পাওলি দাম, সময়ের আলোচিত ও সমালোচিত এক অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরেই চলছে পাওলির বিয়ের কথা। ভক্তদের মনেও উঠেছে নানা ধরনের প্রশ্ন। কবে বিয়ে করছেন পাওলি? কাকে বিয়ে করছেন পাওলি? এমন নানা প্রশ্নের সমাধান এবার হতে যাচ্ছে। বিয়ের ফুল ফুটল পাওলি দামের। ডিসেম্বরের ৪ তারিখে আগ্নিসাক্ষী রেখে, লাল বেনারসীতে, সিঁদুরে-ফুলে-চন্দনে একেবারে বাঙালি কনে সেজে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। গুয়াহাটিতে বিয়ে।
পাত্র গুয়াহাটি নিবাসী বাঙালি ব্যবসায়ী অর্জুন দেব। ধনী পরিবারের সন্তান অর্জুনের পড়াশোনা প্রথমে ইনদওরে, তার পর সান ফ্রান্সিসকোয়। দেশে ফিরে এখন পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত। বছর দুয়েক আগে পাওলির সঙ্গে আলাপ হয় অর্জুনের। এক পুজো পরিক্রমায় ইতালীয় কনসাল জেনারেলের দেওয়া পার্টিতেই কলকাতায় আসেন অর্জুন। সেই পার্টিতে ছিলেন পাওলিও। সেখানেই পরিচয়। অর্জুনের দিদি দিল্লিতে থাকায়, মাঝে মধ্যে দিল্লিতেও পাওলি-অর্জুনের দেখা হতে থাকে।
সংবাদ মাধ্যমে ইতিউতি তাঁদের নিয়ে কথা প্রকাশিতও হয়। কিন্তু মাত্র দিন দু’য়েক আগে বিয়ের দিন স্থির হয়েছে। দিল্লিতে হিন্দি ছবি ‘হালকা’র শ্যুটিংয়ে ছিলেন পাওলি। রণবীর সোরের সঙ্গে শুটিংয়ের ফাঁকে বরের দিদির সঙ্গে বসে বিয়ের দিনও পাকা করেন। আর ফিরে এসে গতকালই ছিল বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’-এর প্রিমিয়ার।
বিয়ের পরে এ ভাবেই হয়তো কলকাতা-দিল্লি-গুয়াহাটি করতে হবে পাওলিকে। ‘তিথির অতিথি’ সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু। তার পরে ধীরে ধীরে নানা ছবির পরে গৌতম ঘোষের ‘কালবেলা’ই তাঁকে অভিনেত্রীর অন্য পরিচয়ে পৌঁছে দেয়। ‘ছত্রাক’-এর সাফল্য এবং তারপর নানা ভিন্নধর্মী ছবিতে পাওলি নিজেকে প্রমাণ করেন। ‘হেট স্টোরি’ দিয়ে তাঁর হিন্দি ছবিতে প্রবেশ। এর মাঝে টিভি ধারাবাহিক ‘মহানায়ক’-এ সুচিত্রা সেন হিসেবে তিনি ছাপ রেখেছেন নিজের কাজের। জানা গিয়েছে, বিয়ে করলেও ছবি করা তিনি সমান তালে চালিয়ে যাবেন।
ঠিক হয়েছে, গুয়াহাটির তাজ হোটেলে বিয়ে হবে। তার পর ৬ তারিখে ওখানেই রিসেপশন এবং ফুলশয্যা। তার কিছুদিন পরে কলকাতায় সাড়ম্বরে রিসেপশনের আয়োজন হবে। দিনটা অবশ্য এখনও স্থির হয়নি। কলকাতার রিসেপশনে তিনি লেহেঙ্গা-চোলিই পরবেন, ঠিক করেছেন পাওলি। দিল্লিতে ঘুরে ঘুরে বিভিন্ন ফ্যাশন স্টোরে লেহেঙ্গা নাড়াচাড়াও করেছেন তিনি। ডিজাইনার পোশাকই পরবেন কলকাতার রিসেপশনে। তবে সেটা জয় মিত্র না রোহিত বাল— সেটা স্থির করতে পারেননি।
সব মিলিয়ে, ধীরে-সুস্থেই চলছে বিয়ের প্রস্তুতি। পাওলির সঙ্গে যোগাযোগ করা হলে ‘টোপ’-এর প্রিমিয়র থেকে তিনি শুধু বললেন, ‘‘এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাইছি না।’’সূত্র-আনন্দ বাজার

নিজস্ব প্রতিনিধি : চলতি মৌসুমে এক লাখ ২৭ হাজার ৯৩০ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। (পাট পরিমাপ করা হয় সাধারণত বেল পদ্ধতিতে, আর ১’শ ৮০ কেজিতে এক বেল বলা হয়ে থাকে।)
সমুদ্রের কাছে থেকেও একটিবারের জন্য সাগর তীরে না যাওয়া রীতিমতো যেন অসম্ভব এক ব্যাপার। একজন সাধারণ মানুষ বা রাষ্ট্রনায়ক – কারও পক্ষেই সাগরের কাছে গিয়ে বালুকাবেলায় নেমে একনজর সাগর দেখার লোভ সামলানো কঠিন ব্যাপার।
না, চলচ্চিত্রের কোনো দৃশ্যে অভিনয় করছেন না তাঁরা। খেলার মাঠেও জুটি বেঁধে নামছেন না। বলিউড হার্টথ্রব অভিনেত্রী সানি লিওনের সঙ্গে জুটি বেঁধে ধারাভাষ্য দেবেন একসময়ের হার্ডহিটার ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ।
কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবিশ্বের দীর্ঘতম সমুদ্র সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৬ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে মেরিন ড্রাইভ সড়ক হয়েই ইনানী পৌঁছান তিনি। সেখানেই ২৮ কিলোমিটার পয়েন্টে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সড়কটির উদ্বোধন করেন।
সুন্দরবনের পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে এই কারণ দেখিয়ে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী ভারত হেভি ইলেকট্রিক্যালস কোম্পানিকে বিনিয়োগ তালিকা থেকে বাদ দিয়েছে নরওয়ে। এর ফলে নরওয়ের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিল হারিয়েছে কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বিনোদন ডেস্ক : এ কোন মৌসুমী হামিদ! এভাবে তাকে কেউ কখনো দেখেছে? পড়নে লাল শাড়ি, সঙ্গে খাকি রঙের শার্ট, এক নলা বন্দুক, গুলির বেল্ট, কোমরে পিস্তল, পায়ে বুট জুতা, চেহারায় প্রতিশোধের আগুন। দেখে যেন মনে হচ্ছে, ‘দস্যুরানি ফুলন দেবী’র নতুন সংস্করণ। ঠিক তাই, ‘বাদাবন’ টেলিছবিতে মৌসুমী হামিদ জলদস্যুদের সর্দার। পরিচালক সুমন আনোয়ার বেশ খেটে এই টেরিছবির শুটিং করছেন সিলেটের রাতারগুলে। এর আগে শুটিং হয়েছে পুরান ঢাকা, নতুন ঢাকা, গাজীপুরের কালিয়াকৈর, সিলেটের লাউয়াছড়াসহ আরও কিছু জায়গায়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ২৫৯ ও ২৭৯। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি সভাপতি পদে ওমর সানি ১৫৩ ভোট পেয়েছেন আর অমিত হাসান পেয়েছেন ১৪৫।