সর্বশেষ সংবাদ-
অবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্যান্সার প্রতিরোধে লেবুর রস

স্বাস্থ্য কণিকা: খাবারের সঙ্গে শুধু লেবুর রস মিশালেই অন্যরকম স্বাদ পাওয়া যায়। তাইতো মানুষের লেবুর প্রতি এত আকর্ষণ। শুধু খাবারের সঙ্গে সকালবেলা লেবুর রস খালি পেটে খেলেও অনেক উপকার পাওয়া যায়। এতে অনেক উপকারিতা রয়েছে। এসব উপকারিতা নিয়েই নিচে আলোচনা করা হলো :

শক্তি বৃদ্ধি:
লেবুর রস পরিপাক নালীতে প্রবেশ করে শরীরে শক্তি বৃদ্ধি করে। এটি মানসিক চাপ কমাতে ও মেজাজ ফুরফুরা করতেও সহায়ক ভূমিকা পালন করে।

কিডনির পাথর:
লেবুতে উপস্থিত লবণ বা সাইট্রিক অ্যাসিড কিডনিতে ‘ক্যালসিয়াম অক্সালেট’ নামক পাথর গঠনে বাধা দেয়। সবচেয়ে সাধারণ কিডনি পাথরগুলোর মধ্যে এটি একটি।

লিভার পরিষ্কার রাখে:
লেবুতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোলন, পিত্তথলি ও লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে।

ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ:
ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে লেবুর রস।

হজমে সাহায্য করে:
লেবুর রস হজমে ব্যাপক সাহায্য করে। সেইসঙ্গে পরিপাক নালী থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়।এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে।

ত্বক পরিষ্কার করে:
লেবুতে উপস্থিত ভিটামিন সি ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই উপাদান শরীরে কোলাজেন তৈরি করে। যা মুখের অবাঞ্ছিত দাগ দূর করে ঔজ্জ্বলতা ফিরিয়ে আনে।

ওজন হ্রাস:
লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে। যা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করে। এক গবেষণায় দেখা গেছে, যারা খালি পেটে লেবুর রস খান, তাদের ওজন দ্রুত হ্রাস পায়। সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন সকালে লেবুর রস খান।

মূত্রনালীর সংক্রমণ দূর:
যদি মূত্রনালীতে সংক্রমণ ঘটে। তাহলে প্রচুর পরিমাণে লেবুর রস পান করুন। এটি আরোগ্য লাভে সাহায্য করবে।

চোখের স্বাস্থ্য:
লেবুর রস চোখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এবং চোখের সমস্যার বিরুদ্ধে লড়াই করে।

ক্যান্সার প্রতিরোধ :
লেবু অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে এর জুড়িমেলাভার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়ের রডের আঘাতে মায়ের মৃত্যু, সাতক্ষীরায় জোড়া খুন!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় ঝড়গাছা গ্রামের একটি ডোবা থেকে গোপাল ঘোষের মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে নগরঘাটা গ্রামে মেয়ের রডের আঘাতে মা মমতাজ বেগমের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে জেলার নগরঘাটা গ্রামের আব্দুস সবুরের স্বামী পরিত্যক্তা টুম্পা খাতুন পারিবারিক কলহের জেরে তার মা মমতাজ খাতুনকে ঝগড়ার এক পর্যায়ে রড দিয়ে সজোরে আঘাত করে। এতে মমতাজ খাতুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সোমবার রাত ৮টার দিকে তিনি মারা যান। টুম্পা খাতুন সাতক্ষীরা সংরক্ষিত নারী সাংসদ রিফাত আমিনের ছেলে রুমনের সাবেক স্ত্রী। তার আড়াই বছর বয়সী একটি পুত্র সন্তান আছে।

অপরদিকে, ঝড়গাছা গ্রামের গোপাল ঘোষ রোববার বিকেলে জমিতে ধান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে একটি বিলের ডোবায় বিকেলে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার অপু সরোয়ার জানান,দু’টো ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার সুপারিশ স্থায়ী কমিটির

দেশের খবর: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৫৯ থেকে আরও বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে আগামী একমাসের মধ্যে তথ্য ক্যাডারের ডিজি পদকে গ্রেড-১ হিসেবে উন্নীতকরণের সুপারিশ করা হয়েছে।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক অংশ নেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে দেশের উন্নয়ন ব্যবস্থাপনার স্বার্থে বিসিএস (প্রশাসন) ও বিসিএস ইকোনোমিক ক্যাডার একীভূতকরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। সেইসঙ্গে একই কর্মস্থলে তিন বছরের অধিককাল কর্মরত রয়েছেন এমন কর্মকর্তাদের তালিকাটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে কমিটির পরবর্তী বৈঠকে পাঠানোর সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে ভূমি ব্যবস্থাপনা ও জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত সরকারি নির্ধারিত ফি অনলাইনের মাধ্যমে জমা প্রদান এবং জমি নিবন্ধনের ফি-সহ অন্যান্য বিষয় স্বচ্ছ করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধুলিহর জয়ী

