সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

37152126b44f6eee514277024c201ed4-5913279f1ec78ভারতের পশ্চিমবঙ্গের মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি গ্রহণ করেন। এর আগে বিক্রমের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হয়। সেই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। তবে এবারের মামলাটি জামিন–অযোগ্য ধারায় করা।

নতুন এই মামলার কারণে বিক্রমকে গ্রেপ্তারে করতে বাধা থাকল না। আর অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। পুলিশ প্রথমে বিক্রমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেই দিন তিনি মদ্যপ ছিলেন। বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ তাই সোনিকার মৃত্যুর জন্য বিক্রমের বিরুদ্ধে বেসামাল ও বেপরোয়া আচরণের অভিযোগ এনে অনিচ্ছাকৃত খুনের ধারাটি যুক্ত করে আবার মামলা করেছে।

ওই দুর্ঘটনায় আহত বিক্রম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গাফিলতির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তাঁর জামিন পাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়। প্রকৃত সত্য বের করে আনতে পুলিশের ওপর চাপ বাড়ে। পুলিশ দুই দফায় বিক্রমকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বিক্রম-সোনিকার বন্ধুদের।

দুর্ঘটনাকবলিত গাড়ির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, ওই রাতে বিক্রমের গাড়ির গতি একবারও ঘণ্টায় ৯০ কিলোমিটারের নিচে নামেনি। একসময় সেটা ১১৫ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। দুর্ঘটনার ঠিক আগের কয়েক সেকেন্ডে গাড়িটির গতি ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার থেকে ৯৩ কিলোমিটার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_812323476_1496170833.jpg.pagespeed.ic.vpbvD8vZA7আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুলগুলোতে আদিবাসী শিশুদের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল তার জন্য পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জি-৭ সম্মেলন পরবর্তী সফরের অংশ হিসেবে কানাডার প্রধানমন্ত্রী সোমবার ভ্যাটিকান সফরে যান এবং পোপের সঙ্গে দেখা করেন।

১৮৮০ সালের দিকে কানাডার আদিবাসীদের প্রায় দেড় লাখ শিশুকে সরকার পরিচালিত আবাসিক স্কুলে নিয়ে আসা হয়েছিল। কানাডার মূল সমাজের সাথে খাপ খাইয়ে নেবার জন্য সেসব শিশুদের নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল।

এক শতাব্দিরও বেশি সময় কানাডা সরকার স্কুলগুলোতে অর্থায়ন করলেও এগুলো পরিচালনা করতো ক্যাথলিক গির্জা। সবশেষ স্কুলটি ১৯৯৬ সালে বন্ধ হয়ে যায়। এসব স্কুলের অনেক শিক্ষার্থীই শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতো বলে অভিযোগ রয়েছে।

২০১৫ সালে কানাডার ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন’এর এক প্রতিবেদনে বলা হয়, আদিবাসী শিশুদের তাদের বাবা-মা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে সাংস্কৃতিক গণহত্যা চালানো হয়েছিল। সেই কমিশন পোপের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবিসহ ক্ষতিগ্রস্তদের জন্য বেশ কিছু সুপারিশ করেছিল।

সোমবার পোপের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘আদিবাসীদের প্রকৃত সমন্বয়ের মাধ্যমে কানাডার নাগরিকদের সামনে এগিয়ে যাওয়াটা কতোটা গুরুত্বপূর্ণ আমি পোপকে সে বিষয়ে বলেছি। ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি কিভাবে সহযোগিতা করতে পারবেন সে বিষয়েও আমি আলাপ করেছি”।

পোপ ফ্রান্সিসকে আদিবাসীদের কাছে ক্ষমা চাইবার জন্য কানাডায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ট্রুডো।

যদিও কানাডায় পোপের সফর ও ট্রুডোর অনুরোধের বিষয়ে এখন পর্যন্ত ভ্যাটিকান থেকে কোনো মন্তব্য আসেনি।

তবে এটি নিশ্চিত যে পোপ ফ্রান্সিস ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যেকার ৩৬ মিনিট দীর্ঘ এই বৈঠকে দুজনেই ছিলেন বেশ ‘আন্তরিক’। সূত্র: বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_436399746_1496198859.jpg.pagespeed.ic.14VfMmd3U8আন্তর্জাতিক ডেস্ক : শান্ত এক বিকেল। রাস্তায় সারিবদ্ধভাবে পার্ক করা ছিল কিছু গাড়ি। পাশেই ফোনে কথা বলতে বলতে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এমন সময় রাস্তার নিচে থাকা পানির পাইপে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর পানি উঠে যায় সাততলার সমান উচ্চতায়। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়।

ঘটনাটি ঘটে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি রাস্তায় স্থানীয় সময় সোমবার দুপুর ২টায়।

বিস্ফোরণে রাস্তার উপরে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়, ভেঙ্গে যায় রাস্তার পাশের কয়েকটি বাড়ির জানালা ও দেয়াল। পানির পাইপের পানি ও কাঁদামাটি পাশের একটি বিল্ডিংয়ের সাত তলা পর্যন্ত গিয়ে পৌঁছায়। বিস্ফোরণের আঘাতে ওই ক্যামেরাটিও অকেজো হয়ে যায়।
কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনায় কেউ আহত হননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1330170933_1496175044.jpg.pagespeed.ic.SxcMueuI0Zন্যাশনাল ডেস্ক : আগামী অর্থবছরের বাজেটের সব প্রস্তুতি শেষ। আগামিকাল ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। এদিকে ভ্যাট আইন নিয়ে অসন্তোষ বাড়ার মধ্যেই আবার ব্যাংকে আবগারি শুল্ক বাড়ানোর কথা ভাবছে সরকার। ফলে আসছে বাজেটটি হতে যাচ্ছে সন্তোষ-অসন্তোষের বাজেট।
গতকাল রাতেই বাজেটের কপি বই আকারে ছাপার জন্য সরকারি বিজি প্রেসে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার প্রস্তাব করা হচ্ছে চার লাখ ২৬৬ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এক লাখ ৫৩ হাজার ৩৩৩ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
আগামকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মূলত জাতীয় নির্বাচন সমানে রেখে বড় বাজেট দিতে যাচ্ছে বর্তমান সরকার। এই বাজেট হবে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে চতুর্থ বাজেট এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এগারোতম বাজেট। এরশাদের আমলে দুটি বাজেট দিয়েছিলেন মুহিত।
এবারের বাজেটের সব আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা। ২০১২ সালে তৈরি করা এ আইন বাস্তবায়ন হবে ১ জুলাই থেকে। নতুন আইনে ১৫ শতাংশ ভ্যাট কার্যকরের পাশাপাশি ব্যাংকে আবগারি শুল্ক দ্বিগুণ করতে যাচ্ছে সরকার।
নির্বাচনের আগে এটিই হবে বর্তমান সরকারের সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের শেষ বাজেটও হতে পারে এটি। তিনি একাধিকবার বলেছেন, আর মন্ত্রী হচ্ছেন না। এজন্য এবারের বাজেটটি স্মরণীয় করে রাখতে চান অর্থমন্ত্রী। বিশাল এ বাজেটে  আয়-ব্যয়ের ব্যবধান কমানোর টার্গেট থাকবে। আয়ের পথ খুঁজতে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হতে যাচ্ছে।
অর্থবছর (২০১৭-১৮) শেষে এ খাতে ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা আদায়ের পরিকল্পনা করছে সরকার। অর্থ বিভাগের তথ্যমতে, বাজেটের মূল আকার হতে পারে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। চলতি বাজেটের আকার ধরা হয়েছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।
সংশোধিত বাজেট অনুযায়ী, এ আকার ৩ লাখ ১৭ হাজার ১৮০ কোটি টাকা। নতুন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় ধরা হচ্ছে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা। আর উন্নয়ন বাজেট অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৪ কোটি টাকা; যা চলতি অর্থবছরের চেয়ে ৩৮ দশমিক ৫১ শতাংশ বেশি।
‘সময় এখন আমাদের’ শিরোনামে আগামীকাল ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। বাজেটে জনকল্যাণমূলক উদ্যোগও থাকছে একাধিক। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো হচ্ছে। এর আওতায় সব ধরনের ভাতার হার এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। ব্যবসা-বাণিজ্য বিকাশের জন্য নতুন বাজেটে করপোরেট করহার কমানোর পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর সিদ্ধান্ত আসছে।

বাজেটে আয়: ৪ লাখ ২৬৬ কোটি টাকার বিশাল বাজেটে বরাবরের মতোই অর্থের প্রধান খাত এনবিআর। লক্ষ্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা; যা চলতি বাজেটের চেয়ে ৩৪ শতাংশ বেশি। যদিও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআরের টার্গেটের চেয়ে ১১ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তবে আসছে বছরে নতুন আইন বাস্তবায়ন হলে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা হবে। এতে এনবিআরের লক্ষ্য অর্জনে তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী। শুধু ভ্যাট আদায় করেই ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা প্রাপ্তির পরিকল্পনা করছে সরকার। যদিও ভ্যাট আইন নিয়ে এখনো বিতর্ক চলছে। ব্যবসায়ীদের বাধার মুখে অর্থমন্ত্রী একাধিকবার ঘোষণা দিয়েছিলেন, ভ্যাটের হার কিছুটা কমিয়ে সহনীয় পর্যায়ে আনা হবে। তবে পরে তিনি সেই ঘোষণা থেকে সরে দাঁড়িয়ে আগের অবস্থানে ফিরে গেছেন। তাই নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই ১৫ শতাংশ হারে ভ্যাট গুনতে হবে। প্রকৃতপক্ষে এই ভ্যাট পড়বে জনগণের ঘাড়ে। ফলে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যতই ভ্যাট রেয়াত দেওয়া হোক না কেন, ১৫ শতাংশ ভ্যাট আদায়ের একটা নেতিবাচক প্রভাব দ্রব্যমূল্যের ওপর পড়বেই; যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে। ’

এডিপি: বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হচ্ছে ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা; যা ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ৩৩ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে চলমান আট মেগা প্রকল্পের জন্য। পদ্মা সেতু, পদ্মা সেতুর রেলসংযোগসহ যোগাযোগব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ থাকছে। সর্বোচ্চ বরাদ্দের খাতগুলোর মধ্যে পরিবহন খাতে ৪১ হাজার ৫৩ কোটি টাকা, যা এডিপির ২৬ দশমিক ৭৭ শতাংশ। এরপর বিদ্যুৎ খাতে ১৮ হাজার ৮৫৮ কোটি টাকা। শিক্ষায় ১৬ হাজার ৬৭৩ কোটি টাকা। ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে ১৪ হাজার ৯৪৯ কোটি টাকা। বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১৪ হাজার ৪৫০ কোটি টাকা। পল্লী উন্নয়ন খাতে ১৩ হাজার ১৫৪ কোটি টাকা। স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবারকল্যাণ খাতে ১০ হাজার ২০১ কোটি টাকা। কৃষিতে ৬ হাজার ৬ কোটি টাকা। নতুন অর্থবছরে এডিপিতে নতুন-পুরান মিলিয়ে প্রকল্প দাঁড়াচ্ছে ১ হাজার ৩১১টি।

বাড়ছে সামাজিক নিরাপত্তাবলয়: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বাড়ছে। মাসিক ভাতা ২০০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। সুবিধাভোগীর সংখ্যা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। বর্তমানে এ কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় ৬০ লাখ দরিদ্র লোকের জীবনমান উন্নয়নে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। নতুন অর্থবছরে আরও ৭ লাখ মানুষকে এর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের বছরে দুটি উৎসব ভাতা দেওয়ারও সিদ্ধান্ত আসছে।

ঘাটতি বাড়ছে: নতুন বাজেটে ঘাটতি হবে মোট দেশজ উৎপাদনের (ডিজিপি) ৫ দশমিক ৪ শতাংশ; যা অর্থমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। চলতি অর্থবছরে বাজেটে ঘাটতি রয়েছে ৯৭ হাজার কোটি টাকা। আগামী বছর তা ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়তে পারে। আগামী বছর ব্যাংক খাত থেকে ৪৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে অর্থ বিভাগ। চলতি বাজেটে ৩৮ হাজার কোটি টাকা এ খাত থেকে নেওয়ার কথা থাকলেও আমদানি ব্যয় কমে যাওয়ায় এবং কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ না হওয়ায় এর প্রয়োজন পড়েনি। বরং আগের দেনা পরিশোধ করেছে সরকার। ঘাটতির বাকি অর্থ সঞ্চয়পত্র বিক্রি এবং বৈদেশিক সহায়তা ও অনুুদান খাত থেকে সংগ্রহ করবে সরকার।

বাড়ছে ভ্যাট রেয়াতের আওতা: নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে, যা মূল্যস্ফীতির চাপ উসকে দেবে। এমন আশঙ্কা যেন সত্যিতে পরিণত না হয়, এজন্য ভোগ্যপণ্যসহ বেশকিছু খাতে ভ্যাট ও কর রেয়াতের আওতা বাড়ানো হচ্ছে। এজন্য ১ হাজার ৩৪৯টি আমদানি পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে, নতুন ভ্যাট আইনে নিত্যপ্রয়োজনীয় ও কৃষিজাত পণ্য চাল, চিনি, ডাল, ভোজ্যতেল, চিকিৎসাসেবা, জীবন রক্ষাকারী ওষুধসহ বেশকিছু পণ্য ও সেবা খাতকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এসব খাত ভ্যাটের আওতার বাইরে থাকায় জনগণ কিছুটা হলেও স্বস্তি পাবে।

সব ঠিক থাকলে ১ জুন জাতীয় সংসদে মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইট লিংক www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.portal.gov.bd, www.pmo.gov.bd থেকে বাজেট ডকুমেন্ট ডাউনলোড করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1743419904_1496201232.jpg.pagespeed.ic.kloELy8WCNআন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ দিনের সফরে আছেন। তালিকায় রয়েছে জার্মানি, রাশিয়া, স্পেন এবং ফ্রন্সের নাম। সোমবার তিনি গিয়ে পৌছেছেন জার্মানিতে। মঙ্গলবার তারকা প্রিয়াঙ্কার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মোদী।
আগে থেকে দেখা হওয়ার কোনো কথা ছিল না। আগে থেকে ছিল না কোনো সুচিন্তিত পরিকল্পনা। তবুও ভারতের দুই জনপ্রিয় ব্যক্তিত্বের হঠাৎ দেখা হয়ে গেল বিদেশের মাটিতে। দু’জন দুই জগতের মানুষ। একজন আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় অভিনেত্রী। অন্যজন, রাজনীতির জগতে খ্যাতনামা।
মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত ৩৪ বছর বয়সী নায়িকা। মোদীর সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্তের ছবি টুইটারে শেয়ার করেছেন বেওয়াচ তারকা নিজেই।
ছবি শেয়ার করে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, দারুণ সমাপতন। আজ সকালে আমার সঙ্গে সময় বের করে দেখা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_582039842_1496202311.jpg.pagespeed.ic.q2PLdNTVlAবিনোদন ডেস্ক : ‘ভিরে ডি ওয়েডিং’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন ৩৬ বছর বয়সী কারিনা কাপুর। তারই প্রস্তুতি চলছে পুরোদমে।
বলিউডের নায়িকাদের মধ্যে ছিপছিপে গড়ন ধরে রাখার প্রতিযোগিতায় একটু এগিয়ে ছিলেন কারিনা কাপুর। মেদের লাগাম টেনে ধরে নামিয়ে নিয়ে এসেছিলেন শূন্যের কোঠায়। হয়েছিলেন জিরো ফিগার অভিনেত্রী।
তবে মা হতে গিয়ে মেদের লাগাম কিছুটা আলগা করে দিয়েছিলেন ‘হিরোইন’খ্যাত এই অভিনেত্রী। সে লাগাম আবার টেনে ধরছেন কারিনা। জিমে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন এই অভিনেত্রী।
আর এই কসরতে পাশে পেয়েছেন তার সেরা বান্ধবী অমৃতা আরোরাকে। দুই বান্ধবী একসঙ্গে অভিনয় করেছিলেন ‘কামবখত ইশক’ ও ‘গোলমাল রিটার্নস’ ছবিতে।
২০১২ সালে পাতৌদি নবাব সাইফ আলি খানের ঘরণী হন কারিনা কাপুর। গত বছর ২০ ডিসেম্বরে তাদের ঘর আলো করে জন্মগ্রহণ করে পুত্রসন্তান তৈমুর আলি খান।
কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল অভিষেক চৌবে অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ চলচ্চিত্রে। কারিনা ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন শহিদ কাপুর, আলিয়া ভাট ও দিলজিৎ দোসাঞ্জ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

I4Wfp6_fanভিন্ন স্বাদের সংবাদ : তরুণ প্রজন্মের মধ্যে আত্মহত্যা বাড়ছে— এই সত্য হৃদয়ঙ্গেমের জন্য কোনও পরিসংখ্যানের প্রয়োজন পড়ে না। চোখ-কান খোলা রাখলেই আত্মহত্যার খবর আমাদের কাছে ঝাঁপিয়ে আসে। মনোবিদদের বক্তব্য, তরুণদের এই আত্মহননের ইচ্ছা যেমন লেখাপড়া-জনিত স্ট্রেস থেকে জাত, তেমনই এর পিছনে থাকছে ব্যর্থ প্রেম, বাড়ির অতিরিক্ত শাসন ইত্যাদিও আত্মহত্যাপ্রবণতাকে সম্ভব করে তোলে।
কেবল তরুণরা নয়, বিবাহিত নারী-পুরুষ, অবসাদগ্রস্ত প্রৌঢ়, কে না আত্মহননকে বেছে নেন! আর আত্মহত্যার যে যে রাস্তা খোলা রয়েছে, তার মধ্যে জনপ্রিয়তম হল সিলিং ফ্যানে গলায় দড়ি। কাউন্সেলিংয়ে কাজ না হলে সহায়তা নিতে হবে প্রযুক্তির, অনেকটা এমন কথাই বলছেন ক্রম্পটন গ্রিভস কোম্পানির অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরদ আশানি। এই মুহূর্তে শরদ সংবাদ শিরোনামে। কারণ, তিনি ‘আত্মহত্যারোধক সিলিং ফ্যান’ আবিষ্কার করেছেন।
খেলা গম্ভীর, আত্মহত্যাকামী ব্যক্তি দড়ি, শাড়ি, ওড়না— যা খুশি সিলিং পাখায় বেঁধে ঝুলে পড়ুন না কেন, শরদের ডিজাইন করা পাখায় তাঁর অভিষ্টসিদ্ধি ঘটবে না। পাখাই বাধা দেবে আত্মহত্যায়। এই পাখার আসল কারিগরি লুকিয়ে রয়েছে এর রডে। পাথায় কোনও ভারী জিনিস ঝোলানোর চেষ্টা করলেই এর রড থেকে বেরিয়ে আসবে একটা স্ট্রিং। সেটা পাখাকে নামিয়ে দেবে নীচে। ফলে ‘ঝুলে পড়া’ নামক ঘটনাটি আর ঘটবে না। এই প্রযুক্তি সিলিং পাখায় ফিট করতে খরচাও যৎসামান্য। মাত্র ২৫০ টাকা। সাধারণ পাখার রডটি শরদের ডিজাইন করা রড দিয়ে বদলে দিলেই ব্যস্!
ভারতের রাজস্থানের কোটায় ছাত্রদের আত্মহত্যা রুখতে এই পাখা ব্যবহারের কথা উঠে এসেছে হস্টেলগুলির কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই বেশ কিছু হস্টেলে এমন পাখা লাগানো হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রসঙ্গত, গত ৬ বছরে কোটায় ৬০জন ছাত্রের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সূত্র: এবেলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

h2UUTL_apuiবিনোদন ডেস্ক : এপার বাংলা আর ওপার বাংলার দুই নায়িকা অপু ও শুভশ্রী। অপু এপার বাংলার সুপার স্টার নায়িকা আর ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এবার । ঈদে শাকিব এর সাথে তাদের দুজনের ছবি রয়েছে। দেখা হচ্ছে কে বেশী সফল হতে পারে এবারের বাংলা ছবিতে।
তবে নতুন কোনো নায়ক নয়, যার সঙ্গে মনোমালিন্য করে আড়ালে গিয়েছিলেন সে শাকিব খানের সঙ্গেই ফিরছেন তিনি। এ জুটির অভিনীত বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। পাশাপাশি শাকিব খানের আরও একটি ছবি মুক্তি পাচ্ছে। নাম ‘নবাব’। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে নবাবের ট্রেলার। এতেই বেশ প্রশংসায় ভাসছেন কিং খান। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী।
ঈদে মুক্তি প্রতীক্ষিত জিতের বিপরীতে ‘বস টু’ ছবিতেও থাকছেন এ নায়িকা। ফলে বাংলাদেশে দুই ছবির নায়িকা হয়ে এবারের ঈদে আসছেন শুভশ্রী। তাই এবারে নায়কদের পাশাপাশি অপু বনাম শুভশ্রীর লড়াইটাও উপভোগ করবেন দর্শক। উপভোগ্য এ লড়াইয়ে কে এগিয়ে থাকবেন বিষয়টি নিয়েও চলছে আলোচনা। কারণ দুই নায়িকার বিপরীতেই রয়েছেন দুই বাংলার দুই সুপারস্টার।
তবে এ লড়াইতে ইতিমধ্যে অপুকেই এগিয়ে রাখছেন অনেকে। কারণ, শুভশ্রী অভিনীত ছবি দুটি মূলত নায়কদের কারণেই দর্শক গ্রহণ করবে। বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা এখনও তেমনভাবে গড়ে উঠেনি। অন্যদিকে অপু বিশ্বাস বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা। এখানে এককভাবেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই মনে করা হচ্ছে দীর্ঘদিন আড়াল ভেঙে নতুন ছবি নিয়ে আসায় সাদরেই গ্রহণ করবেন দর্শক।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘রাজনীতি ছবির মাধ্যমে এবারের ঈদে প্রেক্ষগৃহে আসছি। আশা করি দর্শকদের সাড়া পাব। দর্শকরা সবসময়ই আমার সঙ্গে থেকেছেন। বিপদের মুহূর্তেও আমাকে সাপোর্ট দিয়েছেন।’ তবে কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের যোগ্যতানুযায়ী দর্শকদের কাছে এগিয়ে থাকবেন বলে জানিয়েছেন এ তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest