সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

প্রয়োজনে আবারও ওপেন করবেন মিরাজ

খেলার খবর: এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল পর্যন্ত ওপেনিং অর্ডারে ভাল একটি শুরু পায়নি বাংলাদেশ। বাঁহাতের কবজির চোটে তামিম ইকবাল প্রথম ম্যাচেই ছিটকে যাওয়ায় তিন ম্যাচে দুই তরুণ লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত’র ব্যাট থেকে ওপেনিংয়ে সর্বোচ্চ এসেছে ১৬ রান।

টুর্নামেন্টের মাঝ পথে দেশ থেকে সৌম্য সরকারকে দুবাইয়ে উড়িয়ে নিয়েও লাভ হয়নি। পাকিস্তানের সঙ্গে ওপেনিংয়ে নেমে দলীয় ৫ রানের মাথায় তার ইনিংসের সলিল সমাধি ঘটে।
কিন্তু ভারতের বিপক্ষে ফাইনালের মহারণে সবাইকে চমকে দিয়ে লিটন দাসের সঙ্গে লোয়ার অর্ডার মেহেদি হাসান মিরাজকে ওপেনিংয়ে পাঠালেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তাতে কাজও হলো বিস্তর।

দুর্ধর্ষ ব্যাটিংয়ে দলকে পাইয়ে দিলেন ১২০ রানের সংগ্রহ। যদিও পরে যারা এসেছেন তারা মিরাজ-লিটনের রান বন্যার ধারাবাহিকতাটি ধরে রাখতে পারেননি। তবে মাশরাফি কিন্তু তার পরীক্ষায় সফল এবং মিরাজও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন। ঠিক একইভাবে আগামীতেও দলের প্রয়োজনে যদি ওপেন করতে হয় তাহলে ‘না’ বলবেন না লাল সবুজের এই অফস্পিনিং অলরাউন্ডার।

‘ফাইনাল ম্যাচ ওপেন করেছি, আমিও ভাবিনি আমি ফাইনালে ওপেন করবো। মাশরাফি ভাই ম্যাচের আগের দিন রাতে বলেছেন, সবাই যারা সিনিয়র আছে সবাই অনেক সাপোর্ট দিয়েছেন। এই জন্য অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এটা থেকে আমি শিক্ষা নিয়েছি, যে কোনো মুহূর্তে আমাকে দলের প্রয়োজনে যে কোনো জায়গায় নামতে হতে পারে। আমার মানসিকতা থাকবে, যে কোনো সময় এমন কিছু হতে পারে।’

‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কঠিন অবস্থার চ্যালেঞ্জ আমি উপভোগ করি। আর পেছন থেকে যখন টিম ম্যানেজমেন্ট সাপোর্ট দেয়, আমাদের সিনিয়র প্লেয়ায়রা, সবাই যখন ব্যাক আপ করে, তখন নিজের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়। ফাইনালের আগের রাতে যখন আমাকে বলা হয় ওপেন করতে হবে, তখন মাশরাফি ভাই, রিয়াদ ভাই বললো, “করতে পারবি, সমস্যা নাই”। তখন নিজের প্রতি আত্মবিশ্বাসটা বাড়ল।’

বুধবার (১৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনি একথা বলেন।
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে, আগামী বিশ্বকাপে আপনার প্রথম বিশ্বকাপ, বাংলাদেশের সম্ভাবনা কেমন? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নে তরুণ মিরাজের জবাব হলো, ‘সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। যদি সুস্থ থাকি, তাহলে সুযোগ পেলে অবশ্যই ভাল খেলার চেষ্টা করব। বিশ্বকাপের মঞ্চে ভাল খেলার স্বপ্ন তো সবার থাকে। অবশ্যই দলের সবাই চাইবে ভাল করতে। সবাই তো ভাল করার জন্যই অনুশীলন করছে। অনেকে খেলবে, অনেকে খেলবে না। সবাই চেষ্টা করছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় দিন শেষেই জয়ের আভাস পাচ্ছে পাকিস্তান!

