স্পোর্টস ডেস্ক: শুরুতে ধাক্কা, এরপর সৌম্য-সাব্বিরের পাল্টা আক্রমণ; তারপর আবারও ছন্দপতন। বল হাতে শুরুতে উইকেট নেওয়ায় ব্যর্থতা। তারপর অবসর ঘোষণা দেওয়া অধিনায়ক মাশরাফির জোড়া আঘাতে ম্যাচে ফেরা। ম্যাচের শেষ দিকে বলের বিপরীতে রানের লড়াই চলেছে। গোটা ম্যাচে এভাবেই উত্থান পতনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ হার দিয়েই শুরু হলো টাইগারদের। ১৫৬ রানের টার্গেটে ৬ উইকেট হাতে রেখেই পৌঁছে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মতুর্জা।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামার পর ৮টার দিকে খেলা শুরু । কিন্তু শুরুতেই লাসিথ মালিঙ্গা ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ। দুর্দান্ত এক ডেলিভারিতে তামিম ইকবালকে বোল্ড করেন মালিঙ্গা।
প্রথম ওভারের দ্বিতীয় বলটি আঘাত হানে স্ট্যাম্পে। ইয়র্কার লেন্থের বলটি বুঝে উঠতে পারেননি তামিম। সরাসরি বোল্ড আউট হয়ে বাংলাদেশ ওপেনার ফিরে যান সাজঘরে।
ভালোই ব্যাটিং করছিলেন সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েছিলেন তিনি। দুর্ভাগ্য তার। প্রান্ত বদল করতে গিয়ে রান আউটে কাটা পড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত এই ক্রিকেটার। বিদায়ের আগের ১৪ বলে দুটি চারের সাহায্যে করেছেন ১৬ রান।
সাব্বির রহমানের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না সৌম্য সরকারও। ২০ বল খেলে ৩টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন। ষষ্ঠ ওভারে ভিকুম সঞ্জয়ার বলে মিড অফে থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বৈশাখ আসতে এখনো বেশ কয়েকদিন বাকি কিন্তু এখনই ঠিক যেন বৈশাখেরই দাবদাহতা। চারপাশের ভ্যাপসা গরমে টিকে থাকা দায়। তাই বলে কি থেমে থাকবে জীবন পরিক্রমা? চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। আসুন জেনে নিই এই গরমে কী খাবেন আর কী খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন।
ব্লেডগুলো ধারাল হওয়ার কারণে সাধারণত টেবিল ফ্যানের সামনে এক ধরনের ঢাকনা থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ দ্রুত বেগে ঘুরতে থাকা ওই ফ্যানের ব্লেডের সামনে কোনো কিছু পড়লে সাথে সাথে কেটে যায়।
এম, বেলাল হোসাইন : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতিপেদে এড. শাহ আলম ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. শেখ আব্দুর সাত্তার ১৮৮ ভোট পেয়েছেন। সভাপতি পদে অপর দুই প্রার্থী এড. খোদা বক্স ৭ ভোট এড. ইয়ারুল হক ২ ভোট পেয়েছেন।
স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পরেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বেই এই ম্যাচে খেলতে নামছে লাল-সবুজের দল। অথচ এরই মধ্যে একটি ঘোষণা দিয়ে ফেললেন নড়াইল এক্সপ্রেস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই নায়ক। মঙ্গলবার মাশরাফি তাঁর ফেসবুক পেজে এই ঘোষণা দেন। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ খেলেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
লফিকার আলী : কলারোয়ায় দুই রাউন্ড তারা গুলিসহ একটি ওয়ান সুটার গান উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, তার নেতৃত্বে থানার এসআই ইয়াছিন আলম চৌধুরী, এমদাদুল হক, শেখ নাজিবুর রহমান, সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কুটি বাড়ীর মোড় থেকে পরিতাক্ত অবস্থায় ২রাউন্ড তাজা গুলিসহ একটি ওয়ান সুটার গান উদ্ধার করে। এঘটনায় কলারোয়া থানায় একটি জিডি হয়েছে।
কলারোয়া ডেস্ক: জে.এস.সি পরীক্ষার ফলাফলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর তালিকায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার শীর্ষে আছে কলারোয়া পাইলট গালর্স হাইস্কুল। দ্বিতীয় স্থানে রয়েছে জি.কে.এম.কে পাইলট হাইস্কুল। গার্লস হাইস্কুল থেকে ট্যালেন্টপুলে ৮জন ও সাধারণ গ্রেডে ১৪জন এবং জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে ট্যালেন্টপুলে ৮জন ও সাধারণ গ্রেডে ৯জন বৃত্তি পেয়েছে। যশোর শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ এর তালিকা অনুযায়ী এ তথ্য জানা গেছে।