বুধহাটা প্রতিনিধি : আশাশুনি রিপোটার্স ক্লাবে দৈনিক দৃষ্টিপাত’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দৃষ্টিপাত’র বুধহাটা অফিসের আয়োজনে সোমবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিক ভাবে কেক কাটেন বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আ ব ম মোছাদ্দেক। বুধহাটা করিম সুপার মার্কেটস্থ আশাশুনি রিপোটার্স ক্লাবে দৃষ্টিপাত’র বুধহাটা প্রতিনিধি আইয়ুব হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম ঢালী, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, আবু ছালেক, সমাজসেবক কবির আহম্মেদ ঢালী, মোঃ আব্দুস ছাত্তার, ইয়াছিন আরাফাত ড্যানিস প্রমুখ। সবশেষে দৃষ্টিপাতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দো’য়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দো’য়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুল আলিম। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সাংবাদিক শেখ বাদশা ও এম এম নূর আলম।


আসাদুজ্জামান: সাতক্ষীরায় দুর্গোৎসাব ও বাংলাদেশ সম্প্রীতির সেতু বন্ধন নামক এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত মিলন মেলায় এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ, মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, পুলিশ সুপার আলতাফ হোসেন, বিজিবি ৩৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী প্রমুখ।
আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা টু সিলেটের তামাবিল ভ্রমণ। বাহন বাইসাইকেল। সঙ্গে জাতীয় পতাকা। উদ্দেশ্য পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কান্ট্রি ক্রস। আর এ লক্ষ্যেকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর জিরো পয়েন্ট থেকে সিলেটের তামাবিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাজনান মোহাম্মদ।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কাথন্ডায় বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুর রাশিদ নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কাথন্ডা গ্রামের মরহুম মোনতাজ উদ্দিনের ছেলে। সোমবার বেলা ১২ টার দিকে তার নিজ বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।
ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হারতে হয় বাংলাদেশকে। সেই হার যেন কিছুতেই মেনে নিতে পারছিল না দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে দ্বিতীয় ম্যাচে দর্শকদের হতাশ করেনি টাইগাররা। অধিনায়ক মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে ইংলিশদের ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এ জয় ক্রিকেটপ্রেমীদের এনে দেয় বাধভাঙা আনন্দ।সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটভক্তরা মেতে ওঠেছে জয়োৎসবে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের এবারের সম্মেলনে সাজসজ্জায় যে অর্থ ব্যয় হচ্ছে, তার উৎস জানতে চেয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে এতো সাজসজ্জার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দলের ২০তম সম্মেলনের ‘মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটি’র নেতারা শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করতে গেলে এসব প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। স্বাক্ষাতের সময় উপস্থিত তিনজন কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
মইনুল ইসলাম: সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন বলেছেন, আবহমান কাল ধরে এদেশে হিন্দু, মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ মিলে মিশে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। বাঙালির এই অসাম্প্রদায়িক চেতনায় যেন কোন অপশক্তি আঘাত না করতে পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন অভিভাবকদের খেয়াল রাখতে হবে যেন তার সন্তান ঘৃণ্য জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। তিনি আরও বলেন সাতক্ষীরার কোন সন্তান যেন ঘৃন্য জঙ্গি হয়ে সাতক্ষীরার সুনাম নষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী পূজা। সামনে আর দুইটা দিন আছে এই দুইটা দিন যেন সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে ও উৎসব মূখর পরিবেশে উদ্যাপন করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আশাশুনির কাদাকাটিতে অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পূর্ব কাদাকাটি সার্বজনীন অনুদান দুর্গা মন্দিরের আয়োজনে বিকাল ৪টায় হলদেপোতা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি লক্ষ্মীকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ এস এম মোখলেছুর রহমান, আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নীলকন্ঠ সোম, এমপি ডাঃ আ ফ ম রুহুল হক প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার, সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে পুলিশ সুপার আলতাফ হোসেনের সহধর্মীনি মেহের নিগার আক্তার ও ইউএনও সুষমা সুলতানার মাতা আনোয়ারা বেগমসহ উভয় পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দসহ হাজার হাজার দর্শক মনমুগ্ধের মত নৌকাবাইচ প্রতিযোগীতা উপভোগ করেন। নৌকাবাইচ প্রতিযোগীতায় ষষ্টগ্রাম নৌকাবাইচ দল, পুইজালা নৌকাবাইচ দল, মহিষাডাঙ্গা নৌকাবাইচ দল, সোনাবাদাল নৌকাবাইচ দল ও কুলপোতা নৌকাবাইচ দল অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় কুলপোতা নৌকাবাইচ দল প্রথম, মহিষাডাঙ্গা নৌকাবাইচ দল ২য় এবং ষষ্টগ্রাম নৌকাবাইচ দল ৩য় হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।