহবুবর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা এমএ ওয়াজেদ আলী, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সদস্য শেখ আবু হাবিব, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, থানা মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজি, হাজি তফিল উদ্দিন মাদ্রাসার সুপার মাওঃ রমিজ উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার সকল সরকারি, বে-সরকারি, স্বায়িত্ব স্বাশিত, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়।
প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত বৃক্ষ মেলায় সিদ্দিকী স্যানিটেশন উদ্ভাবিত কাঠ দিয়ে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির সহজ বহনযোগ্য ধোয়াবিহীন জ্বালানী সাশ্রয়ী রান্নার চুলার মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এড. ফরিদ আক্তার বানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সালেহা নজরুল ইসলাম, শাহানা মুহিত বুলু, এড. শাহানাজ পারভীন মিলি, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাহফুজা খানম, সুরাইয়া ইয়াসমিন রতœা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জেসমিন আরা চৌধুরী, নাদিরা আলী, হালিমা খাতুন, রোজিনা পারভীন, ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, মমতাজ খাতুন মিরা, সাংগঠনিক সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম মনি, কোষাধ্যক্ষ হেলেনা পারভীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রওশন আরা রুবি এবং গীতা থেকে পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশ। অনুষ্ঠানে আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান এবং গণভোজের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহা আক্তার।
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বৃক্ষরোপন আন্দোলন ও ফলজ বৃক্ষমেলা-১৭ এর উদ্বোধন ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১ম তলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।