সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ

এসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে নিম্নমাধ্যমিক, নৈশ ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় রয়েছে।

শতভাগ অকৃতকার্য হওয়া চারটি প্রতিষ্ঠান হলো আশাশুনি উপজেলার আশাশুনি গোদাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা নৈশ বিদ্যালয় (নাইট স্কুল), দেবহাটা উপজেলার বাবুরাবাদ ঢেবুখালী বিদ্যালয় এবং শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী সিদ্দিকগাজী বিদ্যালয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও জেলা শিক্ষা কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

আশাশুনি গোদাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেছা বলেন, এ বছর বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

দেবহাটার বাবুরাবাদ ঢেবুখালী বিদ্যালয়ের চিত্র আরও নাজুক। বিদ্যালয়ের অফিস সহকারী নূর হোসেন জানান, ২০০১ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষকরা কোনো বেতন-ভাতা পান না। এ কারণে অনেক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না।

নূর হোসেন বলেন, কাগজে-কলমে বিদ্যালয়ে আটজন শিক্ষক থাকলেও তাদের উপস্থিতি নিয়মিত নয়। বর্তমানে একজন শিক্ষিকা ও একজন হুজুর শিক্ষক বিদ্যালয়ে থাকলেও তারাও নিয়মিত সময় দেন না। তিনি বলেন, বলতে গেলে আমি অফিস সহকারী হিসেবে একাই স্কুলটি দেখে-শুনে টিকিয়ে রেখেছি।

তবে গত বছরের ফলাফল তুলনামূলক ভালো ছিল বলে জানান নূর হোসেন। তার তথ্য অনুযায়ী, গত বছর বিদ্যালয়টির পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে চারজন পাস করেছিল। এবার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

সাতক্ষীরা নৈশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, ফলাফলের সঠিক তথ্য এই মুহূর্তে তার জানা নেই। বোর্ড ও অনলাইনভিত্তিক নথি দেখে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

শ্যামনগরের সাহেবখালী সিদ্দিকগাজী বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস না করার কারণ জানতে প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সাতক্ষীরা জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, যশোর শিক্ষা বোর্ড থেকে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ফলাফলের বিস্তারিত পাঠানো হচ্ছে। যেসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেগুলোর বিষয়ে অনুসন্ধান করা হবে। এরপর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ব্র্যাকের আয়োজনে তালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হলেন আশুতোষ কুমার বিশ্বাস,
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার, অপারেশন’স জেরিন তাসনিন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল সহ আরো অনেকে।

এ ছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, Unlocking Financial Solutions for Youth Enterprise Development প্রকল্পটি ১ অক্টোবর ২০২৩ থেকে যাত্রা শুরু করে এবং সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় শুধু তালা উপজেলায় ১৫১ জন যুব উদ্যোক্তা বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সেবার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন। সমাপনী সভায় ৫০ জন যুব উদ্যোক্তা অংশ নেন।

সভায় প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি যুব উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবার পরিধি বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উদ্যোক্তা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সরকারি,বেসরকারি উদ্যোগের সমন্বয়ে যুব উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারিত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন।

সভায় মব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, মডেল মসজিদ স্থাপনে পদক্ষেপ গ্রহণ,মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, স্কুল-কলেজে নৈতিক শিক্ষা বিষয়ক আলোচনা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল হাসেমের সঞ্চালনায় সভায় সাতক্ষীরা-১ ও ২ আসনের সংসদ সদস্য যথাক্রমে মো: ইজ্জতুল্লাহ,মুহাদ্দিস আব্দুল খালেক, পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,বিএনপি নেতা আব্দুর রউফ,প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. বায়োজিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সবুর গাজী উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ভূমিহীন পরিবারের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক স্বপন কুমার সানা এবং ভূমিহীন নেতা আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম বলেন, কালিগঞ্জের ভূমিহীনদের দীর্ঘদিনের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে বাবরবাদ ঘের ও জমির বিষয়টি গভীরভাবে জড়িত। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও পরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই আন্দোলনের সময় ঐতিহাসিক সুলতানপুর মাঠে এসে ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় তিনি ভূমিহীনদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়েছিলেন।
তিনি বলেন, পরবর্তী সময়ে সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কালিগঞ্জের ভূমিহীনদের মধ্যে প্রথম পর্যায়ে ২৭ জনকে জমির দলিল প্রদান করেন। এরপর তাঁরা সেখানে ভূমিহীন হিসেবে বসবাস করে আসছেন।

মো. হাবিবুল ইসলাম বলেন, ঐতিহাসিক ওই আন্দোলন এবং ভূমিহীনদের স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে ভূমিহীনদের অধিকার রক্ষার নামে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রকৃত ভূমিহীনদের নাম ব্যবহার করে কেউ যাতে ব্যক্তিস্বার্থে কোনো অপতৎপরতা চালাতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকা জরুরি। সাতক্ষীরায় এখনো অনেক প্রকৃত ভূমিহীন পরিবার রয়েছে। সরকারি খাসজমি থাকলে নিয়ম অনুযায়ী তাঁদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।
জেলা পরিষদের প্রশাসক বলেন, সরকারি জমি না থাকলে ইচ্ছা থাকা সত্ত্বেও পুনর্বাসন করা সম্ভব নয়। তবে প্রকৃত ভূমিহীন পরিবারগুলো যাতে দীর্ঘস্থায়ীভাবে সুন্দর জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ডালিয়া পারভীন,সাধারণ সম্পাদক নাছিমা পারভীন, জেলা পাবলিক হেলথ (ভারপ্রাপ্ত) নার্স শিরিন সুলতানা,নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ সুরাইয়া ইয়াসমিন, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপার শাহানা ইয়াসমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, ভূয়া নার্সের নাম দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে একটি অনিবন্ধিত অনলাইনে। প্রকৃতপক্ষে ওই নামের কোন নার্স সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরি করে না। কোথাকার কোন মহিলার ভিডিও মেডিকেল কলেজের নার্স হিসেবে উপস্থাপন করে যাচ্ছে।

অথচ ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ওই নামে কোন নার্স এখানে আসেনি। এই মিথ্যাচারের কারনে মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের নার্সদের মানহানি হয়েছে। নার্সিং পেশার মান ক্ষুন্ন হয়েছে। অবিলম্বে এ ঘটনায় ভুল শিকার করে প্রতিবাদ না দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় 

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তামীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো: মেহেদী হাসান তানভীর।

সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি সুমিত ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা সুলতানাসহ অন্যরা।

মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক আইনের ধারা গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ধারাগুলো মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান। আগামী একমাস পর থেকে ভোক্তা অধিকারের অভিযান চলবে প্রতিটি কারখানায়। যিনি বা যারা ধারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ভুল চিকিৎসায় এক জনের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে পাইলসের অপারেশন করাতে গিয়ে আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার নুরনগরে এক গ্রাম্য চিকিৎসকের ব্যক্তিগত ক্লিনিকে এ ঘটনাটি ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত আলমগীর হোসেন উপজেলার নুরনগর এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে আলমগীর হোসেন পাইলসের অপারেশন করানোর জন্য নুরনগরে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ব্যক্তিগত ক্লিনিকে যান। সেখানে তার পাইলসের অপারেশন শুরুর পর এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবনতি হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার জানান, আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার সময় তিনি জীবিত ছিলেন না বলে আরো জানান এই চিকিৎসক।

নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণেই তার ভাই আলমগীরের মৃত্যু হয়েছে।

এদিকে, রোগীর মৃত্যুর খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তালা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্ত রঞ্জন আইচ(৫০) গোপালপুর গ্রামের মৃত কানাই আইচ এর ছেলে।

নিহতের প্রতিবেশী শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জনের তালা বাজারে কাপড়রের ব্যবস্থা আছে। শনিবার সকালে বাড়ির পাশে নিজের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাত হলে সরাসরি শরীরে আঘাত করলে তাঁর গায়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest