সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দেশের সব কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার মৌখিক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টিকে নানা পর্যবেক্ষণের পর প্রাথমিক পর্যায়ে রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজ ঢাবির অধীনস্ত করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
বাকি সরকারি কলেজ পর্যায়ক্রমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে কলেজগুলোর নিকটবর্তী পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে। গত ২৯ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি নীতিগত সিদ্ধান্ত দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) চৌধুরী আব্দুল আল হাসান বলেন, প্রথম পর্যায়ে সরকারি সাতটি কলেজ ঢাবির অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। বর্তমানে এটি বাস্তবায়নে কাজ চলছে।
সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। কলেজগুলোতে বর্তমানে অধ্যয়নরত আড়াই লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে।
২০১৪ সালের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৮১টি সরকারি কলেজকে বিভাগীয় পর্যায়ে পুরনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার নির্দেশনা দেন। পরে এ বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপ করে বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ, শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য ইউজিসি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো. মোহাব্বত খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি দফায় দফায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে। গত ৬ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দাখিল করে।

বিনোদন ডেস্ক:নির্মাতা রয়েল খান ‘গেইম’ সিনেমার পর নির্মাণ করেছেন ‘গেম রিটার্নস’ শিরোনামের সিনেমা। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল অভিনেতা নিরব, তমা মির্জা, লাবণ্য। গত বছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু হয়। দৃশ্যায়নের কাজ শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ছবিটি আনকাট সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন অভিনেতা নিরব। গত বছরের ২২ জানুয়ারি বিএফডিসির ঝরণা স্পটে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন করা হয়।
ডেস্ক: আদাকে কাজে লাগিয়ে চুল ভালো করার কথা শুনেছেন? শুনতে একটু আজব লাগলেও একথা ঠিক যে চুল ভালো রাখতে আদার কোনো বিকল্প নেই। তাই নারীদের এই লেখাটি পড়া খুব দরকার। সৌন্দর্য বাড়াতে আমরা অনেকেই নানা ধরনের ঘরোয়া চিকিৎসার সাহায্য নিয়ে থাকি। একথা সত্যি যে কিছু ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি তথাকথিত আধুনিক পদ্ধতিগুলির থেকে অনেক বেশি কার্যকর হয়। উদাহরণ হিসাবে আদার কথা ধরুণ। এটি ব্যবহার করা সহজ, আর এর গুণাগুণ তো প্রশ্নাতিত। তাই নানাবিধ চুলের অসুবিধায় যদি আপনার জীবন দুর্বিসহ হয়ে ওঠে তাহলে এক্ষুনি পড়ে ফেলুন এই লেখাটি
আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রোটারী ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দ আলহাজ্ব নজরুল ইসলামের বাসভবনে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটাঃ মুফতি মোখলেছুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এহসান বাহার বুলবুল, সেক্রেটারী রোটাঃ মনিরুজ্জামান টিটু, পিপি রোটাঃ শেখ হাসান মাহমুদ, পিপি রোটাঃ হাবিবুর রহমান হাবিব, পিপি রোটাঃ মাগফুর রহমান, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ আব্দুল লতিফ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত করেছেন এক যুবলীগ নেতা। আহত মাদ্রাসা শিক্ষক হলেন, কলারোয়া উপজেলার দেয়াড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মওলানা আতাউর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার ভিক্ষুকমুক্ত করণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় জেলা প্রশাসক বলেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। সে লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশকে ভিক্ষুকমুক্ত করতে এ ধরনের পদক্ষেপ নিয়ে ভিক্ষুকদের কর্মমুখী করতে সহায়তা দিচ্ছে সরকার। সদর উপজেলার ৫ জন ভিক্ষুককে ৫টি ভ্যান, ৩ জনকে ছাগল ও ৩ জনকে মুরগী দেওয়া হয় ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানের জন্য। খুব শীঘ্রই সাতক্ষীরা সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে।
মাহফিজুল ইসলাম আককাজ: খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশের সহায়ক। শিক্ষর্থীদের শারীরিক, মানুষিক ও নান্দনিক বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বিকাশ ঘটাতে সাতক্ষীরা দ্য পোল স্টার পৌর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সকালে সাতক্ষীরা পিএন স্কুল ও কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
মাহফিজুল ইসলাম আককাজ: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সাতক্ষীরায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।