খেলার খবর: বাইতে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৪৬২ রানের বড় টার্গেট দিয়েও স্বস্তিতে ছিল না পাকিস্তান। উসমান খাজা ও টিম পেইনের ব্যাটিং দৃঢ়তায় হারতে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করতে পারে অজিরা। তবে আবুধাবিতে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টটিতে হয়তো তাদের ভাগ্য আর ফিরছে না!

প্রথম দিন প্রথমে ব্যাট করা পাকিস্তান প্রথম ইনিংসে ২৮২ রান করে। জবাবে দ্বিতীয় দিন সফরকারীদের মাত্র ১৪৫ রানেই গুটিয়ে দেয় তারা। তখনই সরফরাজ আহমেদের দল ১৩৭ রানের লিড পায়।
আর টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে। যেখানে লিড দাঁড়িয়েছে ২৮১। ফলে ধরেই নেওয়া যায় বাকি আট উইকেটে অজিদের বড় টার্গেট ছুঁড়ে দিতে যাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো ছিল না। দলীয় ১৫ রানে বিদায় নেন ওপেনার মোহাম্মদ হাফিজ। তবে এই টেস্টেই অভিষেক হওয়া ফখর জামান প্রথম ইনিংসে ৯৪ করার পর দ্বিতীয় ইনিংসেও ৬৬ রান করে দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দেন। ৮৩ বলে ৭টি চারের সাহায্যে নিজের ইনিংস খেলে নাথান লায়নের বলে তার কাছেই কট হন।
দিনের বাকি সময়টা আর কোনো বিপদ হতে দেননি আজহার আলী ও হারিস সোহেল। আজহার ৫৪ ও হারিস ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে দ্বিতীয় দিন বোলিং তোপের ধারাবাহিকতা ধরে রাখলো আবুধাবিতে খেলতে নামা পাকিস্তান। মোহাম্মদ আব্বাসের ভয়ংকর পেস ও বিলাল আসিফের স্পিন বিষে মাত্র ১৪৫ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় সফরকারীরা।
পাকিস্তান লিড পায় ১৩৭ রানের। দলের হয়ে কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ করেন লোয়ারঅর্ডার মিচেল স্টার্ক।
দারুণ বল করে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট তুলে নেন পেসার আব্বাস। বিলাল আসিফ পান ৩ উইকেট। বাকি উইকেটটি নেন ইয়াসির শাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনকে ঘিরে মুখোমুখি শমী কায়সার ও রোকেয়া প্রাচী

বিনোদনের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন জনপ্রিয় দুই অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী। নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠে তৎপরতা বেড়ে চলছে দু’জনের।
সভা-সমাবেশ, পোস্টার ও ব্যানারসহ নির্বাচনী প্রচার-প্রচারণায় রোকেয়া প্রাচী এগিয়ে থাকলেও ধীর গতিতে এগিয়ে চলছেন শমী কায়সার।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে আওয়ামীলীগের অন্তত ডজন খনেক প্রার্থী মনোনয়নের জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী এলাকায় দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ, শিক্ষা-সামাজিক সংগঠনে অনুদান, সামাজিক আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ, গরীব-দুঃখীকে সহযোগিতাসহ নানা কার্যক্রমে যোগাযোগ বৃদ্ধি করেছেন অনেকে।

এবার বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা হাজী রহিম উল্যাহ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আক্রাম হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ও সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন মাহমুদ চৌধুরী লিপটন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম দিদারুল কবির রতন ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনও মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন।

এছাড়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমানও (বি.কম) এ আসনে দলের মনোনয়ন চান বলে দলীয় সূত্র জানায়।

এদিকে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী কয়েক বছর ধরে ফেনীতে যোগাযোগ বৃদ্ধি করে চলেছেন। রাজনৈতিক সভা-সমাবেশ ছাড়াও নির্বাচনী এলাকায় উঠান বৈঠক, নিজের স্বেচ্ছাসেবী সংগঠনে ‘স্বপ্ন সাজাই’-এর মাধ্যমে জনসচেতনা সৃষ্টিসহ সামাজিক কর্মকান্ডে অপরাপর প্রর্থীদের সাথে নিজেকে তুলে ধরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী।

