সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই: এমপি মুহাঃ আব্দুল খালেক

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সাতক্ষীরায় ৪৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই জেলার মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এ জেলার মানুষ ইসলামপ্রিয়। তারা অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না।” সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের আত্মত্যাগের স্মরণ, তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারী কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মনা সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, পৌর সেক্রেটারি খোরশেদ আলম ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “জামায়াতকে ভয় দেখাবেন না। জনগণের ভোটে আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জনগণের কাছে আমাদের অঙ্গীকার রয়েছে। কোনো দুর্নীতির কাছে আমরা মাথা নত করব না। সংসদেও আমি এ কথা বলেছি, এখনও বলছি, জেলার কোথাও অনিয়ম হলে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলব।” তিনি আরো বলেন, সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা সাতক্ষীরা সফরকালে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
এ প্রসঙ্গে তিনি জানান, তিনি সংসদে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন।জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘জুলাই সনদ’ দ্রুত কার্যকর করা প্রয়োজন। গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ  

 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-৩ আসনের দেবহাটা-কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী এবং তাঁর পুত্র আরমান এরশাদ আলমের এলাকা আগমন উপলক্ষে এক বিশাল স্মারণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭শে জুলাই সোমবার জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের ‘শহীদ জায়েদানগর’ প্রাঙ্গণে-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমিহীন আন্দোলনের ১০ জন বীর শহীদ—অধ্যক্ষ আনিছুর রহিম, শহীদ জায়েদা, সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট টুকু, শওকত সরদার, কাজী সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম এবং সেকেন্দার আলী পাড়-এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় সমাবেশে শহীদ জায়েদার স্বামী বিশিষ্ট ভূমিহীন নেতা আব্দুল হামিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাসার বলেন, “ভূমিহীনদের অধিকার আদায়ের সংগ্রামে শহীদ জায়েদাসহ ১০ জন শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন এবং তাঁদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সবসময় পাশে থাকবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম পাড়, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা সদস্য মহিউদ্দিন সিদ্দিকি, পারুলিয়া ইউনিয়ন পরিষদ প্রতিনিধি গোলাম ফারুক বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনারুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল সামাদ, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী এবং ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলামসহ স্থানীয় বিপুল সংখ্যক ভূমিহীন মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সাতদিনের বিশেষ অভিযান চলবে- খুলনা রেঞ্জ ডিআইজি 

নিজস্ব প্রতিনিধি : খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের সহজলভ্যতা রয়েছে। আজ থেকে আগামি সাত দিন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলবে। মাদক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জিরো টলারেন্স দেখাবে পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

সভায় মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে আগামী এক সপ্তাহব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষনা দেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান।

এসময় সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, চোরাচালান, সীমান্তের অবৈধ ঘাট, ট্রাফিক ব্যবস্থাপনা, হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। পুলিশ আরও দৃশ্যমান হবে এবং মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে। আইনবিরোধী কর্মকান্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সাতক্ষীরাজুড়ে এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
আগামী ৫ ও ১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা মূল্যায়ন করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়টিকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, যুগ্ন সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, সাংবাদিক গাজী ফরহাদ, এস.এম বিপ্লব হোসেন সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ-বনজ বৃক্ষের চারা বিতরণেও অংশ নেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর উদ্যোগে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬ উপলক্ষে সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য প্রদান বিষয়ক প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সার্ভে এওয়ারনেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। রবিবার সকালে সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মোঃ গোলাম ফিরোজ।
জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা, নীতি প্রণয়নন ও উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ভুল ও হালনাগাদ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় জরিপে তথ্য সংগ্রহের পদ্ধতি, অনলাইন তথ্য হালনাগাদ, তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং সময়মতো তথ্য এন্ট্রি দেওয়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী : দুই চিকিৎসকসহ বরখাস্ত তিন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার সকালে আকস্মিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় ছুটি না দিয়ে দীর্ঘদিন হাসপাতাল অনুপস্থিত থাকায় ডা: তন্নি নামের একজন চিকিৎসক কে এবং চুরির ঘটনায় নাইট গার্ডকে বরখাস্ত করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরির্শন করেন। সেখানে রান্না ঘর ওয়াশরুশ এবং বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন। একমাস ছুটি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ডা: সোহানা সেলিম নামের এক চিকিৎসককে বরখাস্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এসময় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, ০১- আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কাজী আরিফ আহমেদ, কলেজ হাসপাতালের পরিচালক ডা: খুদরত ই খুদা, সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমান বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত ১৭ বছরে স্বৈরশাসন চিকিৎসক নিয়োগ দেয়নি। কোন দিকে খেয়াল করেনি। যে কারনে সমস্যা হয়েছে। সাতক্ষীরার চিকিৎসা নিয়ে মোটামুটি ভালো হলেও মেডিকেল কলেজের একজন চিকিৎসক এবং তালার একজন চিকিৎসক ও নাইট গার্ডকে বরখাস্ত করা হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।। প্রতিটি জেলা হাসপাতাল এবং মেডিকেল হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০১ শয্যা ফিজিও থেরাপি, মডার্ণ প্যাথলিজ করা হচ্ছে প্রতিটি উপজেলায় এগুলোতে পরবর্তীতে ওই গুলোতেও ১০ শয্যা হাসপাতালে ডায়ালাইসিস দেবো। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্লানিং সেন্টার পিপি করবো। খুব তাড়াতাড়ি ই হেলথ কার্ড দেওয়া শুরু করবো। এটা প্রধানমন্ত্রী দেখছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা 
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল পরিষ্কার কার্যক্রমে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এড. শহীদুল ইসলাম ও জামায়াতে ইসলামী বুধহাটা শাখার সদস্যরা। শনিবার (২৫ জুলাই) ভোর ৬ টা হতে দুপুর ১২.৫০ টা পর্যন্ত বুধহাটা পশ্চিমপাড়া ও হাবাসপুর এলাকা থেকে শুরু করে বুধহাটা পূর্বপাড়ার স্লুইস গেট পর্যন্ত পরিস্কার করা হয়।
উপজেলার বুধহাটা বাজারের মধ্য দিয়ে প্রবাহিত বেতনা নদী সংযুক্ত খালের দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম। সরেজমিনে দেখা যায়, এড. শহিদুল ইসলাম নিজে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে খালের ময়লা- আবর্জনা অপসারণে অংশ নেন। দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে খালটি প্রায় ভরাট হয়ে পড়েছিল। এতে পানি চলাচল ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতে বুধহাটা, কুল্যা, হাবাসপুর, কুলতিয়া, চাঁদপুরসহ আশপাশের কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। ফলে বর্ষা মৌসুমে ঘরবাড়ি, উঠান ও সড়কে পানি জমে জনজীবন চরম দুর্ভোগে বিপর্যস্থ হয়ে পড়ে। অনেক সময় মানুষের বসতঘরেও পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে থাকে। স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে এড. শহিদুল ইসলাম নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কারের উদ্যোগ নেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলমান এ কার্যক্রমে ইতোমধ্যে খালের পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসময় কচুরিপানা, ঘাস ও লতাপাতায় ভরা খাল পরিষ্কার করে পানি সরবরাহ নিশ্চিত করা হয়। বুধহাটা অনতাকুড় বিলের পানি ও হাবাসপুর বিলের পানি নিস্কাশনে দক্ষিণ বিল, কামারকুড় বিলের পানি (আংশিক) ও কুল্যার মোড়ের পাশের বিলের পানি নিস্কাশনে স্লুইস গেট ও খাল নিজস্ব অর্থায়নে পরিষ্কার করেন সাতক্ষীরা জজকোর্টের এপিপি ইউপি চেয়ারম্যান প্রার্থী এড শহিদুল ইসলাম। এ সময় ওয়ার্ড জামাতের সভাপতি আবুল কালাম, যুব বিভাগের সেক্রেটারি আজাহারুল ইসলাম, বুধহাটা ওয়ার্ড বিএনপি সভাপতি শওকাত, সেক্রেটারি রফিকুল ইসলাম, মোবারক হোসেন, মাজেদ, রবিউল ইসলাম, ইউনুস, নজু, ইসলাম, মিলন, আহসান, রিজাউল ইসলাম প্রমূখ তার সাথে ছিলেন।
এড. শহিদুল ইসলাম বলেন, “জনগণের কষ্ট দেখে আমি চুপ করে থাকতে পারিনি। এই খালটি পরিষ্কার হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। মানুষের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সবাইকে সচেতন হয়ে খালে বর্জ্য না ফেলার আহ্বান জানাচ্ছি।”
এ উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। অনেকেই জনস্বার্থে এ ধরনের স্বেচ্ছাশ্রম মূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মুখে হাস 
কে এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি : মানবিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা প্রসার এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের চকমাহমুদালীপুর হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ ও প্রয়োজনীয় শিক্ষা-সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন।
শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকমাহমুদালীপুর হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন (ময়না)। তিনি ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষা, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে মতবিনিময় করা হয়। আলহাজ্ব মঈনুদ্দিন ময়না সংগঠনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি নিয়মিতভাবে শিক্ষা সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, খাদ্য ও শিক্ষা-সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সকল মানবিক উদ্যোগের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ তাআলার দরবারে সংগঠনের সকল নেক প্রচেষ্টা কবুল হওয়ার জন্য প্রার্থনা করা হয়।
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক কল্যাণে নিবেদিত ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী এ ধরনের মহতী উদ্যোগকে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থায় কথিত অনিয়ম, বিশেষ করে নিট-ইউজি মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিতর্ককে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে চলা ধারাবাহিক প্রতিবাদ আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশটির নিজেই প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র পাঠানোর কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন।

তার পদত্যাগের ঘোষণা আসার পর পরই প্রথম প্রতিক্রিয়ায় ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি) এক্সে লিখে, ‘‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’’

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘‘আমরা এটি করতে পেরেছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।’’

এ সময় দেশটির প্রধান বিচারপতি সূর্য কান্তকে ধন্যবাদ জানান দিপকে। তিনি বলেন, প্রধান বিচারপতির একটি মন্তব্য থেকে এই আন্দোলনের জন্ম হয়েছে।

সমর্থকদের উদ্দেশে দিপকে বলেন, “আমি প্রধান বিচারপতি সূর্য কান্তকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি আমাদের ‘তেলাপোকা’ না বলতেন, তাহলে আমি ভারতে আসতাম না। এই আন্দোলনও শুরু হতো না।”

অভিজিৎ দীপকের মা অনিতা দীপকে শিক্ষামন্ত্রীর পদত্যাগে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘‘এটি অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। গত আড়াই মাস ধরে শিক্ষার্থীরা লড়াই চালিয়ে যাচ্ছিল। অভিজিৎ এত অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছে। তাকে চড় মারা হয়েছে, অপমানিত করা হয়েছে। আজ অবশেষে জয় অর্জিত হয়েছে।’’

উল্লেখ্য, ভারতের আলোচিত নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে কয়েক সপ্তাহের তীব্র বিক্ষোভ ও ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসার পর সরাকারের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে চলমান আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সংগঠনের মুখপাত্ররা জানান, তাদের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এরই মধে পূরণ হয়েছে। এর পাশাপাশি বাকি দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া আশ্বাস দেওয়া হয়েছে জানিয়ে তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

একই সঙ্গে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ব্যঙ্গাত্মক এই রাজনৈতিক সংগঠনটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest