কোনো ছবিতে সানি লিওনের আইটেম গান মানেই যেন নতুন কোনো আবেদন সংযোজন করা। সে আবেদন ফেলতে পারেননি স্বয়ং শাহরুখ খানও। বলিউড বাদশা হয়েও নিজের ছবিতে অন্য রকম আবেদন যোগ করতে ‘রইস’ ছবির ‘লায়লা মে লায়লা’ গানের জন্য সানিকে নির্বাচন করেন শাহরুখ। সে ধারাবাহিকতায় আবারও ফিরছেন সানি। একটি মারাঠি আইটেম গানে পা দোলাতে যাচ্ছেন এই অভিনেত্রী।
ডিএনএ ইন্ডিয়ার একটি খবরে জানা যায়, বেবিডল খ্যাত এই তারকা বিশাল দেওরুখাকারের পরবর্তী চলচ্চিত্রের একটি আইটেম গানে নাচবেন। যদিও চলচ্চিত্রটির নাম এখনো ঠিক করা হয়নি। সিনেমাটির গানগুলো সম্পাদনা করেছেন অদ্ভুত গুপ্তে।
গানগুলো সম্পাদনা ছাড়াও প্রতিটি গানের কথাও লিখেছেন গুপ্তে। ছবিটির নৃত্য পরিচালনায় রয়েছেন গণেশ আচারিয়া। নিজের প্রিয় নৃত্যপরিচালকের সঙ্গে নাচের পদক্ষেপ শেখার জন্য মুখিয়ে রয়েছেন সানি। এ ছাড়া মিলান লুথারিয়ার পরিচালনায় ‘বাদশাও’ ছবিতে একটি আইটেম গানে নাচবেন সানি। সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়ানা ডি ক্রুজ ও এশা গুপ্তা। ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আইটেম গানের ফাঁকে ‘তেরা ইন্তেজার’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন সানি লিওন। রাজিব ওয়ালিয়ার পরিচালনায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে সানিকে।
ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। সিনেমাটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি সোনাক্ষির ‘নূর’ চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন।

চাকরি চাই ডেস্ক : গত সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত চাকরির বিজ্ঞাপনগুলো দেখে নিন এক নজরে।
ডেস্ক রিপোর্ট : কোন্দল নিরসনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় ডেকেছিলেন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে দলীয় সাধারণ সম্পাদকের অনুরোধে একে অপরকে আলীঙ্গন করেন সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। পূর্বের সকল ভেদাভেদ ভুলে মুনসুর আহমেদ ও নজরুল ইসলামকে একে অপরকে বুকে জড়িয়ে আলীঙ্গন করার অনুরোধ জানান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।
আজ সারা দেশে মুক্তি পাচ্ছে ৩টি ছবি। এর মধ্যে কলকাতার ‘দ্য ওয়ান’ ছবিটি প্রদর্শনের জন্য ৮০টি সিনেমা হল পেলেও ঢাকার ‘পরবাসিনী’ পেয়েছে মাত্র ১৪টি। এদিকে সংখ্যায় হল কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘পরবাসিনী’ ছবির নির্মাতা স্বপন আহমেদ। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ছবি ‘পরবাসিনী’ পরিচালনা করেছেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন ইমন, ঋত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, উর্বশী রাউতেলা, জুন মালিহা, সোহেল খান, অপ্সরা আলী প্রমুখ। এটি নির্মিত হয়েছে রেগে এন্টারটেইনমেন্টের ব্যানারে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ ও এখানকার জনগণের জন্য নিজের ভালোবাসা ও টান নিয়ে ওঠা প্রতিবাদ এবং তিস্তার পানিবণ্টন নিয়ে আনুষ্ঠানিক অবস্থান ঢাকার স্বার্থরক্ষায় প্রতিকূল চিত্র হাজির করছে। তিস্তা চুক্তির বিরোধিতা করতে গিয়ে আত্রাই নদীর প্রসঙ্গ এনে আগেই বাংলাদেশবিরোধী অবস্থান নিয়েছিলেন তিনি। এবার বাংলাদেশকে রফতানির একমাত্র ক্ষেত্র হিসেবে বিবেচনা না করার জন্য মালদার আম ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।
চতুর্থ দিন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজই বুঝি সিরিজ হারের শঙ্কায়। ইয়াসিরের ঘূর্ণিতে তেমনটাই প্রকট হয়ে উঠেছিল। কিন্তু এই টেস্ট শেষ দিন যে লুকিয়ে রেখেছিল আরও রোমাঞ্চ। ১৮৮ রানের মামুলি লক্ষ্য পেয়েও ১০৬ রানের ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। ফলে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ।
‘চাহিদা মতো টাকা না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না’। ভারতের এমন গো-ধরা বুঝি এবার অবসান হতে যাচ্ছে। পরিস্থিতি বলছে, অযথা হৈ-চৈ করার পর চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে বাধ্য হবে বিসিসিআই।