সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, আজ শুক্রবার পূর্ব জেরুজালেম ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাঁরা নিহত হন। এ সংঘর্ষে অন্তত ২০০ জন আহত হয়েছেন।

১৪ জুলাই পবিত্র আল-আকসা মসজিদ এলাকায় এক হামলায় ইসরায়েলের দুই পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকে জেরুজালেমে উত্তেজনা বেড়েই চলছে। ওই ঘটনার পর আল-আকসা মসজিদে ৫০ বছরের কম বয়সী মুসলিম পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলের পুলিশ। তারা ওই মসজিদের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসায়। এসবের প্রতিবাদে মুসলিম নেতারা আজ শুক্রবার জুম্মার নামাজের পর গণবিক্ষোভের ডাক দেন। মুসলিম নেতারা বলছেন, নিরাপত্তা সরঞ্জাম বসিয়ে ইসরায়েল সেখানকার নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে।

মেটাল ডিটেক্টর পার হয়ে মসজিদে না গিয়ে পাশের রাস্তায় নামাজ পড়ার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান মুসলিম নেতারা। এরপর থেকে সড়কে নামাজ আদায় করা মুসল্লিদের সংখ্যা বাড়ছে। আজ শুক্রবার ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের ওপর পাথর ও বোতল নিক্ষেপ করে।

সূত্র : প্রথম আলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরুকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অ্যাডভোকেট শ ম রেজাউল করিমকে দেয়া হয়েছে দলের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব।

শুক্রবার রাতে দলের সিনিয়র কয়েকজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মতিন খসরু বিগত ছয় বছর যাবৎ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐক্যমতের সরকারের আইনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়া দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি।

বর্তমানে তিনি আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য। পেশা জীবনে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যার মামলার আইনজীবী ছিলেন তিনি।

ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছেন।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, গত অক্টোবরে ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের দেয়া প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা তাদেরকে মনোনীত করেছেন।

আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে এখনও সভাপতিমণ্ডলীর দুইটি ও কার্যনির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া ডেস্ক : শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র হাফেজ মো.আরিফুজ্জামান আরিফ (২২) এর করুণ মৃত্যু ঘটেছে। নিহত আরিফুজ্জামান আরিফ কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান শেখ ধোনার পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ভাইয়ের বাড়ি নির্মাণে রাজমিস্ত্রিদের ঢালাইকাজে পানি সরবরাহের জন্য পানির পাম্পে বিদ্যুৎ লাইন দেয়ার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। মটর স্থাপনের জায়গাটি ভিজে থাকায় সুইচ দেয়ার সাথে সাথে সেখানে বিদ্যুৎ সৃষ্টি হয়ে তাকে ধরে ফেলে। আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার করুণ মৃত্যু হয়। উল্লেখ্য, আরিফ সাতক্ষীরা পলিটেকনিক থেকে পাস করে ঢাকার একটি কলেজে (বিএসসি) ইঞ্জিনিয়ারিং ভর্তির অপেক্ষা করছিলো। মরহুমের পিতা আসাদুজ্জামান ধোনার স্বপ্ন ছিলো ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, শুক্রবার বিকেল ৬ টায় মির্জাপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাম, কলারোয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আলহাজ্ব আবুল হোসেন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আইয়ুব আলী, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর কাউন্সিলর আকীমুদ্দীন আকি, মাওলানা আব্দুস সোবহান, জাতীয় পার্টি নেতা মুনছুর আলী, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আতাউর রহমান, মাওলানা আব্দুল বারী, আমানুল্লাহ আমান, আব্দুল কাদের, নজরুল ইসলাম, আব্দুল লতিফ, মরহুমের ভগ্নিপতি প্রমুখ। জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল শাহী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী। জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় বিষ পানে পারুল খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে কলারোয়া উপজেলার পাঁচপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। শুক্রবার রাত ১২টার দিকে তিনি কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে,কলারোয়া উপজেলার পাচপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পারুল খাতুন দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলো। সকলের অজান্তে বাড়ীতে থাকা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ীর লোকজন জানতে পেরে তাকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ইউনিয়ন আ’লীগের কর্মীসভায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে হলে তৃণমুল কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ২০১৮ সালে ১১তম সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হলে এখন থেকে উঠান বৈঠক শুরু করতে হবে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন কে ধরে রাখতে হলে ঘরে ঘরে মহিলাদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি এসময় আরো বলেন, কলারোয়া আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়ায় তার নিজ উদ্যোগে উপজেলার ৫টি জোন ভাগ করাকে একটি মডেল বলে ভুয়সী প্রসাংসা করেন। কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ‘আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকারে’ শুক্রবার বিকেলে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। লাঙ্গলঝাড়া ইউনিয়নের আ.লীগের উদ্যোগে ওই কর্মীসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক ও জেলা আ’লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুগ্ম আহবায়ক রেজানুজ্জান লিটু প্রমুখ। সভায় কলারোয়া উপজেলার ২য় জোন লাঙ্গলঝাড়া, কেড়াগাছি ও সোনাবাড়ীয়া ইউনিয়নের আ’লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আতাউর রহমান : তালায় প্রতিবন্ধি বিধবা রাবেয়া বেগমের বাঁচার একমাত্র অবলম্বন ১ বিঘা জমির পানের বরজ রাতের আধারে ভেঙ্গে তছনছ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, গত ১৯ জুলাই রাতে তালা উপজেলার রহিমাবাদ গ্রামে।
জানা যায়, তালা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত ছাদেক শেখের প্রতিবন্ধি কন্যা রাবেয়া বেগম (৬৫) আপন ভাই আ. হাকিম শেখ তার প্রতিবন্ধি বোনকে শুধু ভিট-মাটি থেকে তাড়িয়ে দিয়ে খ্যান্ত হয়নি, মাতৃকুল থেকে প্রাপ্য প্রায় তিন একর জমি মধ্যে রাবেয়ার প্রাপ্য ৬৭ শতক জমি জাল দলিলের মাধ্যমে আতœস্বাৎ করেছে। বাকি মাত্র ১ বিঘা রাবেয়ার নিজনামীয় রেকর্ডিয় সম্পত্তিতে করা পানের বরজসহ চতুর্পাশের বেড়া গত ১৯ জুলাই রাতের আধারে দর্বৃত্তরা ভেঙে তছনছ করে দিয়েছে।
প্রতিবন্ধী রাবেয়া বেগম তালা প্রেসক্লাবে উপস্থিত হয়ে কান্না জড়িত কণ্ঠে জানান ৩০/৪০ আগে, বিধবা হয়ে দরিদ্র পিতার অভাবের সংসারে আশ্রয় নেয় রাবেয়া। ছোট ভাই আঃ হাকিমের বয়স তখন একদেড় বছর তখন পিতা মুত্যু হয়। পিতার অকাল মৃত্যুতে জীবিকার তাগিদে অন্যের দুয়ারে ঝি এর কাজ করে একমাত্র ছোট ভাই আঃ হাকিম শেখকে লালন-পালন করতেই বয়েসের ভারে আজ নুজ্ব্য রাবেয়া বেগম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আদরের সেই ছাট ভাই হাকিম প্রতিবন্ধি রাবেয়াকে শুধু ভিট-মাটি থেকে তাড়িয়ে দিয়ে খ্যান্ত হয়নি হাকিম, মাতৃকুল থেকে প্রাপ্ত প্রায় তিন একর জমি মধ্যে রাবেয়ার প্রাপ্য ৬৭ শতক জমি জাল দলিলের মাধ্যমে আতœস্বাতের পায়তারা করছে। বাকী নিজ নমীয় রেকর্ডিয় মাত্র ১ বিঘা সম্পত্তিতে করা রাবেয়ার পানের বরজের চতুর্পাশের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে।
প্রতিবন্ধী রাবেয়া আরও জানান, কয়েক বছর আগে হাকিমের ঠিকমত সংসার চালাতে পারতো না। নুন্ আনতে পান্তা পুরানো সেই হাকিম এখন আলিশান বাড়ির মালিক। তালা সেটেলমেন্ট অফিসে দালালী আর জাতিয়াতি চক্রের হোতা এখন কোটি-কোটি পতি।
প্রতিবন্ধী রাবেয়া কাঁদতে কাঁদতে বলেন, শুধু আল্লাহর কাছে বিচার দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আগামী রোববার (২৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের ফলে তথ্য-উপাত্ত তুলে ধরবেন।

বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধুর ছবি বিকৃতির মিথ্যা অভিযোগে আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সালমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি ওবায়েদ উল্লাহ সাজুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় অ্যাডভোকেট সাজুকে সাময়িক বহিষ্কারের এই নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় অংশ নিতে যাওয়া নেতারা ইউএনও তারেক সালমানের প্রসঙ্গ তোলেন। এ সময় প্রধানমন্ত্রী অ্যাডভোকেট সাজু সম্পর্কে জানতে চান। তিনি বরিশাল বিভাগের দায়িত্বে থাকা নেতাদের বলেন, ‘তার বিষয়ে খোঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন।’

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, ‘কিছু লোক আওয়ামী লীগ হয়ে আমাদের দলে ঢুকে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দল ও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তাই সবাইকে সাবধান হতে হবে। কাউকে দলে নেওয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জানা উচিত। তার উদ্দেশ্য কী, সেটাও ভালো করে জানা উচিত। কারও বিষয়ে বিস্তারিত না জেনেও তাকে দলে নিয়ে পদ-পদবি পর্যন্ত দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে, এগুলো যারা করছেন, তা অমার্জনীয় অপরাধ করছেন। মনে রাখতে হবে, তারা আসেন পদ নিতে। তারা পদ নিয়ে দলের ও সরকারের ক্ষতিই করবেন।’
ওবায়েদউল্লাহ সাজু বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি একইসঙ্গে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি।
এ বিষয়ে ওবায়দুল কাদের জানান, ইউএনওর বিরুদ্ধে অতি উৎসাহী হয়ে মামলা করেছেন ওবায়েদুল্লাহ সাজু। তিনি অহেতুক মামলা করেছেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) অনুচ্ছেদ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত ৭ জুন ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে মামলা করেন ওবায়েদউল্লাহ সাজু। মামলায় অভিযোগ করা হয়, জেলার আগৈলঝাড়া উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেবিঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্কিৃত করে ছাপা হয়েছে।
তারিক সালমন বর্তমানে বরগুনা সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইউএনওর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী সাজু বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নগর আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিছু লোক আওয়ামী লীগ হয়ে আমাদের দলে ঢুকে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দল ও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তাই সবাইকে সাবধান হতে হবে। কাউকে দলে নেওয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জানা উচিত। তার উদ্দেশ্য কী, সেটাও ভালো করে জানা উচিত। কারও বিষয়ে বিস্তারিত না জেনেও তাকে দলে নিয়ে পদ-পদবি পর্যন্ত দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে, এগুলো যারা করছেন, তারা অমার্জনীয় অপরাধ করছেন। মনে রাখতে হবে, তারা আসেন পদ নিতে, তারা পদ নিয়ে দলের ও সরকারের ক্ষতিই করবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest