আসাদুজ্জামান : ভারত থেকে অবৈধভাবে নদী পথে দেশে প্রবেশকালে সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি নদী থেকে ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় গরু, ৪টি সিম ও ৪০ রুপি উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব কৈখালী কালিঞ্চি নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভামিয়া গ্রামে রঞ্জন আউলিয়ার ছেলে সাগর আউলিয়া, ধুমঘাট গ্রামের প্রনব জোয়ার্দ্দারের ছেলে জয়ন্ত জোয়ার্দ্দার, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের গোলাব্দী শেখের ছেলে আফছার শেখ, আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে কাশেম গাজী এবং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের ছলেমান গাজীর ছেলে রহিম গাজী, পশ্চিম কৈখালী গ্রামের মান্দার সানার ছেলে আজিবার সানা, কছিমুদ্দীন গাজীর ছেলে আতিয়ার গাজী ও সামছুর শেখের ছেলে ফিরোজ শেখ।
বিজিবির কৈখালী বিওপির কমান্ডার সুবেদার আদিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে শ্যমানগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের একজন কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এস,এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পালিত হয়েছে মুসলমানদের সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানইউয়ের অবস্থান ছয়ে। শীর্ষ চারে না থাকলে এবারও চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ইউরোপা লিগের শিরোপা জিতলে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে রেড ডেভিলসরা। আর সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। শেষ চারের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ড্র করেও দুই লেগ মিলে ২-১ গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে মরিনহোর শিষ্যরা।
মিসবাহ-উল হক আর ইউনিস খানের বিদায়ী সিরিজকে নিজের করে নিয়েছেন আজহার আলি। দ্বিতীয় টেস্টের মত তৃতীয় টেস্টে এসেও সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ডমিনিকার উইন্ডসর পার্কে শান মাসুদ আর ইউনিস খানের উইকেট দ্রুত হারালেও বাবর আজম এবং আজহার আলির ব্যাটে বড় স্কোরের দিকেই এগিয়ে চলছে পাকিস্তান।
যাঁরা একাত্তর জানেন, তাঁরা সবাই বলবেন, যে ধর্ষণ করত সে-ই লুট করত। কেউ ধর্ষণ করে চলে যেত না। যাওয়ার সময় ঘটি-বাটি, সোনা-দানা যা হাতের কাছে পেত তা নিয়ে যেত। সেটা পাকিস্তান আর্মি হোক অথবা রাজাকার হোক। ওই চিত্র এখনো পাল্টায়নি। লুটেরা আর ধর্ষক দুইটাই পাষণ্ড, জানোয়ার, বিশ্বাসঘাতক ও রাজাকার। বাংলাদেশ এদের দখলে!
কন্ডিশনিং ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ সবই হলো। এবার এলো লড়াইয়ের অপেক্ষা। আজ ডাবলিনে শুরু হচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেলে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। আসুন মূল লড়াইয়ের আগে কিছুটা স্মৃতিকাতর হই। ওয়ানডেতে এর আগের সাক্ষাৎগুলোতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পরিসংখ্যানের দিকে খানিকটা চোখ বুলাই।
রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে জালালাবাদের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।