মোস্তফা কামাল : শ্যামনগর উপজেলার ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় নকিপুর সরকারী হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আমিনুর রহমান। বাজেটে অর্থ বছরে বিভিন্ন খাত থেকে আয় ৩ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ৮ শত টাকা এবং ব্যয় ৩ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ৮ শত টাকা। উক্ত বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে এবং প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটনের পরিচালনায় প্রধান অতিথির Ÿক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মহসিন উল মুলক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ, সাবেক উপাধ্যাক্ষ নাজিমউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মিসেস অমেলা রানী মন্ডল দেলোয়ারা বেগম, বেবী নাজনীন। ইউপি সদস্য আইয়ুব আলী খান, রামকৃষ্ণ মন্ডল, শেখ মাসুদুর রহমান, মলয় কুমার গায়েন, আমিনুর রহমান, আব্দুর রশিদ, শক্তি শেখর চক্রবর্তী, মিজানুর রহমান, আসলাম হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ হাজারও জনতা।

আব্দুল জলিল : সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পাঁচটি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
ন্যাটো সামরিক জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন ট্রাম্প। তবে ট্রাম্পের সফরসঙ্গীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এটি সম্ভবত অত্যন্ত কঠিন এক বৈঠক হতে যাচ্ছে।
রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিনজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আগামী শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত হওয়ায় বাংলাদেশের তিন শান্তিরক্ষীকে সম্মান জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশসহ বিশ্বের ৪৩টি দেশের ১১৭ জন আত্মোৎসর্গকারী শান্তিরক্ষী কর্মীকে তাঁদের সর্বোচ্চ ত্যাগের জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হয়েছে।
তরুণদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটিতে ‘প্রোগ্রাম অর্গানাইজার, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
বেশ কয়েক দিন ধরেই হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাসিন্দা জয়নারায়ণ পান্ডে। কয়েক দিন ধরে অবস্থা একটু ভালোর দিকে হওয়ায় তাঁকে হাসপাতালে রেখেই বাড়িতে গিয়েছিলেন স্বজনরা। বুধবার সকালে হঠাৎ হাসপাতাল থেকে ফোন। জয়নারায়ণ পান্ডে আর নেই!