সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নজরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বুধবার বিকালে ফিংড়ী, বৃহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা আওয়ামীলীগের স্যামুয়েল ফেরদৌস পলাশ, গণেষ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফার রহমান, যুগ্ম সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দীন, যুগ্ম আহবায়ক শেখ আজমির হোসেন, ফারুক হোসেন। এসময় নেতৃবৃন্দ ফিংড়ী ইউনিয়নের এল্লারচর নতুন মন্দির, ফিংড়ী সার্বজনীন দূর্গাপুজা মন্দির, ফিংড়ী সার্বজনীন দূর্গাপুজা মন্দির, দক্ষিণ ফিংড়ী সার্বজনীন দূর্গাপুজা মন্দির, ব্যাংদহা সার্বজনীন দূর্গাপুজা, কুলতিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির, ব্রহ্মরাজপুর ইউনিয়নের বৃহ্মরাজপুর সার্বজনীন দূর্গাপুজা মন্দিরসহ ধুলিহর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন এবং সার্বিক বিষয় খোজ খবর নেন নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আফজাল, উপাধ্যক্ষ হাদী

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে আফজাল ও হাদী’র পদায়ন হয়েছে। গত ১৭অক্টোবর’১৮ তারিখে রাষ্ট্রপ্রতির আদেশ ক্রমে শিক্ষামন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ শাখা-২ এর ৩৭.০০.০০০০.০০০.১৯.০০৪.১৭.৪২৮ নংস্মারকে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর এস এম আফজাল হোসেন ও উপাধ্যক্ষ হিসেবে প্রফেসর মোঃ আমান উল্লাহ আল হাদী কে পদায়ন করা হয়। আমান উল্লাহ আল হাদী ১৪ তম বিসিএস এবং অধ্যক্ষ আফজাল হোসাইন বিসিএস শিক্ষা ক্যাডারে আত্মীকৃত। দুজনই প্রফেসর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা ও গাজীরহাট পূজা ম‌ন্দি‌র প‌রিদর্শন কর‌লেন ডা: রুহুল হক

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে
উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। এ উপলক্ষ্যে সাতক্ষীরা ০৩
আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমস্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম
রুহুল হক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সকাল
৯.৩০ টায় কালিগঞ্জের নলতা কালিমাতা মন্দির ও ১০.৩০ টায় দেবহাটা উপজেলার
গাজীরহাট সার্বজনীন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করলেন।
পরিদর্শনকালে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে তিনি বলেন,
অসাম্প্রদায়িক চেতনা নিয়েই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ সেই
আদর্শ নিয়েই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে।” “বাংলাদেশে
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে। সাম্প্রদায়িক
সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।”
সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে উৎসব সম্পন্ন হোক। “আমাদের আইন-শৃঙ্খলা
বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এখানকার নিরাপত্তা নিশ্চিত
করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণ তারাও সহায়তা করে যাচ্ছে।”
তিনি উৎসবের সাফল্য কামনা করে বলেন, “এখানে আমরা সবাই যার যার ধর্ম পালন
করব। ধর্ম যার যার কিন্তু উৎসব সকলের। “প্রত্যেকটা উৎসবে সবাই ভাইবোনের
মতো কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবটা উদযাপন করে যাব।” সব ধর্মের মানুষের
সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে যাতে আরও সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে উৎসব
পালন করতে পারেন সেজন্য নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার
হাতকে আবারও শক্তিশালী করতে হবে। সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডা: রুহুল হক এমপির সফরসঙ্গী হিসেবে ছিলেন
দেবহাটা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মান্নান, জেলা পুজা উদযাপন
পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শ্রী মনোরঞ্জন মুখার্জী, জেলা পরিষদ
সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও
নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, তারালী ইউপি চেয়ারম্যান
এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জি এম
সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ
আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ প‌রিদর্শন কর‌লেন ডা: রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার মহাষ্ঠমীতে কুমারী পূজা উদযাপিত হচ্ছে। দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্দিরগুলোতে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এই উৎসব। এ উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আজ বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত দেবহাটার ২১ টি পূজা মন্ডপ প‌রিদর্শন কর‌লেন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশে আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমস্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। এ তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ একে অপরের ধর্মীয়সহ সব ধরণের উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে আজ সারাদেশে নির্বিঘ্নে দুর্গা উৎসব পালিত হচ্ছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানান। পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডা: রুহুল হক এমপির সফরসঙ্গী হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আসাদুল হক, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুখ হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, কুলিয়া ইউনিয়নের ভার: চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি বাদশাহর পদত্যাগ দাবি প্রিন্সের

বিদেশের খবর: সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সরকারবিরোধী প্রিন্স খালেদ বিন ফারহান আলে সৌদ।
বাদশহা আব্দুল আজিজ ও তার পরিবার সৌদি আরবে জনপ্রিয়তা হারিয়েছেন উল্লেখ করে তিনি এ দাবি জানিয়েছেন। দৈনিক আল-কুদস আল আরাবিয়া এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আইআরআই।
সৌদি প্রিন্স বলেন, তড়িঘড়িমূলক বিভিন্ন পদক্ষেপ ও নীতির কারণে রাজা সালমান ও তার পরিবার জনপ্রিয়তা হারিয়েছেন। সৌদি জনগণ এই রাজাকে আর চায় না। এ অবস্থায় রাজার উচিৎ ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করা।
ইতিপূর্বে সৌদি রাজার পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা বর্তমান রাজার ভাই আহমাদ বিন আব্দুল আজিজের পক্ষে স্লোগান দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা, বিশ্বে দশ বছরে ৭৫১ সাংবাদিক খুন : সাংবাদিকতায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে

 

নিজস্ব প্রতিবেদক : ‘মেক মিডিয়া ফ্রী, জিডিপি উইল ইনক্রিস অ্যাট লিস্ট টু পার্সেন্ট’ নোবেল বিজয়ী ড. অমর্ত্য সেনের এই উক্তিকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা বলেন এর মধ্যে নিহিত রয়েছে জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন, গণতন্ত্রকে শাণিত করা সহ নানা উদ্দেশ্য। এই লক্ষ্যে বিশ্বব্যাপী ফ্রীডম অব প্রেস এখন এক চলমান আন্দোলন বলে উল্লেখ করেন তারা।
এ প্রসঙ্গে বক্তারা আরও বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া ওয়াচ ডগের ভূমিকা পালন করে আসছে। তারা গেইটকীপার হিসাবেও দায়িত্ব পালন করছে। এ জন্য সাংবাদিক ও মিডিয়া গেইটকীপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়া দরকার। এর সাথে সাথে নারী সাংবাদিকতাকে জোরদার করার ওপরও গুরুত্ব আারোপ করেন তারা।
‘সাংবাদিকদের নিরাপত্তা,ঝুঁকি চিহ্ণিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ণ ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষন’ শীর্ষক কর্মসূচিতে এসব কথা তুলে ধরেন আয়োজকরা। বুধবার সকালে সাতক্ষীরার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবের শহিদ সম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। এতে তারা বলেন সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি যথাযথভাবে মোকাবেলা করা গেলে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত হবে। দেশ আরও সমৃদ্ধ হবে। অচিরেই বাংলাদেশ এমন একটি জায়গায় পৌঁছাতে পারবে বলেও মন্তব্য করেন তারা।
সাংবাদিকরা বহুমুখী নিরাপত্তা ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তারা বলেন এই পেশা ঝুঁকির পেশা। পরিসংখ্যান তুলে ধরে তারা বলেন ২০১৫ সালে বিশ্বে ৭১ জন সাংবাদিক খুন হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে খুন হয়েছেন কমপক্ষে ৩ জন সাংবাদিক। এর আগে ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বে ৬৮০ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে বিচার হয়েছে মাত্র ৬ শতাংশের। বাকি ৯৪ শতাংশ হত্যাকান্ড দায়মৃুক্তির পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেন তারা। সাংবাদিক হত্যা এবং তার বিচার না হওয়ার যে সংস্কৃতি বহমান তা থেকে বেরিয়ে আসতে কাজ করছে নিউজ নেটওয়ার্কসহ বহু সংগঠন।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক প্রবীণ সাংবাদিক শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল ওরফে সাজ্জাদ বকুল। এ সময় নিউজ নেটওয়ার্কের মনিটরিং অফিসার শ্যামল সিংহ রায় এবং সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এম কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে জানিয়ে আলোচকরা বলেন এই ঝুঁকি রাজধানী ঢাকায় অপেক্ষাকৃত কম হলেও ঢাকার বাইরে তা অনেক বেশি। হত্যা, হত্যার হুমকি, মানসিক চাপ, শারীরিক আঘাত, হামলা ও মামলার ঘটনা বেড়েই চলেছে উল্লেখ করে তারা বলেন সরকার ও প্রশাসনের নানা অনিয়ম , দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বললেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে । দেশ যতোই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ততই হত্যা হুমকি ও ঝুঁকি বাড়ছে বলেও উল্লেখ করা হয় কর্মশালায়। এ চিত্র কেবল বাংলাদেশের নয় , সারা বিশ্বের বলে উল্লেখ করেন তারা। কর্মশালায় তারা বলেন মিডিয়ার কাজ কোনো উন্নয়ন বন্ধ করা নয়, মিডিয়ার কাজ কোনো গনমুখী কর্মকান্ডে বাধা দান নয় , কাউকে নিরুৎসাহিত করা নয়। বরং মিডিয়ার কাজ সবকিছু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করা। এ প্রসঙ্গে তারা দেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতা ছাড়াও জাতীয় সংগ্রাম ,মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ নানা বিষয়ের ওপর আলোকপাত করে বলেন এসব যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন কালে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারেন। তাকে আটক করা, কারাগারে নিক্ষেপ করা, তার দেহ তল্লাশি করা, তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া, দেশ থেকে নির্বাসন দেওয়া, তার রোগ সংক্রমন বৃদ্ধি পাওয়া, দুর্নীতিবাজ বা পাচারকারীদের শিকার হওয়া এমনকি নানাভাবে প্রলুব্ধ হবারও ঝুঁকি রয়েছে। যুদ্ধ ক্ষেত্রে , বিক্ষোভ মিছিলে, আন্দোলনে, সহিংসতার সময় তিনি আক্রান্ত হতে পারেন। লিঙ্গ ভিত্তিক সহিংসতার ধরন পরিবর্তিত হতে পারে জানিয়ে তারা বলেন এমনকি একজন সাংবাদিকের সংবাদ বিষয়ক উপকরণ চুরি ও তা বাজেয়াপ্ত হতে পারে। তিনি ডিজিটাল হুমকি, লিখিত হুমকি এমনকি তিনি সন্ত্রাসী অথবা আইনশৃংখলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও পড়তে পারেন। সংবাদপত্রে অগ্নিসংযোগ, সংবাদপত্র ভবনে হামলা, ভাংচুর, ব্যবহার্য উপকরন বাজেয়াপ্ত, মাঠ পর্যায়ে ক্যামেরা ভাঙা, ই মেইল, ফেসবুক এবং অনলাইনে ট্রলসের মাধ্যমেও তিনি হুমকির মধ্যে পড়তে পারেন। সর্বত্র ডিজিটাল হয়রানি, সহিংস হামলা, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিষয়ে একজন সংবাদকর্মী বারবার আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। এ প্রসঙ্গে আলোচক বক্তারা মিডিয়া ও গেটকীপারদের নিরাপত্তার ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন।
রাজধানী ঢাকার বাইরে সাংবাদিকরা কেন বেশি ঝুঁকির মধ্যে এমন প্রশ্নের উত্তরে নিউজ নেটওয়ার্ক সম্পাদক শহীদুজ্জামান বলেন, সচরাচর ‘ভেস্টেট কোয়ার্টার’ (পরিত্যক্ত ভবন) এর লোকজন এই সুযোগ গ্রহন করে থাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোট ছোট শহরে সাংবাদিকরা নীতিগত বিষয়ে অনেকটা পশ্চাদপদ। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তারা সাংবাদিকতার সাথে সাথে ব্যবসা বানিজ্য এবং সামাজিক অর্থনৈতিক নানা বিষয়ে জড়িত থাকেন। তাদের মধ্যে দুর্নীতি আছে। তারা ফুল টাইমার সাংবাদিক নন। পেশাদার সাংবাদিকের সংখ্যাও কম। তাদের মধ্যে রাজনৈতিক ও আদর্শগত বিরোধও আছে। এসব কারনে চোরাচালানি, পাচারকারী এবং ডগলর্ডদের দ্বারা তারা আক্রান্ত হয়ে থাকেন। ঢাকা হাউজ থেকে নিয়োগ দেওয়ার সময় তাদের শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনা না করাও এধরনের হামলার অন্যতম কারন বলে উল্লেখ করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতায় নৈতিক চর্চা বাড়াতে হবে , রিপোর্টিংয়ে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে এবং সম্পাদনার ক্ষেত্রে পক্ষপাতহীনতার গুরুত্ব দিতে হবে। নির্বাহী সম্পাদক ও সহ সম্পাদককে গেইটকীপারের সঠিক দায়িত্ব পালন করতে হবে। এমনটি করা গেলে ঝুঁকি অনেকটাই প্রশমিত হতে পারে বলে উল্লেখ করেন তারা।
কোন ঝঁুঁকিপূর্ন ঘটনা নিয়ে রিপোর্টিংয়ের সময় সংবাদকর্মীদের গ্রুপগতভাবে কাজ করানো, তথ্য বিনিময়ের সুযোগ থাকা এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্তদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে।
পরিসংখ্যান তুলে ধরে প্রশিক্ষণ কর্মশালায় আলোচকরা আরও বলেন ২০০৬ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিশ্বে ৫৯৩ জন সাংবাদিককে হত্যা করা হয়। এর মধ্যে ২০১২ সালে ১২৩ জন এবং ২০১৩ সালে ৯৩ জনকে হত্যা করা হয় জানিয়ে আয়োজকরা আরও বলেন, প্রতি ১০ টি কেসের মধ্যে ৯টিই অনিষ্পত্তিকৃত রয়ে গেছে। এমনকি ইউরোপ ও আমেরিকাতেও এ ধরনের ৬০ শতাংশ ঘটনার বিচার হয়নি। তারা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) এর পরিসংখ্যান তুলে ধরে আরও বলেন, গত ২২ বছরে বাংলাদেশে ৩০ জন সাংবাদিক খুন হয়েছে। এ অবস্থা থেকে সাংবাদিকদের সুরক্ষা দিতে হলে তাদের নতুন পরিকল্পনা হাতে নিতে হবে। ঝুঁকি প্রশমনে নতুন নতুন উদ্যোগ নিতে হবে।
দেশে নারী সাংবাদিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে না মন্তব্য করে কর্মশালার সভাপতি শহীদুজ্জামান বলেন, নিউজ নেটওয়ার্ক ১৯৯৮ সাল থেকে নারী সাংবাদিকদের ট্রেনিং করিয়ে ফেলোশিপ দিয়ে আসছে। ১৪ বছরে ৩৫০ জন নারীকে প্রশিক্ষন দেওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, তারা এখন বড় বড় মিডিয়া হাউজের প্রতিনিধিত্ব করেন। অনেকে বিদেশে পিএইচডি করছেন এবং অনেকে মাঠ পর্যায়ের সাংবাদিকতায় খ্যাতি লাভ করেছেন। নারী সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তারা বলেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হলে অন্যদের তুলনায় তারা ভালো কাজ দেখাতে পারেন। পেশাগত দক্ষতার ফলে তারা সর্বোচ্চ সফলতা দেখাতে পেরেছেন। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল উইমেন্স মিডিয়া ফাউন্ডেশন এবং ২০০৩ সালে প্রতিষ্ঠিত লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল নিউজ সেফটির তথ্য তুলে ধরে তারা বলেন, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে ৯৭৭জন নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ৬৪ শতাংশ নারী তার অফিস বস, উর্ধতন কর্মকর্তা অথবা সহকর্মীর যৌন হয়রানির মুখে পড়েছেন। তারা মিডিয়া হাউসের বাইরের চেয়ে ভেতরে বেশি হয়রানির মধ্যে রয়েছেন। এর মধ্যে ৬০ ভাগ তার বস দ্বারা এবং ৪০ ভাগ অন্যদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন তারা।
নারী সাংবাদিকদের ৪৬ শতাংশ কর্মক্ষেত্রে হয়রানির শিকার হয়েছেন জানিয়ে তারা বলেন, এরই মধ্যে বলিউড থেকে ছড়িয়ে পড়েছে ‘মি ঠু’ আন্দোলন। এ প্রসঙ্গে তারা ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্য এশিয়ান এজ এর প্রাক্তন সম্পাদক এমজে আকবরের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। তবে পরে তিনি কয়েকজন নারী সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। অপরদিকে কমপক্ষে ২০ জন নারী সাংবাদিক তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ‘মি ঠু’ আন্দোলনে যোগ দিয়েছেন।
দুদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিনের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক অধ্যক্ষ আনিসুর রহিম, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক দৃষ্টিপাত এর নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার নির্বাহী সম্পাদক শেখ তানজির আহমেদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আবদুল ওয়ারেশ খান চৌধুরী , প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল বারী, দৈনিক যুগান্তর ও এনটিভির সাংবাদিক সুভাষ চৌধুরী প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতা পেশায় নারী সাংবাদিকদের আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলা হয় এ জন্য সম্পাদকরা জোরালো ভূমিকা রাখতে পারেন। তারা তাদের উৎসাহিত করলে নারী সাংবাদিকতা আরও বেগবান হতে পারবে বলেও মন্তব্য করেন আলোচকরা।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে বাড়িতে সবজির চাষ নেই, সে বাড়িতে দাওয়াত নয়– আসাদুজ্জামান বাবু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় প্রকল্প অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বেসরকারি এনজিও সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান। সুশীলনের ডিস্ট্রিক কো-অডিনেটর শাহীন ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, জেলা মহিলা বিষয়ক সম্পাদক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথি বলেন, যে নেত্রী মানবতার পক্ষে কথা বলেন। মানুষের কল্যাণে কাজ করেন। সেই নেত্রী নোবেল পান না। নোবেল পান গ্রামীণ ব্যাংকের ড. ইউনুস। অথচ আমার নেত্রী প্রত্যান্ত অঞ্চলের মানুষেরও ভাগ্যের উন্নয়নে ভূমিকা রেখেছেন। কৃষকদের উন্নয়নের কাজ করেছেন। এখন আর সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। আগামী নির্বাচনে সেই নেত্রী আবারো ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি ‘যে বাড়িতে সবজির চাষ নেই, সে বাড়িতে দাওয়াত নয়’ এমন শ্লোগান তুলে প্রতিটি বাড়িতে শাক-সবজি চাষ করার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিমিয়ার কলেজে বোমা হামলা; নিহত ১৮

অনলাইন ডেস্ক: রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ায় একটি কলেজে বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়া যেখানে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ করছে, সেই কের্চ এলাকার টেকনিক্যাল কলেজে ওই বিস্ফোরণ ঘটানো হয়।
রাশিয়ার ন্যাশনাল গার্র্ডের কর্মকর্তারা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই ওই কলেজের শিক্ষার্থী।
কলেজের পরিচালক রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, কিছু সশস্ত্র লোক কলেজ ভবনে ঢুকে পড়ে ওই হামলা চালায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest