সর্বশেষ সংবাদ-
বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদনমির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিলদেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যুসাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনদেবহাটায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত : উদ্বিগ্ন অভিভাবকরাভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার সাতক্ষীরার মামুন : উদ্বিগ্ন পরিবারদেবহাটায় শিশু শ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণাদেবহাটায় অপসিজন তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষীরা

জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

প্রেস বিজ্ঞপ্তি : জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা ভাই ভাই ট্রেডার্সের বাৎসরিক হালখাতা। শনিবার সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের দুই পর্বের প্রথমে প্রীতিভোজ এবং পরে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জায়েদ বিন গফুর, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ভিআরএ এম গোল্ড এর সিনিয়র কর্মকর্তা হাসানুজ্জামান, এস এস স্টীলের মো: আক্কাজ আলী, মো: আকবর আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, মো: আকবর আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী জামাল উদ্দীন মামুন, চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি প্রকৌশলী মাহমুদ হাসান, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিষ্ঠানটির ম্যানেজার জাহিদ হাসান।
বক্তারা পবিত্র কোরআনের উদৃত্তি টেনে বলেন, মহান আল্লাহ সুদ কে হারাম করেছেন। আর ব্যবসা করে হালাল করেছেন। সততা, নিষ্ঠা থাকলে অবশ্যই ব্যবসা এগিয়ে যাবে। ভাই ট্রেডার্স যার উজ্জ্বল দৃষ্টান্ত। ক্রেতা-বিক্রেতার সাথে মেল বন্ধন তৈরি করতে প্রতি বছর প্রীতিভোজ ও পুরস্কার বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে সারা বছরের লেনদেন নিয়ে দুই ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এ পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা মো. আব্দুল হালিম। তার এই অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সাতক্ষীরাবাসী এবং স্বজনদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
গত ২৭ জুন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদর দপ্তরের পুলিশ একাডেমিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ আনুষ্ঠানিকভাবে তার হাতে সার্জেন্ট পদমর্যাদার সনদ তুলে দেন। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্য, সহকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের গুণাবলীর স্বীকৃতিস্বরূপ আব্দুল হালিমকে এ পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রথমত আমি একজন বাঙালি, একজন বাংলাদেশি এবং সাতক্ষীরার কালীগঞ্জের সন্তান হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। আমার এই অর্জন নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।”

মো. আব্দুল হালিম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মরহুম শওকাত আলী গাজী এবং মা রোকেয়া বেগম। এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর তিনি সরকারি বিএল কলেজ, খুলনায় অধ্যয়নরত অবস্থায় ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ASA College of Excellence থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক এবং John Jay College of Criminal Justice থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। ২০১১ সালে তিনি এনওয়াইপিডিতে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৫ সালে পুলিশ অফিসার হিসেবে যোগ দিয়ে নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করে বর্তমানে সার্জেন্ট পদে উন্নীত হলেন।

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) এক অভিনন্দন বার্তায় জানায়, আব্দুল হালিমের এই পদোন্নতি কেবল তার ব্যক্তিগত অর্জন নয়; এটি সমগ্র বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়। সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, তার সাফল্য নতুন প্রজন্মকে আইনশৃঙ্খলা বাহিনীতে যোগদানে উৎসাহিত করবে।
পেশাগত দায়িত্বের পাশাপাশি আব্দুল হালিম নিজ এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।

তার পদোন্নতির খবরে সাতক্ষীরার কালীগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, কর্মদক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে আব্দুল হালিম ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও সাতক্ষীরার সুনাম আরও উজ্জ্বল করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন  

নিজস্ব প্রতিনিধি :  মাদকাসক্ত ঐশী হত্যা করেছিল পুলিশ কর্মকর্তা তার বাবাকে। রমিছাকে হত্যা করেছিল মাদকাক্ত সোহেল। প্রতিদিন প্রায় কোন বাবা কিম্বা মা থানায় অভিযোগ করছে মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে। এমনই অবস্থা মাদক আমাদের ভবিষ্যতকে ধংস করে দিচ্ছে।

এ থেকে পরিত্রাণের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে পাড়ায় পাড়ায়, মহলায় মহলায় মাদক বিরোধী কমিট গঠন করতে হবে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধসভার সহযোগিতায় ও প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভার বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার বিকেল পাঁচটায় সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ে শহীদ রীমু সরণিতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়। বন্ধসুভার সদস্যরা ছাড়া মুক্তিযোদ্ধা শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতি কর্মী, ক্রীড়াবিদ আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরা সভাপতি মৃত্যুঞ্জয় বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধ সুভাস সরকার, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, উদীচীর সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডিবিসি এর জেলা প্রতিনিধি বেলাল হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম ছাড়াও বন্ধুসভার রাহাতুল ইসলাম, করিমন নেছা, গোলাম হোসেন, হৃদয় মন্ডল ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

বক্তরা বলেন, সাতক্ষীরা জেলার প্রায় প্রতিটি মোড়ে মাদকের সেন্ডিকেট গড়ে উঠেছে। তারা কমলপতি স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে এসব বিক্রি করছে। মাদকের কারণে সংসার ভেঙ্গে যাচ্ছে। মাদকসেবী ছেলে বাবা-মাকে মারপিট করছে। বিজিবি প্রায় প্রতিদিন সীমান্ত এলাকা থেকে মাদ্রকদব্য উদ্ধার করছে। কখনো কখনো আসামিও আটক করছে। কিন্তু মাদকের ভয়াবহতা কমছে না।

বক্তারা বলেন,‘একটি প্রবাদ আছে“ সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ।” বাবা-মা মাধ্যমিক কিম্বা কলেজের ছেলে-মেয়েদের হাতে ইচ্ছামতো টাকা দেওয়ার পাশাপাশি এন্ট্রোয়েড ফোন দেয়। আবার অনেককে ৩-৪ লাখ টাকা মটর সাইকেল কিনে দিচ্ছে।ছেলে-মেয়েরা সারাদিন কোথায় থাকছে, কি করছে-এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যখন তারা বুঝতে পারে তখন আর উপায় থাকে না। মানববন্ধন থেকে মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রণী ভূমিকার আবাহ্বান জানানো হয়।। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরত্ব দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরারয় মাদক বিরোধী বাইসাইকেল র‍্যালি করেছে ভোমরা ইউনিয়ন জামায়াত। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪ টায় ভোমরা পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র র‍্যালিটি শুরু হয়।

ভোমরা বন্দরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীরামপুর মাঠে পৌঁছে র‍্যালি টি শেষ হয়।

ভোমরা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃহাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান,ইউনিট সদস্য মাওঃ ওবায়দুল্লাহ ,ও আব্দুল গাফফার ।

প্রধান অতিথির বক্তব্যে মাওয়ালানা হাবিবুর রহমান বলেন, মাদক আমাদের যুব সমাজ কে গ্রাস করে ফেলেছে, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। জনসচেতনতা গড়ে তুলে ভোমরা ইউনিয়নকে মাদক মুকত করে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে হবে।আগামী দিনের যুবসমাজকে যদি মাদক থেকে দুরে রাখা না যায় তাহলে তারা সমাজের বোঝা হয়ে যাবে।

তিনি আরো বলেন সমাজের জন্য বোঝা না হয়ে সমাজ ও দেশের জন্য সম্পদ হয়ে যান,এটিই হোক আমাদের মাদক বিরোধী র‍্যালির উদ্দেশ্য।

এসময় সদর উপজেলা জামায়াত,যুবজামায়াত ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ এই এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালির পূর্বে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় তিন ব্যক্তিকে তিনটি ভ্যান উপহার দেন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির বিনামূল্যে সবজি বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়স্থ বিএনপির কার্যালয়ের সামনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে দলীয় নেতাকর্মীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করাই বিএনপির লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আছানুল কাদির স্বপন, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জে. এম. দুদায়েভ মাসুদ অর্ঘ্য, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন খান হাবলু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ মিয়ারাজ আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আশরাফ হোসেন, পৌর বিএনপির নেতা আব্দুল জলিল, মাহমুদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হামিদ, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, রোকনুজ্জামানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে ৩ শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের তাজা সবজি তুলে দেওয়া হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা এলাকায় অবস্থিত বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান (মুকুল)-এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন বল্লী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, আব্দুল গনি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ কে এম আজহারুজ্জামান (মুকুল) জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তারা আরও অভিযোগ করেন, তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, যা বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তাদের অভিযোগ অনুযায়ী, গত ২২ জুন শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ রাখার ঘটনা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ এবং ক্লাস চলাকালীন বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের কারণে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এছাড়া মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে তার বিরুদ্ধে জালিয়াতি, অবৈধ নিয়োগ, মব সৃষ্টি করে দায়িত্ব দখল, বিভিন্ন ফৌজদারি মামলার আসামি হওয়া, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারীদের হেনস্তা, প্রাণনাশের হুমকি প্রদান এবং শিক্ষার্থী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উল্লেখ করা হয়।

বক্তারা আরও দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন

শাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন। বুধবার বেলা ১১ টায় শাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুম অভিভাবক সদস্যদের মধ্যে থেকে সিলেকশন এর মাধ্যমে ১২ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এরমধ্য মোঃ জাকিরুল ইসলাম কে সভাপতি নির্বাচিত করা হয়েছে । অন্যান্য সদস্যরা হলেন্ রবিউল ইসলাম বিদ্যুৎসাহী সদস্য। হুমায়ুন কবির প্রধান শিক্ষক সদস্য সচিব। নাসির উদ্দিন নাসিরুদ্দিন, খাদিজা খাতুন, শারমিন সুলতানা, মল্লিক হাওলাদার, হোসনে আরা খাতুন, কবির হোসেন মেম্বার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি পারভিন নাহার। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যা দেওয়ার অভিযোগ : ডিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’আখ্যায়িত করার অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন)বিকেল সাড়ে ৪টায় শহরের নিউমার্কেট মোড়ে
ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেএবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

প্রবীণ আলেম অধ্যক্ষমাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ওলামা মাশায়েখপরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তমআলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে। তারা অবিলম্বে উক্ত বক্তব্যপ্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান। সমাবেশে আরও বলা হয়, কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কেঅবমাননাকর মন্তব্য কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য: গতকাল ২৩ জন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক কায়সার আজিজ সাতক্ষীরা বাসীকে ধর্মান্ধ আখ্যা দিয়েছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জেলা জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest