বিনোদন ডেস্ক: প্রকাশ্যে অনুষ্কা শর্মার কাছে ক্ষমা চাইলেন আলিয়া ভট্ট। অবশ্য কোনো প্রফেশনাল সমস্যা নয়। বরং সহকর্মী হিসেবে একে অপরের প্রশংসাই করে থাকেন। এ নিতান্তই অনুষ্কার ব্যক্তিগত বিষয়। আসলে ক্ষমা চাওয়ার কারণ বিরাট কোহলি!
সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে ‘কফি উইথ কর্ণ’-তে হাজির ছিলেন শাহরুখ-আলিয়া। সেখানে আলিয়াকে ক্রিকেটের কমেন্ট্রি করতে বলেন কর্ণ জোহর। সঙ্গে আবদার ‘সেনসেশনাল’ গলায় কমেন্ট্রি করতে হবে। এর পর আলিয়া সেনসেশনাল গলায় বিরাট কোহলির ব্যাটিংয়ের কমেন্ট্রি শুরু করেন। তার আগে অবশ্য অনুষ্কা শর্মার কাছে ক্ষমা চেয়ে নেন। তার পর থেকেই বিরাট-অনুষ্কার সম্পর্কে যেন নতুন করে সিলমোহর পড়ল।
এর আগে বহু বার প্রকাশ্যে দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। দেশে হোক বা দেশের বাইরে একান্ত সময় কাটিয়েছেন। সম্প্রতি বিরাটের জন্মদিনেও তাঁর সঙ্গে দেখা করতে রাজকোটেও গিয়েছিলেন অনুষ্কা। কিন্তু প্রকাশ্যে সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে আলিয়ার এই ক্ষমা চাওয়ার ঘটনায় তাঁদের সম্পর্কে আরও কোনও আড়াল থাকল না বলেই মনে করছে বলিউড।

অনলাইন ডেস্ক: এখনো কন্যা সন্তান জন্ম নেয়াকে অভিশাপ হিসেবে দেখা হয় ভারতীয় উপমহাদেশে। মেয়ে জন্ম দেয়ার ‘অপরাধে’ মায়েদের উপর অত্যাচারের ঘটনা প্রায়শই ঘটে। পুত্রসন্তান না হওয়ায় মাকে হত্যা, কখনো আবার কন্যাসন্তানকেই হত্যা করার এমন নজির কিন্তু কম নয়।
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের দুই নম্বর গেইটের মেডিসিন সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
অনলাইন ডেস্ক: ২০১৭ সালে পাঠ্যপুস্তকের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রী‘র বই বিতরণের ছবিসহ শ্লোগান ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ অন্তর্ভুক্ত করে যথাসময়ে শিক্ষার্থীদের নিকট বই পৌছানোর সুপারিশ করেছে সংসদীয় কমেটি।
অনলাইন ডেস্ক: নাগরিক জীবনে নানাবিধ সমস্যার সাথে সাথে পেটে মেদ জমার সমস্যাও বেশ ভোগায়। অথচ পেটে মেদ জমার অন্যতম কারণগুলো হচ্ছে- অনিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম কম করা, রাতে ঠিকমতো না ঘুমানো ও অস্বাস্থ্যকর খাবার নিয়মিত খাওয়া।
অনলাইন ডেস্ক: অনেক ফলের গায়েই স্টিকার লাগানো থাকে। বিশেষত আপেল বা মালটার গায়ে স্টিকার থাকেই। এই স্টিকার ছিড়তে গিয়ে অনেকেই ঝামেলায় পড়েন, বিরক্ত হন। কিন্তু ফলের গায়ে কেন এই স্টিকার থাকে থাকে?
স্বাস্থ্য ও জীবন: আয়ুর্বেদিক উপাদান হিসেবে চিরতা পরিচিত একটি নাম। ওষুধি গুণাগুণের জন্য অতি প্রাচীনকাল থেকেই এর জনপ্রিয়তা রয়েছে। তিতা স্বাদের চিরতার পাতা, ডাল ও কাণ্ড সবই ব্যবহৃত হয়। এটি শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক- উভয় অংশের রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা রাখে।
অনলাইন ডেস্ক: পৃথিবীতে প্রতিনিয়ত অনেক অদ্ভুত ঘটনা ঘটে। নির্দিষ্ট সময় পর কারো কারো লিঙ্গ পরিবর্তন হওয়ার কথা আমরা শুনেছি। তবে এর সংখ্যা খুবই কম। কিন্তু ডমিনিকান রিপাব্লিকের সালিনাস নামের গ্রামে একটা বয়সের পরে অনেক নারীরা পুরুষে রূপান্তরিত হয়।