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৮ (অনু:১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের পরিচালনা ও ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি: সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সভাপতি বোরহান উদ্দীন, লন্ডন প্রবাসী আজিজার রহমান, শেখ মাসুদ আলী, আনোয়ার হোসেন আনু, কিরন্ময় সরকার। উপজেলা ১৪টি ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে আলিপুর ইউনিয়ন ও ধুলিহর ইউনিয়ন। খেলার ২ মিনিটে মাথায় ধুলিহর ইউনিয়নের মোমিনুল ইসলাম প্রথম গোল ও ৩০ মিনিটের মাথায় হাসানুল ইসলাম ২য় গোল করে দলকে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে মোমিনুল ইসলাম আরো একটি গোল করেন। খেলায় আলিপুর ইউনিয়ন কোনো গোল করতে সক্ষম হয়নি। ফলে ধুলিহর ইউনিয়ন ৩-০ গোলে আলিপুর ইউনিয়ন কে পরাজীত করে। মোট ৬টি গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিযুক্ত হন ধুলিহর ইউনিয়নের মোমিনুল ইসলাম। সেরা খেলায় নির্বাচিত হন ধুরিহরের মাসুম বিল্লাহ সুজন। খেলায় রিফারি ছিলেন একে আজাদ কাকন, ওয়াসি উদ্দীন খান পিপুল, আসাদুর রহমান, ফকরুল খান চৌধুরী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল রিফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় উপজেলা পরিষদের সাইকেল শেড উদ্বোধন

 

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সাইকেল শেড উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে নব-নির্মিত সাইকেল শেডটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদায়ী ইউএনও মনিরা পারভীন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউএনও অফিসের অফিস সুপার রায়হান উদ্দীন, বেঞ্চ সহকারী এমএ মান্নান, মাহবুবুর রহমানসহ অন্যরা। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহর অর্থায়নে ও সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেনের নির্দেশনায় উপজেলা পরিষদ শেডটি নির্মিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক: দেশের আকাশে সোমবার চাঁদ না ওঠায় আগামী ১২ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র মোহাররম মাস। সেই অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালন করা হবে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সালের মোহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। ১২ সেপ্টেম্বর বুধবার থেকে মোহাররম মাস গণনা শুরু হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমদ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর সিরাজ উদ্দিন আহমদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক সৈয়দ আবুল হাসনাত, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শহিদুজ্জামান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ার অবৈধ কর্মীরা’

দেশের খবর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, মালেয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত কর্মীরা আর্থিক জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সোমবার মো. শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রবাসী কলাণ মন্ত্রী আরও বলেন, ২০১৫ সালে মালয়েশিয়া সফরকালে অবৈধ শ্রমিকদের বৈধ করার জন্য সে দেশের সরকারের কাছে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এ প্রেক্ষিতে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে রি-হায়ারিং প্রোগ্রাম চালু করে। যার মেয়াদ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। একই সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। যেখানে বলা হয়, যারা অবৈধভাবে আছে তাদের কোনো প্রকার শারীরিক শাস্তি ব্যতিত শুধু আর্থিক জরিমানা দিয়ে তারা দেশে ফিরতে পারবেন।
তিনি আরও জানান, বৈধ হওয়ার জন্য রিহায়ারিং কর্মসূচিতে নাম নিবন্ধকারী কর্মী/শ্রমিকদের ভিসা প্রাপ্তির কার্যক্রম চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এর মাধ্যমে ভিসা গ্রহণ করে তারা বৈধভাবে অবস্থান করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর অনুপস্থিতিতেও পর্তুগাল যথেষ্ট শক্তিশালী : মানচিনি

খেলার খবর: ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতিতেও পর্তুগাল যথেষ্ট শক্তিশালী দল বলে মনে করেন ইতালির প্রধান কোচ রবার্তো মানচিনি। সোমবার নেশন্স লীগে ইতালির মোকাবেলা করবে পর্তুগাল। লিসবনের ওই ম্যাচে পর্তুগাল দলে থাকবেন না রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী ওই তারকা এক মাসের জন্য আন্তর্জাতিক ম্যাচ থেকে ছুটি নিয়েছেন।
রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমানো ৩৩ বছর বয়সী এই তারকা এখনো পর্যন্ত সিরি-আ লীগে গোলের খাতা খুলতে পারেননি। পর্তুগাল জাতীয় দলের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া রোনালদো এ পর্যন্ত ১৫৪টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৮৫টি।
সর্বশেষ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রেয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে রোনালদোর অভাব দারুণভাবে অনুভব করেছে পর্তুগাল জাতীয় দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তারপরও ২০১৬ সালের ইউরো শিরোপা জয় করা দলটির মোকাবেলা করতে গিয়ে নির্ভার থাকতে পারছেন না ইতালীয় কোচ।
মানচিনি বলেন, ‘সর্বশেষ ইউরোপীয় কাপ জয় করেছে পর্তুগাল। রোনালদো যখন দলে থাকেন তখন দলটি অতিমাত্রায় শক্তিশালী হয়ে উঠে। তবে রোনালদো দলে না থাকলেও তারা যথেষ্ঠ সামর্থ্য সংরক্ষন করে। কারণ দলে বেশ ক’জন কৌশলী খেলোয়াড় রয়েছে।’
ইতালীয় কোচ বলেন, ‘রোনালদো যখন দলের হয়ে খেলবেন না, আমার মনে হয় পর্তুগাল দলটি তখন ভিন্ন কৌশল নিয়ে এগিয়ে যাবে। সেটিই হবে তাদের জন্য ভালো সুযোগ। যদিও রোনালদো থাকা সত্ত্বেও তারা অসাধারণ একটি দল।’
গত শুক্রবার নেশন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের মাঠেই পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। টুর্নামেন্টে গ্রুপ থ্রি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest