নিজস্ব প্রতিবেদক : ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের মাত্রা বদলে যাবে বিশ্বে কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার পর থেকে সকল বাধা পেরিয়ে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রীসহ অনেকেই নারী। তারা তাদের যোগ্যতায় সফলতার স্বাক্ষর রেখেছেন। সময়ের ব্যবধানে নারীদের নিয়ে এখন আর চিন্তা করতে হয় না। এখন প্রমাণিত হয়েছে নারীরা সবই পারে। নারীদের সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফেসর দিলারা বেগম, অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুর উর রশিদ, পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল, নারী নেত্রী জ্যোস্না দত্ত ও ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বদেশ, বরসা, ওয়ার্ল্ড ভিশন সাতক্ষীরা এডিপি, বাংলাদেশ মহিলা পরিষদ, অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা পৌরসভা, লাইট হাউজ, প্রথম আলো বন্ধুসভা, এটিএন বাংলা, ব্র্যাক, উত্তরণ, সুশীলনসহ বিভিন্ন এনজিও সংগঠন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ এনজিও’র পরিচালক মাধব দত্ত।

প্রেস বিজ্ঞপ্তি : সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বাস্তবায়নের মাধ্যমে বিভিন্নমুখী কর্মতৎপরতা অব্যাহত রাখার ধারাবাহিকতায় সাতক্ষীরা পৌরসভা ও সনাক সাতক্ষীরা এর যৌথ আয়োজনে আগামিকাল বৃহষ্পতিবার ৯ মার্চ ২০১৭ বিকাল ৩ টা ৩০ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা পৌর পরিষদকে নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ট্রাকভর্তি ২ হাজার বোতল ফেন্সিডিলসহ চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আটক ট্রাক চালকের নাম বাবু। তিনি যশোরের নতুন বাজার এলাকার ইউসুফ শেখের ছেলে।
সদর উপজেলার ৪৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম পিয়ন নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৪৫ জন চাকুরি প্রার্থীর নিয়োগ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। উক্ত নিয়োগে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা লেনদেন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ও দামারপোতা প্রাথমিক বিদ্যালয়।
সেলিম হায়দার : রহতুল্লাহ পলাশ সভাপতি ও তারিকুল হাসানকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা কমিটির ২৮ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
এর চেয়ে ভালো শুরু আর হয় না। শ্রীলঙ্কার বিপক্ষে তো রেকর্ড উদ্বোধনী জুটিও গড়ে ফেললেন তামিম-সৌম্য। ব্যাটিংয়ে দিনটা তাই হতে যাচ্ছিল বাংলাদেশেরই। কিন্তু তামিমের ভুলে শেষটা ঠিকঠাক রাঙিয়ে নিতে না পারলেও জবাবটা ভালোই দিচ্ছে সফরকারীরা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা ইউএস বাংলার এক যাত্রীর শরীরের বিশেষ স্থান থেকে তিনটি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয়। সোনার বারগুলো ওই যাত্রীর গুহ্যদ্বারে লুকানো ছিল।
ডেস্ক: রোদের তাপ দিন দিন প্রখর হচ্ছে। ফলে গরম থেকে বাঁচতে প্রয়োজনীয় সাবধানতা নেওয়ার সময় এসে গেছে। এ সময়ে শুরু থেকেই নিজের শরীরের খেয়াল রাখলে গরমকালীন নানা সমস্যা দূরে থাকবে। গরমে শরীরকে স্বস্তি দিতে কিছু আরামদায়ক খাবার নিয়মিত খেতে পারেন। চলুন জেনে নেয়া যাক তেমনই কিছু খাবার সম্পর্কে-