বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে এক মঞ্চে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। ভারতের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রের উদ্দেশ্যে মমতা বলেন, ভৌগলিকভাবে বাংলার সীমান্ত লাগোয়া বাংলাদেশ, ভুটান ও নেপালের সীমান্ত। দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
হিন্দুত্ব কখনও উগ্র হতে পারে না। উগ্ররা আসল হিন্দু নয়। নকল হিন্দুদের থেকে সাংবাদিকদের সাবধান থাকারও অাহ্বান করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়ানোর ব্যাপারে তিনি বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়ান। দরকার হলে পুলিশের নজরে আনুন। তাদের বিরুদ্ধে রাজ্য সরকার দায়িত্ব নেবে। আমরাও নজর রাখছি।
কোনোভাবেই বাংলায় সম্প্রীতি নষ্ট হতে দেব না। আমি ফেসবুককে সম্মান করি, ফেকবুক নয় বলেও মন্তব্য করেন তিনি।

পাঁচ মাস বয়সী একটি বাছুরকে ঘিরে কম্বোডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। শত শত লোকজন সেখানকার উত্তর-পূর্বাংশের প্রদেশ ক্রাতির এক গ্রামে বাছুরটিকে দেখতে ভিড় জমাচ্ছেন।
তিনি একজন টেনিস তারকা। অলিম্পিকে শিরোপা জিতেছেন দুবার। ট্যুর ফাইনালের ট্রফিও জিতেছেন। তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। ইউএস ওপেনে একবার; আর উইম্বলডনে দুবার। চোট তাকে এবার উইম্বলডন থেকে ছিটকে দিয়েছে।
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা করতে দলের সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালে গেলেন এমপি রুহুল হক। শুক্রবার বেলা ২টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর ১৩ নং কেবিনে চিকিৎসার অগ্রগতির খোঁজ-খবর নিতে যান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক সফল স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ,ফ,ম, রুহুল হক এম.পি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও মোশায়েদ আলী। অসুস্থ আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মানসিক ভাবে ভেঙ্গে না পড়ার বিষয়ে শান্তনা প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হজ্ব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে হজ্বযাত্রী ভাই বোনদের জন্য পবিত্র হাজ্বের পূর্ণাঙ্গ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ মিজানুর রহমান আজমী, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুর রহমান, হাজী কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সাত্তার, অফিস সম্পাদক আলহাজ্ব মীর আহসানুল হক, প্রচার সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, মোয়াল্লিম আলহাজ্ব ওসমান গণি, আলহাজ্ব ইব্রাহিম হোসেন, আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, প্রতি শুক্র ও শনিবার বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত হজ্বযাত্রী ভাই বোনদেরকে হজ্ব ও ওমরার যাবতীয় নিয়ম- কানুন ও মাসলা মাসাইল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এসময় শতাধিক নারী পুরুষ হজ্বযাত্রীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ মিজানুর রহমান আজমী।



ন্যাশনাল ডেস্ক : শুধু মামলা নয়, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারেক সালমনকে তার প্রশাসন বিভাগ থেকেও হেনস্থা করা হয়। শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে কার্ড ছাপানোর ঘটনার পর পরই তাকে বরিশালের জেলা প্রশাসক শোকজ করেছিলেন। আর তার জবাব সন্তোষজনক নয় বলে চিঠি দিয়ে জানিয়েছেন তৎকালীন বিভাগীয় কমিশনার। ইউএনও সালমান তখন বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত ছিলেন। এরপর তাকে শাস্তি হিসেবে সেখান থেকে বরগুনা সদরে বদলি করা হয় বলে সূত্র জানায়।
গাজী তারেক সালমানকে জেলা প্রশাসক শোকজ করেন ১৩ এপ্রিল। শোকজের জবাব দেওয়ার পর তৎকালীন বিভাগীয় কমিশনার মো. গাউস ১৮ এপ্রিল আরেকটি চিঠি দেন। তাতে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যথাযোগ্য মর্যাদায় প্রকাশ না করার বিষয়ে গাজী তারেক সালমান, উপজেলা নির্বাহী অফিসার, আগৈলঝাড়া, বরিশালকে সাত কার্যদিবসের মধ্যে জবাব দাখিলের অনুরোধ করা হলে তিনি লিখিত জবাব দাখিল করেছেন। তার দাখিল করা জবাব সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।’
আগৈলঝাড়া উপজেলার ইউএনও থাকাকালে গাজী তারেক সালমান শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে স্বাধীনতা দিবসে কার্ড ছাপান। এই কার্ড নিয়ে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাকে আগৈলঝাড়া থেকে বরগুনা সদরে বদলি করা হয় বলে সূত্রের দাবি। তারপরও তিনি রেহাই পাননি।