একই আসনে প্রকাশ্যে না এলেও আওয়ামীলীগের মনোনয়ন চান ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার। নির্বাচনকে ঘিরে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকবার ফেনীর নিজ বাড়ি ও বিভিন্ন অনুষ্ঠানে সরব উপস্থিতি দেখা যাচ্ছে তার। মনোনয়ন পেলে গণসংযোগসহ দলীয় কর্মকান্ডে আরো বেশি সক্রিয় হবেন বলে তার সমর্থকদের দাবি।

অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলের জনগণের কাছে এসে কাজ করছি। আশা করছি প্রধানমন্ত্রী আমাকে এ আসনে মনোনয়ন দিয়ে এলাকার সেবা করার সুযোগ করে দেবেন। মহাজোটের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করতে চাই আমি।’

অভিনেত্রী শমী কায়সারও আশাবাদী নিজের নিজের মনোনয়নের ব্যাপারে। তিনি বলেন, ‘অনেকটা রাজনৈতিক পরিবেশে আমার বেড়ে ওঠা। আপনারা জানেন অমার বাবা শহিদুল্লা কায়সার ও মা পান্না কায়সার উভয়ই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। গত সংসদে সংক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন আমার মা। আমিও আওয়ামীলীগের হয়ে নিজের এলাকা ও দেশের জন্য কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে ও দল মনোনয়ন দিলে ফেনী-৩ আসনে নির্বাচন করবো। সব প্রস্তুতি রয়েছে আমার।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা স্বাশিপের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

 

স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) সাতক্ষীরা সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৫ অক্টোবর’ ১৮ তারিখে সাতক্ষীরা জেলা স্বাশিপ এর আহবায়ক এম সুশান্ত ও যুগ্ম আহবায়ক আব্দুল মালেক গাজী স্বাক্ষরিত এক পত্রে মিম সাইফুল ইসলামকে সভাপতি, মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল্লাহ, মীর আবু সুফিয়ান ও রুস্তম আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলা স্বাশিপের কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার নগ্ন ভিডিও ফাঁস!

বিদেশের খবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার ট্রাম্পের একটি নগ্ন ভিডিও ফাঁস হয়েছে! যেখানে একটি মিউজিক ভিডিওতে মার্কিন র‌্যাপার টি.আই-এর নামনে নগ্ন হয়ে নাচতে দেখা গেছে তাকে! অবাক হলেন কি? অবশ্যই অবাক হওয়ার মতো ঘটনা। তবে, ভিডিও’তে হুবহু মেলানিয়া ট্রাম্পের মতো দেখতে হলেও তিনি কিন্তু মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নন!

ডেইল মেইলের খবর, ভিডিওতে নগ্ন হওয়া ওই নারী আসলে কানাডিয়ান মডেল-অভিনেত্রী মেলানি মারডান। কিন্তু ভিডিওতে মেলানিয়ার রূপে উপস্থিত হয়ে ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে অবিশ্বাস করারও উপায় নেই তিনিই মেলানিয়া ট্রাম্প নন।

ইতোমধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারে করে উড়ে বাড়ির বাইরে চলে যাচ্ছেন ট্রাম্প। আর ঘরের ভেতর থেকে সেই দৃশ্য দেখছে টি.আই। এরপর ট্রাম্পের অফিসের আদলে গড়া সামনে একটি রাখা চেয়ারে বসে পড়েন এই র‌্যাপার। এরপর সেখানে অর্ধনগ্ন হয়ে নাচতে নাচতে সেখানে হাজির হন মেলানিয়ার রূপ ধারণ করা সেই মডেল। পরক্ষণে শরীরে থাকা একমাত্র জ্যাকেটটি খুলে ফেলেন। যেখানে লেখা ছিল, ‘আই রিয়েলি ডোন্ট কেয়ার।’

তোলপাড় সৃষ্টি করা এই ভিডিও প্রকাশের খবর পৌঁছে গেছে মেলানিয়া ট্রাম্পের কাছেও। তার মুখপাত্র এটা ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন। এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে প্রশ্ন রেখে টুইটারের তিনি লিখেছেন, বয়কট টি.আই.।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যারিস্টার মঈনুল আমাকে ‘চরিত্রহীন’ বলে গালি দিয়েছেন: মাসুদা ভাট্টি

অনলাইন ডেস্ক: একাত্তর টেলিভিশনের লাইভ অনুষ্ঠান একাত্তর জার্নালে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে আলোচনায় ব্যারিস্টার মঈনুল হোসেন যুক্ত হলে উপস্থাপকের অনুমতি নিয়ে যখন তাকে প্রশ্ন করি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই এই প্রশ্ন তুলছেন যে, আপনি এই ঐক্যফ্রন্ট-এর অায়োজনে জামায়াতের প্রতিনিধিত্ব করেন কি না? তখন প্রশ্নের উত্তর না দিয়ে ব্যারিস্টার মঈনুল হোসেন আমাকে `চরিত্রহীন‘ বলে গাল দেন।

তার এই গালি শোনার পর যে প্রশ্নগুলো মাথায় আসছে:

১. আজকে তফাজ্জল হোসেন মাণিক মিয়া বেঁচে থাকলে কী করতেন?
২. ১/১১-র সময়ে এর হাতে দেওয়া হয়েছিল রাষ্ট্রের দায়িত্ব?
৩. এরাই করবে গণতন্ত্র উদ্ধার? যে গণতন্ত্রে প্রশ্নকারী সাংবাদিককে চরিত্রহীন গালি শুনতে হয়?
৪. আইন এক্ষেত্রে কী বলে?
৫. নারী বলেই চরিত্রহীন বলে গাল দেওয়া যদি এতোটাই সহজ হয় তাহলে ভবিষ্যতে তারা ক্ষমতাসীন হলে নারীর অবস্থান কী হবে এদেশে?
৬. ড. কামাল হোসেনের মতো একজন বিশিষ্ট ব্যক্তির পাশে এরকম একজন ভয়ঙ্কর ব্যক্তিকে কী মানায়? এদের সঙ্গে মিলে ড. কামাল হোসেন কী গণতন্ত্র দেবেন আমাদেরকে? চরিত্রহীন বলার গণতন্ত্র?
৭. রাজনীতিকে এতোটা পঁচিয়ে কারা নিজেদের রাজনীতির বাইরের সুশীল সমাজ বলে ১/১১-র সরকার গঠন ও তাকে সমর্থন দিয়েছিল?
https://www.facebook.com/Ekattorjournal/videos/482160325526424/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডায় প্রকাশ্যে গাঁজা বিক্রি শুরু

বিদেশের খবর: বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রকাশ্যে গাঁজা ব্যবহার ও বিক্রির অনুমোদন দিয়েছে কানাডা। বুধবার স্থানীয় সময় মধ্যরাতে দেশটির সব বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রি শুরু হয়। যদিও স্বাস্থ্য, আইন ও জন নিরাপত্তায় এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। খবর দ্য গার্ডিয়ান’র।
খবরে বলা হয়েছে, গাঁজা সম্পর্কিত আইনের ব্যাখ্যা দিয়ে ১ কোটি ৫০ লাখ পরিবারে ই-মেইল পাঠানো হবে। এজন্য প্রস্তুতি চলছে। এছাড়া বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন ক্যাম্পেইনও পরিচালনা করবে দেশটি।
গাঁজা সেবন করে গাড়ি চালানো পরিস্থিতি সামাল দিতে তৈরি আছে পুলিশ। পাশাপাশি গাঁজা বৈধ করার উদ্দেশে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে এসেছে কানাডার প্রদেশগুলো। দেশটির কোন কোন জায়গায় প্রকাশ্যে গাঁজা বিক্রি ও সেবন করা যাবে তা নির্ধারণ করবে প্রদেশগুলো। এজন্য নির্দিষ্ট আইন অনুসরণ করবে তারা।
কানাডায় বৈধ গাঁজা ব্যবসা ও সেবন কিভাবে চলবে তার সঠিক কোনও উত্তর নেই। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বৈধ হওয়ার প্রথম বছরে গাঁজা সংকট দেখা দেবে। এরপর উৎপাদন ও লাইসেন্স বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এর আগে শুধু উরুগুয়েতে এটা বৈধ ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাসোগিকে কেটে টুকরো করা হয়

বিদেশের খবর: হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর আঙুল কেটে ফেলা হয়। তুরস্ক সরকার সমর্থিত দৈনিক পত্রিকা ইয়েনি সাফাকের বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইয়েনি সাফাক দাবি করেছে, তাঁরা খাসোগিকে নির্যাতন ও হত্যার সময়ের একাধিক অডিও রেকর্ড শুনেছে। নির্যাতনের পর তাঁকে হত্যা করা হয়।

এদিকে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে খাসোগিকে কেটে টুকরো করা হয়।
২ অক্টোবর খাসোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ব্যক্তিগত নথিপত্র আনার প্রয়োজনে প্রবেশ করেন। সেখান থেকে তিনি আর বেরিয়ে আসেননি। খাসোগি ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। তাঁর কলামে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হতো। যুবরাজ মোহাম্মদ সালমান গত বছরের জুনে ক্ষমতা নেওয়ার পর খাসোগি গ্রেপ্তার আতঙ্কে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে যান।

তুর্কি পুলিশের দাবি, খাসোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। এই হত্যা মিশনে অংশ নেয় রিয়াদ থেকে ইস্তাম্বুলে আসা ১৫ সদস্যের সৌদি স্কোয়াড। এই সদস্যের একজন সৌদি ফরেনসিক বিভাগের লেফটেন্যান্ট কর্নেল সালাহ মুহাম্মদ আল-তুবায়গি।

ওয়াশিংটন পোস্টে আগেই মার্কিন ও তুর্কি একাধিক কর্মকর্তার নাম উল্লেখ না করে জানিয়েছে, অডিও-ভিডিও রেকর্ড থেকে বোঝা যায়, খাসোগিকে কনস্যুলেট ভবনের ভেতর হত্যা করা হয়েছে। পরে তাঁকে কেটে টুকরো করা হয়।
এই প্রথম কোনো তুর্কি গণমাধ্যম দাবি করেছে যে তারা এসব টেপের কথাবার্তা ও শব্দ শুনেছে। তবে কোন উৎস থেকে কীভাবে টেপগুলো পাওয়া গেছে, এ বিষয়ে জানায়নি তারা।

এর আগে তুরস্ক সরকার সমর্থিত দৈনিক পত্রিকা সাবাহ প্রতিবেদনে বলা জয়, খাসোগির অ্যাপল ঘড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ, নির্যাতন ও হত্যার ঘটনা রেকর্ড হয়েছে। যদিও কয়েক জন বিশেষজ্ঞ বলেছেন, যেভাবে বলা হচ্ছে, ঠিক সেভাবে ওই ঘড়ি কোনো ঘটনা রেকর্ড করতে পারে না।

ইয়েনি সাফাকে প্রকাশিত খবর অনুসারে, একটি টেপে ইস্তাম্বুলে সৌদি আরবের কনসাল মোহাম্মদ আল-ওতায়বির কণ্ঠ শোনা গেছে। খাসোগিকে নির্যাতনের সময় তিনি বলছিলেন, ‘বাইরে গিয়ে এটা করো। তোমরা আমাকে বিপদে ফেলে দিচ্ছ’।
খবরে আরেকটি টেপের কথা তুলে ধরে বলা হয়েছে, অপরিচিত একজন ওতায়বিকে বলছেন, ‘সৌদি আরবে এসে বেঁচে থাকতে চাইলে চুপ থাক!’

তবে মিডল ইস্ট আই ওয়েবেসাইটে একজন তুর্কি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, সেখানে খাসোগিকে জিজ্ঞাসাবাদের কোনো চেষ্টা ছিল না। সৌদি দল গিয়েছিল তাঁকে হত্যা করতে। ওই সূত্র আরও জানিয়েছে, হত্যায় সাত মিনিট সময় লেগেছে। সৌদি ফরেনসিক বিভাগের সালাহ মুহাম্মদ আল-তুবায়গি যখন খাসোগির দেহ কেটে টুকরো টুকরো করছিলেন ‘তখনো বেঁচে ছিলেন’খাসোগি।
বলা হচ্ছে, হত্যার সময় তুবায়গি গান শুনছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest