বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কাঁচা আমকে রঙিন করে প্রতারণার অভিযোগে সাতক্ষীরার এক ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কেমিক্যাল মেশানো ১০ মণ আম নষ্ট করা হয়।
আজ বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতক্ষীরার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী এই রায় দেন।
দেবাশীষ চৌধুরী জানান, সদর উপজেলার বৈচনা গ্রামের রফিকুল ইসলাম তাঁর বাড়িতে কাঁচা আমে বিষাক্ত কেমিক্যাল মেশাচ্ছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারে এই রায় দেওয়া হয়।

মাহফিজুল ইসলাম আককাজ : শিশু লেখক সৈয়দ মিরাজ হাসান প্রান্তের লেখা সূর্যের আলো’র (১ম খন্ড) মোড়ক উন্মোচন করলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সূর্যের আলো ১ম খন্ডের মোড়ক উন্মোচন করেন। এ সময় সূর্যের আলোর শিশু লেখক মিরাজ হোসেন কে বলেন, ভালো লিখতে হলে বেশি বেশি বই পড়তে হবে ্ও জ্ঞানের আলোকে বিকশিত করতে হলে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। লেখা শক্তি একটি সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যকে ধারন করে লিখতে হবে তাহলে স্বার্থকতা আসবে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম সহ ভালো ভালো লেখকদের লেখা বেশি বেশি পড়তে হবে। হুমায়ুন আহমেদ এর লেখা মানুষের কাছে এত জনপ্রিয় তার লেখা সহজ ও সাবলীল ভাষা। তোমাক্ওে সহজ ও সাবলীল ভাষা লেখার মাধ্যমে তোমার ভিতরের প্রতিভাকে ছড়িয়ে দিতে হবে। এ সময় জেলা প্রশাসক তাকে লেখাপড়ার পাশাপাশি ভালো লেখনী চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান হিসেবে আর্থিক সম্মাননা প্রদান করেন। এ সময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী, সাধারন সম্পাদক কাজী সাইদুর রহমান, জেলা জাসদের সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক দিদারুল আলম, শিশু লেখক প্রান্তের পিতা অব. সেনা সদস্য সৈয়দ আকবর বখত।
বাংলাদেশে প্রায় ২ লাখ বিদেশি কাজ করেন। এখান থেকে তারা বছরে ৫০০ কোটি ডলার নিয়ে যান। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগামের (এসইআইপি) নির্বাহী প্রকল্প পরিচালক আবদুর রউফ তালুকদার মনে করেন, দেশেই দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারলে এই বিপুল অর্থ ধরে রাখা সম্ভব হবে। বৃহস্পতিবার (১১ মে) সকালে রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তখন বাংলাদেশ সময় একেবারে ভোর। মুঠোফোনের ওপ্রান্তে চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় ভেসে ওঠা স্থানটি- অস্ট্রেলিয়া। আর ফোনের কারণ- বেশ চমকপ্রদ একটি খবর! নতুন কাজ করতে যাচ্ছেন এ নায়ক। চরিত্রের কারণেই শুভর কণ্ঠভরা উচ্ছ্বাস। উচ্ছ্বাসে ভাসবেনই না বা কেন! চরিত্রটি যে হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের!
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত আইনের (মোবাইল কোর্ট অ্যাক্ট-২০০৯) ১১টি ধারা ও উপধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে।
কেএম রেজাউল করিম