একটা সময় ভারতের পাশ ঘেঁষেই যাচ্ছিল ইংল্যান্ডের রানরেট। জো রুট ও ইয়ন মরগান খেলছিলেন নিজেদের সুনাম বজায় রেখেই। যুভেন্দ্র চাহাল প্রথম ওভারে উইকেট নিলেও অপর স্পিনার অমিত মিশ্রর ওপরই ভরসা রেখেছিলেন বিরাট কোহলি। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে অধিনায়কের আস্থা রাখেন মিশ্র। তবে দ্বিতীয় স্পেলে ফিরে নিজের আসল চেহারা দেখালেন চাহাল। ১২ বলে তুলে নিলেন পাঁচ-পাঁচটি উইকেট। আর এই লেগস্পিনারের ঘূর্ণিতেই কুপোকাত হয়ে টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজটাও খোয়াল ইংল্যান্ড। চাহালের স্পেল শেষ হওয়ার সময় ১২৭ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। ১৭তম ওভারে বাকি দুটি উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসটা গুটিয়ে দেন জাসপ্রিত বুমরাহ।
ব্যাঙ্গালুরুতে এর আগে সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির ঝড়ো হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেট ২০২ রান তোলে ভারত। জবাবে ১৬.৩ ওভারে ১২৭ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ৭৫ রানের বড় জয় নিয়ে ইংল্যান্ড সিরিজ শেষ করল ভারত।
২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই স্যাম বিলিংসকে ফিরিয়ে দেন চাহাল। দলীয় ৫৫ রানে ভয়ংকর হয়ে ওঠা জেসন রয়কে ধোনির গ্লাভসবন্দি করান অমিত মিশ্র। এরপর ৭ ওভারে ৬৪ রান যোগ করে কোহলির কপালে বেশ কয়েকটি ভাঁজ ফেলে দেয় রুট-মরগান জুটি। তবে চাহাল আসতেই বদলে গেল দৃশ্যপট। ১৪তম ওভারের তৃতীয় বলে মরগানকে ঋশব পান্টের তালুবন্দি করে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন এই লেগস্পিনার। এরপর একে একে রুট, বাটলার, মইন আলী ও বেন স্টোকসকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের মেরুদণ্ডটা ভেঙে দেন চাহাল। গল্পের বাকিটা তো সবার জানাই।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা বেশ বাজে হয়। দ্বিতীয় ওভারেই আউট হয়ে ফেরেন অধিনায়ক কোহলি। এরপর লোকেশ রাহুলকে নিয়ে ৬১ রান যোগ করেন সুরেশ রায়না। দলীয় ৬৫ রানে রাহুল ফিরলেও থামেননি রায়না। ধোনিকে নিয়ে যোগ করেন আরো ৫৫ রান। ৪৫ বলে পাঁচটি বিশাল ছয় ও দুটি চারে ৬৩ রান করে আউট হন বাঁহাতি রায়না। এরপর ধোনি খেলেন তাঁর সহজাত খেলাটাই। যুবরাজকে নিয়ে ২৮ বলে ৫৭ রান যোগ করেন ধোনি। শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৬ রান করে বিদায় নেন সাবেক ভারত অধিনায়ক। মাত্র ১০ বলে ২৭ রান করেন যুবরাজ।

নতুন বছরের শুরু থেকেই বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল। চলতি মাসের ১৫ তারিখে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি, বিপরীতে থাকবেন মৌসুমী। সাভারের ডিপজলের শুটিং বাড়ি দিপু ভিলায় ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক। এর আগে এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ ছবিতে জুটি বেঁধেছিলেন ডিপজল-মৌসুমী।
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা বুবলীর নতুন ছবি ‘অহংকার’র জন্য গানে কণ্ঠ দিলেন তারই বড় বোন নাজমিন মিমি। এই গানে কণ্ঠ দেওয়ার অনুভূতি জানিয়ে বুবলী বলেন, আমি ভাবতে পারিনি আপুর কণ্ঠের গানে আমি ঠোঁট মেলাচ্ছি। অনেক পরে জেনেছি বিষয়টি। মিমি একজন পেশাদার সঙ্গীতশিল্পী, এর আগে প্লেব্যাকেও কণ্ঠ দিয়েছেন বলে জানান বুবলী। বুবলী বলেন, আপু তো ২০০৩ সাল থেকেই অনেক ছবিতে গানে কণ্ঠ দিয়েছেন। বোন বলে বলছি না, আমিও আমার বোনের ভক্ত। আপু শাকিব খানের অনেক ছবিতেও কণ্ঠ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফের মৃত্যুতে ঝাউডাঙ্গা আ’লীগ অফিসে স্মরণ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার তারকনাথ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি বলেন “সততা, সাহসী, উদ্যমী ও দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আফজাল হোসেন মারুফ। তার ঋণ কখনো শোধ হবার নয়। তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে আ’লীগকে জয়ের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে হবে”। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা মরহুম আফজাল হোসেন মারুফের শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, আ’লীগ নেতা প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন সাজুসহ ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক: পঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দুর করতে কল্যাণময়ী দেবীর চরনে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গনে শীতের রুক্ষতা এবং নির্মতায় সমগ্র প্রকৃতি যখন বিধ্বস্ত হয়ে পড়েছে প্রকৃতি থেকে শীত তখন জানাচ্ছে বিদায়ের বারতা। শীতের শেষে বসন্তের আগমনীর মহেন্দ্রক্ষনে ধরিত্রী উচ্ছসিত এমন এক আনন্দ ঘন মনোরম পরিবেশে বিদ্যাদাত্রী শ্রী শ্রী সরস্বতী দেবীর চরনে জ্ঞান অর্জনের লক্ষ্যে ভক্তি ও অঞ্জলি দেয় শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, পূজা উদ্যাপন কমিটির আহবায়ক সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক বিশ্বাস সন্তোষ কুমার, সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ডাঃ দীপক কুমার ঘোষ, অরুণ সরকার, মিহির কুমার মন্ডল, বিধান চন্দ্র দাস ও উত্তম সাহাসহ সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ধুলিহর সাহেব বাড়ী মোড় এলাকায় গত রোববার ধুলিহর ইউনিয়ন যুবলীগ নেতা-কর্মী কর্তৃক জোরপূর্বক জমি ও ঘর দখলের ঘটনায় মঙ্গলবার রাতে সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।