ডেস্ক: যারা স্বাস্থ্যসচেতন তাদের কাছে তোকমা দানা বেশ পরিচিত। ফালুদা তৈরিতে এবং বিভিন্ন ফলের জুসে তোকমা দানা ব্যবহার করা হয়ে থাকে। তোকমা দানা প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ। ছোট ডিম্বাকৃতির নরম বীজটি `সালভিয়া হিসপানিকা` নামেও পরিচিত। বাদামি, কালো, সাদা বিভিন্ন রঙ এর হয়ে থাকে এই তোকমা দানা।
এক কাপ পরিমাণ তোকমা দানা থেকে প্রতিদিন আমাদের শরীরের প্রয়োজনীয় ম্যাংগানিজের ৩০%, ক্যালসিয়ামের ১৮% পাওয়া যায়। প্রতি একশ গ্রাম তোকমা দানায় ভিটামিন-বি, ফোলেইট, ক্যালসিয়াম, ম্যাংগানিজ, থিয়ামিন, দস্তা, ফসফরাস, পর্যাপ্ত পরিমাণে লৌহ এবং রিবোফ্ল্যাভিন রয়েছে।
চমৎকার পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তোকমা দানা। দীর্ঘক্ষণ ক্ষুধামুক্ত থাকতে চাইলে বাদাম, শুকনো ফল আর এক মুঠো তোকমা দানা মিশিয়ে খেয়ে নিন। এটি অসময়ে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা দমন, অতিরিক্ত খাদ্যগ্রহণ থেকে বিরত রাখে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
চিকিৎসাবিজ্ঞানীরা জানান, প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প পরিমাণ তোকমা দানা রাখলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিপাক প্রক্রিয়াও বৃদ্ধি করে থাকে। তোকমার পর্যাপ্ত পরিমাণ আঁশ হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি একশ গ্রাম তোকমাতে থাকে প্রায় চল্লিশ গ্রাম আঁশ।
পেটের প্রদাহ, পীড়া ও কোষ্ঠকাঠিন্য দূর করাসহ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এই তোকমা। শরীরের জন্য খুবই দরকারী একটি উপাদান ওমেগা-৩। আর তোকমা দানা হচ্ছে এই উদ্ভিদভিত্তিক ওমেগা অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস।
তোকমা দানা শরীরে শক্তি উৎপন্ন করে। আর এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রদাহ, ক্যানসার কোষ প্রতিরোধ এবং বার্ধক্য রোধে সহায়তা করে থাকে। তোকমা দানায় হাইড্রোফোলিক উপাদান থাকায় খুব সহজে পানি শোষণ করে। এটি ওজনের চেয়ে প্রায় বারোগুণ বেশি পানি শোষণ করতে সমর্থ।
সম্প্রতি কয়েকটি গবেষণায় দেখা গেছে, তোকমা দানা দেহের জন্য উপকারী কোলেস্টেরল উৎপাদন করে থাকে। এছাড়াও রক্তে চর্বির পরিমাণ কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে হার্ট সুস্থ এবং হাড় গঠনে সাহায্য করে থাকে গুণে ভরা এই তোকমা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন অভিনেত্রী শমী কায়সার। সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করবেন তিনি।
ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আইপিএলে এবারের মৌসুমে সেরা সাফল্যই দেখালো মুম্বাই ইন্ডিয়ান্স। কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে মুম্বাই। এই জয়ে টেবিলের শীর্ষে রইলো তারা।
চিকিৎসকদের মতে, আট মাসের একটি মেয়েশিশুর গড় ওজন হয় ছয় থেকে নয় কেজি। কিন্তু এই বয়সে ভারতের পাঞ্জাবের অমৃতসরের মেয়েশিশুর ওজন হয়েছে ১৭ কেজি। শিশুটির নাম চাহাত।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে প্যারিসে আততায়ীর গুলিতে একজন পুলিশ এবং পরে সম্ভাব্য হামলাকারী দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন পুলিশ সদস্য।
বেশি ডিম খাওয়া নাকি শরীরে পক্ষে একেবারেই ভাল নয়। কারণ এতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল রয়েছে, যা শরীরের নানাভাবে ক্ষতি করে থাকে। ইতিমধ্য়েই এই ধরণা ভুল প্রমাণিত হয়েছে। চিকিৎসকেরা বলছেন, প্রতিদিন কম করে ৩টা ডিম খান।
নিজস্ব প্রতিবেদক: বাঁশদহার ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফের বন্ধু একাধিক সহিংসতার হোতা, নাশকতা মামলার আসামি গোলাম মোস্তফা ওরফে দালাল মোস্তকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ। সে সাতক্ষীরা সদরের কামারবায়সা গ্রামের মৃত ইমান আলীর ছেলে।