এম. বেলাল হোসাইন : ঠাকুরমায়ের শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাপের কামড়ে মৃত্যু হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শিশু সুপ্রভা ম-লের। শনিবার সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত সুপ্রভা ম-ল কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শচ্চীদানন্দ ম-লের মেয়ে ও শ্যামনগর উপজেলার নকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
শ্যামনগর সরকারি মহসিন কলেজের বাংলা বিভাগের প্রধান শচ্চীদানন্দ ম-ল জানান, পেশাগত কারণে তিনি দীর্ঘদিন শ্যামনগরে বসবাস করেন। অসুস্থ বাবা অশ্বিনী কুমার ম-ল ও মা ভারতী ম-লকে দেখতে বৃহষ্পতিবার সন্ধ্যায় স্বপরিবারে তিনি বিষ্ণুপুর বাড়িতে আসেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ভারতী রানী ম-লকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যায় বাঁশতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তারা বাড়িতে চলে আসেন। রাতে তার সঙ্গে একই ঘরে শুয়ে ছিলো সুপ্রভা। শুক্রবার দিবাগত রাত দু’ টোর দিকে সুপ্রভা (১২) পেটে ব্যথা করছে বলে তাকে জানায়। কিছুক্ষণ পরে তার দম নিতে কষ্ট হচ্ছে ও গলা দিয়ে লালা আসছে বলে ইশারা করে তাকে জানায়। বিষয়টি বুঝে ওঠার আগেই সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে শরীরের লক্ষণ বুঝে তারা জানতে পারেন যে সুপ্রভাবে সাপে কামড়িয়েছে। শনিবার সকাল ৮টার দিকে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে সুপ্রভার লাশ বাড়িতে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মত দেখতে হাজারো মানুষ ভিড় জমায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক জয় তুলে নিল আর্সেনাল। শুক্রবার রাতে আর্সেনাল-লেস্টারের দারুণ লড়াইয়ে ২০১৭-১৮ মৌসুমের ইপিএলের অভিষেকটাও হলো চমৎকার।
ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই ঘটে। কিন্তু তাই বলে এক ওভারে মানে ৬ বলে ৬টি উইকেট পাওয়ার স্বপ্ন কি দেখেন কোনো বোলার? তাও আবার সবগুলোই স্ট্যাম্প উপড়ে ফেলে।
খুলনায় প্রায় ২২ কোটি টাকা মূল্যের ২ হাজার ২৫০ গ্রাম কোকেনসহ মাদক চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-৬-এর একটি দল। শুক্রবার রাত ১০টা থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোকেনসহ ছয়জনকে আটক করা হয়।
এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস,নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীসহ ১০৮ জানকে আটক করা হয়েছে।