পাকিস্তানের সঙ্গে ২০১৪ সালে করা সমঝোতা চুক্তিকে (এমওইউ) শুধুমাত্র একটি চিঠি আখ্যা দিয়ে পিসিবির আইনি নোটিশের প্রতিক্রিয়া জানাল ভারত ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। এটাকে কোনও চুক্তি নয় উল্লেখ করে তারা জানিয়েছে, ভারত সরকারের অনুমতি মিললেই হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ।
ভারতের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেছেন, পিসিবির সঙ্গে চুক্তির ধরন নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হলে ভারত সরকারের কাছ থেকে অনুমোদন দরকার বিসিসিআই’র।
দুই দেশের রাজনৈতিক অস্থিরতা যে ক্রিকেটেও প্রভাব ফেলছে সেটা স্পষ্ট অমিতাভের বক্তব্যে, আমি নিশ্চিত করতে পারি এটা সেই বিষয় যার জন্য সরকারের অনুমতি পেতে হবে। একটা বিষয় অবশ্যই জানাতে হবে যে পাকিস্তানের সঙ্গে এফটিপির কথা উল্লেখ করে গত মার্চে সরকারের কাছে লিখিত দিয়েছিল বিসিসিআই। তাদের কাছ থেকে কোনও বক্তব্য না শোনা পর্যন্ত আমি মন্তব্য করতে পারি না। ক্রিকেটের কথা ভেবে এ চুক্তিকে সম্মান জানানোর চেষ্টা দুপক্ষই করেছে। সূত্র- ক্রিকইনফো

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী দলের প্রধান এমানুয়েল ম্যাকরন। তিনি ৬৮.৫ শতাংশ ভোট পেয়ে উগ্র ডানপন্থী দলের মেরিন লি পেনকে পরাজিত করেন। লি পেন এই পরাজয় মেনে নিয়ে এমানুয়েল ম্যাকরনকে স্বাগত জানিয়েছেন।
হুমকির মুখে পড়ল ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য শাকিব-বুবলির ‘রংবাজ’ সিনেমাটি। রবিবার বিকেলে এফডিসিতে পরিচালক সমিতির সভাকক্ষে এক মিটিংয়ে নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়। পরিচালক শামীম আহমেদ রনির ওপর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ ১৩টি সংগঠনের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
আইপিএলের সেরা ইনিংসটা উপহার দিলেন নারিন। আইপিএল দূততম হাফ সেঞ্চুরি করেন তিনি। আইপিএলের ইতিহাসে এতটা বিধ্বংসী ব্যাটিং খোদ ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি কিংবা যুবরাজ সিংরা করতে পারেননি। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন তিনি। ১৫ বলেই ছুঁয়ে ফেললেন এই ম্যাজিক্যাল ইনিংস। তাতেই উড়ে গেলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। হাতে বল বাকি ছিল ২৯টি।
লাল চায়ে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরে ক্লান্তি দূর করার পাশপাশি হার্টের স্বাস্থ্যের উন্নচি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাল চায়ে থিয়োফিলাইন নামে একটি উপাদান থাকে। এটি শরীরকে সার্বিকবাবে চাঙ্গা করতে দারুন কাজে দেয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মন্তব্য করে দলীয় সংসদ সদস্যদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার (৭ মে) রাতে জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর থেকে বনদস্যুদের অস্ত্র যোগানদাতা জাহিদুল শেখকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সুন্দবন সংলগ্ন গাবুরা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক জাহিদুল শেখ শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের রিয়াজ শেখের ছেলে।