মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের তলুইগাছা মাঠপাড়া ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পশ্চিম পাড়া ১নং বাঁশদহা মাঠপাড়া ময়দানে প্রতি বছরের ন্যায় আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করে তারা ইসলাম ও জাতির শত্রু। সততা ও নিষ্ঠার সাথে সারা জীবন কাজ করেছি বলেই মানুষ আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে। যারা আমাকে তাদের উন্নয়নে মহা মূল্যবান ভোট দিয়ে ঐ আসনে বসিয়েছেন। তাদের আশার প্রতিফলন ঘটিয়ে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই। আমি শুধু মানুষের ভালবাসা ও দোয়া চাই’।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মাওলানা হারু-অর রশিদ সিদ্দিকী, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মাওলানা আব্দুল্লাহ বিন হালিম, তৃতীয় বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মাওলানা শামছুল আলম ও চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা জাহিদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, সাংবাদিক মো. আব্দুল জলিল, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুল খালেক ও ইউপি সদস্য মো. আব্দুস সামাদ প্রমুখ।
ক্যাপশন : সাতক্ষীরা সদরের তলুইগাছা মাঠপাড়া ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার সুন্দরবন-সংলগ্ন আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টারে ধারণকৃত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন, সাতক্ষীরা। শুক্রবার বিটিভিতে রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হতে যাওয়া এই অনুষ্ঠানটি সাতক্ষীরার শহিদ আবদুর রাজ্জাক পার্কে বড় পর্দায় দেখানো হবে। একইসঙ্গে, শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরেও বড় পর্দায় অনুষ্ঠানটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
আসাদুজ্জামান : নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, চোরাচালান রোধ ও জলদস্যু নিয়ন্ত্রনে স্থাপন করা হয়েছে বিজিবির ভাসমান বিওপি ক্যাম্প। বৃহষ্পতিবার দুপুরে সুন্দরবনের গভীরে রায়মঙ্গল নদীর মোহনা সংলগ্ন আঠারোবেকি খালে রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির ভাসমান বিওপি ২ এর উদ্বোধন করা হয়েছে। বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এনডিসি, পিএসসি, প্রধান অতিখি হিসাবে উপস্থিত থেকে এই ভাসমান বিওপি ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেপিংার জেনারেল কাজি তৌফিকুল ইসলাম, দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর, সেক্টর কমান্ডার খুলনা কর্নেল ইকবাল এবং অধিনায়ক রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি এবং সদর দফতরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
নিজস্ব প্রতিবেদক: দেবহাটার কুলিয়া ইউপি সদস্য আমিরুলকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে দেবহাটা থানার এস আই মাজারিয়া ও এস আই আব্দুল কাদের গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কুলিয়ার সোহাগের চায়ের দোকানের সামনে থেকে ৫ টি ইয়াবাসহ তাকে আটক করে। আটকৃত ইউপি সদস্য আমিরুল উত্তর কুলিয়া গ্রামের বিলায়েত গাজীর পুত্র। পুলিশ জানায়, উক্ত ইউপি সদস্য আমিরুল দীর্ঘ দিন যাবত মাদক সেবন করে আসছিল। তাকে মাদক মামলায় গ্রেপ্তারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-১০/৩০.৩.১৭।
মুরগীর ডিমে তা দিচ্ছেন একজন মানুষ-ভাবতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি।
মৌলভীবাজার জেলার ফতেহপুরের যে জঙ্গি আস্তানা ঘিরে পুলিশের যে অভিযান চলছিল সেখানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৭ থেকে ৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এসিসি এমার্জিং কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। নিষ্পত্তিহীনভাবেই শেষ হলো ‘বি’ গ্রুপের ‘গ্রপ চ্যাম্পিয়ন’ নির্ধারণী ম্যাচটি।
মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাকীম এম.এ কাশেম শিকদারের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টাা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বার্ষিক সাধারণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম ফেরদৌস ওয়াহিদ বুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউএমএ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাকীম মো. আশরাফ হোসেন মোড়ল, সাতক্ষীরা ঔষধ তত্বাবধায়ক মো. আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের উপদেষ্ঠা বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো. আবুল কালাম বাবলা, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম রাজু আহম্মেদ, বিইউএমএ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভাপতি হাকীম আশরাফুল ইসলাম লিটন, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের উপদেষ্টা পৌর কাউনিাসলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর ও বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক হাকীম এম আমিরুল ইসলাম ও কবিরাজ ইনতাজ আলী মোড়ল প্রমুখ।