মাহাফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, সহকারি কমিশনার সাদিয়া আফরিন প্রমুখ। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, বি এ ডিসির উপ-পরিচালক মো. শামীম হায়দার, জেলা ডেপুটি কমান্ডার মো. আবুবক্কর সিদ্দীক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জি.এম.এ গফুর, জেলা মার্কেটিং অফিসার এস.এম আব্দুল্লাহ, জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী শান্ত, কাজী সাইদুর রহমান প্রমুখ।

মাহাফিজুল ইসলাম আককাজ: ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার দিনব্যাপী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালায় এডিএম সৈয়দ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘জনসচেতনতায় পারে সড়ক দূর্ঘটনা রোধ করতে। এজন্য পেশাজীবী গাড়ী চালকসহ সকলকে সম্মিলিতভাবে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি এবং সকল নিয়মের অনুশাসন মেনে চলার আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মোঃ সিরাজুল ইসলাম, খুলনা বিভাগের উপ পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ পরিদর্শক (যানবাহন) তপন কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন মটরযান পরিদর্শন মোঃ আমির হোসেন, জেলা ট্রাংক ট্রাংকলরী কাভার্ট ভ্যান ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, ম্যাকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ আবু জামাল, অফিস সহকারী নাসির উদ্দীন, বিআরটি এর শেখ আমিনুর হোসেন, পেশাজীবী ড্রাইভার আব্দুল খালেক, ফজর আলী, লুৎফর রহমান, নারায়ণ চন্দ্র পাল, মারুফ হোসেন, মোঃ নুর আলী গাইন, আব্দুল লতিফ, আবুল কাদের রাসেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক: উচ্চতর প্রশিক্ষণের জন্য ভিয়েতনামে গেছেন শিক্ষক চায়না ব্যানার্জী। মঙ্গলবার দিবাগত রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালিন্দ এয়ারলাইন্সে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
অনলাইন ডেস্ক: আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি চালাতে তারা চারটি বিশেষ পুলিশ ব্যাটালিয়ন তৈরি করবে।